somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমিতো জানোনা কতটা পুরনো এই আমি

২৪ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুই দাঁড়িয়েছিলি কোন নির্জন নদির তীরে। ঝিরঝিরি হাওয়া ছিলো তোর মনে... ঢেউ ছিলো... স্বপ্ন... আশা...।

আমি হাজার চেষ্টা করেও তোর কাছে নীল পদ্ম নিয়ে পৌঁছাতে পারিনি, সেদিনতো এমনই স্বপ্ন ছিলো...। তুই কৈশোরী এলোমেলো সস্তা শাড়ির আচঁলের ভাঁজে সেদিন কি ঝরিয়েছিলি? আমাকে... বিশ্বাসকে... নাকি আমাদের ভালোবাসাকে?

সেদিনইতো প্রথম ভাগ্যে বিশ্বাস করতে ইচ্ছে করেছিলো!

জানিস... আমি সারা রাত ঘরে ফিরিনি। ফোন বন্ধ করে ঘাসের পরে চিৎ হয়ে পড়েছিলাম, নিথর।

কৈশোর... আমার কৈশোর, যেখানে পাখিরা নানা সুরে শব্দ ওড়ায়, তার কিছু বুঝি কিছু বুঝিনা, অর্থহীন মনে হয় জীবনটাকে।

সেদিন, প্রতিভাবান ছেলেদের জীবন পড়ছিলাম 'প্রথম আলো'তে; বহুদিন পর দু'চোখ দিয়ে ফোটা ফোটা জল গড়িয়ে পড়েছিলো... তোকে না পেয়ে কৈশোরে যেমন কেঁদেছিলাম... ঠিক তেমনই অনুভূতি...।

সমাজ নিয়ে আমার নিজস্ব ছেলেমানুষী আবদার আছে। এসব চিন্তাভাবনাকে আমি আবদার বলবো, কারণ আমার মানসিকতার সাথে বর্তমান সমাজ কালচারের বিরাট তফাৎ। আমার ভাবনার সমাজে বৌ আমার পুরোপুরি ঘরোয়া হবে। সমাজ সংস্কার নিয়ে যার স্বচ্ছ ধারনা থাকবে, পরিবারকে পুরোপুরি সময় দিবে, উড়লচন্ডি হবেনা, কর্মজীবি হবে না।

উড়লচন্ডি আর কর্মজীবির মধ্যে হালকা তফাৎ আছে। উচ্ছ্বাস আর উড়লচন্ডির মধ্যেও তফাৎ। তাই কর্মজীবি, উচ্ছ্বাসী নারীরাই যে উড়চন্ডি হয় তা কিন্তু নয়।

নারীকে কর্মজীবি হতেই হবে এমনই কিছু বাঁধা ধরা আবদার নিয়ে কিছু নারীকে দৌড়াদোড়ি করতে দেখা যায়। বাসে ঘাটে, গ্রামে গঞ্জে, শহর নগরে, চায়ের টঙ দোকানে সব স্থানে তারা তাদের সমানাধিকার পাবার জন্য প্রচারনা চালাচ্ছে। লাভের মধ্যে লাভ হচ্ছে না কিছুই। নারী সমাজের মাথায় টুপি পড়িয়ে কিছু নারী নিজেদের পকেট ভারী করছে।

নিজের মার্কেটিং নিজে করে কে কবে বেশিদিন নিজেকে সময়ের বুকে ধরে রাখতে পেরেছে? এখানে শব্দের খেলায় সবাই নিউটন... নিজের ভাচুয়াল মতাদর্শ মার্কেটিং করে এভাবে মানুষ বড় হয়ে ওঠে না। মানুষের মাঝে বেঁচে থাকায় যে কত সুখ, সেটা মানুষকে অনুভব করতে হবে।

'কচ্চবের বাপ'রা কখনোই মিডিয়ার সামনে হেঁটে হেঁটে আসেনি, মিডিয়া এদের খুঁজে খুঁজে বের করে আনে। আমি কিন্তু ওদের সরল হাসিগুলো দেখে খুব খুব খুব আবেগী হই, কত সুন্দর করেই না ওরা হাসতে পারে।

সেদিন, তুরাগে... ভাবছিলাম কোন নৌকায় উঠবো। দেখি, সাতাশ আঠাশ বছরের এক ছেলে অদ্ভুত মিষ্টি হাসি দিয়ে বললো, ভাইজান আমার নৌকোয় উঠেন... এত মিষ্টি লাগছিলো তার হাসি, তাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিলো আমার সেদিন... কিন্তু আমিতো মানুষ নই, না-মানুষ :( না-মানুষরা কতকিছু করতে পারে না।

আমার অত ভারী কথায় কাজ নাই, মনটা ভিষন খারাপ, কৈশোরে যাবো, সময় করে। আকাশ জমিন এক করে দিবো, টুপ করে বৃষ্টি ঝরাবো...।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×