আমার প্রিয় পোস্ট

::::: দেখবো এবার জগতটাকে :::::

ফানি ফটোব্লগঃ একটি রোমান্টিক সন্ধ্যায় চাঁদের আলোয় ডিনার

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬

শেয়ারঃ
0 0 0

মাসখানেক আগে, সাগরের পারে হাটছিলাম। হঠাত এক মহিলা কুকুরের আচরন কেমন খাপছাড়া লাগছিলো। সন্ধ্যা হয়ে আসছে, বেলা ভুমীতে গোধুলীর শেষ আলোতে কবি কবি চেহাড়া নিয়ে একবার সাগরে ডুবন্ত সুর্যের দিকে তাকায় আরেকবার অলরেডি উঠে যাওয়া পুর্নিমার চাঁদের দিকে তাকায়। কিছুক্ষনের মধ্যে তার বয় ফ্রেন্ড (বিশালদেহী আরেকটা হলুদ রঙএর পুরুষ কুকুর) এসে পড়ায় তার চিত্ত চাঞ্চল্যের অবসান হলো।


(ওরে নীল দরিয়া , তুই দেরে দে ছাড়িয়া)


(একা একা কেন ভালো লাগেনা। )


(আমি শুনেছি সেদিন তুমি, সাগরের নোনা জলে...... বল নেবে তো আমায়)


(নিশা লাগিলোরে, বাঁকা দু নয়নে নিশা লাগিলোরে......। সাগর জলে পুর্নিমার চাঁদ উঠেছে, দেখা হলো দুজনার, হাউ রোমান্টিক )


( যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে নাই লেনা দেনা...।)


(ডিনার শেষ, এখন বাড়ি যাই।)


(বেলাভুমীতে এত লোক, কেউ অসাধারন প্রেম কাহিনী দেখলো না, হায়রে মন থাকিলেই কি মানুষ হয়? )


(নারকেলের ঐ লম্বা মাথায়, হঠাত দেখি কাল, ডাবের মত চাঁদ উঠেছে ঠান্ডা গোল গাল, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলেম ঘর, ঘুম হারা এই মস্ত শহর কাঁপছিল থর থর)
বিঃদ্রঃ সমুদ্রে ভাটার সময়ে কুকুরের দল নেমে পড়ে বেলা ভুমীতে আটকে পড়া মাছ ধরতে। এই রোমান্টিক যুগল তাই করছিল। তবে চাঁদের আলোয় কুকুর, নেকড়ে এবং ভাল্লুকের মাঝে নাকি অনেক রহস্যময় আচরন দেখা যায়। আমার পোষা কুকুর বাঘিরার আচরন পুর্নিমা রাতে পালটে যেত)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কুকুরফটো ব্লগ। ;
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:০৩
মনির হাসান বলেছেন: একটা সাউন্ডট্র্যাক বাদ পরছে ... প্রেমের মড়া জলে ডোবেনা আ.. আ আ ..

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৩

লেখক বলেছেন: তাও সত্যি, কুকুরও মানুষ, সেও রোমান্টিক।

২. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:০৪
মনির হাসান বলেছেন: একটা সাউন্ডট্র্যাক বাদ পরছে ... প্রেমের মড়া জলে ডোবেনা আ.. আ আ ..

 

মোট সময় লেগেছে ০.৯২৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি সাঈদ সৌম্য।
ঘুরা ঘুরি করতে ভাল্লাগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ