জনপ্রিয় ছবি দীপু নাম্বার টু আর আমার বন্ধু রাশেদ বানাইছেন মোরশেদুল ইসলাম। ১৬মিমি ফিল্ম দিয়া বানাইছেন শর্টফিল্ম আগামী। চাকা বানায়া জোটাইছেন আন্তর্জাতিক খ্যাতি আর পুরস্কার। দেশে প্রথম মুক্তি পাওয়া ডিজিটাল ফিল্মটাও তারই বানানো। আর ম্যুভিয়ানার লগে তিনি সবসময়ই আছেন।
তো, কী নিয়া বলবেন উনি? শর্টফিল্ম বানানের বুদ্ধি? বাচ্চাগো ছবি তৈরীর কলা কৌশল? নাকি ডিজিটাল ছবি?
সমস্ত বিষয়ের উপর টেক্সট সরবরাহ করবে ম্যুভিয়ানা। আর প্রয়োজনিয় দুস্প্রাপ্য ছবিগুলা প্রোভাইড এবং প্রজেকশন করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
মূলত, ফিল্ম মেকিং নিয়া বলবেন মোরশেদুল ইসলাম। মোট আঠারোটা ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে এইভাবে আঠারোটা ক্লাস করানো হবে, ক্লাস নিবেন সেই সেই বিষয়ের উপর অভিজ্ঞরা।
ক্লাস শুরু হবে ২৮ অক্টোবর থেকা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রতি শুক্র আর শনিবার বিকাল ৩টা থেকা ৭টা পর্যন্ত।
কোর্স ফি ১০০০ টাকা। শাহবাগের আজিজ মার্কেটের দোতালায় ম্যুভিয়ানার কার্যালয়ে রেজিস্ট্রেশন চলবে ২৪শে অক্টোবর পর্যন্ত।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

