আমার প্রিয় পোস্ট
- সত্যজিতের 'ফেলুদা' সমগ্র : এখন পর্যন্ত প্রকাশিত সকল সিনেমা, ইবুক,কমিকস্, অডিও নাটক এর মেগা কালেকশন - মানব সন্তান
- আসুন, জেনে নেই কিছু মার্মা ভাষা: পর্ব-১ - পয়গম্বর
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- Photo Editing এর সাতকাহন - ইভা লুসি সেন
- ইলেকট্রনিক সার্কিট বানানোর নানা ধরনের বোর্ড এবং সল্ডারিং নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা !!! (স্পেশালি ইলেক্ট্রনিকস এর নতুন হবিস্ট ভাইদের জন্য

) - জাওয়াদ তাহমিদ
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- আমার বুকমার্ককৃত মুভি ডাউনলোড করার সাইটগুলো শেয়ার করলাম
- পুশকিন
- বিনামূল্যে ফটোশপ শিখুন(ইহা কোন বিজ্ঞাপনধর্মী পোস্ট নয়)..........

- কূপমন্ডুক
- আকাশ কাঁপানো বিস্মৃত কয়েক জন বাঙ্গালী বীর - Neelpoddo
- তৈরী করুন নিজের অনলাইন টি.ভি. চ্যানেল। - সুইট
- রঘু রাইয়ের সঙ্গে এক দিন - হাসান বিপুল
- পিশিং এর মাধ্যমে হ্যাকিং করুন বাঘা বাঘা সব ইউজারদের ফেসবুক একাউন্ট।সম্পূর্ণ টিউটোরিয়াল।হ্যাকিং পর্ব-২ - সজীব রহমান
- এখন ইয়াহু থেকে কল করবো ফ্রী তে - আবিল (দ্যা লিরিক বয়)
- সত্যজিত রায়ের অসাধারন কিছু সিনেমা মিডিয়াফায়ার ডাউনলোড লিংক সহ - ক্যারাটে কিড
- ওরে তোরা সব জয়োধ্বনি কর.-------বাংলার কৌতুকরাজ জাফরল্লাহ শারাফত চৌধুরির ধারাভাষ্য - নিশাচর বাদুড়
- বাংলাদেশের পাখি... ১ - (অ)ভদ্র ছেলে
- অল্প সময়ে ফেসবুক, ফ্লিকার, ইমেজসহ্যাক সহ ওয়ার্ডপ্রেস, ব্লগার, সামহোয়্যারইন ব্লগ, টেকটিউনস ইত্যাদিতে একসাথে অনেকগুলো ছবি আপলোড করুন কোন ঝামেলা ছাড়াই - আরিফ বল্গ
- রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে লেখা তসলিমা নাসরিনের চিঠি - আপেল মাহমুদ তপু
- 'অটার ফিশিং' দেখতে গহীন গায়ে......... - অর্ফিয়াস
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-৬ - ত্রিশোনকু
- নিজের একটা ব্লগ সাইট করুন ডমেইন হোস্টিং সহ সবই ফ্রী। - নিঃসঙ্গ
- আধ ঘন্টায় প্রেম, অতঃপর বিয়ে... - ড়ৎশড়
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- ওয়ার্ডপ্রেস শিখুন খুব সহজে !!! ( পর্ব - ১ ) - ডিজিটাল ম্যান
- গেম ডাউনলোড : AVATAR : The Game - এ.কে.এম. ওবায়েদ-উল হক
- ডিজিটাল ক্যামেরা টিউটোরিয়াল (বেসিক) - জোবাইর
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- কুমীরের খামার - ক্রোকোডাইল ফ্যাক্টরী !!!! - শ।মসীর
- কলিগ খালি এডাল্ট সাইট ভিজিট করে - ডট কম ০০৯
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- জন্মযুদ্ধ '৭১ : আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলো তিব্বতীরাও! - অমি রহমান পিয়াল
- আদিবাসী সুর, আদিবাসী গান - ভাঙ্গা পেন্সিল
- ওর্য়াডপ্রেস ব্লগ ইনস্টল এবং অত:পর - হাসান
- আমার ঈদ শপিং - শওকত হোসেন মাসুম
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- দুইন্যার হগ্গল পদের ভিডিও চালান ♫♫♫উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে♫♫♫!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! - তাজুল ইসলাম মুন্না
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- কথাশিল্পী বিভূতিভূষণ বন্দোপাধ্যায় - সৈয়দ আমিরুজ্জামান্
- পারু-থাকসান মন্দিরের পথের বাঁকে-বাঁকে এবং নিঃসঙ্গ প্রকৃতি উপভোগ - ধূসর মানচিত্র
- বঙ্গ দেশের প্রথম বাঙ্গালীর মহাকাশ অভিযানের বিবরণী - আনোয়ারুল আলম
- 2টা অসাধারন রেপিডশেয়ার প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট - স্স্পরসের বাহিরে
- বান্দরবান-থানচি, তিন্দুর, বড়পাথরের বাকে- বাকে - ধূসর মানচিত্র
- 2টা Rapidshare Premium Account সবার জন্য - স্স্পরসের বাহিরে
- খুব অল্প খরচে বেড়িয়ে আসুন মিয়ানমারের মংডু শহরঃ- - জুল ভার্ন
- আসেন ক্যাতা করি
- নাফিস ইফতেখার
- আমি বন্দী কারাগারে,আছি মা গো বিপদে - ফারহান দাউদ
- শব্দ-রাজ্যে অভিযান (২৭): Utopian ! - ম্যাভেরিক
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- জুমলা টিউটোরিয়াল ৮: সাইট মেন্যু - গৌতম রায়
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- ওয়েবের টাইমমেশিন, ঘুরে আসুন অতীত থেকে!!!
- ইন্ঞ্জিনিয়ার
- জার্নি টু 'সাজেক' - পাহাড়ের এক রানী । - জেড ইসলাম
- নতুন ব্লগাররা ওয়েবসাইটের দিকে নজর দিন ~ পাঠককে ওয়েবসাইটকে ধরে রাখুন - হাসান
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আলামিনস্টাইন
- সিকিম সিনড্রোম? - েমাহাম্মদ িমজানুর রহমান
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- আপনি কিভাবে ঘুমান
- ডেলফ
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- মুভি ডাউনলোডের কোন সাইট আছে? - হমপগ্র
- ভাবতেছি জিনিসখান আপনাদের সাথে শেয়ার করবো নাকি - মইন
- টেকনিক্যাল ক্যাতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)
- চোরকাঁটা
- নোকিয়ার জন্য ফোন ট্র্যাকার(চুরি রোধের উপায়) - রহস্য
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- Rapidshare থেকে সহজে ডাউনলোড করার উপায় - ঐক্যতান
- ফটোগ্রাফি বিষয়ে কাজে লাগার মতো পাঁচটি সাইট - মিসকল মফিজ
- ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে নিজের নাম যোগ করা - মশিউর রহমান মেহেদী
- মুঠোফোন-সফটওয়ার'জ - চিলে কোঠার সেপাই
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- টপটেন-০০১! - মুকুট
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- বিষয় যখন গান - সায়েন্স জোন
Well, George, we knocked the bastard off
১৪ ই মে, ২০০৯ রাত ১১:৪৪
![]()
স্যার এডমন্ড হিলারী। ২০০৬সালে তোলা
২০শে জুলাই ১৯১৯সালে তার জন্ম নিউজিল্যান্ডের অকল্যান্ডের কাছে শহরতলীতে। নাম এডমন্ড হিলারী। ছোট বেলায় ছিলেন স্কুলের একদম পিছের সারির ছাত্রদের একজন। স্কুলের গন্ডি পেরুন টেনে টুনে বেশ কষ্ট করে। হাইস্কুলে গিয়ে পুরো ধরা। তার হাইস্কুল (কলেজ) ছিল অনেক দূরে। প্রতিদিন দু-ঘন্টা ট্রেন জার্নি। এমনিতে খারাপ ছাত্র তার উপরে এসময় মাথায় ভর করে এডভেঞ্চার বই গুলো। দুঘন্টা ট্রেনে বসে গোগ্রাসে গিলতেন জুলভার্ন, এইচজি ওয়েলস। খুব লাজুক আর অমিশুক স্বভাবের ছেলেটার বন্ধুও জোটেনি তেমন সেখানে। পুরোক্লাসে বসে বসে পৃথিবীর দুর্গমতম আনাচে কানাচে গুলোতে এডভেঞ্চারের দিবাস্বপ্নে বুঁদ।
কিশোর হিলারীর জীবনে বড় একটা মোড় আসলো যখন কলেজ থেকে শিক্ষা সফরে Mount Ruapehu তে যাবার সুযোগ হলো। ১৬বছরের কিশোরের স্বপ্ন রঙ্গিন চোখে তুষার শুভ্র চুড়া, আকাশের কাছা কাছি বসে নিচের পৃথিবীর দিকে তাকিয়ে বলা দেখ, আমি সবার উপরে, চিন্তা করা সবই ছিল স্বপ্নের মতো। তার উচ্চতা ৬ফিট ৫ইঞ্চি। আজন্ম দুর্দান্ত ফিটনেস, বড় হয়ে মাউন্টেনিয়ার হবার স্বপ্নটাকেই উস্কে দিল। কলেজ শেষে ইউনিভার্সিটি অফ অকল্যান্ড থেকে স্নাতক ডিগ্রি নেন ম্যাথমেটিকসে। এর পরপরেই জীবনের প্রথম গুরুত্বপূর্ন মাউন্টেন সামিট করেন মাউন্ট অলিভার নামের চুড়ায়,আল্পসের মাউন্ট কুক পর্বতের একটি শিখর। জীবিকার তাগিদ আবার পাহাড় বাইবার নেশা। ভাইয়ের সাথে মধুর ব্যাবসায় যোগ দেন হিলারী। দুর্গম পার্বত্য বনভুমীতে মউয়ালের কাজটা করা তার নেশার মতো। সামারে মৌয়াল উইন্টারে জমানো টাকা ভাঙ্গিয়ে চলে যান পর্বতের চুড়ার দিকে।
![]()
নিউজিল্যান্ড ডলারে স্যার এডমন্ড হিলারী।
এর মাঝে শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধে যোগ দিলেন রয়েল নিউজিল্যান্ড এয়ারফোর্সের উভচর সী-প্লেনের নেভিগেটর হিসাবে। যুদ্ধের শেষ বছর ৪৫সালে ফিজি, সলোমন আইল্যান্ড বিভিন্ন জায়গায় উভচর যুদ্ধে অংশ নেন এবং একটি অভিযানে মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হন।
১৯৫১সালে ব্রিটিশ রেকি এক্সপেডিশেন্সের দলের একজন হয়ে সালে এভারেস্ট অভিযানে বের হন হিলারী এবং তার বন্ধু মাউন্টেনিয়ার জর্জ লো। দলের নেতৃত্ব দেন কিংবদন্তি মাউন্টেনিয়ার এরিক শিপটন। এরিক শিপটনের নেতৃত্বে পরের বছর চো ওইয়ি (পৃথিবীর ৬ষ্ট উচ্চতম পর্বত) অভিযানে যান। কিন্তু এই অভিযানও ব্যর্থ হয়।
*************************************************
১৯৫৩সালে এডমন্ড হিলারী চললেন পৃথিবীর সর্বোচ্চ চুড়া এবং সব এডভেঞ্চার প্রেমীর স্বপ্নের এভারেস্ট শৃঙ্গকে পদানত করতে। এই সময় চাইনিজ সরকার তিব্বত অংশ রাজনৈতিক কারনে সকল অভিযাত্রীর জন্যে নিষিদ্ধ করে দেয়। শুধুমাত্র নেপালের রুট খোলা তাও বছরে মাত্র একটি অভিযানের অনুমতি মেলে। ১৯৫২সালে একটি সুইস টিম এই রুট দিয়ে এভারেস্ট জয়ের কাছাকাছি চলে গিয়েছিলেন। সেইদলের গাইড ছিলেন বিশ্বখ্যাত শেরপা মাউন্টেনিয়ার তেনজিং নোরগে। কিন্তু এভারেস্ট চুড়ার সামিট পয়েন্ট থেকে মাত্র ৮০০ফিট দূরে থেকেই প্রচন্ড খারাপ আবহাওয়া তাদেরকে ফিরে যেতে বাধ্য করে। ১৯৫২সালে প্রায় একই সময়ে হিলারী এবং তার বন্ধু জর্জ লো আল্পস অভিযানের সময় জয়েন্ট হিমালয়ান কমিটির এভারেস্ট অভিযানের আমন্ত্রন পান।
![]()
স্যার এডমন্ড হিলারী এবং তেনজিং নোরগে।
প্রথমে দলের নেতৃত্বে ব্রিটিশ এক্সপ্লোরার শিপটন থাকলেও পরে দায়িত্ব পান উইলিয়াম হান্ট। এতে এভারেস্ট অভিযানের দল থেকে হিলারী নাম প্রত্যাহার করে নেন। কিন্তু পরে হান্ট এবং শিপটন দুজন মিলে হিলারীকে রাজি করান। মুল অভিযাত্রিদের ছোট ছোট সাবগ্রুপে ভাগ করা হয়। হিলারী দলের অন্যজন সদস্যের নাম তেনজিং নোরগে। খুব শিঘ্রি হিলারী এবং তেনজিং প্রচন্ড ঘনিষ্ঠ বন্ধু হয়ে যান।
গল্পের চেয়েও রোমাঞ্চকর অভিযানে বার বার মৃত্যুকে ফাঁকি দিয়ে অনেক সাধনা, শ্রম আর আত্মবিশ্বাসকে সঙ্গি করে ১৯৫৩সালের ২৮শে মে তারা এভারেস্টের কাছা কাছি চলে আসেন। সাপোর্টেড গ্রুপ বিদায় নিলে সামনে এগিয়ে যান দুই বন্ধু তেনজিং আর হিলারী। অবশেষে ২৯শে মে পৃথিবীর সর্বোচ্চ স্থান অজেয় মাউন্ট এভারেস্ট তথা সাগরমাথা মানুষের পদানত হলো।
অনেক গৌরব আর জনপ্রিয়তা সঙ্গি করে করে তেনজিং আর হিলারী কাঠমান্ডু শহরে ফিরলেন রানী এলিজাবেথের সিংহাসন আরোহনের পরের দিন। সদ্য মুকুট পরিহীত তরুনী সম্রাজ্ঞী হান্ট এবং হিলারীকে নাইট উপাধিতে ভুষিত করেন। মৌয়াল এডভেঞ্চারার হিলারী হলেন স্যার এডমন্ড হিলারী। অপরদিকে ১৯৫৩সালে ভারত স্বার্বভৌম্য রাষ্ট্র। তেনজিং নোরগেও অভিযানের আগেই নেপালী থেকে ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন দার্জিলিং থেকে। প্রধানমন্ত্রি জওহরলাল নেহেরুর অনুরোধে তেনজিং নাইট উপাধি গ্রহন না করে ব্রিটিশ এম্পায়ার মেডেল গ্রহন করেন।
এভারেস্ট জয় করার পর দির্ঘদিনের সঙ্গি পর্বোতারোহী এবং বন্ধু জর্জ লোকে দেখে হিলারীর কমেন্ট ছিলঃ Well, George, we knocked the bastard off.
![]()
২৯শে মে ১৯৫৩সাল। প্রথমবারের মতো পর্বতরাজ হিমালয়ের সবচাইতে উচু পয়েন্ট মাউন্ট এভারেস্ট অথবা সাগরমাথা পদানত হলো মানুষের। ছবিতে তেনজিং নোরগে।
এভারেস্ট জয়ের পরে হিলারি থামেন নি। হিমালয় অঞ্চলে আর ছয়টা শৃঙ্গ জয় করেন ৬৫সাল পর্যন্ত। ১৯৫৮সালে স্যার এডমন্ড হিলারী উত্তর মেরু অভিযানে অংশ নেন এবং জয় করেন। ১৯৭৯সালে ওশান টু স্কাই নামের এক অভিযানে গঙ্গা নদীর সাগরে মেশার অংশ থেকে উৎস পর্যন্ত আকাশ অভিযান পরিচালনা করেন। ১৯৮৫সালে নিউজিল্যান্ড সরকার তাকে ভারত, নেপাল এবং বাংলাদেশ এই তিন রাষ্ট্রের হাইকমিশনার হিসাবে ভারতে প্রেরন করে।
স্যার এডমন্ড হিলারীর পুত্র পিটার হিলারীও একজন বিখ্যাত ক্লাইম্বার ছিলেন। তেনজিং নোরগের পুত্র এবং বিখ্যাত মাউন্টেনিয়ার জাম্লিং নোরগের সাথে যৌথভাবে এভারেস্ট জয়ের ৫০বছর পুর্তীতে চালানো অভিযানে তারাও সফল ভাবে এভারেস্ট আরোহন করেন।
![]()
এভারেস্ট জয়ের ৫০বছর পূর্তীতে ন্যাশনাল জিওগ্রাফির বিশেষ সংখ্যা।
গত বছর ১১জানুয়ারী (২০০৮) সালে অকল্যান্ডে ৮৮বছর বয়সে স্বপ্ন প্রেমী এই দুরন্ত মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
এভারেস্ট জয়ের দিনটি স্বরন করে ২০০৮থেকে ২৯শে মে নেপাল সরকার এবং সারাবিশ্বের মানুষ এভারেস্ট ডে পালন করে। বাংলাদেশও গতবছর ২৯শে মে উদযাপন করে এডভেঞ্চার ক্লাব ভ্রমন বাংলাদেশ। এবছরেও ২৯শে মে শুক্রবার এভারেস্ট ডে পালনের উদযোগ নেয়া হয়েছে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্যার এডমন্ড হিলারী, মাউন্ট এভারেস্ট, এভারেস্ট ডে ২০০৯ ;
প্রকাশ করা হয়েছে: কথার কথা বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুক্ত বয়ান বলেছেন:
অ:ট: বস.. কাইল যাইতাছি উয়ারি-বটেশ্বর। যাইবেন্নি??
লেখক বলেছেন: কি কন, সামু ব্লগের বাংলাদেশী সাইকেল ভ্রমনকারী ভাইয়ের সাথে আগামী উইকে একই জায়গায় যাইতেছি।
কালকে পারবো না। কাজ আছে। আপনি ঘুরে আসেন। আমাকে ডিটেইলস জানিয়েন।
লেখক বলেছেন: ২৯শে মে শুক্রবার। ছবির হাটে আইসেন।
জয় সরকার বলেছেন:
অসাধারন তথ্যসমৃদ্ধ পোষ্ট, লেখার সাবলীলতাও যথেষ্ট।ধন্যবাদ।
লেখক বলেছেন: ২৯শে মে এভারেস্ট উপলক্ষে ভ্রমন বাংলাদেশ আয়োজিত এভারেস্ট ডে প্রোগ্রামে চলে আইসেন। ছবির হাটে।
লেখক বলেছেন: ট্যাকা দেন। উঠতেছি।
২৯শে মে শুক্রবার আছে। ভ্রমন বাংলাদেশ এভারেস্ট ডে পালন করবে ছবির হাটে। চলে আইসেন।
এভারেস্টে উঠতে নাকি ১০ লাখ ডলার দেয়া লাগে,এইটা কি হাচা?
লেখক বলেছেন: ফারহান ভাই, ওখানে মাউন্টেনিয়ার বলতে বাবু ভাই। আসেন মজা লাগবে। বাবু ভাই দারুন আড্ডা দিতে পারেন।
এভারেস্টে উঠতে প্রচুর ট্যাক্স দেওয়া লাগে এইটা জানি। এমাউন্টটা জানি না কত। কয়েকদিন আগে মাউন্টেনিয়ার মুসা ইব্রাহিম এটা নিয়ে প্রথম আলোতে একটা সম্পাদকীয় দিছিলেন দেখছিলাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















