somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদয় ছুঁয়ে গেছে যে গানগুলো....

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গান শুনতে আমি ভীষন ভালবাসি। গান আমার আনন্দ বেদনার সাথী। দিন-রাতের বালাই নেই, গ্রীষ্ম-বর্ষার ঠিক নেই আমার গান শোনা চাই। রবীন্দ্র কিংবা নজরুল সংগীত, আধুনিক কিংবা লোক সংগীত, ব্যান্ডের গান...সবই শুনি কমবেশি, যখন যে মুডে থাকি। আজ খুব প্রিয় কিছু গানের লিঙ্ক শেয়ার করছি।

আধুনিক গানঃ
১) মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য..
ভূপেন হাজারিকার কালজয়ী এক সৃষ্টি। মানবিকতার এক গভীর আবেদন আছে এই গানে।
২) যে ছিলো দৃষ্টির সীমানায়, সে হারালো কোথায় কোন দুর অজানায়...
শাহনাজ রহমতউল্লাহ'র সুকন্ঠে গাওয়া বিরহী গান।
৩) সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে/ তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে...
শাহনাজ রহমতউল্লাহ'র আরেকটি রোমান্টিক গান।
৪) ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায়/আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের তালে...
সামীনা চৌধুরীর গাওয়া গান।
৫) আমি শুনেছি সেদিন তুমি..
মৌসুমী ভৌমিকের গান।
৬) আমরা করব জয়, আমরা করবো জয় একদিন..
ভূপেন হাজারিকার এই গানটি কোরাসই বেশি ভালো লাগে। শুনলেই কেমন যেন উদ্দীপ্ত হয়ে উঠি।
৭) মেলায় যাই রে.....
মাকসুদুল হকের গান। যে কোন মেলায় গেলেই গানটি গাইতে ইচ্ছে করে।
৮) যেখানে সীমান্ত তোমার/ সেখানে বসন্ত আমার.......
কুমার বিশ্বজিৎ।
৯) কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই।
মান্না দে। সেরা বাংলা গানের একটা।
১০) খুব জানতে ইচ্ছা করে।
মান্না দে।

দেশাত্মবোধক গানঃ
১) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী/আমি কি ভুলিতে পারি.....

২) ও আমার দেশের মাটি/ তোমার পরে ঠেকায় মাথা...
রবীন্দ্র সংগীত।
৩) ধন-ধান্যে পুস্পে ভরা আমাদের এই বসুন্ধরা....
দিজেন্দ্রলাল রায়ের লেখা গান।
৪) জন্ম আমার ধন্য হলো মাগো/ এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো.....
৫) নিজের দেশ হতে পারে এই গরীবের দেশ/ হতে পারে অবহেলিতের দেশ....
মাকসুদুল হক।
৬) সুন্দর সূবর্ণ তারুণ্য লাবন্য রূপে যে অনন্য.....
সাবিনা ইয়াসমিন।

ছায়াছবির গানঃ
১) ওরে নীল দরিয়ায় আমায় দে রে দে ছাড়িয়া....
আব্দুর জব্বারের কন্ঠে সারেং বৌ ছবির গান।
২) মেঘ থম থম করে কেউ নেই
ভূপেন হাজারিকার কন্ঠে সীমানা পেরিয়ে ছবির গান।
৩) আমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় যেখানে.....
এন্ড্রু কিশোর। নয়নের আলো ছবির গান।
৪) গানের খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে...
সামীনা চৌধুরী। স্বরলিপি ছবির গান।
৫) যেও না সাথী/ চলেছো একলা কোথায়.....
সৈয়দ আব্দুল হাদী। দুরদেশ ছবির গান।
৬) এ শুধু গানের দিন/ এ লগন গান শুনাবার...
সন্ধ্যা মূখার্জী।
৭) একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে...
সাবিনা ইয়াসমীন।

রবীন্দ্র সংগীতঃ
১) আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশীনী....
২) ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দুরে বাজাই বাঁশি....
ইন্দ্রানী সেন।

লোক সংগীতঃ
১) আমি কেমন করে পত্র লিখি রে.....
আব্বাসউদ্দীন।
২) ও কি গাড়িয়াল ভাই....
ফেরদৌসী রহমান।
৩) মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে....

আপাতত এগুলোই মনে পড়ছে। পরে আরো গান সংযোজন করব এই পোস্টে। আপনাদের কোন পছন্দের গান এই লিস্টে না থাকলে সেটাও জানান, লিংক থাকলে লিংক দেন আমরা সবার পছন্দের গানের একটা ভান্ডার গড়ে তুলি।
তাহলে আর দেরি কেন, ক্লিক করুন যে কোন লিংকে আর শুনতে থাকুন পছন্দের যত গান। :D

সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১০ দুপুর ২:৩৯
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×