আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

আমার বুড়ি একটা মা :P

১০ ই মে, ২০০৯ রাত ১০:৫৬

শেয়ারঃ
0 1 0



"আল্লাহকে যে পাইতে চায় ..." (এটা মা'র মোবাইলের ওয়েলকাম টিউন) বেজে চলে, ফোন ধরেনা মা। একবার, দু'বার, তৃতীয় বারে মা'র গলা শোনা যায়, বরাবরের মতই চনমনে, অস্থির।

= আপনার শরীর কেমন?
-- তুই এতক্ষনে? আমি জানি আজকে তুই ফোন করবি
= কালকেও করছিলাম, আব্বা ধরছিল, আমি চিল্লাই, কিন্তু আব্বা শুনেনা
-- হুম ... তোর আব্বা বললো
= আব্বা রে ডিজিটাল বানান :D
-- কেমনে?
= হেয়ারিং এইড লাগাইতে কন
-- তোর বাপ মাইনষের মনে মনে বলা কথাও শুইনা ফেলে মাঝে মাঝে ;)
= হি হি ... ডাক্তার কি বলছে?
-- আমার ডায়াবেটিস বেড়ে গেছে অনেক ...
= বেশী কইরা মিষ্টি খান, এক বন্ধু আছে, ফেইসবুকে বগুড়ার দই এর দোকান আছে, অরে বইলা দেই, বাসায় দই দিয়া আসবে
-- ফেইসবুক কি?
= একটা চিড়িয়াখানা :P
-- আমারে বোকা বানাস খালি তোরা দুই ভাই বোন, আমি জানি ফেইসবুক একটা ওয়েবসাইট, সায়েবার ছবি আছে, আদিত্যর ছবি আছে
= এইবার তাইলে আমি বোকা হইলাম :((
-- তুই জন্ম থিকাই বোকা আছিলি, কিন্তু যত বড় হইতেছিশ, তত শয়তান হইতেছিস
= আমি মোটেও শয়তান না, আমি খুব ভাল বাবু X((
-- জানি তো, জন্ম দিছিনা তুমারে ;)
= আব্বু যে বলছিলো হাসপাতাল থিকা নিয়া আসছে?
-- তোর বাপে কি জানে? ৯ মাস কষ্ট করছি আমি, আমি জানি কই থিকা আসছস
= আপনার মন খারাপ কেন?
-- আদিত্য আসছিলো, কান্না করছে যাওয়ার সময়, যাইতে চায়না
= বাচ্চা মানুষ, জুন মাসে তো চলেই আসবে, আর কয় দিন?
-- ওর চেহারাটা তোর ডুপ্লিকেট :D
= তাইলে মনে হয় আমারই বাচ্চা :P
-- চুপ কর হারামজাদা ...
= হি হি
-- আমি সারা দিন ফোন নিয়া বইসা থাকি, আদিত্য ফোন করে আমাকে
= আমার সাথে কথা বলেনা বেশী
-- তোর সাথে রাগ, তুই আসোসনা, খেলস না অর সাথে
= হুম
-- বাবা, খাইছিস কিছু?
= আপনার কি মনে আমি সারা বছর রোজা রাখি?
-- আমি জানি তুই পেট ভইরা খাস না
= কোন দুঃক্ষে যে আপনারে ওই কথা কইতে গেছিলাম X((
-- আইসা পর দেশে
= আসবো
-- সেই দিন তো এমন শরীর খারাপ হইছে, মনে করছি আর দেখা হইলোনা তোর সাথে
= ধুর, কি কন - না কন, এখনও এক সাথে বাইর হইলে আপনারে আমার বোন কইবো মানুষ
-- চুপ কর হারামজাদা ...
= হি হি
-- আচ্ছা ... রাইখা দে, বিল উঠতেছে তোর
= আপনাদের নেত্রকোনা গুষ্টির সব গুলা আমার বিল উঠা নিয়া এত চিন্তিত কেন? যারেই ফোন দেই, সেই কয় তুমার বিল উঠতেছে :|
-- থাপ্পর খাবি হারামজাদা ...
= হি হি...
-- এখন রাইখা দে, শ্বাশকষ্ট হয় বেশী কথা বললে
= আচ্ছা
-- চোখ মুখ ধুইয়া কিছু খা, চিন্তা করিসনা
= না ধুইয়া খাই? ;)
-- না, মানুষ দেইখা ফেলবে তোর লাল চোখ, গাল ভিজা
= আপনে কেমনে বুঝেন?
-- আমি তোর পেট থিকা হইছি, না তুই আমার পেট থিকা হইছিস?
= আমি হাসপাতাল থিকা হইছি :D
-- বান্দর
= আচ্ছা, তাইলে রাইখা দেই
-- হুম ... সময় পাইলে ফোন দিস
= আচ্ছা - আল্লাহ হাফেয .....

সুচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক

 

প্রকাশ করা হয়েছে: পরিবার  বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৯ সকাল ৭:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মে, ২০০৯ রাত ১১:০৩
চাচামিঞা বলেছেন: অন্য রকম.....একবারেই অন্য রকম লাগসে.....ফাটা ফাটি.....আই লাই ইট.....।
আপনের বাবারে কি ডিজিটাল বানাইতে রাজি হইল?:)
=======================================

মাকে নিয়ে গাওয়া আমার একটা প্রিয় গান

১১ ই মে, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: :D:D

২. ১০ ই মে, ২০০৯ রাত ১১:০৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আরো একবার মা দিবসের শভেচ্ছা....। :)

আপনার সংলাপ গুলা সেইরকম হয়!!
১১ ই মে, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: হি হি ... মা'র সাথে আমার কথা বলার ষ্টাইলই আলাদা :D

ধন্যবাদ ...

৩. ১০ ই মে, ২০০৯ রাত ১১:১০
সুমাইয়া মুনিরা বলেছেন: হেব্বি মজা লাগলো, দারুননননননননন.......:):)
১১ ই মে, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: ধন্যবাদদদদদদদদদ ... :):)

১১ ই মে, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ ... :):)

৫. ১০ ই মে, ২০০৯ রাত ১১:২০
মুক্ত বয়ান বলেছেন: আন্টি তো ব্যাপক!!! ;)
শুভেচ্ছা। :)
১১ ই মে, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: হি হি ... ধন্যবাদ ... :):)

১১ ই মে, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ ... :):)

৭. ১০ ই মে, ২০০৯ রাত ১১:২৫
আবু সালেহ বলেছেন:

মুক্ত বয়ান বলেছেন: আন্টি তো ব্যাপক!!!

মা দিবসে সকল মাকে আন্তরিক শুভেচ্ছা...
১১ ই মে, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ ... :):)

১১ ই মে, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: ধইন্যা

৯. ১০ ই মে, ২০০৯ রাত ১১:৪২
ভাস্কর চৌধুরী বলেছেন:

অসাধারণ..........................................................................+


মাকে শ্রদ্ধা !!!
১১ ই মে, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ ... :):)

১০. ১০ ই মে, ২০০৯ রাত ১১:৪৯
হাসান বায়েজীদ বলেছেন: ওয়েলকাম টিউনটা জোশ...মা'কে শ্রদ্ধা
১১ ই মে, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ ... :):)

১১. ১০ ই মে, ২০০৯ রাত ১১:৫৭
মহলদার বলেছেন: আপনার মা দেখি ডিজিটাল যুগের মা;) মজা পাইছি।
আপনার মা'র জন্য শুভ কামনা।
১১ ই মে, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: আমার মা পুরা সেই রকম ... ... ধন্যবাদ ... :):)

১২. ১১ ই মে, ২০০৯ রাত ১২:০১
অপ্‌সরা বলেছেন: মায়ের সাথে দুষ্টুমী ভাইয়া?
১১ ই মে, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: হি হি হি ... আমি দুষ্টূ বাবুর দুষ্টু পাপা :):)

১১ ই মে, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: আরে ......... আমনে আমার ব্লগে ...... স্বাগতম স্বাগতম ... এখন আমি কোথায় বসতে দেই :(

হি হি হি হি হি ... ধন্যবাদ ... :):)

১১ ই মে, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: দেখছি কাগু, বড়ই আচানক ব্যাপার, মডুগো মাথায় ইডা মাইরা দিতে মন চাইতেছে

১৫. ১১ ই মে, ২০০৯ রাত ১২:১৯
বড় বিলাই বলেছেন: = আমি হাসপাতাল থিকা হইছি :D
-- বান্দর


বান্দরই বটে।
১১ ই মে, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: তা আর বলতে আফা ;)

১১ ই মে, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: পেলেনে চইড়া :(

১১ ই মে, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ... :):)

১৮. ১১ ই মে, ২০০৯ রাত ১:৫০
শ।মসীর বলেছেন:
তুই জন্ম থিকাই বোকা আছিলি ....সব মা ই কি এমন বলে। :D
জটিল হইছে ।


Click This Link
১১ ই মে, ২০০৯ সকাল ৭:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৯. ১১ ই মে, ২০০৯ রাত ২:১০
অন্যরকম বলেছেন: আপনার অনুমতি না নিয়াই ফেইসবুকে লিঙকটা দিয়া দিছি.... ইনফ্যাক্ট দিতে হইছে!!! :)

ব্যাপকসসসসসসসসসসসসস লেখা...... ! +(আপনার আম্মাকে!)
১১ ই মে, ২০০৯ সকাল ৭:২৭

লেখক বলেছেন: হা হা হা ... ভালো করছেন :P আমারে এড মাইরেন, "জয় কবির" আমার ফেইসবুক নিক।

ধন্যবাদ ভাই :)

২০. ১১ ই মে, ২০০৯ রাত ২:২৯
এন এইচ আর বলেছেন: মায়ের সন্তান সুখে থাকুক , মায়ের মন অনাবিল আনন্দে ভরে যাক.......।
১১ ই মে, ২০০৯ সকাল ৭:২৮

লেখক বলেছেন: মা ফোনে সারাক্ষন হাসে, আমাকে কথা বলার চান্সই দেয় না :P

ধন্যবাদ ভাই :)

২১. ১১ ই মে, ২০০৯ রাত ২:৪৮
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: কান্না ভেজা চোখে প্রিয়তে নিলাম।
১১ ই মে, ২০০৯ সকাল ৭:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

২২. ১১ ই মে, ২০০৯ সকাল ৭:০২
কঁাকন বলেছেন: ভালো হইছে

ভালো থাকুন

অট: পাক্নাজয় আপনি ক-খ-গ এর সাথে হাড় মিলাইলেন শেষ পর্যন্ত।
ছি হ

আপনার খবর আছে
সাবধানে থাকবেন
১১ ই মে, ২০০৯ সকাল ৭:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন ভাই ;)

আমারে ঝাড়ী দেওনের তেব্ব পতিবাদ :P :P

১১ ই মে, ২০০৯ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: :) :)

১১ ই মে, ২০০৯ সকাল ৮:০৩

লেখক বলেছেন: :):):):):):)

১১ ই মে, ২০০৯ সকাল ৮:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ :)

মা'র সাথে আমাম্র কথা হওয়ার সময় সামনে কেও থাকলে চিন্তায় পড়ে যায় যে আমি কার সাথে কথা বলতেছি :P :P

২৬. ১১ ই মে, ২০০৯ সকাল ৮:৪৬
ইসানুর বলেছেন: আবু সালেহ বলেছেন:

মুক্ত বয়ান বলেছেন: আন্টি তো ব্যাপক!!!

মা দিবসে আপনার এবং বাবুর মাকে আন্তরিক শুভেচ্ছা :)
১১ ই মে, ২০০৯ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: মা অনেক জলী, আমাদের বন্ধুর মত :)

ধন্যবাদ :)

১১ ই মে, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: এতক্ষনে আইছেন উনি :D:D

২৮. ১১ ই মে, ২০০৯ সকাল ৮:৪৮
ইসানুর বলেছেন: আর লেখা এত্ত এত্ত সুন্দর হইছে যে ভাষায় প্রকাশ কর্তে পারছিনা।
১১ ই মে, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: আমার মা'র সাথে বলে কথা শুনলে হাসতে হাসতে গড়ায় পরবেন ;)

ধন্যবাদ :D

২৯. ১১ ই মে, ২০০৯ সকাল ৯:২৬
নাজনীন১ বলেছেন: "আব্বু যে বলছিলো হাসপাতাল থিকা নিয়া আসছে?"

--- আমার বাচ্চাদের বাবাও তাদেরকে এই বলে। :)

আর আমার বাবা-মা ছোটবেলায় আমাকে বলতো আমারে নাকি হাজীগঞ্জ পুলের (ব্রীজ) নিচে পাইছে। দেখে আমি মিউমিউ করে কান্দি, আর হেরা আমারে তুইল্যা নিয়া আসছে। :(( বলেন কেমন মেজাজ খারাপ হয়। X(
১১ ই মে, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: হা হা হা ... সত্যিও হইতে পারে ;)

১২ ই মে, ২০০৯ দুপুর ১২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৩১. ১২ ই মে, ২০০৯ সকাল ১০:৫১
নীল-দর্পণ বলেছেন: আমাকে রাগানোর জন্য আম্মা বলত আমাকে নাকি ফার্মগেটের ময়লার স্তুপ থেকে নিয়ে আসছে....
১২ ই মে, ২০০৯ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: ময়লার স্তুপ থেকে? হা হা হা ... ;)

৩২. ১৩ ই মে, ২০০৯ রাত ৩:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:

"=আমি হাসপাতাল থিকা হইছি" :)
তারমানে হলো স্বপ্নজয় এর জন্ম হলো হাসপাতালে !:)

খুব মজার কথোপকথন।
ভালো থাকুক মা আর মায়ের স্বপ্ন।
শুভেচ্ছা
১৩ ই মে, ২০০৯ রাত ৩:৩১

লেখক বলেছেন: হি হি হি ... আমি নানুর বাসায় জন্মাইছি, আমাদের দুই ভাই বোনের কেউই হাসপাতালে হই নাই :P

অনেক ধন্যবাদ সাজি :)

৩৩. ১৩ ই মে, ২০০৯ রাত ৯:২৩
তারার হাসি বলেছেন:
অতিরিক্ত রকমের সহজ সরল কথা ...
আমার এক বোনকে প্রায় খেপানো হয় তাকে কিনে আনা হয়েছে বলে, সে বলে তার কান নাকি আমার ফুফুর মত। সুতরাং তাকে কিনে আনা হয়নি।
১৩ ই মে, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: হা হা হা ... মজার তো :P

অনেক ধন্যবাদ ...

৩৪. ১৩ ই মে, ২০০৯ রাত ৯:২৬
মেহবুবা বলেছেন: মনে হচ্ছিল আপনাদের কথোপকথনের সময় পাশে বসে আছি ।
আপনার মায়ের জন্য শ্রদ্ধা ।
১৩ ই মে, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: হি হি ... আমি কোন কথাই সেন্সর করিনি, মা'র দেয়া বকাটাও তুলে দিয়েছি :P

অনেক ধন্যবাদ ...

৩৫. ১৪ ই মে, ২০০৯ রাত ১১:১৯
আকাশ অম্বর বলেছেন: আপনার মায়ের জন্য শ্রদ্ধা ।

+
১৫ ই মে, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৫ ই মে, ২০০৯ রাত ১:৩০

লেখক বলেছেন: B:-) B:-) B:-)

৩৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫১
বাবুনি সুপ্তি বলেছেন: কি বলব :) মায়ের সাথে আপনার দুষ্টুমি পরলাম।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: হেহেহে ... ;)

৩৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০০
kisuna বলেছেন: কি মধুর!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: অ্যাঁ ... :D

৩৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৯
পান্থনীড় বলেছেন: মা কিভাবে যেন সব বুঝে ফেলে। :(
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১০

লেখক বলেছেন: হু ... য়ামি কিন্তু কঙ্কালের কফি খাওয়া দেখে ভুই পাইছি :| :|

৪০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
পান্থনীড় বলেছেন: কেন? ভুই এর কি আছে? দেখেন না কত ভদ্র কঙ্কাল!!! ;)
৪২. ১৩ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:১৭
ajnabee বলেছেন: অসাধারণ অনুভূতি

 

মোট সময় লেগেছে ০.৯৯৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ