আমার প্রিয় পোস্ট
- রিমঝিম এ ধারাতে ... - ~স্বপ্নজয়~
- "'ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী!' এরকম ১০টি মুভি ডাউনলোড লিংকসহ" - নাফিজ মুনতাসির
- মাই এ্যান্জেল ওয়ার্ল্ড আর সোহামনি, সারাহমনি,আদিত্য, ফারিহানবাবু ও ব্লগের সব আপুনি ভাইয়াদের বাবুদের জন্য একটা গল্প!!! - শায়মা
- খুব সহজ ও সুস্বাদ্য স্বাস্থ্যকর খাবার - রাগ ইমন
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- আজ মনটা অনেক ভালো
- শোশমিতা
- হাজার বছর আগের বিমান।যে রহস্যের নেই শেষ। - শূণ্য উপত্যকা
- ভটুগল্প - একুয়া রেজিয়া
- বাসর ঘরে কোন ব্লগার কি করিবেন... - ১


- আলিম আল রাজি
- ~~আমার জীবনের সবচাইতে আনন্দদায়ক ও স্মরণীয় ঘটনা~~ - টুমটি
- আসেন ফন্টের দুনিয়াই ভাইসা যায়(পৃথিবীর সব ধরনের ফন্ট কালেকশন)







- বিডি গ্লাডিওটোর
- ব্যোমকেশ সমগ্র- (৩০টি রহস্যগল্পের ডাউনলোড লিঙ্ক / রহস্য প্রেমিদের অবশ্য পাঠ্য) - জাহাজী পোলা
- সূর্যপ্রতিম অভিভাবিকা... - মাহী ফ্লোরা
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- মজিলা ফায়ারফক্স এর কিছু Add-ons। ফেসবুকের ব্যবহার আরো মজাদার করুন - বালক বন্ধু
- ক্লিওপেট্রা ১ম পর্ব - জুন
- অনুভূতিতে সহেলী’র -বুকের জমিনে ছোট পারিজাত এক - অরুদ্ধ সকাল
- শুধুমাত্র গিটার নির্ভর কিছু ভালোলাগা গান
- মেঘ বলেছে যাবো যাবো
- ২০১০ এ পাওয়া আমার প্রিয় সামু মুখগুলো
- শায়মা
- বন্ধু তোমার বিষন্নতার আঙ্গিনায় আমি হবো খুশির ঘাসফুল - অরুদ্ধ সকাল
- বাংলা ব্লগ দিবস : ফটোব্লগ - ক্যামেরাম্যান
- অল রেসিপি ফর বাবুনিমনি , খানাপিনা ফর অল ভাইয়া এ্যান্ড আপুনি......
- অপ্সরা
- নিজের পোস্ট - বড় বিলাই
- বাংলা রেসিপি বুক টমি মিয়ার কিচেন ১, ২ ও ৩ পার্ট ফ্রি ডাউনলোড করুন - হতভাগা প্রবাসী
- পুরো ২০১০ জুড়ে যে গানগুলো শুনলাম (ডাউনলোড লিংক সহ)। (একটি মাথার ঘাম গলায় ঝরানো পোস্ট) - আলিম আল রাজি
- আমাদের ঝগড়া-১ম পর্ব - বড় বিলাই
- মা যে গেল অনেক অনেক দুরে - জুন
- ঈদে দেখা একটি হিন্দি ছবি ''অ্যাকশন রিপ্লে ''- রিভিউ ( মেজাজ খারাপমূলক রম্য )
- দূর্যোধন
- টিনটিন - বাংলা ডাউনলোড লিংকসহ - আরাফাত৫২৯
- ওয়েব হোস্টিং সিকিউরিটি - কোড লেভেল সিকিউরিটি (টাইম না পেলে এখানেই সিরিজ শেষ
) - মোহাইমেন
- লিথুয়ানিয়ার লোককথা-৩ - অদ্বিতীয়া সিমু
- অভ্র এবং বিজয় - কিছু পার্থক্য - জব্বার কাগু দেইখা লন
- রংধনূ
- ~~ জ্যাম রোল ~~ - আম্বি
- সাদা আর কালো মরুভুমি শেষ পর্ব - জুন
- খোঁপায় তারার ফুল ........কবি নজরুল ইসলাম ও তার গানের পিছনের কিছু গল্প - শায়মা
- আগামীকাল ৮ ই সেপ্টেম্বর (ব্লগার স্বপ্নজয়ের জন্মদিন) - নীল_পরী
- আইজ প্রথম আইলাম!! - schumonn
- তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি? - অপ্সরা
- কেউ কি আছে একদিন ইফতার এর সময় দিতে পারে পথ-শিশুদের জন্যে? - বাবুনি সুপ্তি
- সাই-ফাই মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- অ্যাডোনিস: আশ্চর্য এক জন্ম-মৃত্যুর ভিতর দিয়ে যাওয়া এক সুদর্শন তরুণ ... - ইমন জুবায়ের
- আজ তবে পৃথিবী আঁধার করে বৃষ্টি হোক, ~স্বপ্নজয়~ এর "স্বপ্নজয়" - বাবুনি সুপ্তি
- পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ১ম পর্ব ) - বল্টু মিয়া
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- ফুল পরীটা উড়ে এল যেদিন মোদের দেশে - ফুল পরী
- গরু বচন! - ফেরিওলা
- হাসেঁর মা মুরগী।
- আম্বি
- পরীকথা (ছবি ব্লগ) - সুরঞ্জনা
- এটা আমার গল্প (গল্প-ছবি) - মেহেরুবা
- গল্প: মাতৃত্ব - শ্রাবনসন্ধ্যা
- মাই কুকিং স্টাইল : ফ্রাইড রাইস উইথ স্পাইসি চিকেন এন্ড সালাদ ( খাই-দাই পোষ্ট - ১)

- পথে-প্রান্তরে
- ওয়ালপেপার তৈরী করুন ইলাস্ট্রেটরে - মহসিন০৮
- জাইনা সমাচার - শাফ্ক্বাত
- অসময় (গল্প) - মেঘ বলেছে যাবো যাবো
- .htaccess ফাইলের কাজ কারবার – পর্ব-১ - আরিফ বল্গ
- পরিচিত হবেন কয়েকজন পৌরণিক ব্লগারের সাথে? - রেজোওয়ানা
- কয়েকটি মাথা চিবিয়ে খাওয়া রোমান্টিক গান
- মেঘ বলেছে যাবো যাবো
- প্রিয় - বাবুনি সুপ্তি
- পিজ্জা ২০১০ ! - আইরিন সুলতানা
- অবশেষে প্রকাশিত হল বাংলা ব্লগের প্রথম কল্পগল্প সংকলন ও নতুন কল্পগল্প সমগ্র - আমড়া কাঠের ঢেকি
- সাবধান ১৮ বছরের নিচে আর ৫০ বছরের উপরে যারা তাগোর প্রবেশ নিষেধ




- হেমায়েতপুরী
- বৃক্ষের কান্না - প্রথম আলো ডেস্ক - স্পৃহা
- এই ছবিটা ~স্বপ্নজয়~ ভাইয়াকে ................. - নিহন
- আমার জীবনের সবচাইতে বেদনাদায়ক ঘটনা,যা আজো আমাকে কাঁদায়। - টুমটি
- বিজয় দিনের স্বপ্ন - পারভেজ
- আমার প্রিয় কিছু মোবাইল সফটওয়্যার - মাহমুদ সিএসই
- একটি অত্যন্ত জরুরী টেকি পোস্ট (সকলের জন্য অবশ্যপাঠ্য)
- ভেবে ভেবে বলি
- রারীন্দ্র প্রকর্ষ ফটোগ্রাফি (না দেখলে মিস্ করবেন!) - তানভীর চৌধুরী পিয়েল
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- যাপিত জীবনের টুকরো চিত্র এবং তা থেকে উপনিত অনুসিদ্ধান্ত সমূহ - কঁাকন
- একটা ভ্যাক্সিন, কিছু প্রশ্ন আর ৩০টা গরীব মেয়ে ! - রাগ ইমন
- ই-বুক ১ব্যাগ কবিতা'র জন্য লেখা আহবান - সবাক
- কিছু প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সফটওয়্যার। - বেশিরভাগই নিজের ব্যবহার করার অভিজ্ঞতা থেকে দেয়া। - ১ম পর্ব। - নির্ভয় নির্ঝর
- মজিলার জন্য বাংলা বানান পরীক্ষক - ওরাকল
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- এক নজরে উইন্ডোজ সেভেন - জোবাইর
- কেককাহন - নুশেরা
- হুয়ো (হ্যালো) আম্মূূূূু আত (আস)। - আমি পৃথিবী রচে যায়
- ঈদ স্পেসাল এসো রান্না শিখি (কঁাকনা নয় পাক্নার উপস্থাপনায় এবং রোবোট নানার রান্নায়) - কঁাকন
- বিদায় ঘন্টা - আমি পৃথিবী রচে যায়
- আজকে ব্লগের এক নন-সেলিব্রেটি আধারে অপ্সরীর শুভ জন্মদিন ( নিলআকাশেরদুঃখ এর পোস্টের অনুকরনে ) - আধারে অপ্সরী
- যা যা বুঝিনা বনাম সামান্য যা বুঝি - পাল্লা কোনদিকে ভারী? - প্রথম পর্ব (৫) - kazibondhu
- স্বপ্নলোকের চাবি - অপ্সরা
- ছোট ভাইটার জন্য আফার তরফ থেকে জন্মদিনের বারতা - শ্রাবনসন্ধ্যা
- আজকে ব্লগের আর এক সেলিব্রেটি স্বপ্নজয় শুভ জন্মদিন - নিলআকাশেরদুঃখ
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- পঞ্চাশ তম পোষ্ট
- নীল-দর্পণ
- দ্বীচারিনী একজন....... - ত্রেয়া
- বিবর্ণ রংধনু আর আমি............ - ত্রেয়া
- ডাকি যদি এমনি করে............ - বরুণা
- তখন না হয় আমায় ডাকিস....................। - প্রতিফলন
- বসন্তদিন - বরুণা
- সমান্তরাল - ধূসর মেঘমালা
- বিশ্ববিদ্যালয়ের প্রেম-৩২ - কৃষক
- বিরক্তি - এটাকে ভালোবাসতে শিখে গেছি (১) - kazibondhu
- মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! - ম্যাভেরিক
- আপনি যে সফটওয়ারের ক্র্যাক বা কিজেন খুজছেন.. - নাজিরুল হক
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- জেনিসিস্ - নভেরা হোসেন
- নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া - অপ্সরা
- ব্লগার 'স্বপ্নজয়'কে যেটা না দিলেই নয়... - ইশতিয়াক অাহমেদ
- রেপিডশেয়ার থেকে ডাউনলোড করার সবচেয়ে কার্যকর উপায় - ইন্ঞ্জিনিয়ার
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- জালুয়া----------১ - সামছা আকিদা জাহান
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- এলোমেলো মূহুর্ত - নাহিন
- পিতা - তনুজা
- এক মিনিটের অলস সময় আর ঘুমন্ত শহরের সাথে অভিসার - নাহিন
- আজকের গল্প আমার কোঁকড়াচুলওয়ালীকে নিয়ে
- নাহিন
- প্রকৃতির খেলা ২ - ধরিত্রীর বুকে অন্য বিশ্বের ছোঁয়া - অপরিচিত_আবির
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- গল্প: গোপন রুমাল - নির্ঝর নৈঃশব্দ্য
- আমার মা - পাশা
- ঢাকার অনেক পুরাতন কিছু ছবি!! দেখুন ও শেয়ার করুন
- বজ্রাহত
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- ** || ~ মেহেদী রাঙ্গানো হাতের ছোঁয়া ~ || ** - অনন্ত দিগন্ত
- দেড় ফুটি এবং চার ফুট সাড়ে তের ইনচি - নাহিন
* কোঁকড়াচুলওয়ালী বকা দিয়ে বলে -> আমি নাকি দুষ্টুমির প্রতিভা*
- অনন্ত দিগন্ত
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- তোমার কোলেই যেন থাকি মাগো নির্ভয়ে প্রতিদিন - জানা
- ঐশ্বরিক ক্ষমতা অথবা সীমাহীন অক্ষমতা - কঁাকন
- প্রেমপত্র সংকলন

- সবাক
- অত্যাধোনিক কবিতার ফ্রেমওয়ার্ক - সোজা কথা
- ফালতু কিছু সেন্টিমেন্ট - নাহিন
- ফটোগ্রাফি বিষয়ে কাজে লাগার মতো কিছু সাইট - মাহমুদ সিএসই
!! * ~ কোকড়াচুলওয়ালী আমার জন্য লেবুর সরবত বানিয়ে দিয়েছে ~ * !!
- অনন্ত দিগন্ত
- সামু বিবর্তন - দুঃখবিলাস
- Text Reflection (Tutorial) - জেমিনি
- আমার বান্দরবেলা..............৬ - তামিম ইরফান
* | * | *~* কোকড়া চুলওয়ালী আমাকে বেষ্ট ভ্যালেন্টাইন গিফট কিনে দিয়েছে *~* | * | *
- অনন্ত দিগন্ত
- প্রতিবিম্ব - নাহিন
- Summer of 69 :: বুয়েটিয়ান ভার্শন(আমার প্রথম ভিডিউ পুষ্ট) - ভাঙ্গা পেন্সিল
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট
- বিডি আইডল
- আইপি ট্রেস , হু ইজ অনলাইন নাও, কেম ফ্রম, ইত্যাদি , ইত্যাদি জানিবার চাইলে, ঢুইকা পড়েন - ভেংচুক
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- চিটির রান্নাঘর থেকে ঐতিহাসিক রেসিপি- রসমালাই - চিটি (হামিদা রহমান)
- কাচ্চি বিরিয়ানী রেসেপি - মাহবুব সুমন
- কিভাবে ওয়াপ বা মোবাইলের জন্য ওয়েবসাইট তৈরী করবেন - আফরোজ_জাহান
- iPhone কে Restore এবং Unlock করা খুবই সোজা!!! - jewelosman
- যুদ্ধ শিশু বলছি--কে আছ শুনবার?? - নিবিড়
- তোমার জন্য.... - শেষ বিকেলের মেয়ে
- তোমার আমি - সুলতানা শিরীন সাজি
- আকথা -১ - নাহিন
মনে কি পড়ে প্রিয়? - (১)
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:০৪
![]()
"দোস্ত, একটা বিড়ি দে" - শুভর কথায় হালকা চমকে উঠি। সে কোনদিন আমাকে দোস্ত সম্বোধন করেনা, নাম ধরে অথবা ভাই করে বলে। কিছু না বলে সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দেই ওর দিকে। সিগারেটটা ধরিয়ে আমার বিছানায় উঠে বসে সে। চুপচাপ টেনে যায় সিগারেট আর ছাই ফেলে মেঝেতে, কিন্তু কথা বলেনা। প্রমাদ গুনি আমি, কোথাও কোন ঝামেলা হয়েছে, শুভ মোটেও স্বাভাবিক আচরন করছেনা আজকে।
অনার্স ফাইনাল ইয়ার চলছে আমাদের, বছরের শুরু, তাই পড়াশোনার চাপ নেই মোটেও। আড্ডা দিয়ে দিয়ে সময় কাটাই অজপাড়াগাঁয়ে বানানো আমাদের কৃষি কলেজে। প্রতিটি ছাত্রের জন্য আলাদা চাষের জমি লাগে বলে গ্রামের অনেক ভেতরে বানানো হয়েছে এই কলেজ। রাজশাহী শহর থেকে যেখানে যেতে আসতে সময় লাগে ঘন্টা খানেক করে। যাতায়াতের বাহন বাইসাইকেল অথবা রিক্সা। কাজেই খুব বেশী শহরে যাওয়া হয়না কারই, দিনের পর দিন পাশাপাশি থাকার কারনে বন্ধুদের আচরন সম্পর্কে সবাই বেশ ভাল জানে, একটুতেই পরিবর্তনটা চোখে পরে। আমি অবস্য শুভর এই রকম পরিবর্তন আগেও দেখেছি, কিছুটা আঁচ করতে পারি সে কারনেই। প্রতিবারই যখন সে প্রেমে পরে, তখন এমন কিছু না কিছু করে ![]()
"নতুন একটা মেয়ে পছন্দ হইছে রে" - সিগারেট শেষ করে লম্বা শ্বাস টেনে বলে শুভ। হেসে ফেলি আমি, পাঁচ বছরের রুমমেটকে চিনতে ভুল হয়নি আমার। "কোন বাসায় কাজ করে?" বলেই এই লাফে টেবিলের অপর পাশে চলে যাই আত্মরক্ষার্থে। শুভ লাফিয়ে ওঠে বিছানা থেকে - "তরে মাইরাই ফালামু আজকে
, বারবার কি মানুষ একই ভুল করে না কি?"। বহুদিন আগে শুভ ওদের বাসা থেকে একটু দুরে তিনতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা এক মেয়ের প্রেমে পড়েছিল, পরে জানা যায় যে মেয়েটা ছিলো ওই বাসার কাজের মেয়ে
সুযোগ পেলে মানুষকে জ্বালানোটা আমার হবি, আমি পারতপক্ষে সেই সুযোগ হাতছাড়া করিনা, আজকেও করিনি। শুভ দৌড়ে আসে আমার দিকে, ঝাপিয়ে পড়তে চায় আমাকে মারার জন্য। আমি আস্তে করে টেবিল থেকে ছোট কাঁচের জারটা তুলে নেই, কালো জঙ্গলী একটা মাকড়শা ভরা আছে ওতে। কোন এক অজানা কারনে শুভ মাকড়শা প্রচন্ড ভয় পায়, তাই আমার রক্ষাকবচ হিসেবে জারটা হাতের কাছেই রাখি আমি। সেটা দেখতে পেয়ে যেন কাঁচের দেয়ালে ধাক্কা খায় শুভ, তারপর গজগজ করতে করতে নিজের বিছানায় গিয়ে বসে বলে "তুই কেন যে ওই জিনিসটা ফালায় দিসনা, আমার ডর লাগে জানসই তো"। হাসতে হাসতে চেয়ারে গিয়ে বসি, তারপর আরেকটা সিগারেট ছুড়ে দেই শুভর দিকে।
"এইবার সত্যি সত্যি প্রেমে পড়ছি রে, মেয়েটার চোখ দেখলে তুইও প্রেমে পইড়া যাবি" শুয়ে পরে সিলিংয়ের দিকে তাকিয়ে বলে যায় শুভ। "প্রথমবার দেইখা আমার বেশী ভাল লাগে নাই, কিন্তু কালকে আর আজকে আমার পুরা খবর হইয়া গেছে। ভার্সিটিতে ওর মত আর কেউ নাই। কেন যে আগে বেশী বেশী ভার্সিটিতে যাই নাই। তাইলে আমার একটা প্রেম হইয়াই যাইতো এত দিনে"। মজা লাগে ওর কথা গুলো শুনতে। "এইবার কিন্তু তুই ভুলেও যাবিনা ভার্সিটিতে। তুই সাথে থাকলেই আমার প্রেম হয়না। তুই একটা জন্মের কুফা। যার লগেই কথা বলস, সেই আর আমারে পাত্তা দেয়না"। হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার অবস্থা আমার। এই কথা গুলোই প্রতিবার প্রেমে পড়ার পর বলে শুভ। কিন্তু আমি জানি ভেতরে ভেতরে মেয়েটাকে আমাকে দেখানোর জন্য ছটফট করছে শুভ। যতই বলুক, আমাকে না দেখিয়ে শান্তি পাবেনা সে
। "মেয়েটার চুল কত বড় রে?" - আমি জানি শুভ মেয়েদের লম্বা চুল খুব পছন্দ করে। "অনেক চুল, অনেক লম্বা, হাটু পর্যন্ত" - যেন স্বপ্নের ভেতর কথা বলছে শুভ। আমার বিশ্বাস মেয়েটার চুল কোমড় পর্যন্ত হবে, প্রেমে পড়লে মানুষ একটু বেশী বেশী বলে সব কিছু
"শুভ, বিয়ার খাবি? মামুন দিয়ে গেছে কয়েক ক্যান" - আমি চাচ্ছি ওর কাছ থেকে আরও কিছু শুনতে। "না রে ভাই, কাইলকা সকালে বাইর হমু, ভার্সিটি যামু, ওরা না কি সকালে হাটতে বাইর হয়। প্রেম করার জন্য সকালবেলাটা খুব ভাল সময়। মানুষের মন ফ্রেস থাকে"। হাসতে হাসতে পেটে ব্যাথা হয়ে যায় আমার। বিরক্ত হয়ে একটানে আমার বিছানার চাদর মেঝেতে ফেলে দিয়ে উলটো দিকে মুখ করে শুয়ে পরে শুভ, আমিও প্র্যাক্টিকাল খাতা লেখায় মন দেই।
পরদিন সকালে আমাকে ঘুম থেকে ডেকে তোলে শুভ। "আব্বা উঠো, সকাল হইছে" - খুব কোমল গলায় বলে। সকালে ঘুম থেকে ওঠা আমার হয়না কোনভাবেই, অনেকদিন সকালের ক্লাস মিস্ হয় আমার এই কারনে। বিরক্ত হই, ভাবি সিগারেট নেবে বোধ হয় - "বিড়ি লাগলে নিয়া যা, টেবিলের উপরেই তো আছে"। "বিড়ি নিছি দুইটা, এখন উঠ, চল ভার্সিটি যাই" - খুশী খুশী ভাব ওর গলায়। না উঠলে বিছানা থেকে টেনে নামিয়ে দেবে দেখে চোখ ডলতে ডলতে উঠে বসি। দেখি সাতসকালে পাঞ্জাবী পড়ে রিতিমত জামাই সাজ দিয়েছে শুভ। মজা লাগে খুব। ওকে মনে করিয়ে দেই গত রাতের কথা - "আমাকে না বললি ভার্সিটিতে না যেতে"। অপরাধী মুখ করে বলে - "তখন তো ফিলিঙ্গসে আছিলাম, তরে ছাড়া আমি টয়লেট ছাড়া আর কোথাও যাইনা তুই তো জানস"। ডাহা মিথ্যা কথা, বিপদে না পড়লে সে আমাকে কোথাও নিয়ে যায়না
হাসতে হাসতে উঠে গিয়ে ফ্রেস হই, ঘরে ঢুকতে গিয়ে বুঝতে পারি ওর এত আদরের কারন। আমার বাইকটা বারান্দায় পার্ক করা আছে গতকাল থেকে, তাই সে বাইসাইকেলে না গিয়ে বাইকে করে যেতে চায়। হবু প্রেমিকার কাছে ভাব নেবার ক্ষুদ্র চেষ্টা আর কি ![]()
পাশের রুমের রানাও আমাদের সঙ্গি হয় যাবার সময়। যেতে যেতে ওদের কথায় বুঝতে পারি এবারের ম্যাচ মেকার রানা। মেয়েটা রানার গার্ল ফ্রেন্ডের বান্ধবী। আমার বাইকে হাত মোটামুটি ভাল, আমি স্লো চালাতেই পারিনা। এ নিয়ে প্রথম প্রথম শুভ কমপ্লেইন করলেও এখন অভ্যস্ত হয়ে গেছে। আজ হঠাৎ করে আস্তে চালাতে বলে আমাকে। প্রেম মানুষকে আসলেও বদলে দেয়, জীবনের মায়া বাড়িয়ে দেয় অনেক। কিন্তু আমি তো প্রেমে পড়িনি, কাজেই স্পীড আরও বাড়িয়ে দেই, পেছনে বসা জুনিয়র রানার অস্তিত্ব অস্বিকার করে শুভ ক্রমাগত আমার কানের কাছে গালাগালী করতে শুরু করে। হাসতে হাসতে ক্যাম্পাসে পৌছে যাই আমরা।
তাপসী রাবেয়া হলের পাশেই বড় একটা পুকুর। তার পাশেই বাইক পার্ক করে বসে পড়ি আমরা। ছুটির দিনের এই সকাল বেলাতেও হলের সামনে, পুকুর পাড়ে বসে আছে অনেক জুটি, মৌ'য়ের স্মৃতী মনে করিয়ে দেয় আমাকে। মাঝে মাঝে এখানেও কিছু সময় কাটিয়েছি আমরা। দুসপ্তাহ আগে বিয়ে হয়ে গেছে ওর। তারপর থেকে নিজেকে ব্যাস্ত রেখেছি ইচ্ছে করেই। কষ্টটা ভোলার চেষ্টায় আছি। পারছিনা মনে হয়। কোথায় যেন, কেমন যেন একটা ব্যাথা টের পাই প্রতি মুহুর্তে।
কিছুক্ষন পরে হলের গেট দিয়ে বেড়িয়ে আসে সম্পা, সাথে একটা মেয়ে, যাকে মেয়ে না বলে কাপড় পড়ানো পেন্সিল বললেই মনে হয় বেশী মানায়। এত চিকন মানুষ হয়? ওকে কি খেতে দেয়না হলে? মনে মনে বলি - শুভর চোখে প্রব্লেম আছে, ওকে চোখার ডাক্তার দেখাতে হবে, এবং সেটা আজই। ওরা এসে বসে আমাদের সাথে, পরিচিত হই ওদের সাথে। শুভর হবু গার্ল ফ্রেন্ডের নাম তিথী। তারপর সিগারেট খাবার নাম করে সরে আসি একটু, আসলে খুব খারাপ লাগছিল আমার। একটু পরে শুনতে পাই শুভ বলছে আমার গার্ল ফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়ায় মন খারাপ আমার। আসলে এটা ওর সেলফ ডিফেন্স। শুভর বদ্ধমুল ধারনা আমি ওর জন্য চরম কুফা, তবুও সে কেন আমাকে প্রতিবার সঙ্গে করে নিয়ে আসে সেটা আমি নিজেও জানিনা।
দুপুর বেলা সবাই একসাথে খেতে যাই ক্যান্টিনে। অপরিচিত মেয়েদের সামনে বসে আরাম করে খেতে পারিনা আমি। তখন দেখি সম্পা তিথীকে মুরগীর মাংস আর হাড় আলাদা করে দিচ্ছে। আজব কাজ কারবার। মেয়েরা কত যে ঢং জানে
মনে মনে হাসি আর বলি - শুভ খবর আছে তোর। খাওয়া দাওয়ার পর সবাই ল' ফ্যাকাল্টির মাঠে গিয়ে বসি। রানা আর সম্পা একটু দূরে বসে মনের সুখে প্রেম করে, আমি, শুভ আর তিথী বসে থাকি। হঠাৎ নিজেকে কাবাবের হাড্ডি বলে মনে হয়, তখনই কাজ আছে বলে ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। বাইকে উঠে মনে হয় শুভ ভুল বলেনি। তিথীর চোখে আসলেও কেমন যেন একটা মায়া খেলা করে। দিঘীর মত শান্ত চোখ বোধ হয় একেই বলে।
ক্রমশ ...
প্রকাশ করা হয়েছে: গল্প বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১০ দুপুর ২:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অপ্সরা বলেছেন:
এত্তটুকু??
লেখক বলেছেন: আর কত?
অনেক বড় হয়ে গেছে এমনিতেই ![]()
লেখক বলেছেন: ক্যাম্পাসের কথা ভোলা যায়না আসলে। জীবনের একটা অনেক সুন্দর সময় কাটিয়ে এসেছি ক্যাম্পাসে।
ধন্যবাদ আপনাকে
মনুমনু বলেছেন:
ভালো লাগসে মামা
লেখক বলেছেন: ধন্যবাদ মামনি ... ![]()
(আমার ভাগ্নীর সংখ্যা দিনে দিনে বাড়তেছে কেন
)
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ইমন। আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগছে ![]()
দ্রোহি বলেছেন:
ভাল লাগল। চলুক.....
লেখক বলেছেন: ধন্যবাদ দ্রোহি ![]()
অনন্ত দিগন্ত বলেছেন:
ভাল হচ্ছে ... চলতে থাকুক ....সেই সাথে ঝাতি লেখক আর মৌ এর ইটিশপিটিশের কাহিনীও ঝানতে চায়
আগের পর্ব থামায়া দিলেন ক্যান ?
লেখক বলেছেন: এইটাও নতুন বোতলে পুরান জিনিস
খিক খিক ... মৌ'এর কথা লিখতে মঞ্চায়, সাহসে কুলায় না ![]()
আগেরটা তো অসম্পুর্ণ গল্প ... শেষ হবেনা কোনদিন
হি হি ... ওইটা লিখা আরাম পাইতেছিলাম না, তার টেস্ট চেঞ্জ করছি ![]()
লেখাজোকা শামীম বলেছেন:
ভালো লাগল। ক্রমশ হোক।
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই ![]()
ভাল থাকবেন ![]()
লেফাফাদুরস্ত বলেছেন:
চলুক্...ভাল্লাগছে
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ![]()
লেখক বলেছেন: পাট খড়িরে আর মোটা কেম্নে বানামু?
পাথুরে বলেছেন:
বাইকে উঠে মনে হয় রানা ভুল বলেনি
----------------------------------------
হুনলে পিডাইব..........
লেখক বলেছেন: অ্যাঁ ... কে? ![]()
লেখক বলেছেন: অ্যাঁ ... আর নায়ক হিসাবে? খাইছে ... সেইম সাইড হইয়া গেছে ![]()
![]()
লেখক বলেছেন: পইড়েন কিন্তু ![]()
শয়তান বলেছেন:
Countdown begins ... 5 more to go ... then ...
লেখক বলেছেন: ১০০ ব্লগ হবে ![]()
লুথা বলেছেন:
অনন্ত দিগন্ত বলেছেন: ভাল হচ্ছে ... চলতে থাকুক ....সেই সাথে ঝাতি লেখক আর মৌ এর ইটিশপিটিশের কাহিনীও ঝানতে চায়
আগের পর্ব থামায়া দিলেন ক্যান ?
লেখক বলেছেন: ঝাতীকে সব ঝানাইতে হয় না, টুপ সিকেরেট
![]()
পরে আবার লেখুম আগেরটা ![]()
লেখক বলেছেন: খেক খেক ![]()
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ভাল লাগল। চলুক.....
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ![]()
লেখক বলেছেন: না, আপনারে ফোনে বইলা দিবো ... আপনে ঝাতিরে ঝানায় দিয়েন
অনেক লম্ভা কাহিনী ![]()
লেখক বলেছেন: লিখতে পারুমনা, পায়ে ব্যথা ![]()
এন এইচ আর বলেছেন:
মৌ কোন কারণে হলো অন্যের বউ???????????????' ঝাতি কে ঝানাতে হবে.................। লিখা ভালো হয়েছে............ তবে খালি পুরান দিনে ফিরায়া নেয়......।
লেখক বলেছেন: আরে মর জ্বালা ... যেইটার গল্প কই সেইটা শুনে না, যেইটা আউট অফ সাইট - সেইটা দিয়া কি হইবো? ![]()
খিক খিক ... ধইন্যা ...
শাওন৩৫০৪ বলেছেন:
টিকাচে সিরিজ ভাই...আমি অকন পরের পর্বে যাই...
লেখক বলেছেন: হা হা ... ছন্দ দেখি রক্তে ঢুইকা গেছে ![]()
চাঙ্কু বলেছেন:
হুম
লেখক বলেছেন: কেমন আছো ভাতিজা ...
বড় বিলাই বলেছেন:
পরেরটা পড়ে একবারে মন্তব্য দিব। শেষবার রানা নামটা যেখানে দিয়েছেন, ওটা কি শুভ হবে? নাকি আমিই ঠিকমত বুঝিনাই।
লেখক বলেছেন: আচ্ছা ... আরও একটা পর্ব দেবো একটু পরেই ![]()
ঠিক করছি আফা, আপনে ঠিকই ধরছেন ![]()
মুক্ত বয়ান বলেছেন:
ঘটনা তো প্যাঁচগি খাইতাছে.. প্রেম করতে চায় শুভ। সেই রমনীরে দেইখা আপনের আপনের মন উচাটন ক্যান?? লেখক বলেছেন: দুইন্নাটা বড়ই আজিব রে ভাতিজা ![]()
কঁাকন বলেছেন:
এই কথা গুলোই প্রতিবার প্রেমে পড়ার পর বলে শুভ। কিন্তু আমি জানি ভেতরে ভেতরে মেয়েটাকে আমাকে দেখানোর জন্য ছটফট করছে (রানা)। (রানার) বদ্ধমুল ধারনা আমি ওর জন্য চরম কুফা, তবুও সে কেন আমাকে প্রতিবার সঙ্গে করে নিয়ে আসে সেটা আমি নিজেও জানিনা।
ব্র্যাকেটের রানা দুইটা মনে হয় শুভ হবে
লেখক বলেছেন: ঠিক করছি ![]()
ধইন্যার আঁটি (১) ![]()
লেখক বলেছেন: আপনারেও ধইন্যার আঁটি (১) ![]()
লেখক বলেছেন: শেষ পর্ব দিয়ে দিছি আজকে সকালে
লেখক বলেছেন: হি হি ... ধন্যবাদ। পড়তে থাকেন ![]()
রাজামশাই বলেছেন:
পড়ি নাই
লেখক বলেছেন: আল্লাহ বাঁচাইছে আমারে ![]()
![]()
নতুন রাজা বলেছেন:
আপনি কি কৃষিবিদ? রাজশাহী কৃষি কলেজ থেকে পাশ করছেন? তাহলে তো আপনি নিজাম ভাইকে চিনেন তাইনা???
লেখক বলেছেন: রাজশাহীর নিজাম? ছোটখাটো, চশমা পড়ে?
লেখক বলেছেন: ওইটা আরেক সম্পা
নতুন রাজা বলেছেন:
হ্যা, ছোটখাট চশমা পড়ে নিজাম ভাই। উনার গালফেন্ড (পরে বউ) -ও ওখানে পড়তো। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন নাই। আপনি কি কৃষিবিদ। আমিও কৃষিবিদ। আমি বাকৃবি থেকে পাশ করেছি। আমার সেশন ছিলো ১৯৯৬-৯৭। আপনার কতো???
লেখক বলেছেন: উত্তরটা তো দিয়েছি রে ভাই
নিজামকে যখন চিনি তখন অবস্যই আমিও একই গোহালের গরু
আপনিও কৃষিবিদ শুনে ভাল লাগলো ভাই, আমাদের সেশন ১৯৯৩~৯৪। নিজামরা আমাদের অনেক ছোট, নিজাম রিমু আমার অনেক ক্লোজ ছিলো। আপনার সাথে কথা হলে আমার কথা বলবেন, ২০৫ নম্বর রুমের সুমন হিসেবে চিনবে আমাকে।
ভাল থাকবেন ভাই ... ![]()
নতুন রাজা বলেছেন:
আমি আর নিজাম ভাই এখন একই ইউনিভাসিটিতে চাকরী করি। আমরা হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স এন্ড টেকনোলজী ইউনির্ভাসিটি, দিনাজপুরে আছি ২০০৫ থেকে। আমি নিজাম ভাইকে আপনার কথা বলবো। আমি গত দুইদিন আগেই বাংলাদেশ থেকে আসলাম। নিজাম ভাইয়ের সাথে দেখা হয়েছিলো। উনার ছেলে অনেক বড় হয়ে গিয়েছে। আমি উনাকে ফোন করবো, আপনার কথা বলবো।
আপনিও ভালো থাকবেন ভাই...
লেখক বলেছেন:
![]()
আহাসান বলেছেন:
"নতুন একটা মেয়ে পছন্দ হইছে রে" - সিগারেট শেষ করে লম্বা শ্বাস টেনে বলে শুভ। হেসে ফেলি আমি, পাঁচ বছরের রুমমেটকে চিনতে ভুল হয়নি আমার। "কোন বাসায় কাজ করে?"হাসতে হাসতে শেষ...
জীবনে কোন মজাই করতে পারলামনা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















