ভাগ্যদুষে আমি ২০০৫ সালে গেচিলাম সৌদি আরব। বাপ অতি অতিষ্ট হইয়া আমারে একটা ভিসা আইনা দিলো কোতা থেইক্যা যেনো। আর কইলো বাবা একান থেকে যা আমাদের আর জালাস না। অতি দুক্ক পাইয়া আমি মা রে চাইরা গেলাম সৌদি আরব। বলচে ডাইবিং ভিসা। মাগার ওকানে পা দিতেই কয় একানে কুনু ডাইবিং ভিসা নাই। যে মালিকের আন্ডারে গেচিলাম হে আমার এক মুরুব্বীরে কইলো আমারে নাকি তার বাগান ছাফ করতে হইবো। ওই মুরুব্বী আমারে কইলো বাবা যাও কাল থেইক্যা বাগান ছাফ কইরা দিও। দুক্কে বুক ফাইটা গেলো। গেলাম আল্লার নাম পইরা। হারা দিন বাগান ছাফ ও পানি এবং আরো নানা কাজ করলাম। এই ভাবে চললো তিনমাস। যতই বাগান ছাফ করি ততই দেহি আমার মালিক কয় এইটা হয়নাই ওইটা হয়নাই। আমি আবার আরবীক বুঝতাম না। হেই বেডা কি কি জানি কইতো আর আমি খালি সরি কইতাম।
একবার রান্না করতে গিয়া দেহি খাইবার কিচু নাই। পরে মার্কেটে গিয়া কাশেম চাচার দুকান থেইক্যা একটা মুরগা নিয়া আসলাম। গেটে দিয়া ডুকতেই মালিক জিগায় আমি কই গেচি? ওর আরবী তো বুঝি না!!! কইলাম "ওয়েন্ট টু মার্কেট, এন্ড বায় এ চিকেন" হালার পুতে চেইতা গালি দিয়া কয় "ওয়াট চিকেন" আমি তারে অনেক বুঝানুর চেস্টা করলাম মাগার হালা বুঝে না। পরে কইলাম "আই ওয়েন্ট মার্কেট, বায় এ ককক, ককক, কক কক কক ককক কক"।
এই চারকি ভালা লাগেনা। তাই আরেক শহরে গেলাম। ওখানে আমার এক মামা আচে। মামা কইলো কয়দিন রেস্ট করো পরে কামে লাগাইয়া দিমু। এক সপ্তা পর মামা কামে নিয়া গেলো। বিশাল এক মরুভুমি আর সারি সারি খেজুর গাচ। আর সব লুক এই গরমের ভিতরে কম্বল গায়ে দিয়া খেজুর গাচ কাইটা যাইতেচে। প্রথমে পাগল মনে হইলো, মামারে জিগাইলাম। মামা কয় ভাগনা বুঝবা। আমি ও একটা খেজুর গাচ কাটা শুরু করলাম, মাগার দুইকোপ মারার পর দেকলাম আর হাত চলে না। একটু পরে মাতা ঘুরাইয়া পইরা গেলাম। আরো দুইদিন রেস্ট পাইলাম। পরে রহস্য বাহির করার চেস্টা করলাম। কামের থেইক্যা সবাই আইসা কম্বলটা পানিতে ভিজাই রাকে, আর আরেকটা কম্বল গায়ে দিয়া ঘুমায়। পরের দিন সেই ভিজা কম্বলটা শরীরের উপরে দিয়া আবার গাচ কাটে। তাইলে রহস্যটা কি? আমিও কম্বলটা ভিজাই রাকলাম, আর পরের দিন সেই ভিজা কম্বলটা গায়ে জরাইয়া গাচ কাটা শুরু করলাম, ওমা দেহি আমি দুই ঘন্টায় সাতটা গাচ কাইটা ফালাইচি, আর মাতা ও ঘুরায় না। আরো আরাম লাগে। সৌদিতে দিনে প্রচন্ড গরম থাকে তাই আমার প্রিয় গাচকাটা ভাইরা এই বুদ্ধি বাইর করচে, এতে গরমের হাত থেকে বাচা যায় এবং বেশি বেশি গাচ কাটা যায়।
** হে মনূষ্যজাতি "যদি তুমি জীবনের সব কুল হারিয়েও ফেলো তবু কোনোদিন সৌদির পথে পা দিও না, আর এভাবে বিনা ভিজা কম্বলে কুনু দিন গাচ কেটোনা।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



