
বিকেল বেলা মন বেশ ভালই ছিল। সন্ধ্যের দিকে মন ভাল থাকাটা একটা ফুর্তি ফুর্তি ভাব নিলো। মজা করে কয়েকটা টেক্সট করলাম কয়েকজনকে। তারপর রিতু আপুকে ফোন দিলাম। প্রায় দশ মিনিট মত আপুর সাথে কথা। আপু এখন অস্ট্রেলিয়াতে। আমার এখানেও আসবে কিছুদিন পর। আপুর পিচ্চি মেয়েটাকে সাথে নিয়ে আসবে। আমার যত টেনশন বাবুটাকে নিয়েই। আমার কোন রান্নাই আপু খেতে পারবেনা, তাই আপুকে নিয়ে কোন টেনশন নেই। কিন্তু বাবুটা কি খায়, কি খেতে দেবো ভেবে পাচ্ছিনা।
আস্তে ধীরে কাজ শেষ করে ট্রেনে উঠলাম। খবরের কাগজ পড়তে পড়তে চল্লিশ মিনিট পার হয়ে গেল। যখন ট্রেন থেকে নামি, তখনই টের পেলাম যে সেই ফুর্তি ফুর্তি ভাবটা আর নাই। বাসায় আসতে আসতে কেমন যেন মন খারাপ হয়ে গেল। বাসায় ঢুকেই পিসিটা চালু করে ফ্রেস হয়ে এসে গান ছেড়ে বসলাম ইমেইল চেক করতে। আজকে শোনার জন্য আটত্রিশ গিগাবাইটের অডিও ড্রাইভটা থেকে গান বাছাই করতে দেখি সব মন খারাপ করা গানগুলোতেই ক্লিক করছি।
অকারণে মন খারাপ হয় কেন?
♪ আমাকে আমার মত থাকতে দাও - অনুপম রয়
♪ আমার অন্তর - আরফিন রুমী
♪ আমার রাত পোহালো - মৌসুমী কর্মকার
♪ বধুয়া আমার চোখে জল এনেছে - শ্রীকান্ত আচার্য
♪ ভালবাসি বলে বন্ধু - রুমি
♪ বোকা মেয়ে - সুমন কবির
♪ বৃষ্টি ঝরে যায় - তাওসিফ
♪ এই একলা ঘর আমার দেশ - রূপম
♪ এমন দিনে তারে -
♪ নদী - শিরিন
♪ যদি তুমি না এই গান কোন দিন শোন -
♪ সত্যি বলছি - জয়
♪ বন্ধু আমার - কৃষ্ণকলি
♪ সময় যেন কাটেনা -
♪ সোনাবউ শুনছনি - কাজী শুভ
♪ সোনারও পালঙ্কের ঘরে - কৃষ্ণকলি ও চন্দনা মজুমদার
♪ অনন্তকালের পথযাত্রী - তাহসান
♪ তোমাকে হারিয়ে -
♪ আমি তোমাকেই বলে দেব - দলছুট
♪ অচিন পাখী -
♪ মেঘ পিওনের - শ্রীকান্ত আচার্য
যা হোক, আজকের বাছাই করা একুশটা গানের প্লে লিস্টটা পুরোটাই আপলোড করে দিলাম আমার সার্ভারে। মন খারাপ করতে ইচ্ছে হলে ডাউনলোড করে শুনতে থাকুন।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



