আমার প্রিয় পোস্ট

::::: দেখবো এবার জগতটাকে :::::

ছবি ব্লগ নারিন্দা গ্রেভ ইয়ার্ড

০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১২:৫৪

শেয়ারঃ
0 3 0

অনেক বই পত্রে জায়গাটাতে ভুত থাকার কথা শুনেছি:P। ফেসবুকে নারিন্দাবাসী এক বন্ধু জানিয়েছিল সে নাকী দেখেছে দুপুরবেলা নির্জন মুহুর্তে এক শেতাঙ্গি ইউরোপিয়ান বালিকাকে ভিক্টোরিয়ান আমলের পোশাক পড়ে একাকি খেলতে দেখা যায় কবরস্থানে। কেউ কাছে গেলেই সে নাকী অদৃশ্য হয়ে যায়। অনেকেই নাকি একই দৃশ্য দেখেছে। যারা দেখে তারা নাকী সবাই ভিশন অসুস্থ হয়ে পরে মারাত্মক ভয়ে। আমি কয়েকবার গেছি, কোনবারও সেই প্রেত বালিকা দর্শন দেয়নি। সামু ব্লগের বন্ধুরা, যারা জায়গাটা দেখেননি ধ্বংস হয়ে যাবার আগেই দেখে আসুন, সৌভাগ্যবান হলে প্রেত বালিকার দেখাও মিলতে পারে। :P


ঢাকা শহরে ধ্বংসের মুখে থাকা একটা ঐতিহাসিক জায়গা নারিন্দায় খ্রিস্টান কবর স্থান। সাইনবোর্ড অনুযায়ী ১৬০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর উড়ে এসে জুড়ে বসতে আরো ৫৭বছর বাকী।
সাধারন ভাবে জানা যায় আর্মেনিয়ান অভিবাসীদের হাতে গোরস্তানটা তৈরি। আর্মেনিয়ানরা গণহত্যার মুখে পালিয়ে এদেশে আসে এবং স্থায়ী ভাবে বাস করতে থাকে।
ছবি ব্লগঃ

















ফ্লিকারের লিঙ্কঃ http://www.flickr.com/photos/41020615@N04/

 

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:২৯

লেখক বলেছেন: :( কে জানি মাইনাচও দিছে। আমি এত কষ্ট করে লিখছি।

২. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১২:৫৯
ইমন জুবায়ের বলেছেন: এই ফাঁকে এ লেখাটায় চোখ বোলানো অবশ্য কর্তব্য --

Click This Link
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৩১

লেখক বলেছেন: জ্বী। ঐটা পিডিএফ করে রেখে দিছি। কাজের পোস্ট গুলা পিডিএফ করে পিসিতে রেখে দেই।
০৯জুন কমেন্টাইছিলাম।

৩. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:০৩
জেনন বলেছেন: সেই ছোটকাল থেকে ভূত দেখার আপ্রান চেষ্ঠায় আছি............. কিন্তু দেখা মিলেনি আজ পর্যন্ত.......... তাই খবর যখন পেলাম দেখতে যাবো..........
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:২৮

লেখক বলেছেন: ক্যামেরা আর তাবিজ নিয়া যাইয়েন। পাইলে ভুতের কয়েকটা ছবিও তুইলেন।

০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: যাইয়েন তারা তারি। শেষছবিটা মোবাইলে তুলছিলাম। পরে আরেকদিন ক্যামেরা নিয়া গিয়া দেখি এই কবরটা ভেঙ্গে গেছে। ৪০০বছরের বেশী বয়সী একটা স্থাপনা ভেঙ্গেচুড়ে শেষ হবার আগে দেখে আসুন।

৫. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:১৩
দ্যা ডক্টর বলেছেন: পোস্টে +, ভুতের গল্পে মাইনাস, কারন আমি বাসায় একা, ডর করে :)
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:২৭

লেখক বলেছেন: কেওকারাডং কনফার্ম করেন না কেন? না গেলে কন? কেওকারাডং আগে ২ বার ট্রেক করছি। যাইতে ইচ্ছা করতেছে না। রেমা-কালিঙ্গা যাবার সাধ অনেক দিনের লোক পাইতেছি না।

৬. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:১৫
মনির হাসান বলেছেন: সৌম্যরে অসাধারণ সব ছবি ... অসাধারণ ।

নারিন্দা ক্যামনে যায় ... কোন জায়গায় ... ডিটেইল চাই ..
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:২৪

লেখক বলেছেন: বলধা গার্ডেনের সামনে।

৭. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:২৩
কালপুরুষ বলেছেন: ভূত বা পরীর কথা শুনেছি কিন্তু দেখি নাই। দেখার জন্য অনেকদিন অনেক রাতে এই গ্রেভইয়ার্ডে এসেছি মেজ মামার সাথে। মেজ মামা তৎকালীন সময়ে নারিন্দার সেরা বডি বিল্ডার ছিলেন। তাই আমার সাহস হয়েছিল ভূত দেখার। মামারও দেখার খুব ইচ্ছে ছিল। নানীর বাড়ীর খুব কাছেই এই গ্রেভইয়ার্ড। আমার এই মামাকেই একদিন জ্বীন একটা কষের চড় মেরেছিল। একদিন মেজ মামা অনেক রাতে তার শোবার ঘরের জানালা খুলে প্রস্রাব করছিল গলির ভেতর। জানালাটা আবার গলির ধারে। সেই প্রস্রাব যেয়ে পড়েছিল এক জ্বীনের গায়ে। ব্যস্ হঠাৎ করে প্রচন্ড জোড়ে এক চড় খেয়ে মামা বিছানায় লুটিয়ে পড়লো। তারপর তিনদিন ধরে জ্বর। নানী বললেন জ্বীনে চড় মেরেছে। আমি আজো বিশ্বাস করি ঐ চড়টা জ্বীনেই মেরেছিল। তাই মামার জ্বীন দেখার শখ ছিল। আর জ্বীনকে শায়স্তা করার জন্য বডি বিল্ডিং শুরু করেছিল। তাই ভূত, পরী জ্বীনের প্রতি মেজ মামার বেশ দুর্বলতা ছিল। আর আমিও তার সাথে নাচতাম তাদের দেখার জন্য। জ্বীন নিয়ে আমার জানা দুটো ঘটনা আছে। আরেকদিন বলা যাবে।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:২৯

লেখক বলেছেন: দাদা, আমারো খুব শখ দেখার। তবে জ্বীন দেখার জন্যে জ্বীনের গায়ে পেশাব করে দেয়া খুব ভালো বুদ্ধি মনে হয় না।

০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:৪৬
কালপুরুষ বলেছেন: ইচ্ছা করে ঐ কার করে নাই। ছোটকালে মেজ মামা দারুন ভীতু ছিল। বাথরুমটা শোবার ঘর থেকে বেশ একটু দূরে ছিল আর একা একা যেতে তার দারুন ভয় করতো। তাই জানালা দিয়ে ঐ কান্ড ঘটাতে যেয়ে এতো কান্ড। তবে ঐ ঘটনার পর নানীর বাড়ীর কেউ আর জীবনেও জানালা দিয়ে পেশাব করেনি।
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:২৬

লেখক বলেছেন: ভুল কইরাও ভুতের গায়ে পেশাব করে দেওয়া পালোয়ানের কাজ।

১০. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ২:৩৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ঠিক কখন গেলে ভূতটারে দেখা যাবে?;)
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:২০

লেখক বলেছেন: শুনছি দুপুরের দিকে নাকি দেখা যায়। বাচ্চা ভুত তো। স্কুল টিস্কুলের চিন্তা নাই।

১১. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৩:০৯
শফিউল আলম ইমন বলেছেন: আপনার ছবি তোলার হাত চরম ভালো।:)
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:২২

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন ভাই। আপনার ট্রাভেলগটার জন্যে ওয়েট করতেছি।

১২. ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৪
ফারহান দাউদ বলেছেন: আগেই কইসি,কবরস্তান আমার ঠিক ফেভারিট জায়গা না, ভূতপ্রেত না হইলেও সাপখোপরে ডরাই। গিয়া দেখার চেয়ে ছবি দেখাই ভাল।:)
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:২১

লেখক বলেছেন: আমিও ডরাই। তবে দিনের বেলা সমস্যা হয় না।

১৩. ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৩
ফারহান দাউদ বলেছেন: দিনের বেলায় সাপ বাইর হয় না বা কামড়ায় না?:|
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৪০

লেখক বলেছেন: জ্বী না। রাতের বেলায় মনে হয় ফেন্সির আড্ডা জমে ভালো। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর প্রথম গভর্নরের কবর ভর্তি ফেন্সির খালি বোতল।

১৪. ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৬
তামিম ইরফান বলেছেন: সৌম্য ভাই, শেরপুরে নাকি উল্কার আঘাতে সৃষ্ট একটা বড় খাদ আছে???সেটা শেরপুরের কোন জায়গায় বলতে পারেন??
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৪১

লেখক বলেছেন: জ্বী না। এই ফার্স্ট শুনলাম। কোন শেরপুর? বগুরার শেরপুর নাকি ময়মনসিংহের উপজেলা শেরপুর?

১৫. ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৭
রাগিব বলেছেন: সৌম্য, উইকির নারিন্দা নিবন্ধে ছবি নাই। Click This Link । পারলে আপনার তোলা ছবি একটা দুইটা দেন (ওয়াটারমার্ক ছাড়া)।

নারিন্দা কবরস্থানের ওয়েবসাইটও আছে। http://dhakacemetery.tripod.com/
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৪৩

লেখক বলেছেন: ওয়েব সাইটটা দেখছি।
রাগিব ভাই? কতগুলান লাগবে?
উইকির বান্দারবান সম্পর্কিত অনেক গুলা পেজ এডিট করে দিছি। বগা লেকের পানি অম্ল ধর্মি এখানে মাছ বাস করতে পারেনা এরম হাস্যকর কথা দেখে রেগে একদিন সারাদিন খালি পেজ এডিট করছি।
তবে ছবি দেবার প্রসেসটা একটু প্যাচানো। সবচেয়ে ভালো হয় আমি যদি মেইলে এটাচ করে দিতে পারি।

১৬. ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৯
ফারহান দাউদ বলেছেন: পয়লা মূর্তির ছবিটা জোশ হইসে, যে কোন ক্লাসিক হরর ম্যুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়া পয়লা সিনে চালায়া দিলে ৩ রাতের ঘুম নিশ্চিত খতম। :|
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৪৫

লেখক বলেছেন: মুর্তীটা দেখতে অনেক জীবন্ত লাগে। চারপাশে সারি সারি ক্রস। ভাঙ্গাচোড়া কবর। মহিলার দিকে তাকালে দুঃখ দুঃখ লাগে।

খুব সম্ভবত মুর্তীর মহিলার নাম এলিজাবেথ। ব্রিটিশ বাংলা সরকারের ঢাকার একজন সিভিল সার্জেনের অকাল প্রয়াত স্ত্রী।

১৭. ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৪৫
তামিম ইরফান বলেছেন: এটাই তো জানি না।পরশুদিন এক ছেলের কাছে শুনার পর থেইকা মাথা আউলায় আছে।ঠিকানা জানতে পারলে দৌড় দিবো দেখার জন্য
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৫০

লেখক বলেছেন: এস্ট্রোনমিক্যাল সোসাইটির সাথে কথা কইলে ওরা হেল্প করতে পারে। ব্লগার বাংলাদেশ সাইকেল ট্যুরিস্ট ভাই ওদের সাথে উঠা বসা করে। উনি তো এখন আমার ব্লগে ঘাটি গাড়ছেন।

গুলাবী বস। ১৩ তারিখ জন্মাষ্টমী। ১৪তারিখ শুক্রবার। ১৫তারিখ শোকদিবস। এই সময় ঢাকায় থাকা অন্যায়। আমাদের ক্লাব যাচ্ছে কেওকারাডং এ। কিন্তুক কেওকারাডং একবছরে ২বার ট্রেক হইছে। আর ইচ্ছা নাই। রেমা কালিঙ্গা যাবার ফন্দি করতেছি। লোক পাইতেছি না। যাবেন নাকি? রেমা এবং কালিঙ্গা রিজার্ভ ফরেস্ট। এখনো সৌন্দর্য মানুষের ছোবল পড়েনি। পরিবেশবাদীরা আদর করে বলে ভার্জিন ফরেস্ট।

১৮. ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৪৮
রাগিব বলেছেন: ছবি দেওয়ার ভালো সিস্টেম হলো ইমেইলেই দেয়া। বিস্তারিত স্টেপ এখানে আছে Click This Link

বগা লেকের ভুক্তি সম্পাদনা করেছেন বলে ধন্যবাদ। এইটাই তো উইকির প্রসেস -- যে যা জানে, তা যোগ করে, আর ভুল থাকলে ঠিক করে দেয়। আরো কিছু পারলে দেন। নারিন্দা সম্পর্কেও বেশি কিছু নাই।
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: আচ্ছা দিবো। আসলে বান্দারবান, খালি একটা জেলার ৮০% জিনিসই আমাদের বাঙ্গালীরা জানি না। তিন-মাথা (যেখানে বার্মা, বাংলা আর ভারত ইন্টারসেক্ট করে) কি আছে আমরা জানি না। ৩ মাইল লম্বা আন্ডার গ্রাউন্ড রিভার, সেই নদীতে পাওয়া বিলুপ্ত ঈল মাছের প্রজাতী (বম এক লোক জোর গলায় দাবী করে সে নাকি সেই গুহা নদীতে ঢুকে সেটা খাইছে)... মং রাজার গুপ্ত ধন, মদকের বিস্তৃন অঞ্চল এখনো অনাবিষ্কৃত। ব্যাপক অভিযানের দরকার আছে। আর্মিরা অনেক কিছুই জানে। বিশেষ করে উচু চুড়া গুলোর পার্ফেক্ট হাইট। সিভিলিয়ানদের দেয় না।

১৯. ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৫৭
তামিম ইরফান বলেছেন: সৌম্য ভাই আমি পরশুদিন জানাইতে পারবো যাইতে পারবো কি না।তবে ১৮ তারিখের পরে হইলে শিউর যাইতে পারতাম।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: কালপুরুষ দা, জানিয়েছেন অতিরিক্ত পরিশ্রম না হলে যাবেন। কিন্তুক কনফার্ম করেননি। কেউ যেতে চাইলে কাইন্ডলি ফোন কইরেনঃ ০১৭১৩০৮২২৮৭। ফোন না ধরলে এসএমএস কইরেন।

২০. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:২৬
আকাশচুরি বলেছেন: এইটাকে রক্ষা করারা কেউ নাই?:(
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: রক্ষনাবেক্ষনের দায়ীত্ব মনে হয় সেন্ট মেরী ক্যাথিড্রালের।

২১. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:২৭
আকাশচুরি বলেছেন: স্যরি, রক্ষা করার হবে
২২. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:০৫
আছহাবুল ইয়ামিন বলেছেন: এধরনের গোরস্থানগুলো এখন কারা দেখাশোনা করে? একবার যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু ভিতরে ঢুকতে কি কারও অনুমতির প্রয়োজন আছে?
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: এটার দায়ীত্বে আছে সেন্ট মেরিজ ক্যাথিড্রাল।
অনুমতি লাগে। তবে খুব কড়া কড়ি নয়। রাতের বেলা ফেন্সি আর গাঞ্জুইট্যাদের আড্ডা হয়, বিভিন্ন জায়গায় ফেন্সির বোতল পড়ে থাকতে দেখছি।

২৩. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৮:২০
জটিল বলেছেন: পাকা হাতের কাজ ভ্রাতা :)
আমার শ্মশান জায়গাটা বেশ ভাল লাগে কবরস্থানের চাইতে ; অবশ্য কবরস্থানে রাত পার করিনি কখনো , শ্মশানে করেছি ;)
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: রাঙ্গুনীয়ায় জঙ্গলের মধ্যে একটা শ্মশানে রাত কাটাইছিলাম মিলিটারী একাডেমীর ক্যাডেট থাকা কালীন। হাতে একটা একে ৪৭ নিয়া ভুতের ভয়ে কম্পমান। বর্ষাকাল। পাশের জলাভুমীতে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আর গ্যাসের কারনে ভৌতিক আলো দেখে... সবগুলোর ব্যাখ্যা নিজে নিজে দিচ্ছিলাম কিন্তু ভয় তো পাইতেছিলাম সেরম।

২৪. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৩৯
ভোরের তারা বলেছেন: দারুন ছবি তুলেনতো!!
প্রথম মূর্তিটা হেভ্ভি।
ভুতেরে ভালা পাই, কাছে পাইলে সুক দুক্কের আলাপ করতে মঞ্চায়।
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: জয় বাবা ভুতনাথ।
আমি আবার ভুতরে ডরাই।

২৫. ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৪
আছহাবুল ইয়ামিন বলেছেন: ওই সেন্ট মেরী ক্যথেড্রালেই তো বাইরের মানুষদের ঢুকতে দেয় না। একবার গিয়েছিলাম ভিতরটা ঘুরে দেখার জন্য।
২৪ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: দেখি ট্রাই করে। স্থানীয় একজন খ্রিষ্টান ভদ্রলোক বলছেন ক্যামেরা শুদ্ধ ঢোকার সিস্টেম করে দিবেন।

২৬. ২৪ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
শাওন৩৫০৪ বলেছেন: বাহ্‌, যাইতে হইবো তো...
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১:১১

লেখক বলেছেন: অযত্নে যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তারা তারি না গেলে পস্তাইবেন।

২৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪২
সুবিদ্ বলেছেন: অনেকদিন আগেই দেখে ভাবছিলাম গিয়ে এসে মন্তব্য করবো.......আজকে ঘুরতে ঘুরতে একানে এসে মনে হলো যাওয়াই হয়নাই.......:(

 

মোট সময় লেগেছে ০.৯৬৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি সাঈদ সৌম্য।
ঘুরা ঘুরি করতে ভাল্লাগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ