আমার প্রিয় পোস্ট
- ইয়াহু লগ ইন (মাল্টি ইউসার) - স্বপ্নশিকারী
- এই ঘটনায় মিডিয়া যেসব ভুল করলো - আশীফ এন্তাজ রবি
- সর্বকালের সেরা কম্পিউটার ইন্টারফেস - আফরোজ_জাহান
- নবীনদের জন্য - নাদান
- উইন্ডোজ এক্সপিতে ভার্চুয়াল মেমরী সমস্যার সমাধান - আফরোজ_জাহান
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- ডিজিকে মারা হয়েছে? শাবাশ! ওকে! ওয়েলডান - নির্বাক হাসান
- চেতনা বদলের কাল। - সোনার বাংলা
- বাংলাদেশের আর্মি কি আসলে ঘি খাইতাসে নাকি ঘি নাই - পাগলা আইজু
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- ইউটিউবের দুটো পুরনো ট্রিক্স - তর্পন
- ক্যান্টনমেন্ট এলাকায় থেকে অনেকেই রাজনীতি করছেন - অারমান
- পেন ড্রাইভ ভাইরাস থেকে পিসিকে মুক্ত রাখার চমৎকার এক সফট্ওয়ের USB Disk Security - আরেফিন জিটি
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- How to say I Love You in 100 Languages (আমি তোমাকে ভালবাসি) - বাংলার দাদা
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- আমাদের রাজপুত্র সজীব জয় - বাঙ্গাল
- Conspiracy Theory: Part 2 - বাঙ্গাল
- ফিরে দেখা ১/১১: প্রথম পর্ব [রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন শেখ ফজলুল করিম সেলিম] - নির্বাক হাসান
ধন্যবাদ সবাইকে
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৬
প্রিয় ব্লগীয় ভাই ও বোনেরা,
আমি ব্লগ লেখা শুরু করেছি বেশী দিন হএ নাই, শুরু করেছিলাম এই ভেবে যে আমার মত আমি লিখব নিজের মনের ভাব প্রকাশের জন্য। অনেকটা ডায়েরি লেখার মত কিন্তু এতে নিজের দৃষ্টিভঙ্গির ভুল গুলো অন্যের চোখে দেখার সুযোগ থাকবে এবং আমি নিজেকে মানুষ হবার পথে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারব।
কিন্তু এখানে লিখতে গিয়ে হোচট খেলাম!! কেউ কেউ আমাকে কোন দল বা শ্রেনীর বলল কেউ বা আবার অনেক গালাগালিও করল ![]()
পিলখানা নিয়ে একটা লেখা দিয়েছিলাম নিতান্তই একজন সহমর্মি হয়ে, কিন্তু তাতেও প্রচুর আজেবাজে মন্তব্য পেলাম। আজকে একটু আগে দেখি আমার লেখা মুছে ফেলা হয়েছে, মনে মনে কেন যেন শান্তি লাগল!! মনে হল যা হয়েছে ভালই হয়েছে! কর্তিপক্ষকে ধন্যবাদ জানানর কন উপায় থাকলে একটা thank you note ও মনে হয় লিখে ফেলতাম।
এই লেখাটা সেই ধন্যবাদ জানানোর একটা আবলম্বন। আর একটা উদ্দেশ্য হল তাদের কাছে ক্ষমা চাওয়া যাদেরকে আমি নিজের অজান্তে মনে কষ্ট দিয়েছি।
এবং সবচেয়ে বড় কথা হল আমি কোন গোষ্টির না, আমি বাংলাদেশী, আর আমার জন্য সবার উপরে আমার দেশ।
সর্বশেষ কথা হল আমি এখানে কারো সাথে শত্রুতা বা ঝগড়া করতে আসিনি, আমার মত প্রকাশ করতে এসেছি।
তাই আমার কথা কারো পচ্ছন্দ না হলে দয়া করে তা ব্যাক্তিগত ভাবে নিবেন না।
ধন্যবাদ সবাইকে।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ভালো থাকবেন।
লেখাজোকা শামীম বলেছেন:
এত তাড়াতাড়ি হতাশ হইলে হইব নাকি ? এই দুনিয়াটা হইল শক্ত মানুষের জায়গা। সবাই শক্তের ভক্ত। আপনার মতামত আবারও জানান। কে কি বলল তাতে কী আসে যায় ?
হক মাহবুব বলেছেন:
গোলাপে যেমন কাঁটা থাকে, ধরতে গেলে লাগে। সেজন্য আপনি গোলাপের সুবাসে আমোদিত হবেন না? ইলিশমাছে প্রচুর কাঁটা সেজন্য ইলিশ মাছ খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে? আমাদের প্রিয় ব্লগটিও তেমনি। সুন্দর সুন্দর লেখার পাশাপাশি মাঝে সাঝে আদরের খোঁচাও আছে। মনে কষ্ট রাখবেন না । নিজের মনে লিখে যান । সমালোচনা ও অনর্থক খোঁচাখুচি আপনাকে আরো সমৃদ্ধ ও শানিত করবে।
পারভেজ বলেছেন:
পিলখানার লেখা মুছে ফেলার কারণটা বুঝতে পারছি। কেননা এটা একটি তদন্ত চলাকালিন বিষয় নিয়ে লেখা হয়েছিল। তাছাড়া, আপনি যে বিষয়গুলি উল্লেখ করেছিলেন, সেটা সাধারণ জনগণকে জানানো হবে কিনা, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। তাই কর্তৃপক্ষকে ঠিক দায়ী করা যায়না। কিছু কিছু জিনিষ না জেনে থাকাটাও মনে হয় অনেক সময় ভালো লেখক বলেছেন: আপনি বোধ হয় ভাবছেন আমি ঠাট্টা করে ধন্যবাদের কথাটা বলেছি। ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। আমি আসলেই লেখাটা মুছে ফেলায় স্বস্তি বোধ করছি কারন আমারো মনে হচ্ছিল সব কথা সবার জানার দরকার নেই।
কিন্তু নিজের লেখা মুছতে পারছিলাম না, তাই আমি কর্তৃপক্ষকে আসলেই ধন্যবাদ জানাচ্ছি।
জুল ভার্ন বলেছেন:
মন খারাপ করবেননা। আপনার ঐ পোস্ট বিশয়ে কর্তিপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই আমার বিশ্বাস।স্পর্শ কাতর বিশয় এড়িয়ে যাওয়াই ভালো।
চাচামিঞা বলেছেন:
কোনো নোটিশ ছাড়া লিখা মুছে ফেলার বিষয়টায় আমি হতাশ। যাই হোক আপনার মুছে ফেলা লিখাটাতে আমার একটা মন্তব্যছিলো...গত রাতে সেটা পড়ে ছি.....ব্যস্ততার কারনে আপনার রিপ্লাইএর কাউন্টার করতে পারি নাই।তবে আপনি আমার এক প্রশ্নের জবাবে বলেছিলেন ".....বিষয়টা উচ্ছ মহল থেকে শুরু করে আর্মিরাও জানতো...." আমি জানি না কোন সোর্স থেকে আপনি এই মন্তব্য করেছিলেন.......তবে বিষয়টা আমিও অনুমান করেছিলাম।
এখন দেখুন....কথা যদি সত্যি হয়....তাহলে অবশ্যই বলতে হবে অর্মিদের মাঝেও গার্দার ছিলো.....সেকারনেই তারা বিষয়টা হতে দিয়েছে.......এরকমটা কেনো হতে পারে.....একটা টিমে যখন মোটিভেশন ভালো না থাকে ....যদি অশিক্ষা তাদের কাবু করে তাহলেই এই ধরনের কর্মকায় কান্ডেরর পুর্ভাবাস পাওয়া স্বত্তেও কেউ নির্বিকার থাকতে পারে। আপনার ভাস্য অনুসারে তা হয় নাই। তাহলে শুধু শুধু আমার ব্লগে গিয়ে যাচ্ছেতাই মন্তব্যের কারনটা আমার কাছে রহস্যময়.....একবার বলবেন কি আপনার এই ধরনের স্ববিরোধীতার কারনটা কি? যতদুর মনে পরে আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত ক্ল্যাশ নাই....থাকার কথাও না, কারন এর আগে আমিও কখোনো আপনার ব্লগে মন্তব্য করি নাই....আপনিও করেন নাই।
লেখক বলেছেন: উচু মহল বলতে আমি শুধু আর্মির কথা বলিনি..আমাদের গণতন্ত্রের বাহকদের কথাও বলেছি।
আর আমি কারণ ছাড়া কেন আর্মিকে গালি দিব??? ১-১১ এর পর দেশে গণতন্ত্র তারাই ফিরিয়ে দিয়েছে, চাইলে এখনকার আর্মিও আমাদের দেশের ইতিহাস অনুযায়ি আবার খমতা নিয়ে নিতে পারতো, কিন্তু তারা তা করেনি।
এই জন্যই এখনকার আর্মির প্রতি আমার এই সম্মান।
চাচামিঞা বলেছেন:
লিখাটাতে একটা মাইনাস দেখলাম.....আপনার জ্ঞাতার্থে বলছি...ঐটা আমি দেই নাই.....পছন্দ না হলে আমি এড়িয়ে চলি.....শুধু শুধু মাইনাস দেওয়াটা আমার অপছন্দের কাজ।
চাচামিঞা বলেছেন:
আর একটা কথা, আপনি বলেছিলেন.............."কিন্তু এখানে লিখতে গিয়ে হোচট খেলাম!! কেউ কেউ আমাকে কোন দল বা শ্রেনীর বলল কেউ বা আবার অনেক গালাগালিও করল
আমার ব্লগে আপনি কি করেছিলেন? নিজে একবার ভাবুন....ঠান্ডা মাথায়.... আপনি আমাকে বলেছেন "u mentally ill person...i really pity yr thoughts and the way how u r defending yr baseless blog....lol to the extreme." এর চাইতে আর কিভাবে মানুষ খারাপ গালী দিতে পারে?
লেখক বলেছেন: আমার লেখার কপি পেষ্ট না, আমি পুরা লিংই দিলাম Click This Link
আপনি যেভাবে একটা অঘটনকে কেন্দ্র করে পুরা আর্মিকে নিয়ে কটাক্খো করেছেন তা অবশ্যই নিন্দনী্য়।
আর আমার পিছনে ব্যাক্তিগত ভাবে লাগা বন্ধ করে উপকার করে ব্যাথিত করবেন।
লেখক বলেছেন: খারাপ ভাবে কথা বলা কে শুরু করেছিল খেয়াল করবেন (যদি আমার প্রথম কমেন্ট মুছে না দিয়ে থাকেন)।
আমার ভুল হয়েছে যে আমিও স্রোতে গা ভাসিয়েছিলাম।
গালি দিয়েছে গালি পেয়েছেন, এত দুক্ষ কিসের আপনার?
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
@@চাচামিঞা .থাক......বাদ দেন..বুবুজান বলছে.নিজে নিজের মত প্রকাশের মাধ্যমে আপনাদের মন্তব্যের জবাবে নিজেকে শুধরাতে চায়!! ভালো কিছু......শিখতে.চায়.....আপনাকে এই মন্তব্য করা যে বুবুজানের ঠিক হয় নাই.এটা এখন নিশ্চই বুবুর বোধগম্য হয়েছে।
চাচামিঞা বলেছেন:
আমাদের গণতন্ত্রের বাহকদের তো আমরা হারে হারেই চিনি, তাই না....ওরা সবসময়ই খুব ভালো মানুষ, জনগনের জন্য চিন্তা করে করে তাদের চোখ সবসময় ছলছল করে, সেই জল যেনো আমরা দেখতে না পাই, সেজন্য তারা চোখে লাগিয়েছে রংগীন চশমা....ওদের কথা নাহয় নাই বললাম....ওদের সাথে কিছু আর্মিও তো হাত মিলিয়েছিলো...তাই না? নাহলে এতো বড় ঘটনা ঘটে কি করে?আর্মিরা ক্ষমতা নিয়ে নিতে পারতো......হুম....হয়তো পারতো....কিন্তু কয় দিন? আসলে তাহারা সাহস করে নাই....তাই মুখোশের আরালে থেকে কলকাঠি নারিয়েছে। ওদের প্রতি সম্মান আপনার ব্যক্তিগত ব্যাপার.....থাকতেই পারে....কারন ওরা অনেক ভালো কাজও করেছে... এ বিষয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যেইসব অসজ্লীল গালাগালি করলেন.....আমি টাশকি...।এই রকম গালি আরো ২/১ জন করেছে....ওদের ছেলে নিক...আপনার নিক টা মেয়েদের, ছবিও মেয়েদের.....সুতরাং আমি ধরে নিতে পারি আপনি একজন লেখিকা (যদি ভাওতাবাজী না করে থাকেন)। একজন মেয়ে নিক এরকম ইংরেজিতে চটাং পটাং গালী দিবেন....আবার বলবেন উচু মহলের সবাই (ইনক্লুডিং আর্মি) বিষয়টা জানতো.......হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না।
চাচামিঞা বলেছেন:
আপনার পিছে আমি ব্যক্তিগত ভাবে লাগতে যাবো কেনো? হাস্যকর মন্তব্য পরিহার করুন।আপনি যেটাকে দুর্ঘটনা হিসেবে দেখছেন....আমি সেটাকে বলছি নেগলিজেন্স। ওদের নেগ্লিজেন্সের একটা প্রমান দিয়েছি। শুধু আমি না, দেশের কোটি কোটি মানুষ টিভিতে তা দেখে হেসেছে।
নেগ্লিজেন্স নাম্বার ২
ওদের ইন্টালিজেন্স ঐদিন ১০০% ব্যার্থ ছিলো অথবা ইচ্ছাকৃত ভাবে নিস্ক্রিয় ছিলো......কোনটা ওদের ফেভারে যায় বলেন?
লেখক বলেছেন: আপনার কথার জবাব আপনার ব্লগেই আছে, আমি আর আপনার কোন প্রশ্নের জবাব দিব না, কারন আপনি ধরেই নিয়েছেন যে আর্মিরা খারাপ। তারা যে চেইন অফ কমান্ড ভেঙ্গে যুদ্ধ করতে পারে না তা নিয়ে আমি হাজার যুক্তি দেখালেও আপনি বলবেন 'বিচার মানি, কিন্তু তাল গাছ টা আমার'।
আল্লাহ আপনাকে স্বদবুদ্ধি দিক, আমিন।
লেখক বলেছেন: আর একটি কথা ভাই, কর্তৃপক্ষ আমাকে যথাযত নোটিশ দিয়েছে এবং আমি লেখা মুছে ফেলায় মোটেও ব্যাথিত নই।
ভালো থাকুন।
চাচামিঞা বলেছেন:
আপনাকে কোন আলেম বললো যে আমি ধরে নিয়েছি আর্মিরা খারাপ? প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন চতুরতার সাথে। ভালো, আল্লা আমাকে স্বদবুদ্ধী দেন নাই...আর আপনাকে কলশি ভরে বুদ্ধী দিসেন। এই স্বদবুদ্ধী দিয়া কার কয়টা চুল ছিরসেন আপনি?
তারা যে চেইন অফ কমান্ড ভেঙ্গে যুদ্ধ করতে পারে না সেইটা আমি ভালো করেই জানি....শিখাইতে আইসেন না। যেই ইনফো ওদের কাছে ছিলো.....ঐটা সময় মতো এপ্লাই করলে চেইন অব কমান্ড ভাংগার প্রযোজন নাই।
কিন্তু তারা তা করে নাই। কেনো করে নাই? কারন তারা চায় নাই।
কেনো চায় নাই.? কারন তারা চেয়েছে একটা ক্যাচাল হোক। যারা দেশে এমন ক্যাচাল করতে চায়, তাদের বসে বসে পুজা করার কোনো কারন দেখি না।
একটা কথা বলি....কল্পকাহীনি লিখা শুরু করেন.....
চাচামিঞা বলেছেন:
কর্তৃপক্ষ আমার ব্লগটা মুছে নাই....কিন্তু আপনার মতো স্বদবুদ্ধী মানুষের ব্লগ মুছার নোটিশ দিলো....?
লেখক বলেছেন: ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৮ dear blogger,
since this incident is still under investigation, this kind of unverified information may cause confusion and unrest in the community.
your post have been kept in your blog as draft due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.
3c. if your post or picture invades other people�s privacy or release classified information about a group or person. Or if it contains content that is voyeuristic.
৩গ. যদি কোন পোস্ট কিংবা ছবিতে অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য থাকে।
regards,
somewherein blog team.
লেখক বলেছেন: আপনি যেভাবে উঠে পড়ে আমার পিছনে লেগেছেন, এখন তো মনে হচ্ছে আমার পোষ্টটি আপনিই রিপোর্ট করেছেন।
আবার বলা যায় না হয়তো আপনিই কর্তৃপক্ষের কেউ।
কি বলেন?
কক বলেছেন:
@চাচামিঞা, একজন সন্মানিত সুন্দরী মহিলা ব্লগারের ব্লগে আপনি ঝগড়া করছেন, কামডা ঠিক করতেসেন না। আপনার গালীর ঝাঁজে দেখেন চোক্ষের পানি ফালানি শুরু করসে। আপনি মিঞা একটা ফাউল। আবদুর রহমান (রোমাস) ভাইও আপনার ক্যাচাল করতে মানা করলো.....আপনি তাও কচর কচর করতেসেন। বাদ দেন...তালগাছটা উনারে দিয়া দেন।@শর্বরী, মাইন্ড খাইয়েন না, চাচামিঞা বুড়া মানুষ....ভিমরতি ধরসে...আপনারে দেইখা হুস হারাইসে। আপনি চালায় জান। আমরা আছি আপনার সাথে। আর কেউ না হইলেও আমি সবসময় আপনারে সাপোর্ট দিমু।
তীরন্দাজ বলেছেন:
আপনার মুছে দেয়া পোষ্টটি নিয়ে কতৃপক্ষের কাছে রিপোর্ট করেছিলাম আমি। হয়তো অন্য কেউও করেছিলেন, আমার জানা নেই। এমনও হতে পারে, কতৃপক্ষ তাদের নিজস্ব সচেতনতার জোরেই আপত্তিজনক কিছু খুঁজে পেয়েছিলেন। সে যাই হোক না কেন, আমি কতৃপক্ষকে তাদের সঠিক সিদ্ধান্তের জন্যে অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাই। কাল অনেক চেষ্টা করেও আমি আপনাকে আপনার ভুলের কাছাকাছি নিতে না পেরে আপনার উদ্ধত ঝাঁঝ থেকে নিজের সন্মান রক্ষা করে সরে গিয়েছিলাম। আপনার চেয়ে আরো বেশী দ্বায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন সেই ভদ্রলোক, যিনি তদন্ত কমিটির সদস্য হয়েও তদন্তের বিষয় তা শেষ করার আগেই যত্রতত্র প্রকাশ করে বিভ্রান্তি সুষ্টির সুযোগ করে দিয়েছেন। আপনি হয়তো আপনার নিজস্ব অনুভুতির তারল্যে সেটা ব্লগে প্রকাশ করেছিলেন, যা ঠিক ছিল না।
আমি নিজে আর্মি বা বিডিআর, কারো পক্ষে বা বিপক্ষে নই। তবে খুনীদের বিপক্ষে, এটাই বড় সত্য। চাই, খুনীদের বের করে দৃষ্টান্তমূলক সাজা দেয়া হোক। আর যারা শিশুহত্যার অপরাধে অপরাধী, তাদের কোন ক্ষমা কখনোই নেই।
আপনার বিরুদ্ধে কোন ব্যাক্তিগত বিদ্বেষ আমার একেবারেই নেই। কতৃপক্ষ পোষ্টটি মুছে ফেলায় আপনি যে ভারমুক্ত হয়েছেন, সেটা আপনার সচেতনতারই লক্ষন। সেজন্যে আপনাকে ধন্যবাদ। আশা করছি সামনেও এমনি সচেতনতার প্রমান রাখবেন আপনার লেখায়। আপনার জন্যে শুভকামনা!
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
কিন্তু আপনি যেভাবে আমাকে কালকে বলেছিলেন তাও কাম্য নয়।
আপনাকে বন্ধু হিসাবে বলছি, অযথা উত্তেজিত না হয়ে সুন্দর করে ঠান্ডা মাথায় এমন সব স্মাধানে আসা সম্ভব যা মাথা গরম করে কখনই সম্ভব নয়।
শুভকামনা।
নিরক্ষর বলেছেন:
লেখাজোকা শামীম বলেছেন: এত তাড়াতাড়ি হতাশ হইলে হইব নাকি ? এই দুনিয়াটা হইল শক্ত মানুষের জায়গা। সবাই শক্তের ভক্ত। আপনার মতামত আবারও জানান। কে কি বলল তাতে কী আসে যায় ?
লেখক বলেছেন: ধন্যবাদ পান্না ভাই।
লেখক বলেছেন: খেকয
কিসের কেইস কক ভাইজান?
কক বলেছেন:
@বুলবুল আহমেদ পান্না , কে কইসে আপনি চরম সিরিয়াস না?====================================
নতুন আইসা খেকয শব্দডাও শিখা গেসেন? আপনারে দিয়া হইবো।
রচীত বলেছেন:
Ei meye kadbena bolchi. ami kintu serious
কক বলেছেন:
প্রথম পাতা থেকে ২য় পাতায় চলে যাওয়ায় আমিই মুছে দিয়েছি....আপনে কোনো চিন্তা লইয়েন না। আমরা আপনার সাথে আছি।
আকাশ_পাগলা বলেছেন:
সেই পোস্টে আমি + দিছিলাম, খেয়াল আছে??কিন্তু এখন হতাশ। একেকবার প্রোফাইল পিকচারে একেকটা মেয়ের ছবি দেয়া, কেমন হিসাব?????
আজব ইন্টারনেট দুনিয়া।
লেখক বলেছেন: লুল।
দুইটার যেকোন একটা আমার আসল ছবি ![]()
যেটা পচ্ছন্দ হয় সেটাই মনে রাইখেন আর প্লাস দিতে থাকেন ![]()
কক বলেছেন:
@আকাশ_পাগলা, উনি মেয়ে মানুষ, মেয়ের ছবি দেবে নাতো আপনার ছবি দেবে?
চাচামিঞা বলেছেন:
খারাপ ভাবে কথা বলা কে শুরু করেছিল খেয়াল করবেন (যদি আমার প্রথম কমেন্ট মুছে না দিয়ে থাকেন)।আমার ভুল হয়েছে যে আমিও স্রোতে গা ভাসিয়েছিলাম।
গালি দিয়েছে গালি পেয়েছেন, এত দুক্ষ কিসের আপনার?
====================================
একবার নিজেই ব্লগে গিয়ে দেখে আশুন না, কে কাকে গালি দিয়েছে.....নিজেই লজ্জা পাবেন। আপনি নিশ্চত থাকতে পারেন, আপনার কমেন্ট মুছা হয় নাই। চাইলে মডারেটরের সাহায্য নিতে পারেন।
চাচামিঞা বলেছেন:
আর কোনো মন্তব্য করবো না। শুধু একটা কথা.....ঝগড়া করে ব্লগীং করায় মজা নাই।হ্যাপী ব্লগীং....
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















