আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী
মাথায় কোন একটা গান ঢুকে পড়লে আর বের হতে চায়না। বড় যন্ত্রণা করে কিছু কিছু গান। দু'হাতে কান চেপে ধরলেও শোনা যায়। কাজের ফাকে ফাকে হেঁড়ে গলায় গাইতেও থাকি (আহেম আহেম ... আমার গানের গলা খারাপ না, নিজে যখন শুনি, ভালই লাগে
গানটা যদি শুধু গানের মত বাজতে থাকতো, তাহলেও সমস্যা ছিল না। একটার পর একটা স্মৃতি মনে পরে যায় গানের সাথে সাথে। হয়তো সম্পর্কহীন, তবুও ...। আর কেমন যেন কষ্ট কষ্ট লাগে। মহা যন্ত্রণা। আমার আবার জটিল এক অভ্যাস, যেই গানটা মাথায় ঢুকে যায়, ক্রমাগত সেটাই বাজাতে থাকি। মাঝে মাঝে এমন হয় যে সারা দিন ধরে পিসিতে একটা গানই বেজে যাচ্ছে। পিসি বন্ধ করে দিয়ে ঘুমুতে গেলেও ক্যান ক্যান করে সেই গানটা বাজতে থাকে মোবাইলে। শুনতে শুনতে বিরক্ত হয়ে হাউজ মেটরা কমপ্লেন করে "জয় ভাই, আগের রেকর্ড কি ভাইঙ্গা গেছে? এইটা কতবার হইলো?"
আমার ভাল লাগা গানের কোন সীমা পরিসীমা নাই। যে কোন গান, শুনতে ভাল হলেই আমার ভাল্লাগে। এমন কি এখন পর্যন্ত ইউটিউবে ২৭,৪৯,৬৪৫ জনের অপছন্দ করা রেবেকা ব্ল্যাকের " ফ্রাইডে " গানটাও আমার পছন্দের তালিকায় আছে। বাংলা, হিন্দি, ইংরেজি, আরবি ... (একমাত্র উর্দু ছাড়া) মানে মোটামুটি যে কোন ভাষার সুন্দর গানই আমার ভাল লাগে। কয়েকদিন কিছু চাইনিজ, কোরিয়ান, জাপানী, তাইওয়ানিজ গানও শুনেছিলাম হাউজমেটের বান্ধবীর কল্যাণে। খারাপ লাগেনি গানগুলো।
যা হোক, আমার পছন্দের গানের জগাখিচুড়ী থেকে ছাব্বিশটা গান আপলোড করে দিলাম। গতবারের গানের পোস্টে কে যেন ডাউনলোড কিভাবে করবেন জানতে চেয়ে ছিলেন। অনেকের ব্রাউজারেই গানের লিঙ্কে ক্লিক করলে গানটা বাজতে আরম্ভ করে, ডাইনলোড হয়না। কাজেই লিঙ্কে রাইট ক্লিক করে সেভ লিঙ্ক এজ বা সেভ টার্গেট এজ দিন, ডাউনলোড হয়ে যাবে।
০১. আমার একটা নদী ছিল - পথিক নবী
০২. আমার এই গানে - কণক চাঁপা
০৩. আমার তুমি অশেষ করেছো - ইফফাত আরা খান
০৪. আমি আজ ভেজাবো চোখ - টুটুল
০৫. আজ এতদিন পরে - বেবি নাজনীন
০৬. ব্যস্ত শহরে - বন্ধন নাটকের থিম সং
০৭. আমার রাত জাগা তারা - অন্তহীন মুভির একটা গান
০৮. বোকা মেয়ে - সুমন
০৯. দিন গেলো তোমারই পথ চাহিয়া - হাবিব
১০. দুঃখটাকে দিলাম ছুটি - দারুচিনি দ্বীপ ছবির গান
১১. একটাই তুমি - আর্ক
১২. ঘর বাহির - এক তারে গাঁথা
১৩. হৃদয়ের আঁচল - জুয়েল
১৪. আর কতকাল খুঁজবো - মাইলস্
১৫. আগে যদি জানিতাম - লাকি আখন্দ
১৬. মাগো ভাবনা কেন - নোলক বাবু
১৭. এ মন ব্যাকুল যখন - নচিকেতা
১৮. যাচ্ছ চলে - মেঘদল
১৯. ওরে আমার পাগল মন - আর্ক
২০. ভাবতেই পারো - পূনম
২১. সময় যেন কাটেনা - সামিনা চৌধুরী
২২. দয়াল তোমারও লাগিয়া - দা ট্র্যাপ
২৩. নিঝুম রাত - আর্ক
২৪. তুমি তো কাঁদনি - ক্লোজআপ ওয়ানের শিল্পী আরিফুল
২৫. বেদ বিধি পথ - ক্লোজআপ ওয়ানের শিল্পী রিঙ্কু
২৬. দূর পাহাড় - উইনিং
সবাইকে ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

