আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

রিয়েল লাইফ টেকি জুকস :D

২১ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

শেয়ারঃ
0 1 0



হঠাৎ করে দেশে থাকার সময়ের কিছু মজার কথা মনে পরে গেলো। ঘটনা গুলো সব কম্পিঊটার নিয়ে। আমরা যখন কম্পিঊটার দিয়ে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ শুরু করেছিলাম, তখন খুব কম লোকেই কম্পিঊটারের সাথে পরিচিত ছিলো। পরে একটা সময় অনেকেই তাদের ছেলেমেয়ের জন্য প্রথম কম্পিঊটার কেনেন, অনেকে কেনেন কাজের অথবা ব্যাবসার প্রয়োজনে। কম্পিঊটারের সাথে সাথে বাড়তে থাকে ওয়েব সাইটের প্রয়োজনীয়তা। এইসব নিয়েই আমার কাহিনীগুলো।

বিসিএস কম্পিঊটার সিটিতেঃ

১) আমি গেছি কম্পিঊটার সিটিতে কি যেন একটা কাজে। গিয়ে দেখি একটা দোকানে প্রচুর লোকজন, সবাই হাসাহাসি করছে। কাছে গিয়ে দেখি এক লোক একটা কম্পিঊটার নিয়ে বসে আছে, তাকে ঘিরে আছে সবাই। লোকটা বেশ কিছুদিন আগে কম্পিঊটার কিনে নিয়ে গেছিলো ওই দোকানটা থেকে। অনেকদিন ব্যাবহার করার পর সে কম্পিঊটারটা একদিন পরিস্কার করতে বসে দেখতে পায় কেসিং এর ভিতর অনেক ময়লা। সে মনের আনন্দে সব যন্ত্রপাতি খূলে পানির মদ্ধে সার্ফ এক্সেল গুলিয়ে মাদার বোর্ড, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, মডেম, সিডি রম আর কেবলগুলো কিছুক্ষন ভিজিয়ে রেখে পরে ব্রাশ দিয়ে পরিস্কার করেন। পরে নিজেই সব এসেম্বল করার চেস্টা করেন, আর কম্পিঊটার চালু করতেই তাতে আগুন ধরে যায়। তারপর কম্পিঊটারের দোকান থেকে একজন লোক নিয়ে এসে তাকে সব দেখালে সেই লোক তাকে ঢাকায় কম্পিঊটার সিটিতে চলে যাবার পরামর্শ দেন। তখন সে বাধ্য হয়ে পিসি নিয়ে কম্পিঊটার সিটিতে চলে আসে। :D

২) কম্পিঊটারের দোকানে বাবা আর ছেলে ঝগড়া করছিলো। ছেলে কম্পিঊটার কিনবে, বাবাও কিনে দেবেন, কিন্তু বাবা সব কিছু কিনতে রাজি না। তার মনে হয়েছে যে কম্পিউটারের কেসিংটার কোন দরকার নেই আর মাউস শুধুই গেইম খেলার যন্ত্র ! তিনি চান না তার ছেলে গেইম খেলে সময় নস্ট করুক। কাজেই তিনি শুধু মনিটর আর কি বোর্ড কিনবেন।

অফিসেঃ

১) আমাদের একটা সেকশন আছে ওয়েব ডিজাইন আর হোস্টিং এর। একদিন সেখানে এক লোক এসে তার ব্যবসা প্রতিষ্ঠানের একটা ওয়েব সাইটের অর্ডার দেন। তার ওয়েব সাইটের ডেমো তৈরি হয়ে যাবার পর ঊনি ঐ প্রতিষ্ঠানের মালিককে নিয়ে ডেমো সাইট দেখতে আসলেন। পেইজ দেখতে দেখতে মালিক জানতে চাইলেন কয়টা পেইজ হয়েছে। তারপর তিনি যা বললেন, তাতে আমারা সবাই হতবাক। ঊনি বললেন “আপনারা কি পেইজ লেমিনেটিং করে দেন, না আমাকে বাইরে থেকে করে নিতে হবে?” :|

২) আমাদের শপ থেকে নতুন কম্পিঊটার কিনে নিয়ে গিয়ে এক লোক পরের দিনেই কমপ্লেন পাঠালেন যে তার মাউস কাজ করছে না। আমাদের টেকনিশিয়ান গিয়ে দেখে মাউস ঠিকই আছে। কিন্তু যে লোক কম্পিঊটারটা কিনেছেন তিনি চালাতে গেলেই মাউস কাজ করে না। তাহলে সমস্যাটা কোথায়? দেখা গেল, ভদ্রলোক ট্রাকবল মাউসে হাত দিয়েই মাউসটা মাউস প্যাডে চেপে না রেখে প্যাড থেকে অল্প একটু উপরে তুলে নাড়াচাড়া করেন, ফলে কারসার মনিটর কামড়ে পরে থাকে, একটুও নড়েনা। :P

৩) কম্পিঊটার কেনার ২ সপ্তাহ পর এক লোক খুব উত্তেজিত ভাবে ফোন করে জানালেন তার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে তারপর হঠাৎ করে কম্পিউটার আর চালু হচ্ছেনা। তার পিসিতে মডেম বা ল্যান কার্ড ছিলোনা, কাজেই ইন্টারনেট থেকে ভাইরাস আসেনি, নতুন কোন সিডি বা ফ্লপি ব্যাবহার করেননি, কাজেই ভাইরাস ঢোকার কোন কারন নেই। তখন CIH ভাইরাস ২৬শে এপ্রিল তারিখে ঝামেলা করতো, কিন্তু সেটা এপ্রিল মাসই ছিলোনা। টেকনিশিয়ান পাঠানোর বদলে আমি নিজেই যাই উনার অফিসে। গিয়ে দেখি C ড্রাইভে প্রায় কিছুই নেই, কিন্তু সেটা CIH ভাইরাসের কাজ না, CIH ধরলে কোন ফাইলই দেখাতোনা। জানতে চাইলাম পিসি বন্ধ হয়ে যাবার আগে কি করেছিলেন। উনি বললেন পিসি বন্ধ হয়ে যাবার আগে উনি C ড্রাইভ ক্লিন করছিলেন সব অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে করে, উইন্ডোজ চলার জন্য প্রয়োজনীয় অনেক ফাইল তিনি জঞ্জাল ভেবে ডিলিট করে দেন, ফলে এই বিপত্তি। :D

বাসায়ঃ

১) বাসায় কম্পিউটার নিয়েছি সপ্তাহ খানেক। একদিন বিকেলে বাসায় ফিরছি কাজ থেকে, মোড়ের কম্পিউটার কম্পোজের দোকান থেকে শাহীন ভাই ডেকে নিয়ে এক প্রকার জোর করে কোক, মোগলাই পরোটা, সিগ্রেট খাওয়ালেন, উপলক্ষ্য জানতে চাইলেন বললেন "আরে খান তো ভাইজান, কারন পরে কইতাছি"। আমি ভেবেছিলাম হয়তো উনার জন্মদিন, কাজেই অন্তত উইশ করা উচিৎ। কিন্তু উনি সেটা না বলা পর্যন্ত উইশ কিভাবে করি? যাই হোক, খাওয়া শেষ হলে উনি আমার হাতে ১২০ টাকা ধরিয়ে দিয়ে বললেন "আমাগোরে খাওয়ানির লিগগা ধন্যবাদ। অহন বাসায় যান গা"। আমি তো অবাক !! ব্যাটার মাথা ঠিক আছে তো? আমার অবাক চোখের দিয়ে তাকিয়ে হাসতে হাসতে খুলে বললেন ঘটনা। আমি বেড়িয়ে যাওয়ার পর আমার মা আমার ঘর পরিস্কার করতে গিয়ে মাউসটা নাড়িয়ে ফেলেন। কম্পিউটার বন্ধ করে যেতে ভূলে গিয়েছিলাম বলে মনিটরে স্কিন সেভার চলছিলো। মা মাউস নাড়ানোর পর স্কিন সেভারটা চলে যেতেই মা ভয় পেয়ে যান। ভাবেন তিনি হয়তো কিছু নষ্ট করে ফেলেছেন, তাই ওই দোকান থেকে শাহীন ভাইকে ডেকে আনেন যাতে ছেলে ফিরে এসে নতুন কম্পিউটার নষ্ট দেখে রাগ না করে :P বজ্জাত শাহীন ভাই কায়দা করে স্কিন সেভার আবার এনে দিয়ে আমার সহজ সরল মা'র কাছ থেকে দুশ টাকা নিয়ে এসে এই খাওয়াদাওয়ার কাহিনীটা করেছেন :D

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কম্পিউটারফানহাসি ;
প্রকাশ করা হয়েছে: ফান ব্লগ  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৯ রাত ৮:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মার্চ, ২০০৯ রাত ৮:০০
নামহীনা বলেছেন: ৩) কম্পিঊটার কেনার ২ সপ্তাহ পর এক লোক খুব উত্তেজিত ভাবে ফোন করে জানালেন তার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে তারপর হঠাৎ করে কম্পিউটার আর চালু হচ্ছেনা। তার পিসিতে মডেম বা ল্যান কার্ড ছিলোনা, কাজেই ইন্টারনেট থেকে ভাইরাস আসেনি, নতুন কোন সিডি বা ফ্লপি ব্যাবহার করেননি, কাজেই ভাইরাস ঢোকার কোন কারন নেই। তখন CIH ভাইরাস ২৬শে এপ্রিল তারিখে ঝামেলা করতো, কিন্তু সেটা এপ্রিল মাসই ছিলোনা। টেকনিশিয়ান পাঠানোর বদলে আমি নিজেই যাই উনার অফিসে। গিয়ে দেখি C ড্রাইভে প্রায় কিছুই নেই, কিন্তু সেটা CIH ভাইরাসের কাজ না, CIH ধরলে কোন ফাইলই দেখাতোনা। জানতে চাইলাম পিসি বন্ধ হয়ে যাবার আগে কি করেছিলেন। উনি বললেন পিসি বন্ধ হয়ে যাবার আগে উনি C ড্রাইভ ক্লিন করছিলেন সব অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে করে, উইন্ডোজ চলার জন্য প্রয়োজনীয় অনেক ফাইল তিনি জঞ্জাল ভেবে ডিলিট করে দেন, ফলে এই বিপত্তি। :D

--বিশ্বাস করা গেল না, রানিং অবস্হায় উইন্ডোজ ফাইল মুছলো কেমনে?
২১ শে মার্চ, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: Windows 98 এর অনেক সিষ্টেম ফাইল আপনি কম্পিউটার চালু থাকা অবস্থায় ডিলিট করে দিতে পারবেন। একটা ওয়ার্নিং আসবে, OK করে দিলেই ডিলিট হয়ে যাবে। রিস্টার্ট করলে আর পিসি চালু হবেনা।

২. ২১ শে মার্চ, ২০০৯ রাত ৮:০৩
এন এইচ আর বলেছেন: জব্বর হইছে আপনার রিয়েল লাইফ জোক
২১ শে মার্চ, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: :D :D

৩. ২১ শে মার্চ, ২০০৯ রাত ৮:৩২
নিঃসঙ্গ বলেছেন: প্রথম যেই কথাটার সাথে আমি পরিচিত সেটা হইলো মামা এত এত লিখো তুমি আবার মুছো এই কালি গুলা তুমি কোথায় ঢুকাও.... রাবার টাই বা কই যেইটা দিয়ে তুমি এই গুলা মুছে ফেলো।
২১ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: ;)

২১ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ যুগান্তকারী :)

২১ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ মেঘ :)

২১ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই :)

৭. ২১ শে মার্চ, ২০০৯ রাত ৮:৫২
নকীবুল বারী বলেছেন: খেক খেক..........
পিলাচ.............
লাষ্টেরটা জোসসসসসস
২১ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: খেক খেক ;)

এখনও কোন বোকামীর কথা উঠলে মা'কে শাহীনের ঐ কথা বলে খেপাই ;)

২১ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ আরিয়ানা :)

২১ শে মার্চ, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: :-B

২২ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: :P

১১. ২১ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৪
রিজভী বলেছেন: জটিলসসসসসসসসস।

+
২২ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদসসসসসসসসসসসস ;)

১২. ২১ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৬
...অসমাপ্ত বলেছেন: .. :) ....মজা পেলাম। ...আসলেই মনিটর আর কি বোর্ড কিনলেই তো হয়। ;)
২২ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: হি হি ... ;)

২২ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৪. ২১ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪১
গিফার বলেছেন: হা হা হা খুবি মজা লাগল.....

ঊনি বললেন “আপনারা কি পেইজ লেমিনেটিং করে দেন, না আমাকে বাইরে থেকে করে নিতে হবে?

তারপর কি কইছিলেন?
২২ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: ভাই, সবাই সবার মুখের দিকে তাকাচ্ছিলাম, যাকে বলে বাকরুদ্ধ অবস্থা :P শুধু আমাদের কম্পোজার একটা ছেলে হাসি চেপে রাখতে না পেরে বিষম খেয়েছিলো :P

ধন্যবাদ .....

১৫. ২১ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৪
মমমম১২ বলেছেন: হুম পেজ লেমিনেটিং করার ব্যবস্থা আছে তো?
২২ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: এখন আছে ;)

২২ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: Thank you :)

১৭. ২১ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪১
লুকার বলেছেন:

প্রোগ্রাম চালায়া দেখানোর সময় আমারে একজন ব্যাংকের জিএম কইছিল, পর্দায় লেখা ভর্তি হইয়া গেলে পরের লেখাগুলান মনিটরের বাইরে পইড়া যাইব কিনা।
২২ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: :P :P :P

১৮. ২১ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: জুসসসসসসসস হইছে। হা হা চে থে প গে=p~ =p~ =p~
২২ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদসসসসসসসসসসসস ;)

১৯. ২২ শে মার্চ, ২০০৯ রাত ১:০৭
আকাশনীল বলেছেন: ব্যপক ভাল্লাগসে ভাই। দারররররররররররুন :):)
২২ শে মার্চ, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: ব্যপক ধন্যবাদসসসসসসসসসসসস ;)

২২ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: ;)

২২ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৪১

লেখক বলেছেন: ব্যপক ধন্যবাদ :D

২২. ২২ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৮
নাজমুল আহমেদ বলেছেন: হো হো হো হা হা হা হা ....... চে..... থে...... প...... গে.......:):):):):):):):):):P:P:P:P:P:P:P:P:P:P
২২ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৪২

লেখক বলেছেন: :P:P:P:P:P:P:P:P:P

২২ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ :D

২৪. ২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪৭
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আইচ্ছা কুইঞ্চেন দেহি .. এইখানে সাদা গুলা লেখা নাকি কালো গুলা?
বুঝতাছি না :|
২৩ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: :-B:-B:-B

১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২৬. ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৮
রোবোট বলেছেন: সামুর কয়টা পেজ লেমিনেটং করা দরকার। যেমন এটা
১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২০

লেখক বলেছেন: :P :P :P

২৭. ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০১
রাগিব বলেছেন: :)

"বিসিএস কম্পিঊটার সিটিতেঃ"#১

আমার এক পাগলা বন্ধু কিন্তু আসলেই মাদারবোর্ড সাবান দিয়ে ধুয়ে রোদে শুকাতে দিতো।
২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: বলেন কি ভাই :|:|

২৮. ২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
অ্যালন বলেছেন:
আমিও এরূম্টাইপ্পোষ্ট দিমু..য়নুপ্রানিতোইলাম..য়বষ্য য়াপনারো রেফারেন্স তাকতো..;)
২২ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: দিয়া ফেলেন, এই গুলা পড়তে মজা লাগে ;)

২৯. ২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৮
তামজীদ বলেছেন: ৩) কম্পিঊটার কেনার ২ সপ্তাহ পর এক লোক খুব উত্তেজিত ভাবে ফোন করে জানালেন তার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে তারপর হঠাৎ করে কম্পিউটার আর চালু হচ্ছেনা। তার পিসিতে মডেম বা ল্যান কার্ড ছিলোনা, কাজেই ইন্টারনেট থেকে ভাইরাস আসেনি, নতুন কোন সিডি বা ফ্লপি ব্যাবহার করেননি, কাজেই ভাইরাস ঢোকার কোন কারন নেই। তখন CIH ভাইরাস ২৬শে এপ্রিল তারিখে ঝামেলা করতো, কিন্তু সেটা এপ্রিল মাসই ছিলোনা। টেকনিশিয়ান পাঠানোর বদলে আমি নিজেই যাই উনার অফিসে। গিয়ে দেখি C ড্রাইভে প্রায় কিছুই নেই, কিন্তু সেটা CIH ভাইরাসের কাজ না, CIH ধরলে কোন ফাইলই দেখাতোনা। জানতে চাইলাম পিসি বন্ধ হয়ে যাবার আগে কি করেছিলেন। উনি বললেন পিসি বন্ধ হয়ে যাবার আগে উনি C ড্রাইভ ক্লিন করছিলেন সব অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে করে, উইন্ডোজ চলার জন্য প্রয়োজনীয় অনেক ফাইল তিনি জঞ্জাল ভেবে ডিলিট করে দেন, ফলে এই বিপত্তি।


সত্য সত্য...........!!!

আমার এক বন্ধু এ ঘটনা ঘটানোর পর হতে তার নাম হয়ে গেছিলো PC Cleaner......... সে ওই ফাইল গুলো clean করেছিলো কিনা!!!
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: =p~=p~=p~

২৬ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ :D

৩১. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪১
গুহামানব বলেছেন: বাহ বাহ বাহ বাহ বাহ :)
২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: :) :)

২৬ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ মুন্না :)

৩৩. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৩
আহাসান বলেছেন: চেয়ার থিকা পইড়া যাবার উপায় নাই তো...
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১৫

লেখক বলেছেন: শক্ত কইরা ধইরেন ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১৪

লেখক বলেছেন: X

৩৫. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২৬
নীল-দর্পণ বলেছেন: হাহহাহহাহাহাহ দারুন মজার। :)
কেমন আছেন ভাইয়া? আদিত্য ভাল আছেতো? :)

 

মোট সময় লেগেছে ১.০১৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ