১) এমএস করার প্রথম দিকের কথা। সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ক্লাস, ক্যাম্পাসে ৩টা পর্যন্ত আড্ডা মেরে তারপর বাড়ী ফেরা। এমএস ছাত্রছাত্রীদের আড্ডায় অনেক সময়েই লেকচারার'রা যোগ দিতেন, অনেকেই আমাদের ব্যাচমেট, অথবা ২/১ বছরের বড়। এমনই কোন আড্ডায় আমার সাথে পরিচিত হয়েছিলেন এক লেকচারার, অন্য ডিপার্টমেন্টের। তেমন সখ্যতা ছিলনা সে সময়, শুধু পরিচয়। তো সেই লেকচারার এক ছুটির দিন সকালে হুট করে হাজির হলেন আমার বাসায়, সকাল ৮টা বাজে, শীতের দিন। খুব অবাক হলাম, জানতে চাইলাম গরীবের বাড়ীতে আগমনের হেতু। উনি যা বললেন তাতে কিছুটা বিরক্ত আর অবাক হলাম। ভার্সিটির ব্যাচেলার কোয়ার্টারে গত দু'দিন থেকে এক সাথে ৯টা পিসি কাজ করছেনা। বললাম যে ভাই, এটা সম্ভবত ইলেক্ট্রিসিটির সমস্যা থেকে হয়েছে, আপনি টেকনিকাল ডিপার্টমেন্টে যাগাযোগ করেন, এক সাথে ৯টা পিসি ওই এক কারনেই নষ্ট হতে পারে, আর ইলেক্ট্রিসিটি ঠিক না করে ঐ পিসি গুলোতে হাত দেয়ার কোন মানেই হয়না। উনি বললেন সমস্যা পাওয়ার সাপ্লাই থেকে না, বলে মুখ টিপে হাসেন। আমার মাথায় ঢুকছেনা কি করে এক সাথে ৯টা পিসি নষ্ট হতে পারে। ইচ্ছে না থাকলেও (আমি সব সময়ই রাত জাগি, সকালে ঘুমাই) গেলাম ওনার সাথে ক্যাম্পাসে। গিয়ে দেখি সব গুলো পিসিতে একই সমস্যা, পুরোপুরি বুট হয়না, বুট হওয়ার মাঝেই এক লাস্যময়ী স্বল্প বসনা ললনার ছবি মনিটর জুড়ে হাজির হয়
২) ডিপার্টমেন্টের সবচেয়ে জাদরেল স্যার আমাকে ডেকে তুললেন তার গাড়ীতে, নিয়ে গেলেন তার বাসায়। সমস্যা - কম্পিউটার ভাইরাস। ষাটোর্ধ ওই শিক্ষকের দাবী - ইমেইল চেক করতে গিয়ে ভাইরাস ধরেছে। কৌতুহলবশত ইন্টারনেট এক্সপ্লোরারের হিষ্টোরী চেক করতে গিয়ে শেষ দুটো ভিজিটেড সাইটের নাম দেখে হাসি চেপে রাখা কষ্টকর হয়ে পড়লো। নাম দেখেই বোঝা যায় ১৮+ সাইট
৩) বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষকের বাসায় গিয়েছি কম্পিউটার সমস্যা সমাধান করতে। হালকা নাস্তার পর গেলাম কম্পিউটার রুমে, স্যারের মেয়ে ব্যাবহার করে ওই পিসি। সমস্যার বিবরন শুনেই বুঝতে পেরেছিলাম সমস্যা সি ড্রাইভে স্পেস কমে যাওয়ায় হচ্ছে, সহজ কাজ। পিসি চালু করবো, স্যারের কন্যা এসে দাড়ালেন পাশে, বললেন - কোন ড্রাইভে ঢোকা যাবেনা, মাই ডকুমেন্ট দেখা যাবেনা। স্পষ্ট করে বললেন - "আমার স্ক্যান করা অনেক ছবি আছে পিসিতে, আপনি নিয়ে নিতে পারেন সে গুলো"। মেয়েটা অবস্যই অনেক সুন্দর, তাই বলে কাজের শুরুতেই এমন কথা?
রিয়েল লাইফ টেকি জুকস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

