আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

চিটির ঐতিহাসিক রসমালাই

১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১২

শেয়ারঃ
1 0



গতকাল চিটির রান্নাঘর থেকে ঐতিহাসিক রেসিপি- রসমালাই পড়েই ভেবেছিলাম আজকে বানাবো। দুপুর বেলা ঘুম থেকে উঠেই তাই বানিয়ে ফেললাম রসমালাই। সব কিছুই চিটির রেসিপি অনুসরণ করে, শুধু কন্ডেন্সড মিল্কের সাথে মিশিয়ে দিয়েছিলাম কিছু বাদামের মিশ্রন।

আমি এই প্রথমবার রসমালাই বানালাম। চিটির রেসিপির রসমালাই কেমন হয়েছে খেতে জানতে চান? অল্প করে বানিয়েছিলাম, ছবিটা তোলার পর আমি একবার শুধু চেখে দেখেছি, তার পরে আর চোখেও দেখিনি /:) । সব শেষ করে ফেলেছে আমার হাউস মেইটরা। বাটিটা দেখে মনে হচ্ছে কেউ ধুয়ে রেখেছে, আসলে চেটেপুটে খেয়েছে সবাই :D। প্রলয়ের সাথে যোগাযোগ হয়নি, না হলে লজ্জায় পড়তে হতো। প্রলয়, অবস্যি আপনাকে রসমালাই খাওয়াব একদিন, সেই দিন আরও বেশি করে বানাতে হবে।

অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ চিটি, পাঁচ বছর পর রসমালাই খাওয়ানোর জন্য।

বাংলাদেশের বিক্ষ্যাত রসমালাই মনে হয় গাইবান্ধার রমেশ ঘোশ বানায়, যারা এখনও সেই অমৃত চেখে দেখার সুযোগ পাননি, তারা উত্তরবঙ্গের বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করে অন্তত এক কেজি রসমালাই আনিয়ে নিতে পারেন। বিশ্বাস করুন, জীবনে ভুলবেননা সেই স্বাদ।

সামহয়ারইন ব্লগের সবার জন্য চিটির ঐতিহাসিক রসমালাই সাথে বাই প্রডাক্ট হিসেবে ২৬টি রসগোল্লা।

 

প্রকাশ করা হয়েছে: রেসিপি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৯ রাত ৮:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: পরের বার অবস্যই দাওয়াত পাবেন, ধন্যবাদ :D

২. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৯
ঘাসফুল বলেছেন:
রসমালাইতো কুমিল্লারটাই বেষ্ট বলে জান্তাম :|

১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: হা হা হা ... কুমিল্লারটা রসমুঞ্জুরি, একটু আলাদা জিনিস :P

আমার কাছে রমেশের রসমালাই বেশি ভাল লাগে, আমার গ্রামের বাড়ী গাইবান্ধায়, আর আমি কুমিল্লাতেও ছিলাম ৩ বছর।

ধন্যবাদ - স্বাগতম আমার ব্লগে :)

৩. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩১
বাবুয়া বলেছেন: ছবি দেখে এবং মজার বর্ণনা শুনে আমার খুব ইচ্ছে করছে খেতে! আজ খাবই......
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৮

লেখক বলেছেন: খান, সোজা রেসিপি তো :P

৪. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৪
সাঈফ শেরিফ বলেছেন: আদি আসল রসমালাই এর জন্য ব্রাহ্মণবাড়িয়া যান। কুমিল্লার মাতৃভান্ডার ফেল। কথাটা আমি উত্তরবঙ্গের মানুষ হিসেবেই বলছি।
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: আমার কাছে কিন্তু দুইটা দুই রকম লাগে

৫. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৫
ঘাসফুল বলেছেন:
মন্টাই খারাপ হয়ে গেল। :(

আমার গ্রামের বাড়ি কুমিল্লা হওয়ায় সবসময় রসমালাই (?) নিয়ে আসছি। মাতৃভান্ডারের মতো প্রতিষ্ঠানগুলো তাহলে আমাদের ঠকাচ্ছে-- গবেষণার দাবী রাখে।

রসমালাই তবে এখনো কপালে জোটেনি-- আপচুস :( রসমালাই খাইতাম চাই :)
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: রমেশের টা খাইয়া দেখেন, ভালো না লাগলে আমার সব গুলা ব্লগে মাইনাস দিয়ে যাইয়েন :P

৬. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৬
নিবিড় বলেছেন: বাহ আপনেতো খুব সাহসী দেখি
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: মানে কি? কারে কইলেন? :(

৭. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৪
কালপুরুষ বলেছেন: ছবি দেখে ম্বাদ বুঝা না গেলেও অনুমান করতে পারছি খেতে বেশ সুস্বাদু হয়েছিল।
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: ধন্যবাদ

১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: পরের বার অবস্যই দাওয়াত পাবেন, ধন্যবাদ

৯. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৪
শেরজা তপন বলেছেন: মিষ্টি পছন্দ করিনা তারপরেও যে গুনকীর্তন করেছেন -চেখে দেখব একটু
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: অবস্যই দেখবেন :)

১০. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৫
রাতুল" বলেছেন: আমারে না দিলে আপনার পেটে ব্যথা হইব, পেট খারাপ হইব, ক্রনিক ডায়রিয়া হইব!

আমিও খাইতাম চাই! +
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: পরের বার অবস্যই দাওয়াত পাবেন, ধন্যবাদ

১১. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৬
কালপুরুষ বলেছেন: জামালপুরের "ছানার পায়েস" যা দেখতে রসমালাইয়ের মতোই কেউ খেয়ে দেখতে পারেন। সত্যিই সুস্বাদু।
১২. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৭
মদন বলেছেন: মাইনাস মাইনাস মাইনাস
খিদা লাগসে :(
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: :( :( :(

মদন ভাই, আপনার আগেই কোন দুলাভাই যেন মাইনাসটা দিয়ে গেছেন, কারণ বলেন নাই, মনে হয় উনারও খিদা বেশি লাগছিল :P

১৩. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০২
শামায়েল বলেছেন: আল্লারে! খিদা লাগায় দিলেন তো! :(
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: পরের বার অবস্যই দাওয়াত পাবেন, ধন্যবাদ

১৪. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৮
কিংকং বলেছেন: ওরে রসমালাই খাইতে মন চায়
আর
তুইলা আছাড় দিতে মন চায়
১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৭

লেখক বলেছেন: পরের বার অবস্যই দাওয়াত পাবেন, ধন্যবাদ :P

তখন ইচ্ছা হইলে আছাড় দিয়েন

১৫. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০
চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনি দেখি সত্যি সত্যি বানাই ফেললেন। :):):)
মমমম আপনি কোথায়? আপনার আগে স্বপ্নজয় বানিয়ে ফেললেন। মমমম আসেন রসমালাই খেয়ে যান।

আপনার ছবি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিলো। আপনি কন্ডেন্সড মিল্কের সাথে বাদাম মিশিয়েছেন। আমি কখনো ট্রাই করি নাই। নেক্সটাইম মিশিয়ে দেখবো। ভালো হবে মনে হয়। নতুন সংযোজন হলো।


আপনি বানিয়েছেন দেখে ভালো লাগছে। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি। মন চাইলেও হাতের কাছে পাইনা। যা পাওয়া যায় দেশি দোকানগুলোতে , তাও আবার ফ্রোজেন। একটু কষ্ট করলে ফ্রেস খাওয়া যায়। সময় বেশি লাগে না।

ভালো থাকুন। আপনার জন্য শুভকামনা থাকলো।
১৬. ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৭
~স্বপ্নজয়~ বলেছেন: হাহাহা ...... সত্যি সত্যি বানায় ফেলছিলাম, গতকাল রাতে কাজ ছিলনা, তাই সময় পেয়েছিলাম। এম্নিতে আমি সারা দিন ঘুমাই আর সারা রাত কাজ করি।

মমমম কি ট্রাই করবে আসলেও? দেখা যাক :P

আপনার রেসিপি কিন্তু আমাকে ফেমাস করে দিলো পরিচিতদের মাঝে। আবারও ধন্যবাদ।
১৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৮
স্পৃহা বলেছেন: ইস, তুমি রসমলাই বানিয়ে নিজে নিজে খেলে। ঠিক করলেনা আড্ডু। আমি কিন্তু পরেরবার চাই। নইলে পেটের অসুখ হবে তোমার বলে দিলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: খাইছে আমারে .........

১৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০২
চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছেন স্বপ্নজয়? রসমালাই এখনও বানাতে পারি নাই।
আগামী সপ্তাহে দেখি...........


ভালো থাকুন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১১

লেখক বলেছেন: ভালো আছি, আপনি কেমন আছেন? বেশ কয়েকদিন দেখলামনা আপনাকে, বিজি ছিলেন না কি?

হি হি হি ......... আমিও বানাবো সামনের সপ্তাহে, গেষ্ট আসছে দেশ থেকে। :)

২০. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫২
ফ্রুলিংক্স বলেছেন: আমিও চিটি আপুর রেসিপি দেখে বানিয়েছিলাম। কিন্তু আমার গোল্লাগুলো তুলনামুলক (বাজারে যা পাওয়া যায়) শক্ত হয়েছে। অবশ্য ছানা চিনি দিয়ে ভালো করে মাখিয়ে গোল্লা করলে তো ভেতরে রস ঢুকার কথা না??

আপনার রসমালাই কি নরম হয়েছিলে?? হলে কিভাবে??
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৮

লেখক বলেছেন: ছানার সাথে অন্য কিছু দেবেননা, শুধু ছানাটা পানি ঝরিয়ে কিছু সময় রেখে দিন, ভালো করে ভর্তা করুন, আলু ভর্তার মত নরম হলে গোল্লা করে ফেলুন। আর কন্ডেন্সড মিল্কের সাথে অল্প দুধ দিয়ে নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে যাবে। গোল্লা যখন সাইজে ডবল হয়ে ভেসে উঠবে, তখন নামিয়ে ঠান্ডা করে ফ্রীজে রেখে দিন। আশা করি ভালো হবে খেতে :)

 

মোট সময় লেগেছে ২.৯৭৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ