আমার প্রিয় পোস্ট
- কার্টুন গ্যাঞ্জাম (সন্ধ্যাবাতি) - সন্ধ্যাবাতি
- সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল: পানির নীচে অন্য এক জগত - রাব্বি !
- ৭১ এর ঘটনা : এক ঝুড়ি কামরাঙা ,আল্লাহর কাছে আমার যত কৃতজ্ঞতা - মেহরাব শাহরিয়ার
- কারকোল চিকেন এবং সাগরের সাথে কিছুক্ষন - আস্তমেয়ে
- তারা বলে ইহা ভালোবাসার 'দিবস'! - এই আমি মীরা
- পণ্য নারী - সন্ধ্যাবাতি
- বেস্ট ফ্রেন্ড - মুনিয়া
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- :: সে রাতে পূর্ণিমার সাথে আমি তোমাকেও দেখেছি :: - নজমুল আলবাব
- শেকড়ের টানে,স্মৃতির না'য়ে - ফারহান দাউদ
- আলু ভর্তা এবং একটি অর্ধ আঁতেলীয় ভাবনা (প্রকাশ করতে গিয়ে) শংকিত আমি - মাহবুবা আখতার
- ব্যবসায়ী মন ব্যবসায়ী স্বপ্ন - ফারজানা মাহবুবা
- বই পড়তে চাই, নাম দিন প্লীজ! - সন্ধ্যাবাতি
- আমরা দিন দিন খুনী হয়ে যাচ্ছি... - সন্ধ্যাবাতি
- টু বি অর নট টু বি - এই আমি মীরা
পৃথিবী দেখতে সাথে নিতে না পারার কৈফিয়ত (সন্ধ্যাবাতি)
০৭ ই মে, ২০০৮ রাত ৮:২২
বছর খানেক আগে আস্তমেয়ে নিকে লিখেছিলাম ,
"আমার খুব মানুষ দেখার শখ। উত্তর বঙ্গে খালি পায়ে ঠেলা গাড়িতে চলার পাশাপাশি ইউরোপের আল্পস মুগ্ধ চোখে দেখতে চাই। চীনের কোন গ্রামে বসে পূর্বপুরুষের বন্দনা করতে চাই। আফ্রিকার সুন্দর মানুষগুলোর সাথে আগুন ঘিরে বসে প্রকৃতির সাথে মিশে যেতে চাই। সাউথ আমেরিকার খোলা মনের মানুষগুলোর সাথে গলা মিলিয়ে হাসতে চাই, গান গাইতে চাই। মধ্যপ্রাচ্যের মাথা গরম মানুষগুলোর পাশে কালো বোরখায় নাক ঢেকে 'কেউ একজন' হয়ে যেতে চাই। মেয়ে আমি। আস্তমেয়ে। মেয়েদের অনেক বাঁধা, নিজের তৈরি, সমাজের তৈরি, ভালবাসার তৈরি। কতদূর পায়ের চিহ্ন ফেলতে পারব জানি না। কিন্তু এই একটা বছর আপনাদের সাথে থাকলাম, অনেকগুলো 'মানুষ' দেখলাম... আমার খুব বেশি ভাল লেগেছে। খুব।"
তখন লিখি নি, আমি সিঙ্গাপুরে বসে সুদূর ইউরোপের এক ভবিষ্যত নিউরোসাইন্টিস্টের চোখ ভরা স্বপ্ন দেখতে চাই। মালয়শিয়ার তিওমান দ্বীপে পৃথিবী উদ্ধারের তীব্র স্বপ্নে ডুবে থাকা মানুষগুলোর সাথে সাগরের নীলে হারাতে চাই। বাংলা, ইংরেজি, একটু একটু আরবি শেষে এখন ইন্দোনেশিয়ানে নিজের জিভ নাড়াতে চাই। বলি নি, কারণ তখন জানতাম না, ঠিক এক বছর পরে পৃথিবীকে নিজের করে নেয়ার অভাবনীয় একটা সুযোগ নিজ দোরে দেখা দিবে। আমার ফ্যাকাল্টি থেকে ফান্ড করছে আমাকে, সিঙ্গাপুরগামী প্লেইনে চড়বো আর মাসখানেক পরেই।
লিখেছিলাম, সামহোয়ারে এক বছরে অনেক মানুষ দেখে তীব্র ভালো লাগার কথা। ভেবেছিলাম, যখন যেখানেই মানুষ দেখি, যেই সামহোয়ার আমার যাত্রা শুরু করিয়ে দিয়েছিল, সেই সামহোয়ারে এসে নিজেকে উজাড় করে যাবো। আমার প্রথম সত্যিকারের বিদেশ যাত্রা, সিঙ্গাপুর যাত্রার সম্ভবনার পর থেকেই ভাবছিলাম, সামহোয়ারে ভার্চুয়াল দিনলিপি লিখতে হবে ঠিক। থুঁটি নাটি সব লিখবো! কয়টা একুশ বছর বয়সী বাংলাদেশী, তাও আস্ত এক খানা মেয়ে, এমন সুযোগ পায় বলুন!
আজ লিখলাম প্রথম পর্ব। ভ্রমন পূর্ব 'কি হবে না হবে' অনুভূতিতে ভরা পোস্ট। ব্লগস্পটে পোস্ট করলাম, সামহোয়ারে পোস্ট করতে পারলাম না।
কেন?
উত্তর দেয়ার আগে, আপনাদের জন্য জন্য একটি সহজ ধাঁধাঁ। বলুন তো, পৃথিবীর কোন্ দেশে অন্যায়ের প্রতিবাদ করলে প্রতিবাদকারীকেই বধ হতে হয়? মেয়ে হলে তো কথাই নেই!
পারলেন না?
সে কি, সামহোয়ারইনে নিয়মিত আসেন, কিন্তু এই সহজ ধাঁধাঁর সহজ উত্তরটুকুও জানেন না?
উমম... হিন্ট দিচ্ছি, মানবীর ব্লগে যান। পড়ে দেখুন রাহেলা সংক্রান্ত পোস্টগুলো।
মেয়েটা কি নৃশংস ব্যবহার পেয়ে পৃথিবী থেকে বিদায় নিল, সেই কত বছর আগের কথা। এখনও ওর খুনী ধর্ষকের পৃথিবী দাপিয়ে হেঁটে বেড়ায়।
এ লজ্জার কাহিনী আপনার আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের কাহিনী।
কি, রাহেলার গল্প শুনে ঘেন্নায় রক্ত জ্বলে উঠে? রাহেলার সুবিচারের পিটিশনে সাইন করেন?
রাহেলাদের জন্ম এক দিনে হয় না। রাহেলা হত্যা মামলার আসামীরা ভূমি ফুঁড়ে বের হয় না। ওদের সৃষ্টিতে আপনার নিজেরও হাত আছে। আমাদের আশে পাশেই যে রাহেলার নির্যাতনকারী আর তাদের মাথায় তুলে রাখা মানুষে গিজ গিজ। আপনি কখনও তা নিয়ে সাহস করে কিছু বলেন নি, কারণ, রাহেলাদের নির্যাতনকারীদের হম্বিতম্বি আর কালো হাতের নিচে পিষে পড়বেন নিজেই।
পড়ুন, দেখুন, জানুন।
যা ভার্চুয়ালী প্রকাশিত হয়েছে, তা ভার্চুয়ালিটিতে সীমাবদ্ধ না থাকলে পৃথিবীতে আরেকটা রাহেলার জন্ম হতো। প্রচন্ড অশ্লীল মন্তব্য , দিনের পর দিন ঝুলে থাকার পরে আর অসংখ্য ইমেইলের মাধ্যমে প্রতিবাদ করার পরে কর্তৃপক্ষের চুপিসারে শুধু মন্তব্যটা ডিলিট করে দেয়া, আর একে সুবিচার মনে না করার 'অপরাধে' প্রতিবাদকারিনীর বধ হওয়া। হুম, রাহেলার খুনীরাও হয়তো 'এই দুষ্টু, আর এরকম করবি না' টাইপের বকা খেয়েছে। মানবীকে বলা দরকার, ওতটুকুই তো যথেষ্ট! কারো কোন অধিকার নেই একে সুবিচার মনে না করার!
ঘটনা এখানেই শেষ না, প্রতিবাদকারিনীকে বধ করার পরে অপরাধীর চরিত্রের যেই কালিমা প্রকাশিত হয়ে গিয়েছে , সেই দাগ উঠাতে, ওই অশ্লীল মন্তব্যকে জাস্টিফাই করার জন্য এর উপর একের পর এক পলিটিক্যাল রং চড়ানো হচ্ছে। রং চড়ানো বললাম, কারণ অপরাধীর এরকম মন্তব্য এই প্রথম না। এবারে শুধু পলিটিক্যাল রং চড়ানোর রাস্তাটা সহজ ছিল। আমার প্রিয় পোস্টে রাখা শেষ তিনটা পোস্ট নিজেই পড়ে নিন, নতুন চোখের জন্ম হবে।
ভার্চুয়াল জীবনে একটা প্রতিবাদ করতে কি এসে যায়? আপনি চাকরি খোঁয়াবেন না, আপনাকে বাসায় গিয়ে কেউ মেরে আসবে না, কিন্তু আমরা যে সম্মিলিত মেরুদন্ডহীনতায় ভুগছি, তা থেকে বেঁচে আসার জন্য ছোট্ট একটা প্রয়াস হতে পারতো!
আপনি নিজে মেয়ে না হলেও একজন মেয়েকেই বিয়ে করবেন, আপনার কোল আলো করে টুকটুকে এক মেয়ে আসবে। দেশটাকে কাঁটামুক্ত না করলে আপনাকে, আপনার প্রিয় স্ত্রীকে, কিংবা আপনার রক্তে মাংসে গড়া মেয়েকেই হেঁটে যেতে হবে এই কাঁটাপথে।
নিজের গা বাঁচাতে চুপ থেকে লাভ নেই। সামহোয়ারের মত একটা পাবলিক ফোরামে জনমতই সব। আমার প্রিয় পোস্টের শেষ তিনটা পোস্ট পড়ে দেখুন, কর্তৃপক্ষকে আপনার ভাবনার কথা জানান। কর্তৃপক্ষ ইচ্ছা করে চোখ বন্ধ করে আছে আমি বিশ্বাস করতে চাই না। দেখিয়ে দিন, আজ হোক, কাল হোক, তারা দেখবেন হয়তো!
এই পুরা ব্যাপারটায় আমি অনেক সময় ব্যয় করে সামহোয়ারে অন্তত: তিনটা ইমেইল করেছি, একটারও জবাব পাই নি। আমার দৃঢ় সন্দেহ হচ্ছে, অশ্লীল মন্তব্যটা অসংখ্য প্রতিবাদী ইমেইলের বেড়ী ভেদ করে অনেকদিন ঝুলে থাকলেও এই পোস্ট প্রথম পাতায় যাওয়ার সাথে সাথে বধ হবো।
হলে ক্ষতি নেই আমার, দীর্ঘ, দীর্ঘ দিন সামহোয়ারের প্রতি পরিপূর্ণ আস্থা নিয়ে থাকতে পেরেছি। রাগ ইমনকে করা ত্রিভুজের একটা কমেন্টের জন্য ত্রিভুজকে তিন মাসের জন্য ব্যান করা হয়েছিল। সামহোয়ারইন এ ধরণের অশালীন মন্তব্যের ব্যাপারে খুবই অসহনশীল বলেই জানতাম। অন্তত: এই রকম একটা বিষয়ে, যাকে পৃথিবীর যে কোন প্রান্তে অশোভন এবং অমানবিক বলে জানে, সেরকম একটা বিশ্বজনীন, অবিতর্কিত ক্রাইমের ব্যাপারে প্রতিবাদ করে কাজ হয় নি, সেরকম আগে দেখি নি। কিন্তু এবার কালো হাতের স্পর্শ অনেকদূর চলে গিয়েছে মনে হয়। কমেন্ট ডিলিটে অপরাধীর গা বাঁচানোই সহজ হয় কেবল, রেকর্ড ডিলিটেড।
তাই আপাতত: লেখা বিরতি দিচ্ছি সামহোয়ারইনে। উহু, পুরাপুরি চলে যাবো বলবো না, কারণ আমি স্বপ্নবাজ মানুষ। কখনও যদি রাহেলার খুনী মনস্কদের কালো হাতের ছায়া সরে যেতে দেখি, তাহলে আসবো।
কিন্তু দীর্ঘ দিন আপনাদের মাধ্যমে পৃথিবীকে চিনেছি বলে আপনাদের বলে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেছি। আপাতত আমার পৃথিবী দেখার গল্প করবো ব্লগস্পট থেকে, সন্ধ্যাবাতি.ব্লগস্পট। আমার স্বপ্ন দেখার দিনগুলোতে আপনাদের স্বপ্ন ধার দেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
ভালো থাকবেন সবাই, আপনার মা, মেয়ে, বোন, স্ত্রী, প্রিয়তমা, সবাইকে নিয়ে।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৮ ভোর ৬:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসিব মাহমুদ বলেছেন:
পুরা চউক্ষে পানি আয়া পড়লো । খুদাপেজ ।
লেখক বলেছেন: আসলো তো? যাক, তাইলে এ-টিম আসলে এ-তীম না? মানে, মা আছে?
বোধিস্বত্ত বলেছেন:
আপনাদের জন্য জন্য একটি সহজ ধাঁধাঁ। বলুন তো, পৃথিবীর কোন্ দেশে অন্যায়ের প্রতিবাদ করলে প্রতিবাদকারীকেই বধ হতে হয়? মেয়ে হলে তো কথাই নেই!হ, বাংলাদেশ খুব খারাপ। পাকিস্তানই ভাল ছিল।
লেখক বলেছেন: সহজ স্বীকোরক্তির জন্য ধন্যবাদ। আগেই ভেবেছিলাম আপনাকে বাংলাদেশে মানায় না, পাকিস্তানই আপনার জন্য ভালো। আবেদন নিবেদন করে দেখুন, আপনাকে ডিপোর্ট করার পিটিশনে না হয় আমিও একটা সাক্ষর দিয়ে দিবো।
মুনিয়া বলেছেন:
থ্যাংকস। আর কিছু বলতে পারছি না। দেখা যাক কি হয়। কমেন্ট টা মুছে আরও খারাপ হয়েছে। সবার দেখা দরকার ছিল।
লেখক বলেছেন: হ্যা বললাম না, কমেন্ট মুছে আসলে কাভারআপের কাজ হচ্ছে। আর কিছু না। শাস্তি কি একেকজনের একেক ডিগ্রীতে হওয়া উচিত? ত্রিভুজের করা মন্তব্যটা এত এক্সপ্লিসিট ছিল না, তাও তাকে তিন মাসের ব্যানে যেতে হয়েছিল। এবার অন্তত: ছয় মাসের ব্যান আরোপিত হওয়া উচিত ছিল।
আমি সাগর বলেছেন:
খারাপ না। একটা রাজাকার কমতাছে।
লেখক বলেছেন: আসল উল্লাসের কারণটা চাপা দিতে চাইছেন, কিন্তু চাপা থাকছে না। আপনার উল্লাসের আসল কারণ, আপনি বুঝতে পারছেন, সন্ধ্যা যুদ্ধ রেখে চলে যাচ্ছে, তাই পারভার্টরা থেকে যাওয়ার পথ অতীব প্রসস্ত হচ্ছে। এক কাজ করুন, পারভার্টদের একটা সমিতি করে ফেলুন। ঘরে বউ বাচ্চা রেখে অনলাইনে পারভার্ট কথা বার্তা বলিয়ে, সেটাকে আদর্শ দিয়ে ধামা চাপা দেয়া পাবলিকদের একটা ক্লাব করে ফেলেন। ওহ, ভুলে গেসিলাম, সে রকম টীম তো ইতিমধ্যে আছে ![]()
আমি সাগর বলেছেন:
এই ব্লগে না আসার প্রতিশ্রুতি দয়া কইরা রাইখেন কিন্তু। স্ত্রীলিঙ্গ কি হইতে পারে। (রাজাকার বিষয়টাই লিঙ্গহীন..........হি..রা টাইপ)
লেখক বলেছেন: প্রতিশ্রুতি দেই নি। "তাই আপাতত: লেখা বিরতি দিচ্ছি সামহোয়ারইনে। উহু, পুরাপুরি চলে যাবো বলবো না, কারণ আমি স্বপ্নবাজ মানুষ। কখনও যদি রাহেলার খুনী মনস্কদের কালো হাতের ছায়া সরে যেতে দেখি, তাহলে আসবো।"
রাহেলার খুনীদের কালো হাত বুকে চেপে ধরে রাখুন, খুব করে দোআ করুন, কামনা করুন যেন কখনও আপনাদের সেই ভালোবাসার হাতের প্রভাব চলে না যায়, আর না-ও আসতে পারি!!!
শেখ জলিল বলেছেন:
নো কমেন্ট। কিছু বলতে ইচ্ছে করছে না। আসলে দোষ আমাদের, আমাদের পুরুষশাসিত সমাজের।
রন্টি চৌধুরী বলেছেন:
এই ঘটনায় রাহেলা প্রসঙ্গ টেনে আনাটা কি একটু বেশী হয়ে গেল না?আপনাদের ঝগড়াঝাটি আমার কাছে বা যারা নিতান্তই নিরপেক্ষ ব্লগার, তাদের কাছে ছেলেমানুষী মনে হয়।
আর আপনি যদি অন্য কারও আচরনে বিরক্ত হন তবে লেখা বিরতী কি তার কোন সমাধান? আপনার বিরতীতে আপনার কি লাভ হবে? বরং আপনার তো আরও বেশী করে লেখা উচিত ছিল।
একই কথা খাটে ফারজানার ক্ষেত্রেও। উন্মু আবদুল্লাহ তো ছেড়েই গেলেন। এগুলো সঠিক পদক্ষেপ বলে মনে করছি না।
বিতর্ক থাকতেই পারে। কিন্তু তাকে দক্ষ হাতে সামাল না দিয়ে সরে যাওয়া মানে কিন্তু পরাজয় মেনে নেয়া।
বিবর্তনবাদী বলেছেন:
ব্লগস্পটের লিংক দেন। ওখানে গিয়ে লেখা পড়ব।
লেখক বলেছেন: shondhabati.blogspot.com
দস্যু বনহুর বলেছেন:
কয়দফা দাবীতে এই ব্লগবিরতি?
মাইনুল বলেছেন:
আমাদের সমাজটা এরকম ই , ভন্ড মানুষে ভর্তি। যারা মুখে প্রগতিশীলতার কথা বলে, আধুনিকতার কথা বলে তারাই আবার নারীকে হ্যারাস করতে চাম্পিয়ন। এরাই জাহাংগীর নগরের ধর্ষনের সেঞ্চুরী কারী, এরাই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রীর উপর হামলা কারী, এরাই রাহেলা বা সীমার হত্যাকারী। এদের বিভিন্ন রুপ কেউ বাস্তব জগতে কেউ ভার্চুয়াল জগতে। এরা সেমিনারে নারী অধিকার নিয়ে বক্তিতা দেয়, আর ঘরে এসে নারী নির্যাতন করে। এদের জন্য প্রার্থনা একটাই , আলোকিত হও, নারী কে সন্মান করতে শিখ, তোমাদের ঘরেও নারী আছে।
বৃত্ত বলেছেন:
আসলেও, সা.ইন যেন কেমন হয়ে যাচ্ছে?আচ্ছা, ইন্টারনেট-কম্পিউটার কি বাঙালিদের ভেতরের পশুটাকে খুব সহজে বের করে আনছে?
নইলে এ অবস্থা কেন?
একই ইন্টারনেট ইউজ করে কেউ পড়াশুনা করে, কেউ কুরআন স্টাডি করে, আবার কেউ পর্ণ সাইট ভিজিট করে মানসিক বিকৃতি ঘটায়।
আল্লাহ, তুমি আমাদের রহম কর, আর এইসব অমানুষদের একটু মানুষ কর। প্লীজ।
কৌশিক বলেছেন:
জানি না ব্যক্তিগতভাবে কাউকে আক্রমন করেছি কিনা। একদম স্থুল ইয়ার্কি না বুঝতে পেরে কেউ আঘাত পেয়ে থাকতে পারে। যা বোঝার একটা দুর্বলতা আমার সবসময় আছে, স্বীকার করছি। ধর্মকে খোচাতে আমার ভাল লাগে না, তবে রাজাকারদের খোচাতে ভাল লাগে। বিষয়টা কদর্যতার পর্যায়ে গেলে নিজের কাছেই খারাপ লাগে। ইনফ্যাক্ট আমি যেমন ধার্মিক নই, তেমন দেশপ্রেমী নই, একদম খাটি পেটবাদী। প্রতিদিন এত এত এত দায়িত্ব আর ঘানি টানতে হয় - স্রেফ কিছুটা বিনোদনের জন্যই সামহোয়ার আমার ঘাটি। জানি না, এসব কেন বললাম। তোমার সবকিছুই আমার ভাললাগে। ক্রিয়া-প্রতিক্রিয়া, যুক্তি, অযুক্তি। কিছু বুঝলেও ভাললাগে, না বুঝলেও ভাললাগে। মিললেও ভাললাগে, না মিললেও। অবস্থাটা এমন - তুমি কি লেখ বা ধারণ করো সেটা আসলে বিবেচ্য নয়। মনে হয় তুমি যেন আহত না হয়ে লিখতে পারো নির্ভিঘ্নে তেমন একটা পরিবেশ যদি থাকতো! কেউ তোমাকে রাজাকার বলবে না, গালি দেবে না!
মানে এসবই ভাবি। ভাবি মানে আসলে বেশীটা সময় নয়। মাঝেমাঝে। সেই আগের আবেগ নাই, হয়তো তুমি, আমি এবং আমরা সেই আগের সময়টাতে আর নেই, পরিবর্তন হয়ে গেছে অনেকটাই। শুধু আমি রয়ে গেলাম বোধহয় পূর্বরাগে, অনুরাগে।
এস্কিমো বলেছেন:
ইনফ্যাক্ট আমি যেমন ধার্মিক নই, তেমন দেশপ্রেমী নই, একদম খাটি পেটবাদী। - আপনি কে এইটা এখানে বলছেন কেন? আত্নপক্ষ সমর্থনের কি কোন বিশেষ কারন আছে? @কৌশিক
কৌশিক বলেছেন:
এক্সিমো, বলছি এ কারণে যে পিয়ালকে নিয়ে সন্ধ্যাবাতির কিছু কথা আমার মানবীয় মনে হয়নি। আমি শিখেছি চড় খেয়ে গাল পেতে দিতে। নবীর এই শিক্ষাটাই আমার মনে ধরেছে মাত্র।
লেখক বলেছেন: হুম। রাহেলার বিচার চাওয়া মানবীকে বলুন, এইবার ক্ষান্ত দ্যাও মা, চড় খাও, গাল পেতে নাও, আরেক গাল পেতে দাও।
প্লীজ নবীর শিক্ষার ভুল ব্যাখ্যা করবেন না। যেখানে মানুষ অপরাধ সব বুঝে শুনে করেছেন, সেখানে নবী নিজেও রেহাই দেন নি, আল্লাহর নির্দেশও সেরকম না।
এস্কিমো বলেছেন:
বুঝলাম@ কৌশিক
কোন একটা দলীয় ছায়ায় বসে সত্য বা ন্যায় প্রচার করা বা ন্যায়ের সন্ধান করা অন্য দিকে গালিবাজি করে, ধর্মের বিপরীত মুখি অবস্থানে বসে মুক্তি যুদ্ধাদের পক্ষে গান গাওয়া স্টাইলের কোন পোষ্ট ই আমি পড়ি না।
এই সব প্যাচাল আর ভাল লাগাতে পারি না।
বাফড়া বলেছেন:
দুর্জন বিদ্যান হইলেও পরিত্য্যাজ্য। আপনে হইলেন সেরম একজন দুর্জন। আর পোস্টে মানবী'র পোস্টের রেফারেন্স দিয়ে কি নিজেরে একটু কাভার আপ দিলেন? নতুন রা আপনার মিঠা বুলিতে ভুলতেও পারে, কিন্তু পুরনোরা আপনেরে ঠিকই চিনে।আপনার মত লোকেরা যদি ভাল কথাও কয় সেইটাও খারাপ হয়া যায়। তাই কই এই ভাল টপিক টা নিয়া আপনে আলোচনা কইরা এইটারে খারাপ কইরা দিয়েন না; কিছু জিনিসরে অন্তত রেহাই দেন।
লেখক বলেছেন: তাইলে আপনিই কন। নাকি আপনিও কইবেন না? এই কথাটা কইলেন খালি খারাপ ঘটনা ধামা চাপা দেয়ার জন্য? আর কেউ তো কয় না! সন্ধ্যা কইলো, এত মানুষ দেখলো, সমর্থন দিলো, কি কাহিনী!
বিবেক সত্যি বলেছেন:
এই দিন কি কখনও সেই দিনের কাছে পৌছুবে?উম্মু আব্দুল্লাহর লেখাটা পড়েন...
... ... .. সকাল থেকে মাতব্বরের .. .. জটলা - সালিশ বসেছে। দিনমজুর হাসান আলীর চৌদ্দ বছরের মেয়েটা জড়সড় হয়ে.. ...
.. .."ঘটনা ভুইলা যা। না হলে বিপদ আছে।" মাতব্বর হুশিয়ারী দেয.. ..
মাতব্বরের চোখ হুশিয়ারী দেয়। এই রায় মেনে নাও তো ভাল। .. ..নইলে কাল যে বেচে থাকবে তার কোন গ্যারান্টি নেই। সে ভাষা আর কেউ না বুঝলেও.. ..
গ্রামসুদ্ধ মানুষ দাড়িয়ে থাকে। দেখে সপাং সপাং করে দেয়া বেত গুলো। সেগুলো চামড়া কেটে বসে যায় মেয়েটির শরীরে।.. ..
পেপারে ছাপা হয়। আমরা শুধু দেখি। দেখি। দেখি।.. .. ..
মেয়েটা যদি কখনও বা কাদে, আমরা ধমক দেই, "এই ছেমড়ি, চুপ।" আমরা বিরক্ত হই।.....
সামহোয়ার তো এদেশেরই একটি প্রতিষ্ঠান। তাই সামহোয়ার যখন পিয়ালকে তিন দিন নামক হাস্যকর ব্যান করে ফারজানার লেখা সরিয়ে তাকে পুরো ব্যান করে তার বিরোধীদের ব্লগে তাকে নিয়ে মস্করা করার সুযোগ দেয় - তখন আমি আবারো উপলবদ্ধি করি এই সামহোয়ার বাংলাদেশের প্রতিচ্ছবি। এই সামহোয়ারে এস্কিমোরা যখন ফারজানাকে তামাশা করে তখন আমি বুঝি সামহোয়ার বাংলাদেশের প্রতিভু।
.. .. ..
... .... ... আমি বিশ্বাস করতে চাই দিন বদলাবেই। এই দিন পৌছুবে সেই দিনের কাছে।
অপেক্ষা। অপেক্ষা। আর অপেক্ষা।
পুরোটুকু পড়তে...
Click This Link
বৃত্ত বলেছেন:
বিবেক সত্যি, চমৎকার!
সিহাব চৌধুরী বলেছেন:
একটা অন্যায় হয়েছে । অন্যায়ের নিন্দা জানাই । ফারজানার ব্যান অনুচিত বলে মনে করিনা (উনার চাতুর্যপূর্ণ লেখনি দ্বারা যেভাবে চিনহিত রাজাকারদেরকে নিস্কলংক করছিলেন তাতে সামহোয়ার ইনের প্রকৃত স্বাধীণতার চেতনার অটুটত্ব বজায় রাখার জন্য ফারজানার ব্যান অপরিহার্য ছিল ), তবে উনার সাথে যা হয়েছে , যেভাবে ব্যান হয়েছেন তা জঘন্য হয়েছে। তীব্র প্রতিবাদ জানাচ্ছি ব্যান প্রক্রিয়ার, সাথে ফারজানার প্রতি সমবেদনা ।
একটা প্রশ্ন জাগছে মনে, সাম ইনে এখন এবিউসড হলে কি প্রতিবাদ করা যাবে না? প্রতিবাদ যদি কর্তৃপক্ষের প্রীতিভাব্জন কারো বিরূদ্ধে করা হয়, তাহলে কি প্রতিবাদী নিজেই ব্যান খাবেন? কর্তৃপক্ষের বিষয়টি খোলাশা করা উচিত । মগের মুল্লুক তো হয়ে যায় নি, না কী ?
তোমার পৃথিবী ভ্রমনের গপ্প সাম ইনে পড়তে না পারার জন্য দুঃখিত হচ্ছি ।
ভালো থেকো ।
রুবেল শাহ বলেছেন:
এখন পড়তে পারলাম না---------- পরে পড়বো তাই প্রিয়তে রাখলাম
নিলা বলেছেন:
লেখক বলেছেন: "আমাদের আশে পাশেই যে রাহেলার নির্যাতনকারী আর তাদের মাথায় তুলে রাখা মানুষে গিজ গিজ। আপনি কখনও তা নিয়ে সাহস করে কিছু বলেন নি, কারণ, রাহেলাদের নির্যাতনকারীদের হম্বিতম্বি আর কালো হাতের নিচে পিষে পড়বেন নিজেই। ওদের সৃষ্টিতে আপনার নিজেরও হাত আছে।"
আপনি নিজে মেয়ে না হলেও একজন মেয়েকেই বিয়ে করবেন, আপনার কোল আলো করে টুকটুকে এক মেয়ে আসবে। দেশটাকে কাঁটামুক্ত না করলে আপনাকে, আপনার প্রিয় স্ত্রীকে, কিংবা আপনার রক্তে মাংসে গড়া মেয়েকেই হেঁটে যেতে হবে এই কাঁটাপথে।"
ভালো লাগলো
একজন সাধারন মানবী বলেছেন:
আমি ফিরলাম আর তুমি চলে যাচছ মানে? তোমার লেখা আমার খুব ভাল লাগতো। তোমার আমাকে মনে আছে কিনা জানিনা। আশা করি খুব শিগ্গিরি কথা হবে এমএসএনে।
আওরঙ্গজেব বলেছেন:
সুন্দর লেখা, চলুক। ধন্যবাদ।
পাশা বলেছেন:
আস্ত আপু,তোমার সামহোয়ার থেকে চলে যাওয়াটা অনেক কষ্টের এটা আমি বুঝতে পারছি।
সামহোয়ার এর সন্ধ্যাবাতি নিকে তুমি আর লিখছ না এটা ভাবতেই খারাপ লাগছে।
ক্ষতি টা কার হল সামহো্য়্যার এর এটা যদি সামহোয়ার বুঝত তাহলে অনেক ভাল হত।
হায়রে সামহোয়ার...
কৌশিক বলেছেন:
কি জানি! কত ব্যাখ্যা, গালির জবাবে গালি দিয়ে, অমানবিকতার জবাবে অমানবিকতা করা উচিত নয় বলেই মনে করি।
রুখসানা তাজীন বলেছেন:
ব্লগে এসেছি বেশিদিন হয়নি। কিন্তু সন্ধ্যাবাতি কে নিয়ে অনেক মন্তব্য চোখে পড়েছে। আমি এটুকুই বুঝি, আপনার একটা সংবেদনশীল মন আছে, আর আছে ভীষণ ভালো কিছু লিখার ক্ষমতা। যে শিবিরেই থাকুন, লেখা চালিয়া যাবেন। এ অনুরোধ।
বিবেক সত্যি বলেছেন:
সন্ধ্যাবাতি কি আছেন ? নাকি ব্যান ?
লেখক বলেছেন: ব্যান হবো কেন? কেন মনে হলো?
তোমার পৃথিবী ভ্রমনের গপ্প সাম ইনে পড়তে না পারার জন্য দুঃখিত হচ্ছি ।
বৃত্ত বলেছেন:
একটা কথা বলতে চাই। সা.ইন মডারেটরদের প্রতি আপনার আস্থা আছে, ভালো। কিন্তু একটু ভালো করে দেখুন, নিশ্চয়ই এতদিনে দেখেছেন- সেই আস্থা কি এখনও ধরে রাখতে পেরেছেন?সা.ইন মডারেটরদের মডারেশনের খুব চমৎকার একটা উদাহরণ হল আমার প্রিভিয়াস নিকের ব্যাপারগুলো।
ব্লগার নূরে আলমকে না চিনলেও ব্লগার"ণূড়ে য়্যালার্ম"কে চিনবেন। আমার ঐ নিকটাকে ওরা এভাবেই বিকৃত করত। এবং আমাকে নিয়ে, আমি যতটা না পোস্ট দিয়েছি- আমাকে উদ্দেশ্য করে বাজে কথা লিখে তার চেয়েও বেশি পোস্ট হয়েছে। সেগুলোর বেলায় কর্তৃপক্ষ কোথায় ছিল? ঘুমোচ্ছিল? এমনকি গতদুদিন আগেও এমন একটি পোস্ট এসেছে। আমি যতদূর জানি (নীতিমালায় যদি কোন চেঞ্জ না এসে থাকে), কোন ব্লগারের অনুমতি ব্যতিরেকে তার ছবি ব্যবহার করা নিষেধ। সেখানে ওরা আমার ছবি তো ইউজ করেছেই, প্লাস নাম বিকৃত করাসহ ব্যাঙ্গাত্বক এবং অশ্লীল কথা লিখেছে- যেগুলো আমি এখানে উল্লেখ করতে পারছি না।
কর্তৃপক্ষের কাছে মেইল করে করে আমার আউটবক্স ভরে ফেলেছি- কিন্তু রিপ্লাই পেয়েছি তিনটা(মেবি দশটা মেইলের বিপরীতে), আর কাজে দেখেছি- ১টা। সম্ভবত ওরা ১টা পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছিল।
রাশেদ, মানুষকে ওরা কীভাবে আনব্যান করালো, দেখেছেন। কর্তৃপক্ষ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছিল।
ত্রিভুজ শুধুমাত্র আনব্যান চেয়ে একটি পোস্ট দেওয়ায় তিনমাস ব্যান ছিল। আর রাশেদ, মানুষের আনব্যান চেয়ে শতাধিক পোস্ট এল- ওরা ব্যান হল না কেন?
কর্তৃপক্ষের একচোখা নীতির আরও বহু উদাহরণ আছে। সর্বশেষ উদাহরণ হল- ফারজানা মাহবুবা। আশা করি উম্মু আবদুল্লাহর প্যাঁচালিতে লেখা পোস্টটি পড়েছেন। সেখানে সা.ইন আর গন্ড-গ্রামের পার্থক্য কতটুকু - দেখানো হয়েছে।
এরপরও আমরা কী করে কর্তৃপক্ষের উপর আস্থা রাখতে পারি?
উন্মনা রহমান বলেছেন:
আচ্ছা! তাহলে বৃত্তই নূরে আলম?
সেই সানগ্লাসওয়ালা বিখ্যাত ছবিটা না দিয়ে ঐটা কিসের পায়ের ছাপ দিয়েছেন? @বৃত্ত
দু:খিত সন্ধ্যাবাতি, আপনার ব্লগে আরেকজনের সাথে আলাপ করার জন্য..
অনর্গল বলেছেন:
পক্ষের লোকেরা বলছে ভালো থেকো। বিপক্ষদল দরজা দেখিয়ে দিচ্ছে। এমন হলে একপক্ষ তো বিলুপ্ত হয়ে যাবে। তখন আরেকপক্ষ কাদের উপর তলোয়ার চালাবেন? সেই হতাশা নিয়ে কতদিন টিকতে পারবেন কে জানে ! আমার মতে ব্লগের সবাই নৈরাশ্যবাদী। হতাশার ব্যাপারগুলো তারা বেশি করে ভাবে। আমাদের সমাজে অন্যকে গালি দেয়া মানুষগুলো যেমন নৈরাশ্যবাদী তেমনি যারা বিচার চান তারাও।
ভিন্ন ভিন্ন মতাবলম্বী সবার জন্য তৈরি করা এই অসাধারণ প্লাটফরমটি একদল নৈরাশ্যবাদী করাত দিয়ে মাঝখান দিয়ে চিরে আলাদা করছেন। এর পরিপ্রেক্ষিতে নিচে থেকে বালির বস্তা দিয়ে প্লাটফর্মটিকে টিকিয়ে রাখার চেষ্টা করার পরিবর্তে কর্তৃপক্ষের উচিত বিতর্কের উৎস ভালো করে খতিয়ে দেখে অতঃপর সর্বসমক্ষে তা প্রচার করা।
আর ব্লগের নাম বদলে নৈরাশ্যবাদী ব্লগও রাখলেও মন্দ হয় না।
বাঙাল যুবক বলেছেন:
ভাল লেখার জন্য ধন্যবাদ। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি। এটাই আশ্চর্য লাগছে।
Click This Link
শফিউল আলম ইমন বলেছেন:
আপনার অনেক যুক্তি আমার পছন্দ নাও হতে পারে কিন্তু তাই বলে আপনাকে আমি অপমান করতে পারি না। এটা আমার নীতিতে পড়ে না। কিন্তু এই ব্লগে সেটাই দেখে আসছি। কারো কিছু পছন্দ হয়নি ব্যস, অশালীন কমেন্ট দিয়েও থামে না পরিবার নিয়েও গালাগালি শুরু হয়ে যায়। বিকৃত মনমানসিকতার মানুষ যে দিন দিন বেড়েই চলেছে সেটা ব্লগে না এলে বুঝা যায় না।ভোলতেয়ার নামের এক মনীষী বলেছিলেন: তোমার চিন্তা, যুক্তি আমার পছন্দ না হতে পারে কিন্তু তোমার বলার যে স্বাধীনতা সেটা দেয়ার জন্য আমি শেষ চেষ্টা করে যাবো।
ঠিক। কারো স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার আমাদের নেই। সা.ইনে এখন সেটাই করা হচ্ছে। মননশীলদের বাকরুদ্ধ করে দেয়া হচ্ছে।
আসলে আমাদের মূল্যবোধের দরজা অবরুদ্ধ হয়ে আছে। আর কিছু বলার নেই।
আপনার ভ্রমন কাহিনী পড়তে চাইবো। শুভকামনা। সুস্থ্য থাকুন।
মাহবুবা আখতার বলেছেন:
ঠিকই করেছ। আগেই শুনেছি তুমি বিরতি দিয়েছ ব্লগিংয়ে। এবার পোস্টটা পড়লাম। কিছু বলার নাই আমার।
কৌশিক বলেছেন:
তুমি কই?
অন্ধকার বলেছেন:
শুভকামনা...
পাপ তো বাপকেও ছাড়ে না। আপাত ভাবে ছাড়া পেলেও অন্যায়কারীরা পার পেতে পারে না।
মুনিয়া বলেছেন:
একজন ব্লগার, ও না থাকলে খুব খুশি হতেন নাকি?আর ভেবেছেন এই ব্লগে জালাতন করবেন ও লিখবেনা- এতে ওর এমন কিছু আসবে যাবে না। ব্লগের চে লাইফ অনেক বড়।
আর আপনাকে বলছি। ওপেন আপ ইউর হার্ট।
বিবেক সত্যি বলেছেন:
সন্ধ্যাবাতি, আপনার এই চমৎকার লেখাগুলি সবাই খুব মিস করতেছে । বুঝতেই পারছেন ...
বোকামাষ্টার বলেছেন:
আমি এই ব্লগে যোগ দিয়েছি এমাসের প্রথম সপ্তাহে। এবং খুব আশ্চর্য হয়ে লক্ষ করেছি কিছু কিছু ব্লগার অসম্ভব নোংরা কিছু শব্দ ব্যবহার করছেন। বুঝতে পারছিলাম না কী ব্যাপার। এক আধ জনের পোষ্টে হয়তো অনুরোধ্ও করেছি শ্লীলতা বজায় রাখতে। এরপর গত কয়েকদিনে ব্লগের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বুঝলাম সন্ধ্যাবাতি নামে কোন একজন মেয়েকে নিয়ে বেশ আলোচনা চলছে। খুব আগ্রহী হয়ে উঠলেও সময়ের অভাবে খুজে বের করতে পারিনি। আজ বের করলাম এবং পড়লাম এবং নিজেকে একজন পুরুষ হওয়ার জন্য অভিশাপ দিলাম। সবটা ইতিহাস পড়তে পারিনি এখনো, তবু যেটুকু বুঝতে পারছি চোরা ধর্মের কাহিনী শোনেনা বলে যে প্রবাদটা আছে সেটা পাল্টানোর সময় এসেছে।
আমি খুব মনোযোগ দিয়ে আপনার লেখাগুলো পড়লাম। আপনার চিন্তার গভীরতায় অভিভূত হলাম। কিছু জায়গায় আপনার অপরিসীম ধৈর্য আর সহনসীমা দেখে অবাক হয়েছি। আমি বিশ্বাস করি ব্লগে সবাই সমান ক্ষমতার অধিকারী। আপনার যেমন আছে যা খুশী লিখার অধিকার আমারও তেমনি আছে যা খুশী বলার অধিকার। কিন্তু এর মানে এটা হতে পারেনা যে আমি আপনার ব্যক্তিচরিত্র বা পারিবারিক পরিচিতিতে কালি ছেটানোর অধিকার রাখি। সেকারণেই আপনার সব কথার সাথে একমত না হওয়া সত্ত্বেও আপনাকে যে নোংরা প্রক্রিয়ায় প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে সেই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। আমি মনে করি আমার যদি আপনার লেখা ভালো না লাগে তাহলে আমার পূর্ণ স্বাধীণতা আছে তা এড়িয়ে যাবার, একই ভাবে আপনারও সেই অধিকার আছে।
আপনার লেখার সাথে সবজায়গায় একমত হতে না পারলেও আপনার লেখনশৈলীর আমি ভক্ত হয়ে পড়েছি। তাই অনুরোধ থাকলো ফিরে আসুন যথাশীঘ্র। আর একটা কথা পৃথিবীর পথে পথে ঘুরে বেড়ানোর প্রচন্ড ইচ্ছা থাকলেও আর্থিক অসচ্ছলতার দরুণ তা বোধহয় সম্ভব না। তাই যদি যেখানেই থাকেন ঘোরাঘুরির সাথে ছবিও তুলেন আর পোষ্ট করেন তাহলে কৃতজ্ঞ হবো।
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন যেখানেই থাকুন।
অনাহুত আগন্তুক বলেছেন:
আমি জান প্রাণ দিয়ে কিছু লিখলেও বড় জোর ৭-৮ জনের ভালো লাগা পাই, আর তুমি ৪০ জনের ভালোলাগা পেয়েও, ৪১টা অকর্মার জন্য ব্লগ ছেড়ে চলে যাবে?
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
তুমি নাই ব্লগের দিনকাল ও খারাপ। ভালো কথা বর কেমুন আছে?
সপ্ন পুরন বলেছেন:
৪৪+ আর ৪৪- আছিলো।১টা বাড়ায় দিলাম আফা।
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন:
এখন লেভেল। ৪৯-৪৯
অসময়ের আমি বলেছেন:
৪৯ ......৫০
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















