খুব জরুরী এবং দ্রুত রিচার্জ দরকার ছিলো বিধায়, আমি এয়ারটেল’র একটা ২০ টাকার রিচার্জ কার্ড কিনলাম। আমি কোনভাবেই বুঝলাম না, এয়ারটেল এর মতো একটা টেলিকমিউনিকেশন্স সার্ভিস কোম্পানীর রিচার্জ কার্ডের প্রিন্ট কীভাবে অস্পষ্ট হয়। আমি জানতাম, এয়ারটেল হচ্ছে বর্তমান সময়ের সবচে’ বাজে নেটওয়ার্কের টেলিকমিউনিকেশন্স সার্ভিস কোম্পানী, কিন্তু এখন দেখি নতুন কিছু অদ্ভুত সমস্যা সহ বাজে নেটওয়ার্কের টেলিকমিউনিকেশন্স সার্ভিস কোম্পানী এটি। এ ধরণের সমস্যা আমার মনে হয় এই প্রথম দেখলেন আমি এবং আপনারাও। তারপরও আমি নানা ডিজিট দিয়ে বারংবার চেষ্টা করি রিচার্জ করার। কিন্তু স্বাভাবিকভাবেই, অনেক বার রিচার্জ করার চেষ্টা করার কারণে আমার মোবাইল একাউন্ট ব্লক করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে অস্পষ্ট প্রিন্টের কারণে আমাকে যে বাধ্য হয়েই নানা ডিজিট দিয়ে বারংবার চেষ্টা করতে হলো, এবং ফলশ্রুতিতে আমার মোবাইল একাউন্ট ব্লক করে দেয়া হলো, এর জন্য কী সম্পূর্ণ আমিই দায়ী? যে টেলিকমিউনিকেশন্স সার্ভিস কোম্পানী’র রিচার্জ কার্ডের প্রিন্টেই সমস্যা, তারা তাদের গ্রাহককে অন্যান্য সেবা আর কীভাবেই দিবে?
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।