somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাহ... বাহ... বহত খুব, ডাক্তারদের একেবারে ধুয়ে দেন

০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সজল শর্মাডাক্তার সমাচার এবং চিকিৎসা পোস্ট এ চমৎকার একটা লাইন পেলাম সকালে... লাইনটা হলোঃ হায় রে ডাক্তার প্রজাতি- দেশে হোক বিদেশে হোক, তোমাদের বিশ্ব্বাস করতে পারলাম না।
বাহ... বাহ... বহত খুব, ডাক্তারদের একেবারে ধুয়ে দেন।

আপনাদের অনেকের মতেই হয়তো 'আমার দুর্ভাগ্য', কিন্তু আমার মতে 'আমার সৌভাগ্য' যে আমি এই প্রজাতির অন্তর্ভুক্ত। কাজেই আপনাকে কিছু জবাব আমার দিতেই হচ্ছে।

মিঃ সজল, ডাক্তার প্রজাতিকে বিশ্বাস করতে পারলেন না মানে? কি বলতে চান? একজন মানুষ যখন নিজের কিংবা নিজের বাবা-মা,স্বামী-স্ত্রী-সন্তানের অসুস্থতায় ডাক্তারের শরনাপন্ন হন, তখন ডাক্তারের চাইতে কার উপর বেশি নির্ভর করেন? আপনারা ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েই শুধু অবিশ্বাসের কথা বলতে পারবেন, চেম্বারে ঢুকেই রোগী দেখানোর আগে ডাক্তারকে বলেছেন কখনো-"আমি আপনার উপর বিশ্বাস পাই না!' বলেছেন? নাকি বলবেন কোনদিন?

এবার আপনাদের মত মানুষের সমস্যার বুকে একটু স্টেথোটা ধরি, কিছু জানেন।
সমস্যাটা কি জানেন...
আজকে যদি আপনি-আমি বিজনেস পারপাসে ডিল করতাম, আর বিজনেস করার সময় আপনাকে বলা হত আপনি ৫০% লাভ পাবেন, আর আমি ৫০%... খুশিমনে রাজি হয়ে যেতেন...তাই না?

কিন্তু রোগী-ডাক্তার এর সম্পর্ক এমনই যে যদি আমার রোগীকে বলি " দেখেন, এই ওষুধগুলা খাবেন,আপনি ৮০% ভাল হয়ে যাবেন"... পরের বার ওই রোগী আর আমার কাছে আসবে না... কেন? কারণ নিজের সুস্থতার ব্যাপারে আমরা সবাই ১০০% চাই...তাই না? এই সার্ভিসে তাই ডিসস্যাটিসফ্যাকশন অনেক বেশি।দেখান দেখি আরেকটা সার্ভিস যেখানে আপনি-আমি এতটা খুতখুতে স্বার্থপরতা দেখাই, ১০০ এর যায়গায় ৯০% সেবা পাইলেও গালমন্দ-সমালোচনা করি। পারবেন???

হাসপাতালে আসেন... চিত্র দেখে যান... একই অবস্থা। রোগী আসছে,এসেই 'বাবাগো,মাগো আমারে বাঁচাও' বলে ডাকছে... দুইদিন পর একটু সুস্থ হয়ে 'বাবা-মা' বাদ দিয়ে 'ভাই-স্যার-সাব' ডাকছে, তৃতীয় দিনশেষে হাসপাতাল এর গেট পার হয়ে 'শালা' গাল দিচ্ছে। ক্যান?? ডাক্তার কি ওই রোগীর জন্য গত তিন দিনে কিছুই করে নাই???
কৃতজ্ঞতাবোধ আমাদের এমনিই কম, কিন্তু যার সাহায্য নিলাম, তাও নিজের সুস্থতা পাওয়ার জন্য- তারে গালি দেওয়া কোন ভব্যতার পরিচায়ক?!!
'কসাই'/ডাকাত ইত্যাদি বহু নামেই ডাক্তার সমাজকে আপনারা ডাকেন, যারা কসাইগিরি করে তাদের সমালোচনা করেন, কিন্তু কয়জন খারাপ লোকের উদাহরণ দিয়ে পুরা কমিউনিটিরে খারাপ কেন বলবেন?!!
মরালিটির সমস্যা সব পেশাতেই কম-বেশি থাকবে, এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার, সমষ্টিগত ভাবে দোষারোপ কেন করবেন?

আপনি কি জানেন, আমি আমার রোগীর সাথে কেমন আচরণ করি? আপনি কি জানেন, আমি ডিউটিতে ফাঁকি দেই কিনা? আপনি কি জানেন, যার ভিজিট দেবার ক্ষমতা নাই তাকে আমি বিনা ভিজিটে দেখি কিনা? তাহলে আপনি কেন আমার সমালোচনা করবেন? কমিউনিটি ধরে যখন সমালোচনা করেন তখন এই কমিউনিটির মধ্যে কত শতাংশ লোকের সমালোচনা প্রাপ্য,আর কত শতাংশের প্রাপ্য না -সেটা মাথায় রাখা জরুরী।

বাংলাদেশের মত দরিদ্র একটা দেশ,তার এত এত লোক...কত রোগী আছে চিন্তা করেছেন কখনো? যদি আপনার কথামত পুরো ডাক্তার প্রজাতি খারাপই হয়, তাহলে এই দেশের চিকিৎসাকাঠামো টিকে আছে কিভাবে? কয়টা লোক 'ফাইভ-স্টার হোটেল' টাইপ প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়ার সামর্থ রাখে? আপনি অন্য পেশার হন, একদিন অফিস না করেন,শিক্ষক হয়ে একদিন ক্লাস নিতে না পারেন, হুলুস্থুল কি হবে? হবে না। আর ডাক্তার হয়ে থানা স্বাস্থ্য কেন্দ্রে অনুপস্থিত থাকেন... দ্যাখেন, পরের দিন আপনিই জাতীয় দৈনিকের বদান্যতায় বিখ্যাত, উপরিপাওনা- আপনি এলাকার মানুষের চোখের বালি । নজির আছে বহু।

আমাদের পেশায় আমরা একেবারে রুট লেভেলে/ব্যাক্তি পর্যায়ে মানুষের সাথে কন্টাক্টে আসি,ডাক্তারের কাছে যায় নাই এমন লোক নাই, সবাই গেছে, আর ফিরে এসে এক একজন বিদগ্ধ ডাক্তার-সমালোচক হিসেবে অবির্ভুত হয়েছে। সমালোচনা হওয়ার সুযোগ এখানে অন্য অনেক পেশার চাইতেই বেশি-এটা মানি। কিন্তু এই মানসিকতার পরিবর্তন খুব জরুরী। অন্তঃতপক্ষে আপনাদের মত শিক্ষিত মানুষের কাছ থেকে এটা শুরু হোক।
প্রথমত মানুষ এবং দ্বিতীয়ত প্রফেশনাল হিসেবে একজন ডাক্তারের কাছে রোগীর গুরুত্ব অনেক বেশি, তিলপরিমাণ সেবা দিয়ে থাকলে প্রশংসা না হোক অন্তঃত যত্রতত্র বাজে রকমের ভিত্তিহীন সমালোচনা আশা করি না আমরা।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৭
৩১টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×