somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাপ্তাহিক টিপস......

১৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুমিকা: প্রতি সপ্তাহের শুক্রবার আমার অফিসের আইটি সার্ভিস ডেস্ক থেকে সব এমপ্লয়ির কাছে একটা জেনারেল মেইল করা হয়। মেইলের কনটেন্ট হলো কম্পিউটার ব্যবহার নিয়ে বিভিন্ন টিপস। মেইলের শিরোনাম হলে "সাপ্তাহিক টিপস", মাঝে মাঝে পড়লেও বেশির ভাগ সময় পড়া হয়না। আজকে মেইলটা পাবার পর মনে হলো সামু-ব্লগার ভাইবোনদের সংগে বিষয়টা শেয়ার করলে কেমন হয়? সে ভাবনা থেকেই এ পোস্ট। হয়ত অনকেকিছুই অনেকের জানা থাকতে পারে, তাও অনেক কিছুই বেশ ইন্টারেস্টিং, কারো কাজে লাগলে আমার পোস্ট সার্থকতা পাবে। এখন থেকে ধারাবাহিক ভাবে "সাপ্তাহিক টিপস" শিরোনামে পোস্ট দেবার ইচ্ছা রইল। এবার মূল বিষয়, মানে আজকের টিপস:

কম্পিউটার ব্যবহারকারী সবাই জানেন সর্টকাট জানা কত উপকারী কাজ করার জন্য। আপনি যত বেশি সর্টকাট জানবেন ততবেশি কাজের গতি বাড়াতে পারবেন। তাই আজকের বিষয় কিছু ইন্টারেস্টিং সর্টকাট।

[Windows Key] + [e] : উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন হবে।

[Windows Key] + [d] : আপনার কম্পিউটারে খোলা সব উইন্ডো একসংগে মিনিমাইজ হবে।

[Windows Key] + [f] : কম্পিউটারে কোন ফাইল/ফোল্ডার খোঁজার জন্য উইন্ডোজ সার্চ উইন্ডো ওপেন হবে।

[Windows Key] + [l] : খুব দ্রুত কম্পিউটার লক করতে চাইলে এই সর্টকাট কাজে আসবে।

[Windows Key] + [r] : কমান্ড প্রমট এ কোন কিছু লিখতে হলে রান(Run) উইন্ডো দরকার, সেটার জন্যই এই সর্টকাট কাজে আসবে।

সবশেষে
[Alt] + [Tab] দিয়ে আপনার কম্পিউটারে খোলা সব উইন্ডোর একটা থেকে আরেকটাতে যেতে কাজে লাগবে।

আর একটি কথা, [Windows Key ] হচ্ছে কি বোর্ডে ঢেউ খেলানো একটি আইকন, আশা করি বুঝতে পেরেছেন।

ভাল থাকুন সবাই।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫২
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×