আমার প্রিয় পোস্ট
- সত্যজিতের 'ফেলুদা' সমগ্র : এখন পর্যন্ত প্রকাশিত সকল সিনেমা, ইবুক,কমিকস্, অডিও নাটক এর মেগা কালেকশন - মানব সন্তান
- আসুন, জেনে নেই কিছু মার্মা ভাষা: পর্ব-১ - পয়গম্বর
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- Photo Editing এর সাতকাহন - ইভা লুসি সেন
- ইলেকট্রনিক সার্কিট বানানোর নানা ধরনের বোর্ড এবং সল্ডারিং নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা !!! (স্পেশালি ইলেক্ট্রনিকস এর নতুন হবিস্ট ভাইদের জন্য

) - জাওয়াদ তাহমিদ
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- আমার বুকমার্ককৃত মুভি ডাউনলোড করার সাইটগুলো শেয়ার করলাম
- পুশকিন
- বিনামূল্যে ফটোশপ শিখুন(ইহা কোন বিজ্ঞাপনধর্মী পোস্ট নয়)..........

- কূপমন্ডুক
- আকাশ কাঁপানো বিস্মৃত কয়েক জন বাঙ্গালী বীর - Neelpoddo
- তৈরী করুন নিজের অনলাইন টি.ভি. চ্যানেল। - সুইট
- রঘু রাইয়ের সঙ্গে এক দিন - হাসান বিপুল
- পিশিং এর মাধ্যমে হ্যাকিং করুন বাঘা বাঘা সব ইউজারদের ফেসবুক একাউন্ট।সম্পূর্ণ টিউটোরিয়াল।হ্যাকিং পর্ব-২ - সজীব রহমান
- এখন ইয়াহু থেকে কল করবো ফ্রী তে - আবিল (দ্যা লিরিক বয়)
- সত্যজিত রায়ের অসাধারন কিছু সিনেমা মিডিয়াফায়ার ডাউনলোড লিংক সহ - ক্যারাটে কিড
- ওরে তোরা সব জয়োধ্বনি কর.-------বাংলার কৌতুকরাজ জাফরল্লাহ শারাফত চৌধুরির ধারাভাষ্য - নিশাচর বাদুড়
- বাংলাদেশের পাখি... ১ - (অ)ভদ্র ছেলে
- অল্প সময়ে ফেসবুক, ফ্লিকার, ইমেজসহ্যাক সহ ওয়ার্ডপ্রেস, ব্লগার, সামহোয়্যারইন ব্লগ, টেকটিউনস ইত্যাদিতে একসাথে অনেকগুলো ছবি আপলোড করুন কোন ঝামেলা ছাড়াই - আরিফ বল্গ
- রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে লেখা তসলিমা নাসরিনের চিঠি - আপেল মাহমুদ তপু
- 'অটার ফিশিং' দেখতে গহীন গায়ে......... - অর্ফিয়াস
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-৬ - ত্রিশোনকু
- নিজের একটা ব্লগ সাইট করুন ডমেইন হোস্টিং সহ সবই ফ্রী। - নিঃসঙ্গ
- আধ ঘন্টায় প্রেম, অতঃপর বিয়ে... - ড়ৎশড়
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- ওয়ার্ডপ্রেস শিখুন খুব সহজে !!! ( পর্ব - ১ ) - ডিজিটাল ম্যান
- গেম ডাউনলোড : AVATAR : The Game - এ.কে.এম. ওবায়েদ-উল হক
- ডিজিটাল ক্যামেরা টিউটোরিয়াল (বেসিক) - জোবাইর
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- কুমীরের খামার - ক্রোকোডাইল ফ্যাক্টরী !!!! - শ।মসীর
- কলিগ খালি এডাল্ট সাইট ভিজিট করে - ডট কম ০০৯
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- জন্মযুদ্ধ '৭১ : আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলো তিব্বতীরাও! - অমি রহমান পিয়াল
- আদিবাসী সুর, আদিবাসী গান - ভাঙ্গা পেন্সিল
- ওর্য়াডপ্রেস ব্লগ ইনস্টল এবং অত:পর - হাসান
- আমার ঈদ শপিং - শওকত হোসেন মাসুম
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- দুইন্যার হগ্গল পদের ভিডিও চালান ♫♫♫উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে♫♫♫!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! - তাজুল ইসলাম মুন্না
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- কথাশিল্পী বিভূতিভূষণ বন্দোপাধ্যায় - সৈয়দ আমিরুজ্জামান্
- পারু-থাকসান মন্দিরের পথের বাঁকে-বাঁকে এবং নিঃসঙ্গ প্রকৃতি উপভোগ - ধূসর মানচিত্র
- বঙ্গ দেশের প্রথম বাঙ্গালীর মহাকাশ অভিযানের বিবরণী - আনোয়ারুল আলম
- 2টা অসাধারন রেপিডশেয়ার প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট - স্স্পরসের বাহিরে
- বান্দরবান-থানচি, তিন্দুর, বড়পাথরের বাকে- বাকে - ধূসর মানচিত্র
- 2টা Rapidshare Premium Account সবার জন্য - স্স্পরসের বাহিরে
- খুব অল্প খরচে বেড়িয়ে আসুন মিয়ানমারের মংডু শহরঃ- - জুল ভার্ন
- আসেন ক্যাতা করি
- নাফিস ইফতেখার
- আমি বন্দী কারাগারে,আছি মা গো বিপদে - ফারহান দাউদ
- শব্দ-রাজ্যে অভিযান (২৭): Utopian ! - ম্যাভেরিক
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- জুমলা টিউটোরিয়াল ৮: সাইট মেন্যু - গৌতম রায়
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- ওয়েবের টাইমমেশিন, ঘুরে আসুন অতীত থেকে!!!
- ইন্ঞ্জিনিয়ার
- জার্নি টু 'সাজেক' - পাহাড়ের এক রানী । - জেড ইসলাম
- নতুন ব্লগাররা ওয়েবসাইটের দিকে নজর দিন ~ পাঠককে ওয়েবসাইটকে ধরে রাখুন - হাসান
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আলামিনস্টাইন
- সিকিম সিনড্রোম? - েমাহাম্মদ িমজানুর রহমান
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- আপনি কিভাবে ঘুমান
- ডেলফ
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- মুভি ডাউনলোডের কোন সাইট আছে? - হমপগ্র
- ভাবতেছি জিনিসখান আপনাদের সাথে শেয়ার করবো নাকি - মইন
- টেকনিক্যাল ক্যাতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)
- চোরকাঁটা
- নোকিয়ার জন্য ফোন ট্র্যাকার(চুরি রোধের উপায়) - রহস্য
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- Rapidshare থেকে সহজে ডাউনলোড করার উপায় - ঐক্যতান
- ফটোগ্রাফি বিষয়ে কাজে লাগার মতো পাঁচটি সাইট - মিসকল মফিজ
- ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে নিজের নাম যোগ করা - মশিউর রহমান মেহেদী
- মুঠোফোন-সফটওয়ার'জ - চিলে কোঠার সেপাই
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- টপটেন-০০১! - মুকুট
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- বিষয় যখন গান - সায়েন্স জোন
রাধানাথ শিকদার, যিনি মাউন্ট এভারেস্টের নামকরন করেন।
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:১৯
![]()
১৮৫৩ সালের এক সকাল বেলা। কলকাতার ব্রিটিশ সার্ভে ডিপার্টমেন্ট প্রচন্ড ব্যাস্ত। রাজ্যের ম্যাপ আর চার্ট নিয়ে ত্রিকোনমিতির জটিল সব হিসাব। ইস্ট ইন্ডীয়া কোম্পানীর শাষনামল। কর্নেল ওয়াহ নেতৃত্বে সবাই কাজ করে চলছে। কিছুদিন পর পর সরকারী খরচে অসীমসাহসী ট্রেকার আর মাউন্টেনিয়ারেরা হিমালয়ের বিভিন্ন অংশে জরীপ করছেন। শোনা যাচ্ছে হিমালয়ে পেরিয়ে রুশরা নাকি আক্রমন করবে। অবশ্য স্থানীয়রা বলছে, হিমালয় দেবতার রাজ্য। তা নাকি অতিক্রম করা অসম্ভব। হিন্দুকুশ থেকে ব্রম্মপুত্র হিমালয়ের ৪টা রেঞ্জ। সর্বোচ্চ চুড়া কাঞ্চন জঙ্ঘা। কিন্তু হিমালয়ের কোন ম্যাপ নেই। সেটা নিয়েই গবেষনা।
![]()
রাধা নাথ শিকদার।
ভারত জয়ের প্রায় ১০০ বছর পরে উইলিয়াম ল্যাম্বটন আর স্যার জর্জ এভারেস্ট (সার্ভেয়ার জেনারেল) শুরু করেন দি গ্রেট ট্রিগোনমেট্রিক সার্ভে। তাতে ভারত বর্ষের খুটি নটি ম্যাপ তৈরি করতে হবে। স্যার এভারেস্টের অনেক প্রিয় পাত্র একজন বাঙ্গালী ক্লার্ক রাধানাথ শিকদার। ১৮১৩ সালে কলকাতার বিখ্যাত জোড়াসাকো তে জন্ম নেন। মাইকেল মধুসুদন দত্তের সমসাময়িক এই গনিত বীদ একই হেয়ার কলেজের ছাত্র। গনিত তার ধ্যান জ্ঞ্যান, গনিতের প্রেমে বিয়ে পর্যন্ত করে ওঠা হয়নি।
প্রচুর সরকারী অর্থে অসম সাহসী মাউন্টেনিয়াররা এমন জায়গায় যাচ্ছেন যেটা মানুষের কল্পনারো বাইরে। সাথে নিতে হচ্ছে থীওডোলাইট যন্ত্র যেটা একটা ক্যারি করতে ১২ জন শেরপার দরকার হয়। অসম্ভব আবহাওয়ায় বছরে মাত্র কয়েকমাস হিমালয় অঞ্চলে কাজ করা সম্ভব। ১৮৪৯ সালে জেমস নিকলসন হিমালয়ের তেরাই ট্রেক করে ফিরলেন। তার প্রাপ্ত ডাটা গুলো কর্নেল ওয়াহ (স্যার এভারেস্ট রিটায়ার্ড করে লন্ডনে ফিরে গেছেন) হাতে দিয়ে গেলেন। এগুলো নিয়েই গবেষনা। প্রায় ৪ বছর পরে রাধানাথ একদিন অবাক হয়ে টের পেলেন উনি বড় কিছু একটা করেছেন। ৪ বছর ধরে অপ্রয়োজনীয় কিছু ডাটা পরে আছে, সামরিক বা ব্যাবসায়ীক গুরুত্ব নেই দেখে কেউ তেমন ভাবে ঘেটে দেখেনি। হিমালয়ের অনেকগুলো শিখর আছে যেগুলোর কোন নামই নেই। কৌতুহলী রাধানাথ নামহীন এই ৮৯টা শৃঙ্গ নিয়ে হিসাব করতে গিয়ে ১৫ নাম্বার পিকের ফাইনাল হিসাবটা বার বার দেখলেন। ২৯০০২ ফুট। ভুল হয়নি তো। কাঞ্চনজঙ্ঘাতো দুরের কথা পৃথীবীর বুকে এত উচু একটা জায়গা কারো কল্পনায় আসে নি। এত উচু হতে পারবে। রাধানাথ শিকদার ছুটে গেলেন রয়েল রয়েল জিওগ্রাফিক সোসাইটিতে তার বস কর্নেল এন্ড্রু ওয়াহর কাছে। স্যার, পিক নাম্বার ১৫ পৃথিবীর উচ্চতম স্থান। জেমস নিকলসন একবারো বুঝতে পারেনি নেপালের তেরাই (তৃন ছাওয়া একধরনের ভ্যালি) থেকে বাইনোকুলার দিয়ে উনি যেই চুড়াটা দেখেছেন সেটা পৃথিবীর সব রোমাঞ্চপ্রিয় মানুষের ভবিষ্যতে স্বপ্নের তীর্থ। রাতারাতি হৈ হুল্লুর লেগে গেল। কর্নেল ওয়াহ বিদগ্ধ এই গনিতবীদকে হিমালয় রাজের নামকরনের দায়িত্ব দিলেন। পুরো মিশনের মুল পরিশ্রম কারী স্যার এভারেস্টের নামে উনি এর নাম দিলেন মাউন্ট এভারেস্ট। যদিও তার কয়েক শতাব্দী পড়ে ভারতের প্রধানমন্ত্রি অটল বিহারী বাজপাই দাবী তুলেছিলেন এভারেস্ট শৃঙ্গের নাম পরিবর্তন করে রাধানাথ শিকদারের নামে নামকরন করার।
![]()
হাজার হাজার বছর থেকে পৃথিবীর চুড়া ডাক দিচ্ছে রোমাঞ্চপ্রিয় দের।
১৮৭০ সালে নিখুত ভাবে এভারেস্টের উচ্চতা মাপা এবং পৃথীবীর সকল ট্রেকার, মাউন্টেনিয়ারদের তীর্থভুমী মাউন্ট এভারেস্টের নামকরন করা এই মহান বাঙ্গালী ত্রিকোনমিতিবীদ দেহত্যাগ করেন।
নামকরনের আগে কর্নেল ওয়াহ রাধানাথকে জিজ্ঞেস করেছিলেন পিক নাম্বার ১৫ এর কোন স্থানীয় নাম আছে নাকি। বাংলায় না থাকলেও তিব্বতী ভাষায় এর নাম ছিল কমুলুংমা, যার অর্থ পৃথীবীর জননী।
এভারেস্ট চুড়ার নামকরন একজন বাঙ্গালী করলেও এখন পর্যন্ত কোন বাঙ্গালী বা বাংলাদেশি এভারেস্ট জয় করতে পারেননি। আবিষ্কারের ১০০ বছর পর ১৯৫৭ সালে স্যার হিলারী আর শেরপা তেনজিং এভারেস্ট জয় করেন। দুর্গমতা, চরম ভাবাপন্ন হাই অল্টিচিউড ওয়েদার এবং অনেক ব্যায়বহুলতা (অভিযানের জন্যে নেপাল সরকারকে প্রত্যেক অভিযাত্রি ২৫০০০ ইউ এস ডলার ট্যাক্স দিতে হয়)। এছাড়া প্রতি বছর অসংখ্য অভিযাত্রি প্রান হারায়। সাম্প্রতিক বছর গুলোতে আমাদের দেশের অনেক পটেনশিয়াল ট্রেকার হিমালয়ান ইন্সটিটিউট থেকে মাউন্টেনিয়ারিং এর কোর্স করছে। ইবিসি করা পুরুষ এবং মহিলা অভিযাত্রিকের সংখাও আশা ব্যাঞ্জক। কিছুদিন আগে মাউন্টেন ডিও কোম্পানির স্পনসরে এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে এসেছিল একটা দল। খুব বেশি দিন হয়তো নয় আমরা প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশির চেহারা দেখবো।
লিঙ্কঃ http://en.wikipedia.org/wiki/Radhanath_Sikdar
http://en.wikipedia.org/wiki/Mount_Everest
এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় বইটাতেও রাধানাথ শিকদারের কথা আছে।
বিঃদ্রঃ আগামী পরশু দিন ১২ নভেম্বরে নর্থ আল্পাইন ক্লাব এবং বাংলাভাষার প্রথম এডভেঞ্চার ম্যাগাজিন অভিযাত্রিকের সম্পাদক মুসা ইব্রাহিম এবং উনার দল ২০০৯ এর মধ্যে এভারেস্ট জয়ের অভিযানের অংশ হিসাবে নেপালের রাঙ্গসিসা রি চুড়ায় অভিযানে বের হবে, উইশ হিম গুড লাক
![]()
মাউন্ট এভারেস্টের চুড়ায় গ্লেসিয়ারের গায়ে সুর্যাস্ত।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মাউন্ট এভারেস্ট ;
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাগিব বলেছেন:
মাউন্ট এভারেস্ট কিন্তু অন্তত একজন বাঙালি ইতিমধ্যেই জয় করেছেন। ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন কমান্ডার সত্যব্রত দম ২০০৪ সালে এভারেস্টের শৃঙ্গে আরোহন করেন। Click This Link
লেখক বলেছেন: এটা জানতাম না। তবে বাংলাদেশি এখনো কেউ আসে নি, ঠিক না। চেষ্টা খুব জোড়ে সোরে হচ্ছে। ২০০৯ এর মধ্যেই পেলে অবাক হবার কিছু নাই।
অরণ্য আনাম বলেছেন:
বাঙালি জয় করেছেন, কিন্তু কোন বাংলাদেশি এখনো জয় করতে পারেননি। তবে একটি টিম ২১ হাজার ফুট পর্যন্ত উঠেছিল। আরো অনেকেই চেষ্টায় আছে। সম্প্রতি একটি টিম এভারেষ্ট জয় করার জন্য ব্যাপক ভাবে কাজ শুরু করে দিয়েছে। আশা করি আগামী দু/তিন বছরের মধ্যে বাংলাদেশের পতাকা এই দেশেরই সন্তানরা এভারেষ্টেরে চূড়ায় গেঁথে দিয়ে আসবে।..ইনশাল্লাহ....
লেখক বলেছেন: ঐ মিয়া আপনি তো ফেসবুকে আমাদের গ্রুপে মেম্বার। ৫ তারিখে হাটাতে আসতেছেন তো। ধামরাই টু ঢাকা। মজা হবার কথা।
মাছরাঙ্গা বলেছেন:
+ দিলাম প্রিয়তে।
জীবন-মৃত্যু বলেছেন:
+
জটিল বলেছেন:
ভাল লাগল
মনির হাসান বলেছেন:
... হুম্মম্মম্মম্মম
লেখক বলেছেন: মনির ভাই,
হাম্বা হাম্বা করতেছেন কেন? কুরবানীর ঈদের দেরী আছে।
হামোম প্রমোদ বলেছেন:
এরই মধ্যে ভারতের একজন মনিপুরীও এভারেষ্ট জয় করেছে। একজন মনিপুরী হিসেবে কিছু গর্ব বোধ করছি, তাই তথ্যটা দিলাম। আর বলতে পারেন আমিও একজন এডভ্যাঞ্চার প্রেমী।লেখক বলেছেন: তথ্যগত ভুল আছে। সত্যব্রত দাম আর শিপ্রা চ্যাটার্জি দু-জন বাঙ্গালী এভারেস্টে উঠছেন এ পর্যন্ত। তবে সত্যব্রতদাম কলকাতার একটা পত্রিকায় বলেছিলেন সারাজীবনে উনি একটাই বাংলা বই পড়ছেন, ওটার নাম ঠাকুর মার ঝুলি। এছাড়া বাকী সময়টাই কাটছে অবাঙ্গালী এলাকায়। আর শিপ্রা চ্যাটার্জি বাংলায় পড়তে বা লিখতে পারেন না। তবে বাঙ্গালী এতে কোন সন্দেহ নাই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














