আমার প্রিয় পোস্ট
- একটা ব্যাখ্যা চাই : ফিউশন ফাইভ এর কাছে - নীলবকুল
- আমার বিয়ে পরবর্তী জীবনের জন্য বিয়ের আগেই ভেবে রাখা তিনটা নিয়ম - হাল্ক
- আজ আমি ইউ.কে যাবোনা!!(রম্য গল্প) - হাসান মাহবুব
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- পেন্সিলে আঁকা পরী - অচেনা সৈকত
- আসেন চিকেন ফ্রাই খাই
- ~স্বপ্নজয়~
- ক্রেজি টেক্সট জেনারেটর, ফানি বা ইন্টারেস্টিং একটা সাইট শেয়ারিং - নামহীনা
- বই মেলার জুলুম - রাসেল ( ........)
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- সহজ করুন¬¬¬ e-mail-এ ঢোকার পথ, user name এবং password ছাড়াই প্রবেশ করুন e-mail - প্রচেত্য
- Smartmovie 4 | মোবাইল মিডিয়া প্লেয়ার ও কনভার্টার - আসিফ ইশতিয়াক
- গল্পটি আপনি কিভাবে শেষ করবেন? - জ্বিনের বাদশা
- দৃষ্টি আকর্ষণ: শিশু চলচ্চিত্র উৎসবে কারচুপি, পরিচালকের দুর্ব্যবহার - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- লক্ষীর লজ্জা (সত্যি ঘটনা) - জোবাইর
- গ্লাস ভাঙা খাটুনির পর ..... - আরাফাত রহমান
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- বংশপরিচয় - শেরিফ আল সায়ার
- রহিমার রহস্যময় বিয়ে (আমার লেখা জীবনের প্রথম গল্প!)
- মুকুল
- যারা আমাদের পাশে ছিলেন তাদের অনেক ধন্যবাদ, আপ্নারা সবাই আবার ফিরে আসেন প্লিয... - সাঁঝবাতি'র রুপকথা
- অতলান্তিক পাড়ে ১- স্যামনের মুড়ো - তনুজা
- কিছু অতি পরিচিত সফটওয়্যারের Easter Egg - নাফিস ইফতেখার
- টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় লুল
- নাফিস ইফতেখার
- বিপ্রতীপ ভালবাসা: তারিয়ে তারিয়ে সুখ নিয়েছিলাম আমি - আশরাফ মাহমুদ
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- মাতৃগর্ভ থেকেই দেখছি অন্ধকার - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- টাইম ম্যাগাজিনের টপ টেন মুভিস অব ২০০৮ - দারাশিকো
- চলে যায় বসন্তের দিন......... - অপ্সরা
- অনুসরন করুন আপনার পছন্দের ব্লগারদের - আছহাবুল ইয়ামিন
- এসো স্বপ্নে বানাই স্বপ্ন - (অ)গাণিতিক
- স্বপ্ন ও নৈঃসঙ্গের যাতনা : আল মাহমুদ - যুকরুফা ০৭
- ব্লগ আড্ডার কাহিনী - রাজর্ষী
- খিচুড়ি রান্না! জমজমাট মজার খিচুড়ি! - রাশেদ
- আজকের খিচুরী মজমা অথবা বিমা ওয়াজ লিসনিং খিচুরী হোয়াইল খিচুরী বার্নড - বিষাক্ত মানুষ
- ধন্যবাদ এবং কিছু আত্মকথন - তানজু রাহমান
- ফটোশপ টিউটোরিয়াল: স্টারগেট ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- নেট, বই ও আরামদায়ক দিন - এই আমি মীরা
- ঘাম ও শরীরের গল্প - মিশু মিলন
- সিম্যুলেশন.....................(কল্প-গল্প) - পারভেজ
- আবোল তাবোলের জন্য দুঃখিত - আরিয়ানা
- যৌবনবতী ক্ষেতের যৌন কেচ্ছা এবং কবি ও বালিকাদ্বয়... - পান্থ বিহোস
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- আমার পুলাপানবেলা ----- ৪ - বিষাক্ত মানুষ
- আর নয় - এবার থামুন - নাফিস ইফতেখার
- বিয়ে কি? মুসলিম বিয়ের শর্তগুলো, বিয়ে রেজিষ্ট্রেশন কি? বিয়ে রেজিষ্ট্রেশন কেন গুরত্বপূর্ণ? (রিপোষ্ট) - সিটিজি৪বিডি
- আজ ভালবাসার বিয়ে - রক্তাক্ত যোদ্ধা
- কেমন হয়েছে বলুন?
- ইরতেজা
- ছাগুরামের EXCLUSIVE সাক্ষাৎকার!!! - একটি বিকাল ছাগুরামের সহিথ - নাফিস ইফতেখার
- নীড ফর স্পিড: আন্ডারকভার - শামীম দ্যা রক্
- আপনি যদি সামহোয়্যারের মডু হতেন........
- নাফিস ইফতেখার
- দ্যা রক’স রিভিউ: ফার ক্রাই ২ [Far Cry 2] - শামীম দ্যা রক্
- কোরাবানী কোনভাবেই নিষ্ঠুরতা নয়ঃদেখুন বিজ্ঞান,যুক্তিশাস্ত্র আর ধর্ম কি বলে - এ. এস. এম. রাহাত খান
- সম্পর্ক- প্রাক কথন: ১ - রাসেল ( ........)
- একটি কাল্পনিক গল্প (ক্ষমাপ্রার্থনা পূর্বক বেশ্যা নামে চিহ্নিত সকল নির্যাতিত নারীদের প্রতি) - সীমান্ত আহমেদ
- কিছু জটিল ছবি
- লুলুপাগলা
- আইডিএম নিয়ে ঝামেলা? আর না আর না - রূপক
- আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন
- শওকত হোসেন মাসুম
- আমি তুমি ভাই ভাই, পাহাড়ি তবে কে? - বিবর্তনবাদী
- জেগে থাকা মানেই অদ্ভুত রক্তমাংসের পঙক্তি - বৃশ্চিক
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- চাই বিয়ের আগে সচেতনতা.......... - শিবলী
- আলু-ব্লগে লিখতে যাওয়া উপলক্ষে ব্লগার প্রলয় হাসানের জন্য আমার কিছু পরামর্শ
- নাফিস ইফতেখার
- কর্পোরেট হেল্পাহেল্পি-১ : মোবাইল কম্পানি নিয়ে একটি গরুর রচনা - ফিউশন ফাইভ
- প্রথম আলো ব্লগ : কামার বানাবে অলংকার! - ফিউশন ফাইভ
- আমার সেই প্রিয় সাইকেলটা এখন কোথায় আছে? - মিলটন
- পথের হাসি, পথিকের হাসি - রাস্তার ছেলে
- Yahoo! Messenger এ বাংলায় Chat করুন... - মৃত হাসানের প্রেতাত্মা
- কেউ কী একটু ব্যাখ্যা করতে পারেন? (সতর্কীকরণ - বিশাল পোষ্ট) - বোকামাষ্টার
- নাম সমাচার - সীমান্ত আহমেদ
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- কিছু কিছু টুকরো স্মৃতি.... - প্রীটি সোনিয়া
- আমার অংক শেখা/উৎসর্গ: সুমাইয়া (ব্লগার শফিকুলের পিচ্চি মেয়ে) - বিবর্তনবাদী
- আকাশের গল্প - মুকুল
- আত্ন উন্নয়ন ও অটোসাজেশন (সংগ্রামে আপনাকে টিকে থাকতে হবে-১) - ইসতিয়াক আহম্মেদ
- এই চোখে তাকিও না আমি লুটপাট হয়ে যাবো- - রাসেল ( ........)
- উৎসর্গ ....... আমার সতের বছর বয়স ...... - হনলুলু
- খন্ডিত চিঠি - মিতু
- রুমমেট সমাচার - রাগিব
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- দ্য এওয়ার্ড (সায়েন্স ফিকশন) - ফয়সল
- কিচেনের কিছু প্রয়োজনীয় টিপস - ইরতেজা
- কেমন কাটলো ১৪১৫ এর প্রথম দিন ? - রাগ ইমন
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- নমস্য ইউজার - গুগল, ইয়াহু!, আর আন্তর্জালের দূরদর্শিতা - রাগিব
আগামীর ইতিহাস আজ থেকেই শুরু হোক (সকল ব্লগারদের অংশগ্রহন একান্তভাবে কাম্য)
১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:১৮
নতুন বছরের প্রথম দিনে কে কি করলেন, এই পোস্টের কমেন্টের ঘরে তা বলবার জন্য ব্লগারদের অনুরোধ করা যাচ্ছে। দেখি, ঘোল কতটুকু স্বাদের হয়। একটি শব্দ, দুটি শব্দ, এক লাইন, দুই লাইন, তিনলাইন, শত শত লাইন, নিজের পোস্টের লিংক, অন্যের পোস্টের লিংক, যে যেভাবে পারেন জানান।আর হ্যা, আরেকটা কথা, নিদের পক্ষে বিশজন স্বাতন্ত্র ব্লগারের স্বাতন্ত্র কমেন্ট পেলে পোস্টটা আমার আর্কাইভে রেখে দেয়া হবে। অন্যথায় মুছে ফেলা হবে।
প্রথমে আমার কথা বলি। এমনিতেই আমার দৈনন্দিন জীবন খুবই বোরিং কাটে। নববর্ষের দিনটা যেন আরো বোরিং কাটল। সপ্তাহের প্রথম দিন। তাই ঘুম থেকে উঠে ট্রেনের মধ্যে ঝিমাতে ঝিমাতে অফিসে গেলাম, লান্চ ব্রেকে যথারীতি লান্চ, তারপর লবিতে বসে টিভি দেখা নয়তো খবরের কাগজ পড়া। (আমাদের অফিসে দেখার মত একটা টিভিসেট আছে। তাই মাঝে মাঝে আমি টিভি চ্যানেলের অনুষ্ঠান দেখি বাদ দিয়ে বসে বসে টিভিটাকে দেখি।
) অফিস ছুটির পর আবার ট্রেনের মধ্যে ঝিমাতে ঝিমাতে বাসায় ফিরি। ফিরে শাওয়ার নিয়ে ভাত খেয়ে এশার নামায পড়ে ল্যাপটপটা কোলে নিয়ে বসি। টানা কয়েক ঘন্টা নেট সার্ফি করে শোয়ার আগে হালকা কিছু খেয়ে দাত ব্রাশ করে ট্রাউজার আর টি শার্ট পড়ে বিছানায় চলে গেলাম। সকালে আবার অফিস। আবার ট্রেনের মধ্যে ঝিমুনি। নববর্ষের দিনেও এই রুটিনের এতটুকু ব্যতয় ঘটেনি! কি দারুন বর্ষউদযাপন করলাম, দেখেছেন!
দেশ থেকে শুধু দুয়েকটা ম্যাসেজ এসেছে। তাও আবার আমাকে ডেটিকেটেড করে না। ইউনিভাসার্ল ম্যাসেজ। মাল্টিপল রিসেপেন্টে পাঠানো। নতুন বছরের শুভেচ্ছা, তোমাকে শুভ নববর্ষ, এই টাইপের! আমিও একটা হাই তুলে, এস এম এসগুলো দেখে মোবাইল পকেটে পুরে রেখে দিয়েছি। ![]()
ইউনিভাসার্ল ম্যাসেজের একটি সুবিধা আছে। রিপ্লাই না দিলেও ঝাড়ি খেতে হয় না বা সেন্ডার মাইন্ড করে না। ![]()
আমার এই পোস্টটা একটা বিশেষ পোস্ট। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে পোস্ট করা। সেটা হলো: আজ থেকে ঠিক এক বছর পর, ১৪১৬ তে এসে আমার এই পোস্ট পড়ে ব্লগাররা প্রচন্ড নস্টালজিক হয়ে পড়বেন। এই পোস্টটা এখন থেকে একটা ছোট খাট রেফারেন্স হয়ে থাকবে। আর আমিও মাঝে মাঝে বের করে পড়বো আর স্মূতির ভারে নুজ্ব্য হবো।
এক সপ্তাহ পরে এই পোস্টের সব কমেন্ট আর পোস্টটা আমি আমার পার্সোনাল অনলাইন স্টোরেজে আপলোড করে রাখবো। আজ থেকে অনেক অনেক পর আল্লাহ যদি সে সুযোগ দেন, আমার ছেলে-পুলে, নাতি পুতিদের এই পোস্টটা দেখাবো। ওরা পড়বে আর অবাক হবে! অবাক হবে আর পড়বে!
ভাবছি, এর পর থেকে বিভিন্ন জাতীয় দিবসে এরকম একটি করে পোস্টের আয়োজন করবো। এক একটাকে আমাদের; বাংলাদেশীদের জীবনের ইতিহাসের ফলক করে রাখবো। আমার এই প্রয়াসটা আজগুবি মনে হতে পারে, তা হলেও, ভবিৎষত প্রজন্ম হয়তো এসব থেকেই অনেক কিছু শিখে ফেলতে পারবে। অনেক দিন আগে কোন একটা ওয়েব সাইটে যেন দেখেছিলাম, একটা প্রজেক্ট হাতে নেয়া হয়েছিলো, এমন একটা কিছু বানানো হবে, পৃথিবী ধ্বংস হবার পর যার মাধম্যে এই পৃথিবী সমন্ধে অনেক কিছুই ভবিৎষতের মানুষেরা জানতে পারবে। ওয়েব সাইটটি এক বছরের মধ্যে বিভ্ন্নি দেশের মানুষের কাছ থেকে প্রচুর পরিমান ডেটা আর সিগনেচার নিয়ে, পৃথিবীতে একটা ব্যাকআপ কপি রেখে, একটা ডিজিটাল স্টোরেজে করে সেটাকে মহাশূন্যে পাঠিয়ে দেয়া হয়। তবে আমার এ আইডিয়াটি সেই ওয়েব সাইট থেকে নয়, বরং এই পোস্টটা লিখতে গিয়েই সেটার কথা মনে পড়লো।
রাশিয়ার একটা কিশোরীর ছোট্ট একটা লেখা; একটা চিরকুট পড়ে তো আমার চোখে পানি চলে এসেছিলো।
এটা কোন কল্পবিজ্ঞান কাহিনী নয়। ব্লগের হয়ত অনেকেই জানেন বিষয়টা। পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে এ নিয়ে। অনেকে সমালোচনা করেছে। বলেছে বিজ্ঞাপন, সাইটে হিট বাড়ানোর ধান্ধা, আরো কত কি! কিন্তু তাতে কারো কিছু যায় আসেনি। একটা স্পেসশীপে এখনও সেই লেখা, কোটি কোটি মানুষের করা সেই স্বাক্ষরগুলো আজও মহাশুন্যে ভাসছে। কি অদ্ভুত তাই না?
মনে করুন, আজ থেকে এক হাজার বছর পরে, এই ব্লগটাকে একদল মানুষ কোন না কোন ভাবে আবিস্কার করলো, এখানকার মানুষের করা পোস্টগুলো পড়লো, তাদের মনের অনুভুতি, আশা-ভালোবাসা, আনন্দ, বেদনা, কষ্ট, মুক্তিযুদ্ধ, রাজাকার, ইতিহাস, রম্য, মানুষে মানুষে প্রেম ভালোবাসার ধরন, সব স-ব কিছু সমন্ধে তারা জানতে পারবে। হয়ত আমার এই পোস্টটা পড়েও বলবে, "দেখেছিস, বেটা কত সুদুরপ্রসারী চিন্তা করতো! আজকের কথা এক হাজার বছর আগে লিখে রেখে গিয়েছে।" হা হা হা। কলিগরা প্রায়ই বলে, প্রলয়, ইউ আর সো সিলি! এই প্রথম ওদের কথাটা বিশ্বাস করতে ইচ্ছে করছে।
আরো অনেক কিছু লেখার ইচ্ছে ছিলো। কিন্তু উপায় নাই গোলাম হোসেন। ঘড়িতে ভোর সাড়ে ছয়টা বাজে। সকালে অফিস আছে। ৫ ঘন্টাও ঘুমাতে পারবো কিনা সন্দেহ। কাল রাতে কিছু আপডেট করে দিতে পারি।
(ধান ভানতে শিবের গীত গাইলাম। আসলে পোস্টসংখ্যা বাড়ানোর ধান্ধা!
)
আজ ১৪১৫, বুধবার, সিডনী সময় বেলা ৬.৫৭। বাংলা নতুন বছরের ২য় দিন। আগামীর ইতিহাস তাহলে এখান থেকেই শুরু হোক। "ভবিৎষতের শুরু এখানেই!" কি বলেন?
আমার আজকের এই ছোট্ট পোস্টটা, আগামীর আমাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকুক।
সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন।
প্রকাশ করা হয়েছে: মিসেলিনিয়াস!, শুভেচ্ছা পুস্ট বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: মোটেই না। বলেছিই তো আপনাকে ক্ষমা করা হয়েছে। তাহলে এখনো রেগে থাকবো কেন? বিভিন্ন ব্যস্ততার কারনে আপনার ব্লগে যাওয়া হয়ে উঠে না। তার মানে এই নয় যে আমি আপনার উপর এখনও রেগে আছি।
আপনার ব্লগে আমন্ত্রনের জন্য অনেক ধন্যবাদ। আপনার রিসেন্ট পোস্টটা খুব ভাল লেগেছে। কমেন্ট করে এসেছি। আর হ্যাঁ, আমি পোস্ট পড়ে কমেন্ট করি, না পড়ে করলে সেটা জানিয়ে দিই।
কি হলো! আমার এই পোস্টের ব্যাপারে বা বর্ষবরনের কথা তো কিছুই বল্লেন না। জানার ইচ্ছা রাখছি। আপনাকে আবারো ধন্যবাদ ঈশিতা।
এস্কিমো বলেছেন:
আগামী পহেলা বৈশাখ ঢাকায় থাকার ইচ্ছা আছে - সেইভাবে ভাবছি।
লেখক বলেছেন: আহারে! এইটা কি বল্লেন ভাইয়া? কাটা গায়ে নুনের ছিটা লাগল!
এমনিতেই প্রতিটি দিন দেশকে মিস করি, তারউপর এখন লোভ দেখাচ্ছেন!![]()
হনলুলু বলেছেন:
সারাদিন বলগে ছিলামরাইতে বিরানি খাইছি..........
এইকানে পান্তা নাই.... ..... ..
লেখক বলেছেন: হা হাহা। বাংলা নববর্ষের দিন বিরানি? আর নতুন বছরটা ব্লগেই কাটালেন?
কোনখানে পান্তা নাই? বিস্তারিত বলেন।
মাহবুব সুমন বলেছেন:
ক্যানবেরা টাইম ৭:৩০সারাটা দিন কাজকর্মে ব্যাস্ত ছিলাম। সকাল ৯ - সন্ধ্যা ৭:৩০।
সারাটা দিন মনেই ছিলো না যে দিনটি নববর্ষ।
লেখক বলেছেন: কি বলেন, আপনাদের ডে লাইট সেভিংস এখনও কি উঠাইনি?
ঠিক, আমারও একই অবস্থা ছিলো। কিন্তু ভাবীও কি একটা বার মনে করিয়ে দেয়নি?![]()
আরিফুর রহমান বলেছেন:
বিশাল পরিকল্পনা!ঠিক আছে, সিরাসলি... ।
====================
সক্কাল থেকে ৫.৩০ পর্যন্ত যেই কে সেই, অপিস করে দৌড়ে বাড়ি, ঝটপট চেন্জ, জিনস ওপরে বৌ'র গিফট ফতুয়া, শখের ফটোগ্রাফির ক্যামেরা ব্যাগ গুছিয়ে নিয়ে দৌড়ে গাড়ি স্টার্ট দেয়া।
ঘন্টাখানেকেই ইস্ট লন্ডন, চারনের বৈশাখী আয়োজন। সোয়াশ' মানুষের জমজমাট আড্ডা। গান কবিতা, ইলিশ খিচুড়ি, চোখ জুড়ানো লালপেড়ে সাদা শাড়ি, অনুষ্ঠান শেষে বেশিরভাগের ঘরের তাড়া, কাল কাজ আছে।
ঘনিষ্ঠ ক'জনের ভোররাত তক্ আড্ডা, বাংলাদেশে কোন দিক থেকে রেডিকেল আইডিয়া উঠে আসবে, যদি কখনো আসে, রাষ্ট্র বাঁচানোর জন্য কার দায়িত্ব আগে, শিক্ষক না ছাত্র সমাজের, জোর বিতর্ক, জ্যাক বাবুর গ্লাসে মাঝে সাঝে সিপ্।
পরদিন ঘুম ঘুম ভাব, কফির লাথিই ভরসা....
লেখক বলেছেন: ভাই, আপনার কাহিনী শুনে হিংসা লাগছে আপনাকে। আপনার মত কপাল নিয়া জন্মাইতে পার্লাম না, আপসুস।![]()
হ্যারি সেলডন বলেছেন:
forget abt the past, don't bother abt the future. Live for today, u will be happy!
লেখক বলেছেন: মাপুজ দেখে আইজ কাইল হাই থটও ঝাড়ে!![]()
রাশেদ বলেছেন:
হুমম...
লেখক বলেছেন: কিসের হুম? তোমার ঘটনা তো কিছুই কইলা না?
নাকি হেই দিনও বটিশি মাইয়া লইয়া নাইটক্লাবে আছিলা?![]()
আরিফুর রহমান বলেছেন:
রাশু না ভালো হোলা, সে বটিশ মাইয়াগো লইয়া...!!!??
লেখক বলেছেন: হ সে ভালো হোলা, বটিশ মাইয়া লইয়া ক্যাসিনোতে যায়!![]()
ইশিতা বলেছেন:
দারুন পরিকল্পনাতেমন কিছু করিনি ।সারারাত এখানেই ছিলাম তাই ঘুম থেকে উঠলাম দুপুরের দিকে ।
তারপর আর কি করা টিভি অনুষ্ঠান দেখা
লেখক বলেছেন: সবাই দেখি একই কথা বলছে। খালি আমিই সকাল ৯টায় ঘুম থেকে উঠে অফিসে গেছি। বলদ আর কারে কয়!
ধন্যবাদ ঈশিতা। (আপনার নামের বানান ঠিক আছে এইটা?)
নীভা বলেছেন:
৭ টু ৭ টা ক্লাস আর কাজ করেই চলে গেছে। তারপর বাসায় এসে ঘুম দিছি। এভাবেই কাটাইছি নববর্ষ। যদিও যতবারই মনে হয়েছে আজকে নতুন বছরের প্রথম দিন ততবারই বুকটা চিড়ে একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে গেছে।
লেখক বলেছেন: আহারে! বছরের প্রথম দিন ঘুমায়া কাটাইলা? এহন তো পুরা বছর তোমার ঘুমায়া কাটবো।
লেখক বলেছেন: ভাই আপনি কে? চেনা চেনা লাগছে!![]()
হ্যারি সেলডন বলেছেন:
মাপুজ কেডাই? @কতবেল।
কতবতবকতকত বলেছেন:
মাহফুজ কি তোমার নাম নারা?
কতবতবকতকত বলেছেন:
কি ব্যপার নারায় কৈ?
লেখক বলেছেন: হালায় ব্যাপক ডর খাইসে!
হ্যারি সেলডন বলেছেন:
এই ত আছি। মাহফুজ আমার নাম তোমারে কেডাই কইল? আমার নাম হ্যারি সেলডন। সাইকোহিস্টরির প্রবর্তক।!!!
লেখক বলেছেন: আর আমাগো নারার হ্যারি পটার হইয়া উঠনেরও!![]()
লেখক বলেছেন: ইহ, কি ভেটকি!
রন্টি চৌধুরী বলেছেন:
এই বৈশাখ ঘুমিয়ে আর বাসী মুরগি খেয়ে কেটেছে..আগামীটা দেশে কাটানোর প্লান ফাইনাল..
লেখক বলেছেন: সবাই দেখি এক নায়ের মাঝি![]()
আপনার তো ফাইনাল, আমারটা সেমি ফাইনালও হয় নাই, ফাইনাল তো দূরের কথা।![]()
কতবতবকতকত বলেছেন:
আর দশজনের নাম আসলেই এই পোস্টটাকে রেখে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
লেখক বলেছেন: এখনও অর্ধেক বাকী!![]()
হ্যারি সেলডন বলেছেন:
কতবেল, কি খবর? কোন দশজন? কি দশজন?
লেখক বলেছেন: নারা, পোস্টের প্রথম প্যারাটা আবার পড়ো।
লেখক বলেছেন: সাইন চাইছে কেডা? বর্ষবরনের ঘটনা বিস্তারিত কও!
হ্যারি সেলডন বলেছেন:
আমি সকালে উঠছি বারটা বাজে। ফ্রিজে দেখি কোন কিছুই নেই। সকালের নাস্তা হয়নি তাই খুব ক্ষিধে। রান্না শুরু করে দিলাম। মুরগার গোস্ত!! খেয়েদেয়ে ল্যাপটপে বসে কয়েকজন সুন্দরির সাথে চ্যাটিং-চাটিং চলল। শুভ নববর্ষের আদান-প্রদান। এসব আর কি। আর মনে নেই।
লেখক বলেছেন: থাক...আর কওন লাগবো না...যা কইছো হেইডাই এনাফ!![]()
দ্যাশে বিয়া কর্তে যাওনের আগে চরিত্রডারে জমজম কূপের পানি দিয়া ধুইয়া নিয়া যাইও!![]()
হ্যারি সেলডন বলেছেন:
চ্যাট করলে চরিত্রের কোন দোষ হয়না। আমাগো ফরাসি বালক অনেক বালিকাগ লগে চ্যাট করে দেখনা?
লেখক বলেছেন: এই জন্যই তো আস্তা বাতির কাছে ধরা খাইছে! আর ওর চরিত্র ভালা তোমারে কে কইলো? অরপি ভাই ওরে নিয়া কি বলছে মনে নাই?
আইচ্ছা, চ্যাট করন জায়েয এই রকম কোন হাদিস বা দলিল এহনো সন্দাবতী খুইজা পায় নাই?![]()
হ্যারি সেলডন বলেছেন:
হেহেহে......পিয়ালভাই কি কইছে ওরে নিয়া? কও ত দেখি, আমি জানিনা। আস্তবাতির কাছে ধরা খাইছে সেটাও জানতামনা। খুলে কও।এই আরাম করে বসলাম। এসব আমার ভালা লাগে!!
লেখক বলেছেন: হবে হবে বৎস সব হবে, তার আগে তোমারে এট্টু সিস্টেম কইরা লই! তোমার খুব বাড় বাড়ছে!![]()
হ্যারি সেলডন বলেছেন:
এইরে আমার বাড় বাড়েনি। আমি তো ভদ্র পোলা। ভাল ছেলে। কলা খায়। এখন কও কাহিনীটা।
লেখক বলেছেন: নারু, এইসব প্যাচাল পাড়ার জন্য এই পোস্টটা দেই নাই। এইটা খুব সিরিয়াস একটা পোস্ট। সিরিয়াসলি বলছি।
দুপুরে হল এক সমস্যা, লান্চ করতে বাসায় গিয়ে দেখি দরজা লক, আমাদের কারো কাছে চাবি নেই। অফিসে জানালাম, অফিসে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে খোলার চেষ্টা করা হল, কাজ হল না, লক পরিবর্তন করা হয়েছে, নতুন লকের চাবি আর পাওয়া গেল না। অগত্যা বাইরেই লান্চ করতে হল। দুপুর বিকাল অফিসেই কাটল। একজনের আবার জন্মদিন ছিল, রাতে সবাই মিলে তাই আবার খেতে গেলাম বাইরে, এভাবেই কাটল বছরের প্রথম দিনটা...
লেখক বলেছেন: ভাই, আপনার ঘটনা পড়ে নিজেকে জুতাতে ইচ্ছে করছে।![]()
লেখক বলেছেন: আমার বর্ষবরনের কাহিনী পড়েন নাই পোস্টে?![]()
লেখক বলেছেন:
....ভাইরে আপনে তো মহাসুখে ছিলেন, আপনে কি আর আমার কষ্ট বুঝবেন? .....![]()
ঝুমী বলেছেন:
পহেলা বৈশাখ! ভোর ৬টায় এক বন্ধুর ফোন, টি.এস.সি. তে যাবার জন্য। কিন্তু কিছুটা আলসেমীর কারণে আর যাওয়া হয়নি। সকাল ৯টায় ফ্রেন্ড সার্কেল সব বাসায় এলো। এবার তো যেতেই হয়! কিন্তু রেডি হতে আর খাবারের পার্ট খতম করতে করতেই ১২টা বেজে গেল। আমার এত দেরি দেখে ফ্রেন্ডরা বিভিন্ন উপাধিতে ভূষিত করলো।
১২টায় ঘুরতে বেড়িয়ে পড়লাম।
ঠিক ২:৩০টায় আপার ফোন, আমার সাথে কখন যাবি?
দে দৌড় বাসার দিকে! বছরের শুরুতে কাউকে নারাজ করতে চাই না।
দিনটা এক কথায় অ-সা-ধা-র-ণ কেটেছে!!!
লেখক বলেছেন: খাইছে আমারে ইমোটিকন আর ছিল না?
তা কি কি আপনাকে সেদিন উপাধিতে ভূষিত করা হয়েছিলো জানতে পারি?
সত্যিই তো চমৎকার কাটিয়েছেন।![]()
সবাই কত মজা করল..আর আমি...![]()
নাহ, আমার এই উদ্যোগটা নেয়া ঠিক হয়নি। কিছুদেনের মাঝেই ইস্তফা দিব।
ঝুমী বলেছেন:
"আজ থেকে অনেক অনেক পর আল্লাহ যদি সে সুযোগ দেন, আমার ছেলে-পুলে, নাতি পুতিদের এই পোস্টটা দেখাবো। ওরা পড়বে আর অবাক হবে! অবাক হবে আর পড়বে!" হাঃ হাঃ প্রলয় ভাইজান, আপনার ভাবনাগুলো তো বেশ অদ্ভুত! +লেখক বলেছেন: তা একটু অদ্ভুতই বটে। আসলে বলতে পারেন সুদূরপ্রসারী![]()
ধন্যবাদ ঝুমী বুবুজান।![]()
প্রশ্নোত্তর বলেছেন:
আপ্নে মানুষটা মনে হয় ভাবীর খুব যত্ন নেন!
লেখক বলেছেন: আরে মিয়া! ব্যাচেলর মানুষ, ভাবী পেলেন কৈ? মিয়া জানেন, আপনার এই কমেন্টটার জন্য আমার বিয়ে আটকে যেতে পারে?![]()
লেখক বলেছেন: রাখলাম!![]()
লেখক বলেছেন: আরে সমুদ্র ভাই যে! আমার ব্লগে! কি কপাল আমার! নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না!
আপনাদের আড্ডাগুলোকে খুব মিস করি!
গরীবের ব্লগে পদধূলি দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
রুবেল শাহ বলেছেন:
হাসান ভাই যা দেখাইলেন-------------
লেখক বলেছেন: কি দেখালাম ভাই?
আপনার অভিজ্ঞতার কথা কিছু বলেন,শুনি, ইতিহাস হয়ে থাকুক।
(অ)গাণিতিক বলেছেন:
পয়লা বৈশাখে ছিলাম ঢাকা ভার্সিটি আর আমাদের বুয়েট এলাকায়! মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে। বন্ধু বান্ধবের সাথে আড্ডা সব করেছি। ভুলেও কম্পিউটারের সামনে আসিনি।ঈদের সময় একেক জন একেক দিকে চলে যায়। তারউপর অন্যধর্মাবলম্বী বন্ধুরাও স্বতস্ফুর্ত অংশগ্রহন করতে পারেনা। সেদিন সবাই ছিল।
দিনটা ছিল একটা সত্যিকারের ঈদ। একটা বাঙালী উৎসব।
আমার জীবনের সেরা পয়লা বৈশাখ!! ভার্সিটি জীবন এই ৪ মাস আগে শেষ হয়েছে। পরের পয়লা বৈশাখে হয়ত থাকবো দূর কোন দেশে!
হায়রে উচ্চশিক্ষা।
এই পোস্টটা অবশ্যি নস্টালজিক করবে তখন। ...
লেখক বলেছেন: আহারে!!!!
আসলে নববর্ষে দেশে এত মজা হয় নাই। আপনি অবশ্যই সব বানিয়ে বানিয়ে বলছেন।![]()
ক্যাপেটন ক্যাকটাস বলেছেন:
ভাই বিশ্বাস করে সিক্রেট কথাগুলো বলছি, খবরদার আমার ইয়ে যেন কখনো জানতে না পারে।"সকাল ৬টায় ঘুম থেকে উঠছি, গোসল করে সুন্দর করে সেজে আমাদের সংগঠন 'স্পন্দন যশোর' এ গেলাম। ৬:৩০ মিঃ নববর্ষ উৎসব শুরু হল, গান-কবিতা-নাটক শেষে ৮:১৫ মিনিট শোভাযাত্রা শেষে সংগঠন চত্ত্বরে মিষ্টিমুখ করলাম। এর পর অফিসের আয়োজনের ডাকে সাড়া দিলাম ৯:৩০ মিনিট। সেখানে ছাত্রদের নিয়ে অনেক মজা করলাম। ১২টায় শহরে রিক্সায় চড়ে ঘুরে বেড়ালাম। বিকাল ৪টায় আমার কলিগ কে নিয়ে বিমানবন্দর বাইপাস সড়কে গিয়ে বসলাম। নানান কিসিমের নানান পোষাকে অসংখ্য মানুষের আসা-যাওয়া দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এল সাথে বৃষ্টি। দুজনে অল্প বৃষ্টিতে ভিজে শহরে ফিরে এলাম, বৃষ্টিও চলে গেল। আবার দুজনে রিক্সায় চড়ে ঘুরে শহর ঘুরতে থাকলাম। রাত ৯টায় দুজনে যে যার বাসায় ফিরে গেলাম। ১১টা নাগাদ ঘুমিয়ে আমার এবারের নববর্ষ উৎযাপনের সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সকলকে।
লেখক বলেছেন: আমি আপনার এই কমেন্টটা পড়ি নাই। আর পড়লেও আমার কিছু মনে নাই। আর যদি কিছু মনেও থাকে তাহলে সেটাও ভুলে যেতে চাই।
![]()
আমি তো ভেবেছিলাম আপনার নাম ক্যাপটেন হ্যাডক।![]()
(অ)গাণিতিক বলেছেন:
ক্যাপেটন ক্যাকটাস ভাই আপনি যশরের নাকি!! ইশ্শ আগে প্রতিটা পয়লা বৈশাখে স্পন্দনের অনুষ্ঠানে যেতাম! কদিন হল ছেড়ে এসেছি!! কেমন আছে যশোরের সব?
লেখক বলেছেন: ভাই, আপনার নিকের ছবিটা চেন্জ করা যায় না? দেখলে কেমন যেন লাগে! ![]()
ক্যাপেটন ক্যাকটাস বলেছেন:
(অ)গাণিতিক আপনার সঠিক নাম কি বলবেন ?আমি জাহিদ হাসান, গত ৩বছর ধরে এই সংগঠনের সাথে আছি। আমি কি আপনাকে দেখেছি ? আপনি আমাকে দেখেছেন ? আপনার বাড়ি কি যশোর ?
Click This Link
লেখক বলেছেন: আপু আপনার পোস্টে গিয়ে কমেন্ট করে এসেছি।
আগে আমারও খারাপ লাগত, এখন গা সওয়া হয়ে গেছে। আর আমার হয়েছে উল্টোটা। শরীর ভাল থাকলেও মন খারাপ ছিলো খুব।![]()
আপনার বাংলা-ইংলিশ মেশানো কমেন্ট পড়তে মজাই লাগে!
আর আমার অনুরোধটা রাখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
লেখক বলেছেন: তাহলে মনে হয় এবছর টা আপনার ব্লগেই কাটবে!![]()
ধন্যবাদ ভাস্করদা।
রণদীপম বসু বলেছেন:
হা হা হা ! পাবলিকগোরে বলদ পাইয়া ঘরের কথা সব হুইন্যা লইতাছে ! আমি কিন্তু বুইঝ্যা ফালাইছি। হের লাইগাই, হেদিন যে আন্ডা কলা লইয়া চিরিয়াখানায় দেড় মাইল লম্বা লাইন দিছিলাম, আর আমার বউ যে আমারে মুখটারে তেরা বানাইয়া কী কইছিলো হেইডা কমুনা। হাঃ হাঃ!
লেখক বলেছেন: ভাবী কি বলছিলো? "তোমার সংসারে সারাজীবন খালি খাইটাই গেলাম, কিছু পাইলাম না-"এইটা?![]()
হা হা হা।![]()
আপনে ঠিক ধরেছেন.....তবে 'বলদ পাবার' লিস্টে কিন্তু আপনিও নাম লিখালেন!![]()
লেখক বলেছেন: বৈশাখ মাস, গরম তো থাকবেই। নববর্ষের কথা কিছু মনে নাই? আপসুস বাংগালী, আপসুস!
অরন্য আগুন বলেছেন:
তেমন কিছু না, সারাদিন প্রামান্য অনুষ্ঠান দেখে, বই পড়ে আর লেখালেখি করে কাটিয়েছি।অভিনব উদ্যোগ। অভিন্দন তাই।
সাইন আর কমেন্ট করলাম। থাকলাম ইতিহাস হয়ে।
লেখক বলেছেন: চমৎকার বলেছেন অরন্যদা। যদিও দেখছি সারাদিন বাসা থেকে বেরই হননি।
মাঝে মাঝে আপনার কমেন্টকেও আমার কাছে কবিতা বলে মনে হয়। অনেক ধন্যবাদ দা।
নববর্ষ ১৪১৫- অনেক বেলা পর্যন্ত ঘুমাইসি, আমার বন্ধু জর্জ আসছিল ওর কাজের পর-ওরে নববর্ষের কথ বলতেই বলল টিভির কোন এক চ্যানেলে নাকি এই রকম কিছু একটা দেখছে!! রাতে ঢাকা থেকে বাবা আর ছোট বোন এসএমএস করছিল, বোনের'টা পড়ে মনটা খুব খারাপ হইছে। তবে সবচেয়ে ভাল হইছে রাতে যখন নেটে গুতাগুতি করার সময় কৃষ্ণকলির "সূর্যে বাঁধি বাসা" আবিষ্কার ঠিক এক বছর পরে আগমনের (গত বছরের পহেলা বৈশাখে (১৪১৪) বের হইছিল এটা)। গানগুলা শুনতে শুনতে কলম্বাসের আমেরিকা জয়ের মতো আনন্দ হইছে!!
লেখক বলেছেন: হে হে। এখন আজব লাগছে, এক বছর পর এই পোস্ট দেখলে আর লাগবে না।![]()
নববর্ষে দেখি বেশীর ভাগ পাবলিকই ঘুমিয়েছে। হায়রে বাংগালী। অথচ আমি দেশে থাকলে.......(দীর্ঘশ্বাস)![]()
হুমম, ঐ এ্যালবামের গানগুলো আমারও খুব প্রিয়। অনেক ধন্যবাদ কৈলাশ।
প্রলয় হাসান বলেছেন:
২০ জনের বেশী মতামত জানিয়েছেন। এখন পোস্টটা সংরক্ষিত হবে আমার পার্সোনাল অনলাইন আর্কাইভে! সবাইকে অসংখ্য ধন্যবাদ।
৩ টার দিকে সাজুগুজু করে বের হলাম,আমি চট্টগ্রামে থাকি। প্রথমেই গেলাম ডি সি হিলে, কিন্তু ঢুকতেই পারি নাই এত বেশী ভীড় ছিল। এর পর অনেক ঘুরে বীচে গেলাম.........ওখানে অনেক ভাল লেগেছে...খুব আড্ডা হল,হাজার হাজার ছবি তোলা হল। সব শেষে একটা রেস্টুরেন্টে ডিনার সারা হল।
অতঃপর বিদায় পহেলা বৈশাখ। শুরু হল ১৪১৫........এবং চলছে ১৪১৫।
লেখক বলেছেন: আপ, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরীতে রিপ্লাই দেবার জন্য!
তারাপু অনেক ডিটেইলস বলেছেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো বুঝতে পারছি না। তবে বিদেশ বিভূইয়েঁ এসব শুনলে হিংসা বৈ আনন্দ হবার কথা না!![]()
অনেক অনেক ভালো থাকুন আপু। আগামী বছর এই পোস্টটা (কমেন্টগুলো সহ) আবার ফ্রন্ট পেজে দিতে আমি যদি কোন কারনে ভুলে যাই, আপনার নিশ্চয়ই আমাকে মনে করিয়ে দিবেন, তাই না?![]()
লেখক বলেছেন: যাক, ভালই হৈছে! নাইলে তো বাবলিরে লইয়া টাংকি মারতে রমনায় যাইতা![]()
পান্তা ভাত খাইয়া পরেরদিন ওরস্যালাইন খাইতা!![]()
অনেক ধন্যবাদ মুন্না!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















http://www.somewhereinblog.net/blog/Riyablog