যবে যখন তুমি করেছ মোরে পর
আমি বেঁচে আছি, এটাই বিস্ময়কর।
নিয়তি করেছে প্রতারনা-
হলোনা তোমার সাথে বাঁধা ভালোবাসার ঘর।
দুঃখ নেই তাতেও জেনো তুমি যবে সুখী
কান্নাও ছিল সুখের প্লাবন যবে তোমাতে রেখেছি আখি।
চোখের জলে বইবে নদী
আবার তুমি কাদাঁও মোরে যদি।
আমি যবে ভাবি যাবো পশ্চিমে
পশ্চিম যাবে থেমে
আমি যবে ভাবি যাবো পুবেই
পৃথিবী বলে সূর্য ডুবেছে কবেই
তবে আমি যাব কোথা বলো?
মন বলে, যে পথে হযনি যাওয়া
সে পথে চলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

