২০০৬ সালের জানুয়ারি মাসের ২৬ তারিখে আমার জীবনের প্রথম ব্লগিং শুরু করি । এক বড় ভাইয়ের সহযোগিতায় এই ব্লগে একটি আইডি খুলি । তখনো জানতাম না বাংলা কিভাবে লিখতে হয় । তাই ক্লিক করে করে বহু কষ্টে কিছু লেখা পোষ্ট করলাম । প্রথম নতুন বাংলা ব্লগ হিসেবে সবার কাছেই সামহয়্যারইন খুব দ্রুতই বেশ জনপ্রিয় হয়ে উঠে । তাই ব্লগারদের সাথে দৈনিক মন্তব্য চালাচালি করে করে ভালোই সময় কেটে যাচ্ছিল । ৬ মাস নিয়মিত লেখার বৃথা চেষ্টা করে অবশেষে আমি নিজেই নিজের খাপছাড়া বিরক্তিকর লেখা থেকে হাফছেড়ে বাঁচলাম ।
দীর্ঘ সময় ধরে এই ব্লগের সাথে আছি । ২ বছর ২৩ দিন ধরে । এর মাঝে আমি সেঞ্চুরী করতে পারিনি । ২০০৬ এর জুনে যখন ব্লগ ছাড়ি তখন পোষ্ট এর সংখ্যা ছিল ৮৭ । বাকি ১৩ টা পোষ্ট দিতে আমার প্রায় দেড় বছর লেগে গেল । বোঝাই যাচ্ছে মানুষ হিসেবে আমি বেশ অলস । এর মাঝে এই ব্লগের যেরকম পরিবর্তন এসেছে , তেমনি এই ২ বছরে আমার নিজের মাঝেও অনেক পরিবর্তন এসেছে । কিন্তু এই ব্লগটার যাই হোক এই ২ বছরে আমি এটাকে মোটামুটি ভালোইবেসে ফেলেছি । তাই লিখবো না লিখবো না করেও মাঝে মাঝে কিছু লিখতে ইচ্ছে করে ।
এখানে আমি যেরকম অনেক গুণীজনের দেখা পেয়েছি, তাদের লেখার সাথে পরিচিত হয়েছি, তেমনি খুব ভালো কিছু মানুষ সম্পর্কেও জেনেছি । কিন্তু এখানের সবাই খুব ভালো বলেই আমি মনে করি ।
এই ব্লগে আমি আরও কিছুদিন থাকতে চাই , কিছু লিখি বা না লিখি । অন্তত একজন ভালো পাঠক হয়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

