সেই লাস্ট ব্রেথ দিয়ে আহমেদ বুখাতিরের গানের সাথে পরিচয়, বছর চারেক আগে। পরিচয় বটে, কিন্তু গানগুলো কখনও ওভাবে দাগ কাটতে পারে নি মনে। কিন্তু সেদিন কনসার্টে, এইসার এরিনায় যখন আহমেদ বুখাতির আমার কয়েক মিটার দূরে দাঁড়িয়ে হাজার হাজার দর্শকের সামনে গাইতে লাগল, আমার বুকে উথাল পাথাল শুরু হলো। অনেক গভীরে গিয়ে দাগ কাটতে লাগলো, গায়ে কাঁটা উঠল। খুবই অল্প বাদ্যযন্ত্র ছিল। খুবই স্বচ্ছ গলা। লাজুক, বিনয়ী ছেলে। গান শুরু করার আগে অল্প কথা বলে নিয়েছিল, তাতেই বুঝা গেল খুব। গান গাওয়ার সময় পাশের বড় স্ক্রীনে যখন ক্লোজ আপ দেখাচ্ছিল, তখন দেখছিলাম আহমেদের চোখে পানি চিক চিক করছে। মন প্রান সব কিছু তখন গলা দিয়ে শোনা যাচ্ছিল। ইংরেজি ওর মার্তৃভাষার মতই, তারপরেও আরবিতে গান গায় অনেক। আরবি গান শুরু করেছে যখন, তখন আমার এক পাশের মিশরীয় মিভেত আরেক পাশের লেবানীজ ফাতমা অর্থ বলে দিল। অর্থ ছাড়াই অদ্ভূত ভালো লেগেছে। নিজের বউকে নিয়ে কি মিষ্টি একটা গান গাইল! অনেকের গান এমনিতে অনেক ভালো লাগে, লাইভ পারফরমেন্সে টের পাওয়া যায়, মিউজিকের ইঞ্জিনিয়ারদের যাবতীয় কৃতিত্ব পাওয়া উচিত। আহমেদের লাইভ পারফরমেন্সে টের পেলাম, ওর গানগুলো লাইভ পারফরমেন্সের জন্যই।
আজকে য়ু টিউবে খুঁজে মাকে নিয়ে ওর গাওয়া গানটা পেলাম। মাকে নিয়ে গাওয়া গানগুলোই এরকম। ভাষা বুঝা লাগে না, চোখে পানি এনে দেয়। মিউজিক ভিডিওটা সাথে সাথে দেখতে হবে। তারপরেই ইচ্ছা করবে মাকে জড়িয়ে ধরে থাকতে। (মা তুমি ঘুমিয়ে আছো কেন? আই মিস য়ু।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


