শিরোনামটাকে এতদিন ভুল জানতাম। তাই লাদেনদের, বাংলা ভাইদের,জায়োনিস্টদের ঘৃনা আর করুনা করতাম। কিন্তু ব্লগে এসে বুঝলাম, পৃথিবীর বেশির ভাগ মানুষের চিন্তা ধারা অন্যরকম। ওদের কাছে আদর্শটাই আসল, কর্মপদ্ধতি কিস্যু না। এন্ড জাস্টিফাইস দ্যা মিনস। শেষ মেষ পাইলেই হইলো, চুরি করেই হোক, ডাকাতি করে হোক, টয়লেট করে হোক আর ডাকাতের ছবি টাঙায় হোক।
কোন সমস্যায় বিচার দিতে দিতে আধা ঘন্টা লেগে গেল। একটা কথাই বুঝতে পারলাম না। সচলায়তনে স্পষ্ট করে ধর্ম প্রচারের কথা বলতে নিষেধ করা, এবং লেখকদের চিন্তাভাবনার উপর আরও কিছু লাগাম পড়ানো আছে। যারা নিজেদের এবং অন্যদের চিন্তার উপর লাগাম পড়াতে চান, তারা সেখানে না গিয়ে, মুক্তমনায় না গিয়ে এখানে কি করছে? নাকি কোন ব্যবসায়িক উদ্দেশ্যে সামহোয়ারকে ধ্বংস করার সুচতুর পরিকল্পনা এসব?
তাই হবে। তাই হবে।
আমি শুধু বুঝি, আমি চাই সামহোয়ারইন বেঁচে থাকুক। ভালো ভাবে, সুস্থ ভাবে বেঁচে থাকুক। আর এও জানি, এন্ড জাস্টিফাইস দ্যা মিনসে বিশ্বাস করা আমার পক্ষে কখখনও সম্ভব না। আমি যে কোন মুহূর্তে মরে যেতে পারি, সেটাই আমার এন্ড। শেষ। প্রতি মুহূর্তকেই 'শেষ' ধরে তাই আমাকে আগাতে হয়, যাদের প্রতি মুহূর্তে জবাবদিহিতার ভয় নাই, তারাই সাহস করে শেষটাকে টয়লেটের গন্ধ আর ছবি দিয়ে, যাদের অপছন্দ করে তাদের ছবি দিয়ে আর গালাগালি দিতে পূতিগন্ধময় করতে। সামহোয়ারের মত একটা সুন্দর প্রচেষ্টা, যার গড়ে উঠতে অ-নে-কগুলো দিন লেগেছে... যা তাদের বাংলা বলার সুযোগ করে দিয়েছে, মনের খাদ্য দিয়েছে... তাকে এত অবলীলায় ধ্বংস করতে পারে যারা, তাদের মত নেমকহারামগুলাই যে আসলে ছদ্মবেশী রাজাকার, এও বুঝি বেশ ভালো করেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

