২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি ছিল বৃহঃস্পতিবার। শুক্র-শনি উইকএন্ড। ঢাকা শহর খালী করে লোক জন বেরিয়েছিল। এক সপ্তাহ আগেই কক্সবাজারের সব বাসের টিকেট হাওয়া। কোন হোটেলে সীট নাই।
এই প্রথম দেখলাম সব প্লেনেরও একসাথে টিকেট শেষ। বিমান, রয়েল বেঙ্গল, ইউনাইটেড, জিএমজি সবার টিকেট হাওয়া। কেস কি? কক্সবাজারে সপ্তম আশ্চর্যর উপলক্ষে বিশাল কার্নিভাল হচ্ছে। সেভেন ওয়ান্ডার ব্যাপারটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু কার্নিভালটা নিশ্চিত ভাবে অনেক আকর্ষনীয়।
প্রতিদিন কনসার্ট, কার রেসিং, চ্যানেল আইয়ের অনেক অনুষ্ঠান, নর্থ আল্পাইন ক্লাবের বীচ ক্লিন-আপ (২৭শে মার্চ) আর ভ্রমণ বাংলাদেশের (২৫,২৬,২৭শে মার্চ) ওয়ার্ল্ড লঙ্গেস্ট বীচ ট্রেক (কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ ধরে হেটে টেকনাফ) লোকে লোকারন্য। হাজার উতসবের বর্নে রঙ্গিন।
এখানে ভাষ্কর্য প্রদর্শনী (কলাতলী, সী-গালের পিছে) থেকে তোলা কিছু ছবি। প্রদর্শনীটা সুন্দর হইছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

