সিপ্পি আসুয়াং বান্দারবান জেলার একটা দুর্গম পর্বত। সাড়ে তিন হাজার ফুট আবোভ সী লেভেল। আমারা ট্রেকিং করে যাব। জার্নিটা ১০০% এডভেঞ্চারাস হবে, কোন প্লিজেন্ট ট্রিপ না।
আমরা বুধবার রাতে সাড়ে দশটায় রওনা হব। বৃহঃপতি বার সকালে চান্দের গাড়িতে রোইয়াংছড়ি থেকে কেওক্লাং পাড়া পর্যন্ত যাব। সুর্য ডোবার আগেই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে ফাহিয়াং পাড়াতে পৌছাবো। ওখানে বম দের গ্রামে রাত কাটিয়ে পড়ের দিন সকালে জঙ্গল কেটে কেটে আস্তে আস্তে সিপ্পি আসুয়াং এর চুড়ায় উঠবো। ঐদিনেই ফেরার পথ ধরবো। যত তারা তারি বান্দারবানে পৌছানো যায়। শনিবার রাতের মধ্যেই ঢাকায় ব্যাক করবো।
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন। এই ব্লগের কমেন্টেই।
খরচঃ ট্রেকিং করে গেলে ২০০০ থেকে ২৫০০টাকার মধ্যেই হয়ে যাবে। সবার ব্যাক্তিগত খরচ। শুধু গ্রুপ খরচ গুলো সব মেম্বারদের মধ্যে সমান ভাবে ভাগ হয়ে যাবে।
সতর্কীকরণঃ এটা পুরামাত্রায় এডভেঞ্চার ধর্মী অভিযান। বিশাল রাস্তা পাহাড়ি অরণ্যে হেটে যেতে হবে। অংশগ্রহনকারীকে অবশ্যই শারীরীকভাবে কষ্ট সহিষনু হতে হবে। আমরা খাবার দাবার তেমন পাবো না, তাই উপজাতীয় খাবার এবং শুকনা খাবার (চিড়া গুড়ে অভ্যস্ত হতে হবে)
শুধুমাত্র আগ্রহী হলেই যোগাযোগ করেন। আমি বিস্তারীত জানাবো।
বিঃদ্রঃ হরীন বা বন্যজন্তুর মাংস পেলেও খেতে দেয়া হবে না। বাংলাদেশ সরকারের বন বিভাগের সকল আইন মানিয়া চলিতে হইবেক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

