somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাগরণের গান-২ : মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক (৬টি ডিস্ক-১০১টি গান)

২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নির্যাতন, অসাম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে বাঙালির দীর্ঘ প্রতিবাদী ইতিহাসের শুরু থেকেই গণসঙ্গীত ও দেশাত্মবোধক গান প্রতিবাদের ভাষা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের জাতীয় জীবনের সব আন্দোলন-সংগ্রামেদেশাত্মবোধক গান সব অপশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষকে লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়ে বিজয় ছিনিয়ে আনতে সহায়তা করেছে।


সে কথা বিবেচনায় রেখে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র ১০ ডিসেম্বর শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে আয়োজন করে ‘জাগরণের গান-২’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। দেশের প্রতি ও দেশাত্মবোধক গানের প্রতি ভালোবাসা আর সম্মান জানাতে এ অনুষ্ঠানের ছিল মানুষের ঢল।


সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। উদ্যানজুড়ে ছড়িয়ে ছিলেন দর্শক। যে যার মতো করে অনুষ্ঠান দেখছিলেন। মঞ্চে একের পর এক চলছিল দলীয় গান, আবৃত্তি এবং নাচ। উদ্যানজুড়ে ঘুরে বেড়ানো আর মজার মজার খাবারের ফাঁকে সবার মনোযোগ ছিল মঞ্চের দিকে। সবার পোশাকেও ছিল অনেকটা উৎসবের আমেজ।


গত বছর প্রথমবারের মতো ৭১টি গণসঙ্গীত নিয়ে ‘জাগরণের গান’ নামের অ্যালবাম প্রকাশ করা হয়। সেটি দেশের সঙ্গীতানুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। গণসঙ্গীতের প্রতি মানুষের এই বিপুল আগ্রহের কারণে দ্বিতীয় অ্যালবামটি প্রকাশ করা হলো। অ্যালবামটি ছয়টি ডিস্কে বিভক্ত করে ১০১টি গান যুক্ত করা হয়েছে।

এখানে ছয়টি ডিস্কের (mp3 -128kbps) আলাদা আলাদা ডাউনলোড লিঙ্ক দেয়া হল। ফাইল গুলো zipped করা আছে, ডাউনলোডের পর winrar অথবা winzip দিয়ে আনজিপ করে নিতে হবে। (সবগুলোই MediaFire লিঙ্ক এবং রিজিউমেবল)

জাগরণের গান-২: ডিস্ক ০১

জাগরণের গান-২ : ডিস্ক ০২

জাগরণের গান-২ : ডিস্ক ০৩

জাগরণের গান-২ : ডিস্ক ০৪

জাগরণের গান-২ : ডিস্ক ০৫

জাগরণের গান-২ : ডিস্ক ০৬

সম্পূর্ণ কালেকশনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যারা কিনতে চান তারা ডাউনলোড না করে কিনেই ফেলুন।

(লিঙ্ক কাজ না করলে জানাবেন)
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৯
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×