স্বপ্নীল.......বিষাক্ত নীলে যার স্বপ্নের সমাপ্তি।

অনুকাব্য -০৫

২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৮

শেয়ার করুন:                   Facebook

পৃথিবীর সব মুগ্ধতায় তোমাকে দেখি
জানিনা আমার হলো বা হয়েছে এ কি?

পৃথিবীর সব আলপনায় তোমাকেই আঁকি
আমাতে সপ্তাশচর্য তোমার ও দুটো আঁখি।

চোখে ঘুম নেই
কেন নেই? আমি কি জানি!
আমি শুধু জানি
ভাবছি তোমায়,ভাবব তোমায়
অনাদি অনন্ত দিবস রজনী।

অরূপের রূপে তোমাতে পাই
অধরায় ধরে থাকি সদাই তোমায়
মিলন মোদের হয় প্রতিক্ষনে
বেহেস্তী কুটির ঘেরা অদৃশ্য কোনে
নিঃশব্দ ছোঁয়ার সুখ অবগাহনে।

 

 

  • ৮ টি মন্তব্য
  • ১৬৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫২
comment by: সপ্নীল বলেছেন: আহমদ ভাই আপনার মন্তব্যের মর্ম বুঝলাম না।
২. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৬
comment by: সপ্নীল বলেছেন: কেন ভাই আপনার কি মনে হচ্ছে? আর আপনি এভাবে কমেন্ট করছেন কেন তা আমার বোধগম্য নয়। আমার কবিতা আপনার ভালো নাই লাগতে পারে তাই বলে আপনি এভাবে কমেন্ট করতে পারেন না।
৩. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০২
comment by: সপ্নীল বলেছেন: আপনার সমস্যা কি ভাই? ভালোভাবে কথা বলা কি আপনার অভ্যাসে নাই নাকি?
৪. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১০
comment by: সপ্নীল বলেছেন: অন্য কারো কথা জানি না তবে আমি কখনো কাউকে খারাপ মন্তব্য করিনি। এখান খারাপের চর্চা করতে আসিনা ভাই। ভাল কিছু পড়তে আর শেয়ার করতে আসি। ভাল থাকবেন।
৫. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১০
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: ''পৃথিবীর সব আলপনায় তোমাকেই আঁকি
আমাতে সপ্তাশচর্য তোমার ও দুটো আঁখি।''
-সো.............রোমান্টিক!!
সেই আঁখিতেই পথ হারিয়ে...
তেপান্তরের মাঠ ছাড়িয়ে
আমি দিশেহারা,
তোমায় ভীষণ ভালোবেসে
তোমার আরো কাছে এসে
আমি ছন্নছাড়া....!

৬. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৩
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: @সপ্নীল,
রাগ কইরেন না ভাই!এক চোখ দিয়া দ্যাখেন আরেক চোখ দিয়া মুইছা ফ্যালেন।
আমার 'বুনোফুল' পোস্টে দ্যাখেন নাই??
৭. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৪
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: @সপ্নীল,মুজতবা-র কমেন্টে
রাগ কইরেন না ভাই!এক চোখ দিয়া দ্যাখেন আরেক চোখ দিয়া মুইছা ফ্যালেন।
আমার 'বুনোফুল' পোস্টে দ্যাখেন নাই??
৮. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৮
comment by: সপ্নীল বলেছেন: ধন্যবাদ সাতিয়া..আসলে আমি নতুন ব্লগে তবে সত্যি ভাললাগে কারো কারো পোষ্ট আর মন্তব্য দেখলে। তবে খারাপ কিছু দেখলেও খারাপ লাগে কারন আমার ধারনা এখানে আমরা সবাই আসি কিছুটা সুন্দর সময় কাটাতে বা শেয়ার করতে।ভাল থাকবেন।
আপনার ছন্দও অনেক সুন্দর।

 



 

comment by:
স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমনি বিলীন......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৮৭৬৭