বুড়ি, তোর কি মনে আছে?
তুই আমাকে কথা দিয়েছিলি
পুর্ণীমা রাতে আমাকে নিয়ে ছাদে যাবি,
আমার কাঁধে কাঁধ রেখে আকাশের দিকে তাকিয়ে
তারা গুনবি, চাদের আলোয় স্নান করবি ?
তুই কথা দিয়েছিলি, চৈতালি বিকেলে বৃষ্টিতে
আমার হাত ধরে ভিজবি।
ভিজতে ভিজতে যদি তোর
ভেজা শাড়িটা খুব বেশী স্বচ্ছ হয়ে যায়
তবে তুই আমার বুকের মাঝে
তোর লজ্জাটাকে লুকাবি।
বুড়ি তোর কি মনে আছে?
আমি যখন দারূচিনি দ্বীপের
সাগর জলে একাকি পা ভিজানোর কথা বলেছিলুম,
তুই ভীষন রাগ করেছিলি, এবং বলেছিলি,
ফের যদি তোকে ছাড়া আমি দারূচিনি দ্বীপে যাই,
তাহলে তুই আমার সাথে কোনোদিন কথা বলবিনা।
বুড়ি, বহু বৃষ্টি ভেজা চৈতালি সন্ধা চলে গেছে
তোর সাথে আজও ভেজা হয়নি।
বহু রাত কেটে গেছে
ছাদে যাওয়া হয়নি,
আমার পা সাগর জলে না ভিজলেও
চোখের জলে বহুবার কপোল ভিজেছে,
কিন্তু তোর সান্তনার বাণী আমার কানে আসেনি।
বুড়ি, তুই কী বুকে হাত দিয়ে বলতে পারবি?
গতকাল যে হাত তোর হাতটি চেপে ধরেছিল
ওই হাত ধরে তুই ছাদে যাসনি?
আমার ঠোটের জলে তোর ঠোট ভিজাতে ভিজাতে যেমন বৃষ্টিতে ভেজার কথা বলেছিলি,
তেমনি ভাবে কাল ওকে বলিসনি?
অথবা চোখে চোখে তাকিয়ে আজো হারিয়ে যাসনি
সাগরের ণীল জলে?
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



