somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই লেখাটি কি নিয়ে?

২০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দিনের পর দিন যায়, ব্লগ লিখা হয়না আমার :( মাঝে মাঝে নিজেকে টাইনা ধইরা বসাই, লিখিও (ভাতিজা চাঙ্কু আর আউলা আফার জন্মদিনের ব্লগ) কিন্তু পোষ্ট করতে পারিনা, কেন জানি ডিলিট কইরা দেই। আজকে এক ঘন্টা বইসা বইসা একটা ব্লগ লিখলাম, পোষ্ট কইরা দেখি খালি ছবিটা পোষ্ট হইছে, কোন লেখা নাই :(( কেমুন লাগে? X( কে আমার ফুরফুরা ব্লগে চোখ লাগাইলো? :||

প্রথমে মনে করছিলাম জেরীর কাম, পরে দেখি জেরী আফায় তো আমার ব্লগের দিকে নজরই দেয়না, চোখ লাগাইবো কেম্নে? নাজনীন খলিল আফা কিছুদিন আগে বিরাট ডর দেখাইছিল, সেই কারনে কি লিখতে পারতেছিনা? :| কালকে তো আফার পোষ্টে কমেন্ট কইরা ভয় কাটাইছি একটু। রাজামশাই অনেকদিন পদধুলী দেন নাই ব্লগে, রোবোট ভাই পুরা আলিমুল গায়েব, কামাল ভাই তো নাই - তাইলে ব্লগে আসিব্বাদ দিবো কেডা? :|| বুলবুল আহমেদ পান্না ভাই আমার বাড়ীর কাছের লোক, বাসার দরজায় তাবিজ পুইতা রাইখা আসে নাই তো ? #:-S মুক্তু বয়ান হাওয়া আর কাউয়া তো গেছে উইড়া, অগোরেও দেহিনা। গোল্লা কাঁকন একদিন উড়াধুড়া মাইর দিয়া গেছিলো, সেই থিকা কিছু হইলো না কি? :(( তনুজা খালা মনে হয় কেমিকেল রিএকশন হইয়া দ্রবিভুত হইয়া গেছে, নুশেরা আন্টি নতুন বাসার প্রেমে পইরা আমাগোরে গেছে ভুইলা :( অপ্‌সরা বান্দরনী পঁচা মাছ রান্না কইরা খাওয়াইছিলো, তার পর তো ... B:-/ শাওন বিলাই আমারে জিগায় "আপনে জানি কে?" - সে কোন ব্লাক ম্যাজিক করে নাই তো? ফারহান দাউদের সাথে নোভা-শীলা নিয়া ঝগড়া লাগাইছিলাম, সে আবার কুনজর দিয়া গেল না কি? X( চানাচুর এখন নিজের ব্লগ নিয়া বিজি, আমারে ভামান বুল শিখানোর সময় নাই তার :( পিচ্চি হাফপ্যান্ট একলেম্বুর পুনজম্ন না কি মাস্টার্সে ভর্তি হইছে মাস্টারনী হইবো দেইখা, তাইলে আমি তো এমনিতেই মাইনাস :(( টোনার কোন টুনি নাই দেইখা আমার টুনিটার দিকে নজর দিলো না কি? X( না কি কাব্যর ভেংচিতে কিছু হইলো? মমমম১২ আফায় তো এই ব্লগের রাস্তা ভুইলাই গেছে :( তারার হাসি আর হাসেনা আমার ব্লগে, প্রত্যুৎপন্নমতিত্বর ভাঙ্গা বাল্বের কোনায় লাইগা ব্লগের তার ছিড়া গেল? :| চিটি আফা অনেকদিন রেসিপি পোস্টায়না, আমার ব্লগ কি খাইতে না পাইরা মরতে বসছে সেই কারনে? :(( বড় বিলাই আফার বিলাইয়ের দুঃক্ষের কাহিনী পড়ার কারনে এই কাজ হইল না তো? অনন্ত দিগন্ত অনেকদিন আসেনা এই দিকে ... সেই কারনেও হইতারে /:) অক্ষর বদটা আমারে অপসরার ব্লগে ফার্ষ্ট কমেন্ট করতে দেয়না, সে বদ দোয়া করলো না কি? ইশতিয়াক অাহমেদ আমার ডরে অনলাইন হইতে না পাইরা আমার ব্লগে নজর লাগাইলো না কি? উদাসী স্বপ্নর পঙ্কজ উধাসের মত হাসির পিছনে কি কোন গভীর ষরযন্ত্র আছে? না কি মহামান্য শয়তান বান মারছে আমার ব্লগে? ত্রিভুজরেও একদিন ভিজিটর লিষ্টে দেখছিলাম আমি ... খাইছে ... B:-) বৃত্তবন্দী কি আমারে ব্লগ বন্দি করতে চাইতেছে না কি? আরিয়ানাকে এখনও গান পাঠাই নাই, সে মনে হয় আকুপাংচার কইরা দিছে আমার ব্লগে :((

নিজের বাড়ীঘর, বালিশ কাঁথার মত পরিচিত ব্লগে নিজেরে কেমন যেন অচেনা অচেনা লাগে এখন। প্রথম পাতা ভর্তি নতুন নতুন নিকের সুন্দর সব ব্লগ। আবার মাঝে মাঝে মানুষের উদ্ভট রিএকশন দেইখা ডরায় যাই (ফান ব্লগে ডজন ধইরা মাইনাস, ১৮+ পোষ্ট দেইখা ব্লগেরে চটির সাথে তুলনা করা ইত্যাদি)। আবার অনেক দিন থেকে কোন ষ্টিকি পোষ্ট নাই ব্লগে, মানুষ তো মনে হয় ভুলতে বসছে ষ্টিকি নামের ব্যাপারটা :| অনেক পোষ্ট, অনেক ব্লগ, তারপরেও কেমন জানি ব্লগটা ঝিমাইতেছে মনে হয়।

হইছে, ম্যালা প্যাচাল পাড়ছি, এইবার তোবারক বিতরন, তার আগে ছোট্ট একটা মিলাদ মহাফিল ... সবাই মিলাদ ধরেন ...

... ইয়া নবী ছালামালাইকা ...

সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০২
৬০টি মন্তব্য ৬০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×