প্রকৃতির অপার সৌন্দয সবার ই ভালো লাগে । বসন্ত এমনি একটি ঋতু যে ঋতুতে মন ছুটে যায় তেপান্তরে । কিছুদিন আগে পথের ধারে বিশাল বিশাল গাছের হলুদ হলুদ পাতা ঝড়া দেখে মনটা হু হু করে উঠলো । কি অপার সুন্দর এই পৃথিবী । একটি বছর যে পাতা গুলো নিজেদের স্থান করে নিয়েছিলো, তারা নতুনদের জায়গা ছেড়ে দিয়ে চলে গেলো । আর নতুনেরা অচেনার মাঝে নিজেদের জায়গা খুঁজে পেতে ব্যস্ত হয়ে পড়লো ।
কিন্তু পথের এই বিশালতা জুড়ে পাতা গুলোকে হারিয়ে পড়তে দেখে আমারও হটাৎ করে কিছুক্ষনের জন্য ওদের মত হারিয়ে যেতে মন চাইলো । যখন ফিরে আসবো তখন দেখবো আমারই প্রতীক্ষায় পথ চেয়ে আছে সবাই । চারিদিকে আনন্দের কলকাকলি । শুনশান পৃথিবীতে কোলাহলের দ্বীপশিখা জ্বেলে দিতে খুব ইচ্ছে করছিল ।
বসন্তের রঙে তরুণ তরুণীরা নিজেদের রাঙিয়ে নিল । চারিদিকে সাজ সাজ রব উঠলো । যেদিকে তাকাই সেদিকেই কেবল বাসন্তি রঙে রাঙায়িত পুষ্পেরা ঘুরে বেড়ায় ।
আমার ভালো লাগার কারণটা আমি বুঝতে পারলাম । জীবনের এতগুলা বছর আমি কেবল প্রকৃতির পরিবতনটাই লক্ষ্য করেছি । কখনো একে নিজ থেকে অনুভব করিনি । কিন্তু এবার যেনো খুব কাছ থেকে বসন্ত আমাকে ছুঁয়ে গেলো । মনকে রাঙিয়ে দিয়ে গেলো । আর মন বলে উঠলো এত সুন্দর এই ধরণী ছেঁড়ে যেতে কার ই বা মন চায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

