somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা চলে যাওয়ার কথা বলছেন: কেন আক্রান্ত বোধ করছেন, বলবেন?

০৪ ঠা জুন, ২০০৭ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি দেখেছি অনেক মুসলিমের প্রবনতা আছে বাইবেল নিয়ে রাত দিন গবেষণা করার। বাইবেল কোথায় কোথায় চরম ভুল সেগুলো খুঁজতে সারাদিন পড়ে থাকে, যদিও নিজেরা বাইবেল পড়ে দেখে নি। কুরআনও না! এই নিয়ে শুধু রিসার্চ করে তা না, সামনে কোন খ্রীষ্টান পেলে, তাকে আক্রমন করে বসে বাইবেল সম্পর্কে নানা কথা বলে, বাইবেল প্রসঙ্গে চ্যালেঞ্জ করে বসে। ডু য়ু নো ইটস এন আটার লাই?

আমার খুব বিরক্ত লাগে সেই অ্যাটিচুড। কেন রে বাবা? বাইবেল যে পড়ে নি, সেই খ্রীষ্টানকেও যখন বলা হয়, বাইবেল ভর্তি গাঁজাখুড়ি, তার খারাপ লাগবে না? কারণ বুঝাটা কি খুব কঠিন? ব্যাপারটা এখানে 'তোমার আর আমার'। আক্রমন করাটাই মূল উদ্দেশ্য।

আমি কখনও কোন খ্রীষ্টানকে বাইবেল নিয়ে আক্রমন করি নি। আমার অনেক হিন্দু বন্ধু, তামিল এবং ভারতীয়। কারও ধর্মের যৌক্তিকতা নিয়ে তাদের বিন্দুমাত্র প্রশ্ন তুলি নি কখনও। সেটা স্রেফ ইতরামি মনে হয় তাই। আমার যুক্তিসঙ্গত মনে হয় না, আমি মানব না। ব্যাস।

'ধন ধান্যে পুষ্পে ভরা,
আমাদেরই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক
সকল দেশের সেরা...
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি...'

এই গান যখন গান, তখন কি কেউ আহত হয়?

না কেউ হয় না। সবাই নিজের দেশকে সেরা ভাবে। সবাই নিজের ধর্মকে সেরা ভাবে (না হলে ওই ধর্মে থাকবে কেন? নাস্তিকেরা বুঝি অন্য কোন ধর্মকে সেরা ভাবতেই নাস্তিকতার পূজারী?)

'ঠিক আছে, তোমার কাছে তোমার দেশ সেরা, আমার কাছে আমার দেশ', এতটুকু বলে কাটিয়ে নেয়া যায়। এগ্রি টু ডিজেগ্রী করা যায়। কিন্তু 'তোমার দেশটা ফালতু বা তোমার মা খুব বিচ্ছিরি' বললে কিন্তু আমরা আহত হবোই। দুইটার মধ্যে পার্থক্য কি বুঝাতে পারছি?

যারা চলে যেতে চাইছেন...

শুধু এই এনালজিটা দিয়ে চিন্তা করে দেখুন, কেন কিছু মানুষের ধর্মানুভূতিতে আঘাত লাগবে না?

আমার মনে হচ্ছে, আপনাদের অনেকেই যুঞ্চিক্ত'র পোস্টগুলো পড়েন নি। এখন তালে পড়ে আন্দোলন করছেন। যারা পড়েন নি, তাদের বলি, পোস্টগুলো তে বিভিন্ন ভুল ভাল রেফারেন্স টেনে প্রমান করা হয়েছে ইসলামের নবী মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদ কামুক, মুহাম্মদ সুবিধাবাদী।

আচ্ছা, আমার 'ভুল ভাল' কথাটার সাথে একমত না হয়েও, আরেকটু ভাবুন নিজের অবস্থান নিয়ে।

যেই মানুষটা আমাদের, মুসলিমদের খুব প্রিয়, যেই মানুষটা মানবিক দুর্বলতার উর্ধ্বে ছিল না হ্যা, সেটা বিশ্বাস করি, কিন্তু লেবেল সাঁটাতে হলে 'কামুক, মিথ্যুক, আর সুবিধাবাদী' খুব অন্যায় মনে হয়, সেই মানুষটা সম্পর্কে এমন কথা বললে কেন আহত হবো না?

জেবতিক আরিফ, কৌশিক, তাসনিম নুসরাত, অমিত আহমেদ, মোহাম্মদ জোবায়ের, জামাল ভাস্কর আপনাদের সিদ্ধান্তের কথা জানলাম, চলে যেতে চাইছেন।

দেখলাম অনেক চ্যালেঞ্জ ছুঁড়া হয়েছে, 'এ অস্ত্র কেন আহত করবে' এই মর্মে প্রশ্ন করে। পাছে 'ডিক্টেটরশিপের' অপরাধে অপরাধী হয়ে যায়, তাই অনেক ব্লগার এই ব্যাপারে চুপ আছি। কিন্তু আমার মনে হলো বলা উচিত, বড় অন্যায় হচ্ছে। ব্লগে সব কিছুই দেয় লোকে, তাই ডিলিট করা কতটুকু যৌক্তিক হয়েছে আমি জানি না। কিন্তু এও সত্য, আহত হওয়ার যথেষ্ট কারণ ছিল, সেটাই শুধু তুলে ধরতে চাইলাম।

যাওয়া না যাওয়ার পুরো সিদ্ধান্তটা আপনাদের, কিন্তু যা বললাম সেটা একটু ভেবে দেখবেন--

আপনি কি আপনার হিন্দু বন্ধুটাকে গিয়ে বলেন, তার পাথরের প্রানহীন মূর্তির কথা? নাকি পূজার সময় তার আনন্দে শরীক হওয়ার চেষ্টা করেন সেই তর্ক না তুলে? কেন করেন?

ক্রীসমাসের সময় একজনকেও কি 'মেরি ক্রিসমাস' বলেন না? নাকি ওদের জিজ্ঞাসা করে বসেন, তিন প্রভুর কথা বলে আবার একেশ্বরী কেমনে দাবী করো নিজেদের?

যদি করে থাকেন, তাহলে ঠিকাছে। আপনাদের সাথে আমার মিলবে না। করেন না মনে হলো, তাই এত কথা। থাকার অনুরোধ সেই জন্যই...
৫৮টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×