somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াকিং উইথ ডাইনোসরস

০৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লক বাষ্টার এনিমেশন ফিল্ম আইস এজের সর্বশেষ সিক্যুয়েল আইস এজ ৩ঃ ডন অফ দ্যা ডাইনোসর। নিঃসন্দেহে সাব জিরো হিরোদের সেরা এই ছবিটায়। আমি অবশ্য নেট থেকে হল প্রিন্ট ডাউনলোড করে দেখলাম, কিন্তু জটিল মজা পাইলাম।

ম্যামথ দম্পত্তি ম্যানি আর এলি এবারে বেবি এক্সপেক্ট করছে।প্রথমবারের মতো বাবা হতে গিয়ে ম্যানির দুঃশ্চিন্তায় ঘুম হারাম। কিছু হলেই আইস এজের সমস্ত প্রানীকুলকে ডাকাডাকি করে হয়রান। এসময় ডিয়েগোর (দাঁতালো বাঘ) ধারনা হলো ম্যানি আর এলির সংসারে ডিয়েগো এবং সিড (অপদার্থ স্লথ) ছাগলের ৩নাম্বার বাচ্চা। ডিয়েগো আইসএজ পরিবার ছেড়ে বেড়িয়ে পরে পিছু পিছু সিডও। পথে একলা সিড আন্ডারগ্রাউন্ড কেভের ভিতরে খুজে পায় বিশালাকার ৩টা ডিম। আর এই ৩টা ডিমকে স্বঘোষিত পোষ্য ঘোষনা করে শুরু করে বাবা হবার হাস্যকর চেষ্টা। একসময় ডিম ফুটে বেড়িয়ে আসে ৩টি ডাইনোসরের বাচ্চা। বাচ্চা গুলোও সিডকে মা ভেবে বসে মজার মজার ঘটনা ঘটাতে থাকে।

একসময় বাচ্চার সন্ধানে আইস এজ পল্লীতে হাজির হয় দৈত্যাকার মা ডাইনোসর। কিন্তু বিনা যুদ্ধে নিজের ডাইনোসর বাচ্চাদের ফেরত দিবে না সিড। বাধ্য হয়ে মা ডাইনোসর বাচ্চাদের সাথে নিয়ে যায় সিডকেও। এদিকে বন্ধু সিডকে উদ্ধারে আবার একত্রে অভিযানে নামে ম্যানি, এলি, ডিয়েগো আর এলির ইদুর ভাই দুজন। খুজতে খুজতে তারা ভু-গর্ভস্থ এক ভয়ঙ্কর জগতে পৌছে যেখানে ভয়াল দর্শন বিকট ডাইনোসরেরা আজও টিকে আছে। আর এদের মাঝেই টিকে আছে দুঁদে গোয়ার গোবিন্দ এক এডভেঞ্চারার বিড়াল নাম বাক। বিরাট এক টি রেক্সের আক্রমনে একটা চোখ হারিয়ে বাক ক্ষেপে আছে, নিজের সাইজ উপেক্ষা করে সে বসে বসে মজার মজার সব এডভেঞ্চার করে কিভাবে নিজের চেয়ে শতগুন বড় টি রেক্সকে শায়েস্তা করা যায়।


এদিকে বরাবরের স্কার্ট নামের বাদাম লোভী সেই কাঠবেড়ালীর সাথে পরিচয় হয় আরেক কাঠবেড়ালীনীর সাথে। একটা বাদামের লোভে তাদের রোমান্টিক (?) ফাইটিং দেখলে হাসি ধরে রাখা দুরহ।

সরাসরি ডাউনলোড করুন এখান থেকে http://stagevu.com/video/ktkpaeekzewy " । আর প্রান খুলে হাসতে থাকুন।

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪০
২০টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×