somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েব লগ: গাড়ি এক্সিডেন্ট, ব্লগের নি:শব্দ পাঠকের মুখোমুখি ইত্যাদি

২৮ শে মে, ২০০৭ ভোর ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন ড্রাইভার তাই এমনিই তটস্থ থাকি, সবাইকে রাখিও। পাশ দিয়ে বড় কোন ট্রাক যাওয়ার সময় নিজের অজান্তেই গাড়ি কেঁপে উঠে, ভাইয়া স্টিয়ারিং হুইল ধরে বলে, 'স্টেডি, স্টেডি...'। কিংবা আশির জায়গায় সত্তরে না হয় একশ'তে চালাতে থাকি অবলীলায়। লেইন বদলানোর সময় পিছনে তাকাতেই গাড়ি যায় নড়ে। গাড়ির ভিতরে মানুষ জন সশব্দে দোআ দরূদ পড়া শুরু করে।

এর উপর যদি পিছন থেকে এসে কেউ ধাক্কা দেয়, কেমন লাগে তাইলে? স্ট্র্যাথফিল্ডের কাছেই, একটা বাঁক ঘুরার সময় থেমেছিলাম গাড়ি আছে কি না দেখার জন্য, পিছনের গাড়ি এসে বিকট ধাতব শব্দে লেগে গেল আমার গাড়ির বাম্পারে। আমি তখন গাড়ি থামাবো কি, একবার ব্রেইক তো একবার এসকেলেটরে চাপ দিয়ে অবশেষে শক্ত করে ব্রেইক চেপে ধরে পার্ক করতে গিয়ে দেখি আমার হাত কাঁপছে। ভাইয়া ততক্ষনে গিয়ে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করছে, কিন্তু আমি ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলাম। আরে বাবা শিখছি মোটে গাড়ি চালানো, আজ অব্দি নিজেই কারও গাড়িতে ঢুশ খাওয়ালাম না, আর অন্যরা এসে ঢুশ দিয়ে যায়? ভয় পাব না?

অবশেষে দাওয়াতে যখন গেলাম তখন মনের অবস্থা মোটেই ভাল না। কিন্তু ফকফকে হয়ে গেল যখন পরে আসা মেয়ে দু'টোর সাথে কথা শুরু হলো।

আপুটা এখানে আইটিতে ব্যাচেলরস করছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আইটির বদনাম করলাম কিছুক্ষন, কি করে দৌঁড়ে পালিয়েছি সে গল্প করলাম। ওর কাজিনটা এখানেই বড় হওয়া। হঠাৎ কি কথায় কথায় বের হলো, ওরা একটা বাংলা সাইট পড়ে নিয়মিত। ব্লগ সাইট। নাম হচ্ছে সামহোয়ার ইন।

আমি আর মীরা চিৎকার!

খুবই অদ্ভূত ভাল লাগছিল, এই বিদেশের মাটিতে, কোন রকম পূর্ব পরিচয় ছাড়াই কত্ত কত্ত কমন রিলেটিভ নিয়ে আলাপ বিলাপ হলো। কৌশিক, রাগ ইমন, প্রত্যুৎপন্নপতি, মাহবুব সুমন আরও অনেকে। মিথিলাকে নিয়ে নতুন করে হাসাহাসি। কে কি বোকামী করেছে সেই ফিরিস্তি। কত্ত দিনের পরিচিত মানুষের সাথে গল্প হচ্ছিল যেন!

দু:খের সংবাদ হলো ইনারা ব্লগের নি:শব্দ পাঠক। নিজেরা লিখেন না। লিখলে বেশ হতো, ইদানিং ব্লগে নিজের বলার তেমন কিছু পাই না। নতুন মুখের নতুন কথা শুনতাম আগ্রহ ভরে।
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×