আমার প্রিয় পোস্ট

...ফেলে আসা দিন তার মিছে মনে হয়...

18 তে শাওন!!! বড় হও, দীর্ঘ হও, শুধু বেড়ে ওঠ, শুধু বেড়ে...

২৮ শে মার্চ, ২০০৬ দুপুর ২:১১

শেয়ারঃ
0 0 0


..............''শুভ জন্মদিন, শাওন''.............

আগামীকাল 29 শে মার্চ । আমাদের সবার প্রিয় শাওন ভাইয়া 18 বছরে পা দিতে যাচ্ছে । কৈশোরের শেষদিন । প্রথম যৌবনে পদার্পন এবং যৌবনের স্বীকৃতি লাভ করলি ।

শাওনের এই আনন্দের মুহূর্তে ওকে কিছু বলতে চাই ...

# শাওন, আমি জানি তুই কবিতা পড়িস না, পছন্দও করিস না । তবুও এটা পড়ে দেখ । কবি তোর জন্যই লিখেছেন...


''আঠারো বছর বয়স''
...সুকান্ত ভট্টাচার্য


আঠারো বছর বয়স কী দুঃসহ
স্পধর্ায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি ।

আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-
আঠারো বছর বয়স জানে না কাঁদা ।

এ বয়স জানে রক্ত দানের পুন্য
বাষ্পের বেগে স্টিমারের মত চলে,
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূণ্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে ।

আঠারো বছর বয়স ভয়ংকর
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রনা,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রনা ।

আঠারো বছর বয়স যে দুর্বার
পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,
দুযের্াগে হাল ঠিকমত রাখা ভার
ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ ।

আঠারো বছর বয়সে আঘাত আসে
অবিশ্রান্ত; একে একে হয় জড়ো,
এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরোথরো ।

তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুযের্াগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে ।

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে
এ বয়সে তাই নেই কোন সংশয়-
এ দেশের বুকে আঠারো আসুক নেমে ।।

কবিতাটা পড়লেই সব বুঝে যাবি ।

# শাওন, আমি যে তোকে কি পরিমান পছন্দ করি, তুই কি সেটা জানিস???
# শাওন, তুই দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলি । মানুষ এত বড়ও কি হয় নাকি???
# শাওন, বয়সটা যেমন আনন্দের, তেমনি অনেক উপভোগেরও । আস্তে আস্তে বুঝতে পারবি কত যে মজার!
# শাওন, হঠাৎ করে যৌবনে ঢুকে গেলি । প্রথমে ভ্যাবাচ্যাকা খেলেও পরে ঠিক হয়ে যাবে । সাহস হারাবি না ।
# শাওন, কিছু উপদেশ দিলাম । রাগ করবি না

Hey!!!
How much bloods did you drinks?? you are in a circle now from where you will never return, after getting a great chance to rescue yourself. I made a spiritual world where in the weakers have fallen down. You are also a sufferer of this trap.


''insane person inside mine
the member of vampires''
shormi.com


এখন ভ্যাম্পায়ার পরিবারের সদস্যরা তোকে একটি গান শোনাবে । 1 2 3 music start...

Happy birthday to you
Happy birthday to you
Happy birthday dear sweet ''ShAon ''.......
Happy birthday to you.



ওহহহহহ হ্যাঁ, কালকে 18 তম জন্মদিনে শাওন 100তম পোষ্ট করবে । 100তম পোষ্টের জন্য শাওনকে অগ্রিম অভিনন্দন!

তোর সুস্থ, সুন্দর, উজ্জল, আলোকিত ঝীবনের জন্যে প্রার্থনা করি । জীবন কে উপভোগ কর । বড় হও, দীর্ঘ হও, শুধু বেড়ে ওঠ, শুধু বেড়ে...

 

প্রকাশ করা হয়েছে: দিবস যাপন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৬ দুপুর ২:১৫ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে মার্চ, ২০০৬ রাত ৮:০৩
অতিথি বলেছেন: Happy Birth Day To You SHAON.

দোয়া করি জীবনে অনেক অনেক বড় হন।
২. ২৯ শে মার্চ, ২০০৬ ভোর ৫:০৩
অতিথি বলেছেন: শুভ জন্ম দিন শাওন ।
৩. ২৯ শে মার্চ, ২০০৬ ভোর ৬:০৩
অতিথি বলেছেন: শুভ জন্ম দিন শাওন।
দোয়া করি এভাবেই যেন সাবার ভালবাসায় আপনার জীবন অন্দদে ভারে উঠে।
৪. ২৯ শে মার্চ, ২০০৬ ভোর ৬:০৩
অতিথি বলেছেন: শাওনের পক্ষ হতে সবাইকে অনেক ধন্যবাদ ...
৫. ২৯ শে মার্চ, ২০০৬ ভোর ৬:০৩
অতিথি বলেছেন: Better late than never.
শুভ জন্মদিন শাওন ।
৭. ২৯ শে মার্চ, ২০০৬ সকাল ৭:০৩
অতিথি বলেছেন: Happy Birthday to SHAON at 18 . Wish u good luck,good life And everything goodশাওন ভাই=
৮. ২৯ শে মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
শাওন বলেছেন: আপু , অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি লেখা দেওয়ার জন্য । কবিতা না পড়লেও তোমার দেওয়া কবিতাটা পড়েছি । খুবই ভাল লেগেছে । তোমার দেওয়া উপদেশগুলাও পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ । আমার জন্য দোয়া করবা ।

আর সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে যারা আমাকে শুভেচ্ছা দিয়েছেন এবং যাদের শুভেচ্ছা দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারেননি । দোয়া করবেন আমার জন্য যেন সামনের পথ সঠিক ভাবে পাড়ি দিতে পারি ।
৯. ২৯ শে মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
অতিথি বলেছেন: শাওন!
জন্মদিনের শুভেচ্ছা নাও। হিমু বিশ্বে তোমাকে স্বাগতম :)

একটা কাজ করো, এ নিয়ে একটা কবিতা লিখে ফেলো। আমি লিখেছিলাম হা হা হা, তবে- তেমন সুখাদ্য হয়নি। তবে, স্মৃতি হয়ে আছে...

ঘুরছো দেখলাম। একটা সাজেশন- ঘুরার মত ঘুরবা। লোক দেখানো ঘুরে লাভ নাই। যেখানেই যাওনা কেনো, সাধারনের মাঝে কিন্তু অসাধারন দৃশ্য। চোখ দরকার... আর দরকার একটা সুন্দর মন।

দীর্ঘ জীবি হও, বলবো না। ওতে জ্বালা বাড়বে বৈ কমবে না।

ভালো থেকো।
১০. ২৯ শে মার্চ, ২০০৬ দুপুর ১২:০৩
অতিথি বলেছেন: ধন্যবাদ শাওন । তোর ভালো লাগলেই আমার লেখাটা সার্থক মনে হবে । কি কি করলি সারাদিন?

ধন্যবাদ সবাইকে ...
১১. ২৯ শে মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:০৩
সাদাত শাহরিয়ার বলেছেন: অনেক দেরি হয়ে গেল। শুভ জন্মদিন শাওন। হাজার বছর বেঁচে থাক। হাজার রমনীর হিরো হও!!!
১২. ১১ ই এপ্রিল, ২০০৬ দুপুর ১:০৪
অতিথি বলেছেন: শাওন বড় হতে হতে তালগাছ হয়ে যাচ্ছে... তাল গাছ এক পায়ে দাড়িয়ে... আমাদের সবাই কে ছাড়িয়ে.... উঁকি মারে ... .... ;-)
বড় হইছো.. এখন একটু সাবধানে উঁকি ঝুকি মাইরো.... ঃ-)

হ্যাপি হ্যাপি হ্যাপি.. সুপার হ্যাপি জন্মদিন শাওন..........
** পোষ্ট টা দিতে অনেক দেরী হয়ে গেল... অনেক ব্যাস্ত ছিলাম.... তবে আমি তোমার জন্মদিনের 5দিন আগেই রুমে টপিক দিয়েছিলাম..... ঃ-) ... ভাল থাক সবসময়......

- ত্রিভুজ ভাইয়া।

 

মোট সময় লেগেছে ১.৩৭৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন ডানার পাখি ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ