কৈশোর বন্য আবেগে তাকে জড়িয়ে থাকে। সে কৈশোরের বুকে মুখ গুজে পড়ে থাকে, তার বুকে সে কখনো শূণ্যতা খুঁজে পায়, কখনো অজস্র সুখ, কখনো কান্না, খিলখিল ঢেউয়ের আওয়াজ, কখনো।
আজকাল, নৌকোর পাটাতনে এক জোড়া মায়াময় চোখের ইশারার জন্য মরতে ইচ্ছে করে, কখনো 'তোকে ভালোবাসি' ব্যাপারটা ভেবে যেমন ইচ্ছে তেমন করতে করতে ইচ্ছে করে, ফুটপাতে বেলি ফুল বিক্রি করা ঐ ছোট্ট মেয়েটাকে কোলে তুলে ঘুরানি দিয়ে নিচে নামিয়ে তার টলমলে হাতখানা ধরে 'আই লাভ ইউ' বলতে ইচ্ছে করে! কখনো রাশেদকে বুকে জড়িয়ে বলতে ইচ্ছে করে, 'দোস্ত তোক খুব ভালোবাসিরে...' শুধু বলতে পারিনা মুখ ফুটে। তুই তোর এই 'হৃদয়হীন' বন্ধুটাকে পড়তে পারিস? সাধারণ সব স্বপ্ন দেখে তোর এই বোকা বন্ধুটা। কৃষক তার ফসলের ঘ্রানে বিভোর হয়ে সবুজটাকে আলতো ছোঁয়ায় আদর করছে আর মুগ্ধ দর্শক হয়ে তোর এই বোকা বন্ধুটা ভাবছে- ইসসস অমন করে যদি সবুজটাকে কাছে পেতাম, তার ঘ্রাণ বুকেতে ভরে নিয়ে 'কেউ না'কে দিতে পারতাম? এমন সব স্বপ্ন... তোর... এই বোকা... বন্ধুটা... দেখে।
এমন... কতশত স্বপ্ন... বুনে সে... দিনের পর দিন, রাতের পর রাত। কেউ তা দেখে না, কেউ... তা দেখে... না। কেবল কৈশোর দেখে, কৈশোর কেয়ার করে, কৈশোর মনের বাষ্প ভালোবাসাটায় হাত বুলিয়ে সবুজ আনার চেষ্টা করে। বাকীরা ইমিটিশন গয়নার মতন, কখনো ডিজিটাল দুনিয়ায় আঁচল বিছিয়ে ঢেউয়ের আওয়াজ ভুলতে শেখায়, কখনো অজস্র অস্থির বাহানায় টেকনোর বুকে বিভ্রম ভাবের বিকিকিনি করে। "এখানে সুলভ মূল্যে 'ভাব' নামক বিভ্রম পাওয়া যায়" সাইনবোর্ড টাঙ্গিয়ে এক-ই সব বানোয়াট কথার ফাঁদ পাতে, "আসেন আসেন, আগে আসলে আগে পাবেন, আগে আসলে আগে পাবেন, ষ্টক সীমিত।" এই হলো সময়কে ভুলে থাকা। সময়কে পাস করা। সময়কে কাজ লাগানো। কারো হাত ধরাধরির স্বপ্ন! কত কিছু অজানারে, কতকিছু...!
নকল সব ভাবের কারখানা মানুষের বুকে। নকল সব পণ্যে ঘেরা পৃথিবী। সারা পৃথিবীটাই ফেইক। সারা পৃথিবীটাই বিভ্রম, সারা পৃথিবীটাই...!
কখনো সন্ধ্যা ঘনিয়ে আসা শেষ আলোটুকু চলে যাবার আগে বুকের ভেতর গ্যালন গ্যালন শূণ্যতা ভরে দিয়ে যায়। শূণ্যতারা কবিতা লিখতে বসে পড়ে, শেষ হলে দেখা যায়, ওসব আসলে কান্না। কবিতা তার দশ মাইলের ভেতরেও বাস করেনা। হুমমম কাজের কাজ কিছু করা হয়ে উঠে না। আপাতত যারা মৃত তাদের জীবিত করার প্রয়োজনটা চোখের সামনে ধরা দিয়েছে। অনেকটা পথ হাঁটা বাকি, অনেকটা পথ।
শুধু তোমার জন্য প্রতিদিন অজস্র কবিতা লিখি
শুধু তোমার জন্য সকাল বিকেল সূর্য্যটাকে দেখি
কখনো সূর্য্যটা মেঘে ঢেকে যায়
কবিতার উপমা আঁধারে লুকায়
তবু তোমার জন্য রঙধনুর কাছে, আমি
স্বপ্ন দেখতে শিখিনি ॥
শুধু তোমার জন্য সকাল বিকেল সূর্য্যটাকে দেখি
শুধু তোমার জন্য প্রতিদিন অজস্র কবিতা লিখি
কখনো বসন্তেও পাতা ঝরে যায়
কোকিলের গান সেও ছন্দ হারায়
তবু তোমার জন্য প্রজাপতির কাছে
আমি দু:খ ভুলতে শিখিনি ॥
শুধু তোমার জন্য সকাল বিকেল সূর্য্যটাকে দেখি
শুধু তোমার জন্য প্রতিদিন অজস্র কবিতা লিখি ॥
: গানটার জন্য ইমরানের প্রতি কৃতজ্ঞতা
: গানটা পাওয়া যাব- http://www.esnips.com/web/carelesssky

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

