somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘’চলুন তো মজার কিছু টিভি অ্যাডের জিঙ্গেল এর কথা ভাবতে ভাবতে ছোট্টবেলায় ফিরে যাই। শৈশব/কৈশোরের সৃতিতে হারাই’’

১৪ ই জুন, ২০১১ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় টিভিতে আমরা যে জিনিসটা আমরা বেশি দেখতাম সেটা হল টিভি অ্যাড। ৮০ ও ৯০ এর দশকের যারা শিশু / কিশোর তারা বিটিভি বেশি দেখতাম। তখনকার অ্যাড গুলোও মজার, আসুন সে সময়ের কিছু অ্যাড মনে করে আবার সেই ছোটকালে ফিরে যাই। :)

১। “আলো আলো... বেশি আলো, শব্দে ছন্দে মন মাতালো।“ :)
হ্যাঁ ঠিকই ধরেছেন অলিম্পিক ব্যাটারি। মিতা নূর এর এই জনপ্রিয় অ্যাড এর সাথে কত নেচেছি।

২। ‘’উচ্ছল জীবনের দুরন্ত পথে পথিক শুধু জানে যেতে হবে বহুদুরে... জাম্প ! জাম্প ! জাম্প ! জাম্প কেডস !’’
কত বাহানাই না ছিল একজোড়া কেডস এর জন্য!

৩। ‘’ও মানিক বাড়িতে জামাই আইছে, যা তো একটা ডাব পাইড়া নিয়া আয়... কি মানিক কি বাত্তি লাগাইলি!!! ক্যান, ফিলিপস, মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলিপস।‘’
সেইরকম ১ টা অ্যাড। :-B

৪। ‘’তেজপাতা চিনি, বাইচ্ছা বাইচ্ছা কিনি... তেলে পতি জল, মোল্লা লবন!!
এই অ্যাড টা প্রচার হবার ২-১ দিনের মধ্যেই সবার মুখে মুখে।‘’
এখনও মোল্লা লবনের অ্যাড এর কথা মানুষের মুখে।
‘’ছিল্লা কাইটটা লবন লাগাইয়া দিমু!!’’ :D

৫। ‘’সেই ১৯৫৩ সাল থেকে...’’
হ্যাঁ, রক্সি পেইন্টের কথাই বলছি। রৌশন জামিলের এই অ্যাড টা ছিল সবসময়ের পছন্দের। অনেক নেচেছি এই অ্যাড এর সাথে।

৬। টিভিতে যখন কোন ক্রিকেট খেলা সরাসরি দেখান হত, তখন ১ টা পানির পাম্প এর অ্যাড বেশি দিত, মনে আআছে সেই অ্যাড! হ্যাঁ ঠিক ধরেছেন।
‘’পানি নিয়ে ভাবনা আর না আর না, পেড্রলো পাম্প আছে আর নাই ভাবনা।’’

৭. একটু বড় হইলাম, চকলেট খাইতে মুঞ্চায়... তখনি অ্যাড আসলো...
‘’হাতে কি...!! বল দেখি!! কি কি???? চকলেট মিষ্টি? না দুউউউউধ!! বাবা বলে চুপিচুপি আমাকেও দাও দেখি!!!!!’’
:P :P :-B =p~

৮। বোম্বে সুইটস এর একটা চিপস অ্যাড ছিল , ওটার ১ টা কথা ছিল এমন ‘’একা একা খেতে চাও, তবে দরজা বন্ধ করে খাও,’’

৯। ১ টা অ্যাড এর কথা না বললেই নয়। জদিও অনেক ছোটকালের অ্যাড কিন্তু এর মর্ম উদ্ধার করেছিলাম কৈশোরে।
‘’কি খবর জামাই!! এত রাইতে... দিমু নাকি একখান!!!?????? বার বার আসনের সময় নাই পুরা প্যাকেট দাও!!!!’’ =p~ =p~ :P
হ্যাঁ ARS মশার কয়েল। বেশি পাকনা আছিলাম তো টাই কৈশোরেই বুইঝা ফালাইসিলাম।

১০। মা খালাদের বাদ দিবো কেন!! হুইল সাবানের অ্যাড টা নিশ্চই মনে আছে,
‘’আপা অমন দেখাচ্ছে কেন? আর বলবেন না, বাচ্চাকে বকেছি, কাপড় এত নোংরা করেনা!! বড়রাও কম করেনা!’’

১১। ওরস্যালাইন... কি ভাই খাইবেন নাকি!! তাইলে ওই অ্যাড টার কথা মনে করেন।
‘’এক মুঠা গুড় আর তিন আঙ্গুলের এক চিমটি লবন... মিশাইয়া দেও ঘুঁটা ... ঘুঁটা... ঘুঁটা!’’
হইছে, আর ঘুইট্টেন না। বড় হইছেন তো!! :P

১২। ‘’তোমার দোকানে কি খাবার স্যালাইন আছে? আছে মানে এসএমসির টাই আছে! আহহ, জীবনডা বাঁচাইলা, শিগগিরি ৩ প্যাকেট দাও।‘’ B:-)


১৩। আপামনিরা মাথায় কি তেল মাখেন!! দেখেন তো মনে পড়ে কিনা...
‘’টগবগ টগবগ ঘোড়ায় চড়ে রাজারকুমার এলো, রাজকুমারী তোমার মাথায় এতো চুল কে দিলো! আরাম!’’

‘’দোকানে গিয়ে যদি নারিকেল তেল চান,শুনবেন কত কত নাম, আমি গিয়ে বলি কি অতশত চিনি না, আমার চাই ভাই আরাম!!! আরাম নারিকেল তেল।‘’


১৪। ‘’আব্বাআআ রাইত ১১ টাআআ! পামপ ছারনের টাইম হইছেএএএ! ‘’

১৫। ‘’মৎস্য মারিব খাইব শুখে, কি আনন্দ লাগছে বুকে, ঝাকে ঝাকে ঝাকে জাটকা কারেন্ট জালে আটকা।‘’
এই জনস্বার্থ মূলক অ্যাড টা ছিল খুবই জনপ্রিয়।

১৬। মৌসুমি আপার ১ টা অ্যাড, মেয়েদের মন কেড়েছিল...

‘’প্রিয় প্রিয়..সুন্দরী প্রিন্ট শাড়ী’’

১৭। ‘’রানী, রানী, রানী, রানী, কোন রানী??
বৌরানী প্রিন্ট শাড়ি বৌরানী।
আরেহ, রানী, রানী, রানী, রানী, কোন রানী??
বৌরানী প্রিন্ট শাড়ি....বৌরানী।‘’

উফ!! একদম চুখাম ১ টা অ্যাড ছিল!
চুখাম তো লাগবোই, ততদিনে তো ছুডুকাল থেকে ইট্টু বড্ডাকালে সবে মাত্র পাড়া দিসি। ;)

১৮। কি! মাথা গরম হইয়া গেছে নাকি ! মাথা ঠাণ্ডা করেন...
‘’আছে তিব্বত কদুর তেল, চল্লিশ বছর ধরে মাখছি, মাথা ঠাণ্ডা করে আজো কাজ করছি।‘’

১৯। যদি ইঁচড়ে পাকা হয়ে থাকেন আর কৈশোরে কোন সুন্দরীর প্রেমে পড়ে থাকেন তবে লিপ জেল এর কথা মনে আছে তো!!

‘’শীতে ফেটেছে ঠোট , হৃদয়ে লেগেছ চোট!’’

২০. চোট লাগছে... আর বাহার দেখা শুরু হইছে। কিশের বাহার??
‘’দেখো দেখো দেখোরে রঙ্গের বাহার দেখো রোমানার বাহার। ‘’
হ ভাই হ... রোমানা পেইন্ট এর বাহার।

২১। বাহার দেইখা বিড়ি ফুকাইতে মুঞ্চায়... চিন্তা নাই,
‘’এক টানেতে যেমন তেমন দুই টানেতে মজা, তিন টানেতে উজির নাজির চার টানেতে রাজা!!!’’
নাসির গোল্ড এর অ্যাড ছিল।

২২। আর এফ এল এর অ্যাড টা মনে আছে!! ?
যতই চাপাচাপি করো, কোন লাভ নাই।
=p~ ;)

থাক থাক... আর চাইপেন না। বড় হইসেন, মাইনশে খারাপ কইবো!
কি!? ছুডুকালের কথা মনে পড়ছে!! কইছিলাম না, না পড়লে মিস করবেন। ইশ! সেই শৈশব কৈশোর যদি ধরে রাখা যেতো কতই না মজা হত।

আজ এতটুকুই থাক আগামিদিন নিয়ে হাজির হব ছোটকালের সব মজার টিভি অনুষ্ঠান, কার্টুন আর টিভি সিরিয়াল নিয়ে।

কৃতজ্ঞতা: মারিনা আফরিন ও মিম। কিছু অ্যাড মনে করিয়ে দেয়ার জন্য।
এবং "যা ফুট, দূরে গিয়া মর" ফ্যান পেজের ফ্যানদের।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১২ রাত ১:৩৩
৫২টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×