(ব্রিটিশ শাষনামলে ঢাকার প্রশাষনিক ম্যাপ)
কালকে দেখলাম ফখ্রুদ্দিন সাহেব ঢাকার ৪০০বছর উপলক্ষে প্রোগ্রামে অনেক ভাষন টাষন দিলেন, আবার আজকে ঢাকা ইউনিভার্সিটিতেও অনেক প্রোগ্রাম হচ্ছে। সবাই বলছে, ঢাকার ৪০০ বছর পুর্তি। কথাটা কতটা গ্রহনযোগ্য। আমি ইতিহাসের লোক নই। কিন্তু এটুকু জানি ঢাকার বয়স ৪০০এর অনেক বেশী। ৪০০ বছর পুর্তি হচ্ছে রাজধানী হিসাবে। অনেকের মতে ৩৯৯ বছর আগে (ঢাকার ইতিহাস গবেষক মুনতাসীর মামুন বলছেন উৎসবটা করা উচিত ২০০৯এ) ইসলাম খান দিল্লীর দরবার থেকে সুবহে বাঙ্গাল মুলকের গভর্নর হিসাবে ঢাক বাজিয়ে ঢাকাকে রাজধানী ঘোষনা করেন। তাই ঢাকার রাজধানী হিসাবে ৪০০ বছর হলো।
বুড়িগঙ্গার তীরে তাই অনেক অনেক কাল আগে এখানে জনবসতী গড়ে উঠে। গ্রামগুলো আস্তে আস্তে শহর হয়। সম্ভবত নগরায়ন হয় ৭ম শতাব্দিতে। আরটা ২১শতাব্দি। বয়সটা ৪০০ বছরের অনেক বেশী পুরানো। ৯ম শতাব্দিতে সেন রাজবংশ আসার আগে এই উন্নত নগরীটা বুদ্ধ ধর্মাবলম্বী শাষকদের দ্বারা কামরুপের অধিনে ছিল।
সব পোস্টারে ৪০০বছরের ইতিহাসের কথাটা দেখছি, ইতিহাসটাতো মনে হয় হাজার বছরের।
ঢাক বাজিয়ে একজন মুসলীম শাষক ঢাকা জয় করেছেন বলে ঢাকা নামটা এই মতটা একটু মুসলমানীকরন করা বলে মনে হয়। যেমন ভাবে জয়দেবপুর হয়েছে গাজীপুর, ময়মনসিংহকে মোমেনশাহী করার চেষ্টা হয়েছিল পাকিস্তান আমলে। নিঃসন্দেহে ঢাকেশ্বরী মন্দিরটার নাম ঢাকার ইতিহাসের সাথে আছে। ধারনা করা হয় বল্লাল সেন আজ থেকে প্রায় ১০০০ বছর আগে ঢাকেশ্বরী মন্দিরের নামানুসারে নাম দেন ঢাকা। ১৬৯০ সালে জব চার্নক কলিকাতা, সুতানটি এবং আরেকটা গ্রাম নিয়ে ইস্টইন্ডিয়া কোম্পানীর নিজস্ব সম্পত্তি হিসাবে এক নগরের গোড়া পত্তন করে, সেভাবেই কলকাতা শহরের শহর হিসাবে জন্ম। বছর দশেক আগে তাই কলকাতা সাড়ম্বরে ৪০০ বছর পালন করে। কলকাতার ৪০০ বছর কথাটা সঠিক নিঃসন্দেহে। ১৬৯০ এর আগে ওখানে ৩টা গ্রাম ছিল। তাই কলকাতার ৪০০ বছর পুর্তি ঢাকার ৪০০ বছরের আগে হয়েছে। কিন্তু ঢাকার ৪০০ বছর কথাটা কনফিউজ করবে সবাইকে। রাজধানীর ৪০০ বছর কথাটা বোধহয় অনেক বেশি যুক্তিযুক্ত।
মুঘল সম্রাজ্য ঢাকায় শাষন শুরু করে ৪০০ বছর আগে ১৬০৮ সালে ইসলাম খানের হাত ধরে। । ৭ম শতাব্দিকে যদি আমরা ঢাকার নগর হয়ে উঠা ধরি তাহলে ঢাকার বয়স হবে কত? আর ৯ম শতাব্দিতে ঢাকার ঢাকা হয়ে উঠাকে ধরি তাহলে ঢাকার বয়স কত?
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



