তোমাতে হতে চাই লীন
দেবে কি আমায় এতটুকু ভালবাসা ঋণ?
তোমাকে ছাড়া না পাই সুখ
ভালবাসতে চায় এ মন, যুগের পর যুগ।
পৃথিবীর সব মুগ্ধতায় তোমাকে দেখি
জানিনা আমার হলো বা হয়েছে এ কি?
পৃথিবীর সব আলপনায় তোমাকেই আঁকি
আমাতে সপ্তাশচর্য তোমার ও দুটো আঁখি।
চোখে ঘুম নেই
কেন নেই? আমি কি জানি!
আমি শুধু জানি
ভাবছি তোমায়,ভাবব তোমায়
অনাদি অনন্ত দিবস রজনী।
অরূপের রূপে তোমাতে পাই
অধরায় ধরে থাকি সদাই তোমায়
মিলন মোদের হয় প্রতিক্ষনে
বেহেস্তী কুটির ঘেরা অদৃশ্য কোনে
নিঃশব্দ ছোঁয়ার সুখ অবগাহনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


