আমার প্রিয় পোস্ট
- সত্যজিতের 'ফেলুদা' সমগ্র : এখন পর্যন্ত প্রকাশিত সকল সিনেমা, ইবুক,কমিকস্, অডিও নাটক এর মেগা কালেকশন - মানব সন্তান
- আসুন, জেনে নেই কিছু মার্মা ভাষা: পর্ব-১ - পয়গম্বর
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- Photo Editing এর সাতকাহন - ইভা লুসি সেন
- ইলেকট্রনিক সার্কিট বানানোর নানা ধরনের বোর্ড এবং সল্ডারিং নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা !!! (স্পেশালি ইলেক্ট্রনিকস এর নতুন হবিস্ট ভাইদের জন্য

) - জাওয়াদ তাহমিদ
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- আমার বুকমার্ককৃত মুভি ডাউনলোড করার সাইটগুলো শেয়ার করলাম
- পুশকিন
- বিনামূল্যে ফটোশপ শিখুন(ইহা কোন বিজ্ঞাপনধর্মী পোস্ট নয়)..........

- কূপমন্ডুক
- আকাশ কাঁপানো বিস্মৃত কয়েক জন বাঙ্গালী বীর - Neelpoddo
- তৈরী করুন নিজের অনলাইন টি.ভি. চ্যানেল। - সুইট
- রঘু রাইয়ের সঙ্গে এক দিন - হাসান বিপুল
- পিশিং এর মাধ্যমে হ্যাকিং করুন বাঘা বাঘা সব ইউজারদের ফেসবুক একাউন্ট।সম্পূর্ণ টিউটোরিয়াল।হ্যাকিং পর্ব-২ - সজীব রহমান
- এখন ইয়াহু থেকে কল করবো ফ্রী তে - আবিল (দ্যা লিরিক বয়)
- সত্যজিত রায়ের অসাধারন কিছু সিনেমা মিডিয়াফায়ার ডাউনলোড লিংক সহ - ক্যারাটে কিড
- ওরে তোরা সব জয়োধ্বনি কর.-------বাংলার কৌতুকরাজ জাফরল্লাহ শারাফত চৌধুরির ধারাভাষ্য - নিশাচর বাদুড়
- বাংলাদেশের পাখি... ১ - (অ)ভদ্র ছেলে
- অল্প সময়ে ফেসবুক, ফ্লিকার, ইমেজসহ্যাক সহ ওয়ার্ডপ্রেস, ব্লগার, সামহোয়্যারইন ব্লগ, টেকটিউনস ইত্যাদিতে একসাথে অনেকগুলো ছবি আপলোড করুন কোন ঝামেলা ছাড়াই - আরিফ বল্গ
- রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে লেখা তসলিমা নাসরিনের চিঠি - আপেল মাহমুদ তপু
- 'অটার ফিশিং' দেখতে গহীন গায়ে......... - অর্ফিয়াস
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-৬ - ত্রিশোনকু
- নিজের একটা ব্লগ সাইট করুন ডমেইন হোস্টিং সহ সবই ফ্রী। - নিঃসঙ্গ
- আধ ঘন্টায় প্রেম, অতঃপর বিয়ে... - ড়ৎশড়
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- ওয়ার্ডপ্রেস শিখুন খুব সহজে !!! ( পর্ব - ১ ) - ডিজিটাল ম্যান
- গেম ডাউনলোড : AVATAR : The Game - এ.কে.এম. ওবায়েদ-উল হক
- ডিজিটাল ক্যামেরা টিউটোরিয়াল (বেসিক) - জোবাইর
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- কুমীরের খামার - ক্রোকোডাইল ফ্যাক্টরী !!!! - শ।মসীর
- কলিগ খালি এডাল্ট সাইট ভিজিট করে - ডট কম ০০৯
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- জন্মযুদ্ধ '৭১ : আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলো তিব্বতীরাও! - অমি রহমান পিয়াল
- আদিবাসী সুর, আদিবাসী গান - ভাঙ্গা পেন্সিল
- ওর্য়াডপ্রেস ব্লগ ইনস্টল এবং অত:পর - হাসান
- আমার ঈদ শপিং - শওকত হোসেন মাসুম
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- দুইন্যার হগ্গল পদের ভিডিও চালান ♫♫♫উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে♫♫♫!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! - তাজুল ইসলাম মুন্না
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- কথাশিল্পী বিভূতিভূষণ বন্দোপাধ্যায় - সৈয়দ আমিরুজ্জামান্
- পারু-থাকসান মন্দিরের পথের বাঁকে-বাঁকে এবং নিঃসঙ্গ প্রকৃতি উপভোগ - ধূসর মানচিত্র
- বঙ্গ দেশের প্রথম বাঙ্গালীর মহাকাশ অভিযানের বিবরণী - আনোয়ারুল আলম
- 2টা অসাধারন রেপিডশেয়ার প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট - স্স্পরসের বাহিরে
- বান্দরবান-থানচি, তিন্দুর, বড়পাথরের বাকে- বাকে - ধূসর মানচিত্র
- 2টা Rapidshare Premium Account সবার জন্য - স্স্পরসের বাহিরে
- খুব অল্প খরচে বেড়িয়ে আসুন মিয়ানমারের মংডু শহরঃ- - জুল ভার্ন
- আসেন ক্যাতা করি
- নাফিস ইফতেখার
- আমি বন্দী কারাগারে,আছি মা গো বিপদে - ফারহান দাউদ
- শব্দ-রাজ্যে অভিযান (২৭): Utopian ! - ম্যাভেরিক
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- জুমলা টিউটোরিয়াল ৮: সাইট মেন্যু - গৌতম রায়
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- ওয়েবের টাইমমেশিন, ঘুরে আসুন অতীত থেকে!!!
- ইন্ঞ্জিনিয়ার
- জার্নি টু 'সাজেক' - পাহাড়ের এক রানী । - জেড ইসলাম
- নতুন ব্লগাররা ওয়েবসাইটের দিকে নজর দিন ~ পাঠককে ওয়েবসাইটকে ধরে রাখুন - হাসান
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আলামিনস্টাইন
- সিকিম সিনড্রোম? - েমাহাম্মদ িমজানুর রহমান
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- আপনি কিভাবে ঘুমান
- ডেলফ
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- মুভি ডাউনলোডের কোন সাইট আছে? - হমপগ্র
- ভাবতেছি জিনিসখান আপনাদের সাথে শেয়ার করবো নাকি - মইন
- টেকনিক্যাল ক্যাতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)
- চোরকাঁটা
- নোকিয়ার জন্য ফোন ট্র্যাকার(চুরি রোধের উপায়) - রহস্য
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- Rapidshare থেকে সহজে ডাউনলোড করার উপায় - ঐক্যতান
- ফটোগ্রাফি বিষয়ে কাজে লাগার মতো পাঁচটি সাইট - মিসকল মফিজ
- ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে নিজের নাম যোগ করা - মশিউর রহমান মেহেদী
- মুঠোফোন-সফটওয়ার'জ - চিলে কোঠার সেপাই
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- টপটেন-০০১! - মুকুট
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- বিষয় যখন গান - সায়েন্স জোন
পাহাড়ের বুকে শ্রাবনের ডাক১
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৩
আমাদের পাশ থেকে গাড় মেঘ এসে বৃষ্টি হয়ে ঝরছে নিচের গ্রাম সুংসাং পাড়ার দিকে। হাত বাড়ালে মেঘ এবং বৃষ্টি ছোয় যাবে
চুড়ির তালে নুড়ির মালা
রিনিঝিনি বাজে লো
খোঁপায় দোলে বনফুলের কুড়ি
মহুয়া তালে বাজে মাদল
নাচে কালো ছোড়া লো
পাগল করে নাচে মাতাল ছুড়ি
খোঁপায় দোলে বনফুলের কুড়ি
পাহাড়ের আকর্ষন অন্যরকম। মাউন্টেনিয়ার বা এডভেঞ্চারারেরা হয়তো উচু উচু পাহাড় বাইবার নেশাতে বুঁদ কিন্তু আমার ভালো লাগে পাহাড়ের কঠোর জীবনে সরল মানুষগুলোর হাসিখুশি মুখ। এবারে ভ্রমন বাংলাদেশের কেওকারাডং এর চুড়ায় বর্ষাযাপনের প্ল্যানে প্রথম থেকেই দলের বাইরে ছিলাম। একদম শেষমুহুর্তে লোভ সামলাতে না পেরে ঢুকে গেলাম।
টোটাল ২৫জনের দল। মনে মনে ভাবলাম বাঁচাও আমারে। ২৩জন ঢাকা থেকে আর চন্দন ভাই আর সৌরভ ভাই চিটাগাং থেকে জয়েন করবে।
১৩,১৪,১৫ ছুটির ফাঁদ। মানুষজন আজান দিয়ে ঢাকা ছেড়ে বেড়িয়ে যাচ্ছে। রাস্তায় অকল্পনীয় জ্যাম। কিন্তু এই বাসের ২৩টা সীটেই আমাদের। টুটু ভাই বাসওয়ালাদের ঝারি ঝুরি দিয়ে চিপা গলি দিয়ে হাইওয়ে বাস ঢুকায় দিলেন। পথে ফয়সাল (ব্লগে নাম ক্যাকটাস) ভাইয়ের হ্যাপি বার্থ ডে ছিল। বাসটাকে আমরা মোটামুটি পৈত্রিক সম্পত্তি বানিয়ে ফেলেছি। মনা ভাই বাস থামিয়ে এক দোকানে ঢুকলো আইসক্রিম কেক কিনতে।
গলি দিয়ে ঢোকার ফলেই আমরা অতি দ্রুত ঢাকার সীমা পেড়িয়ে এলাম। পড়ে দেখেছি আমাদের সময় রওনা দেওয়া আরেকটা গ্রুপ, আমরা যখন কেরানীর হাট পার হচ্ছি তখন ওরা চৌদ্দগ্রাম পৌছায়নি।
বান্দারবানে বাস থেকে নেমে আমরা চান্দের গাড়ি ভাড়া নিয়ে নিলেম একটা। ২৫জন লোক। সবাই ছাঁদে বসতে চায়। মারা মারি কাটা কাটিতে চান্স না পেয়ে বিরস মুখে ভিতরে বসে ঝিমাতে লাগলাম। বর্ষাকালে পাহাড় যেন যৌবন ফিরে পায়। যেদিকে তাকাই চোখ ঝলসানো সবুজ। হাতের নাগালে ভেসে বেড়ানো মেঘের গায়ে সাদা, কালো ধুসর ... কতো রকমের আলাদা আলাদা শেড গুনে দেখা ভার।
কাইক্ষ্যাং ঝিরিতে চান্দের গাড়ি থামলো। আমরা সবাই বোচকা বুচকি নিয়ে একটা ট্রলারে উঠে পড়লাম। উজান থেকে সাঙ্গু নেমে আসছে। বর্ষাকালে সাঙ্গুর মাতাল করা বন্যরুপের কথা শুধু শুনেছি এবার চোখে দেখলাম। আগে যতোবার এসেছি লাজুক কিশোরীর মতো উদ্দাম সাঙ্গু। এবারে সে যেন মত্ত পাগলা হাতি। আর যেতে হবে উলটা পথে স্রোত ঠেলে। উঠতে না উঠতেই বিপত্তি। নৌকার ছাঁদে বসেছিলেন ফটোগ্রাফার মাসুদ আনন্দ ভাই। তার নাইকন ডিএসএলআর-টা কি করে জানি ঝপাং করে সাঙ্গুর প্রেমে পাগল হয়ে পানিতে লাফিয়ে পড়লো। মাসুদ ভাই জাতিয় দৈনিকের ফটোসাংবাদিক। দারুন ছবি তুলেন। তার ক্যামেরা ট্যুর শুরুর আগেই পানিতে পড়লে কেমন লাগে কল্পনা করতেই খারাপ লাগে। পানি থেকে তুলে অনেক ঝারা মোছা করেও ক্যামেরাকে বাঁচানো গেল না। তবে মেমোরী কার্ডটা রক্ষা পেয়েছে। মনা ভাইয়েরও একটা নাইকন ডি ৪০ আছে, সেটাতে ফিট করে যায়। সারা ট্যুরেই শেয়ারিং করে ক্যামেরার কাজ হলো।
সদরঘাট (গ্যারিসন আর্মি ক্যাম্প) এ নৌকা একবারের জন্যে থামানো হলো। আর্মি ক্যাম্পে অনুমতির জন্যে। “দেশে বেড়াও দেশের মানুষ” থিওরী সব ক্ষেত্রে খাটেনা। টুটুল ভাই ছাঁদে। কেউ মাথা বের করলেই ঝারি লাগায়। তবে এরপরেও থামাতে পারলো না। সাঙ্গুর ভয়ঙ্কর স্রোত। পানিতে ঢেউ নাই। আছে প্রচন্ড রকমের টান। সামনে মেঘ ফুরে উঠে গেছে একের পরে এক পর্বত চুড়া। অতি বড় নিরস ছাড়া চুপ করে বসে থাকার নয় কেউ।
দুপাশের পাহড় গুলোর সবুজ যেন চোখ ঝলসে দেয়। পাহাড়ের খাজে খাজে জুম হচ্ছে। প্রথমেই প্রশ্ন জাগে এই বিপদজনক ঢালে চারা লাগালো কিভাবে? জুম শেষে এগুলো তুলবেই বা কিভাবে?
আমরা রুমা বাজার আসলাম। ঘাট থেকে নেমে ফ্রেস হতে গেলাম সবাই। একদল গেল আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে। মন্দিরের ওপাশে আর্মি ক্যাম্পের দিকে তাকালাম। এই ক্যাম্পটাতে আমার প্রথম কেওকারাডং টুরের খুব বাজে অভিজ্ঞতা ছিল। ঐবার কি একটা সাইক্লোন আসছিলো। গভীর রাত আকাশে একের পরে এক বাজ পড়ছে। আর টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা রওনা হয়েছিলাম গাড়ির রাস্তায় পায়ে হেটে। মুংলাই পাড়া পার হবার পরেই ভয়ঙ্কর ঝর মনে হয় উড়িয়ে নিতে চায়। সে আরেক অভিজ্ঞতা। আপাতত বাদ রাখি।
আর্মি ক্যাম্পের নিয়ম অনুযায়ী সবসময় বাঙ্গালী গাইড নিতে হয়। আমরা আগে থেকেই ব্যাবস্থা করে নিয়েছিলাম। দুজন পাহাড়ি গাইড পেলাম। মুন বম (এ গাইড নয়, কিন্তু ভ্রমন বাংলাদেশের পাগলামীতে আগেও সঙ্গি হয়েছে অনেক বার) আর সিয়াম বম। বগা লেকের বিখ্যাত সিয়াম দিদির সাথে নাম মিলে যায় তাই তাকে সবাই সালমান শাহ বলে ডাকে। ওর ডাক নাম আলেক্স। বেচারাকে কি কারনে কেউ আলেক্স বা সিয়াম কোন নামেই ডাকে না। সালমান শাহ নামেই সবাই চিনে। আলেক্সের সাথে একটু কথা বলেই আমি মুগ্ধ। ভয়ঙ্কর অভিজ্ঞ একজন লোক। হেন জায়গা নেই যে চিনে না। সবগুলো গ্রামের কারবারী, হেডম্যানের সাথে খাতির। পুরো পাহাড় হাতের তালুতে তার। সিপ্পি আরসুয়াং, তিনমাথা, রাইখাং ঝর্না, পুকুড়পাড়া, রনিং পাড়া, রাং তলাং, কেওকারাডং থেকে তাজিং ডং এর রাস্তা সব তার কন্ঠসস্থ।
খেয়ে দেয়ে আমরা ট্রেক শুরু করলাম। লাইরাম্পি পাড়ার পাহাড়ে উঠতেই খুব খারাপ লাগা শুরু হলো।
চলবেঃ
আমাদের পাশ থেকে গাড় মেঘ এসে বৃষ্টি হয়ে ঝরছে নিচের গ্রাম সুংসাং পাড়ার দিকে। হাত বাড়ালে মেঘ এবং বৃষ্টি ছোয় যাবে
উদ্ভিন্ন যৌবনা সাঙ্গু। কাইক্ষ্যাং ঝিরি। রুমা, বান্দারবান
জুম ঘর, রাইক্ষ্যাং ঝিরি, রুমা, বান্দারবান
অপরুপা সাঙ্গু, কাইক্ষ্যাং ঝিরি, রুমা, বান্দারবান
নৌকার খোলের ভিতরে কৌতুহলী ইশতি,
পাথুরে নদীর জলে, পাহাড়ী মেয়ে নামে...... কি স্বপন একে দিল বলা যায় না
স্বপ্নবাস
লাইরাম্পি পাড়ার পরের ঝিরি। ধুমায়া বৃষ্টি আসলো আমরা ধুম ভিজা ভিজলাম। ক্যামেরা যাচ্ছে ব্যাগের ভিতরে।
কেও-কারাডং চুড়ার দিকে গত ১৬ মাসে এটা আমার ৩য় বার যাত্রা। প্রতিবার নতুন জায়গাতে যাবার লোক আমি। কিন্তু কে জানে কেন এই পাহাড়টার মায়াজাল থেকে বেড়ুতে পারছিনা।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কেওকারাডং এ বর্ষা ;
প্রকাশ করা হয়েছে: পৃথিবীর পাঠশালা। বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রিসাত বলেছেন:
লেখক বলেছেন:
লেখক বলেছেন: নিঝুম দ্বীপ চমতকার জায়গা। আমি রমজানের ঈদের পরে যাইতে পারি। ঘুরে এসে ডিটেইলস জানাইয়েন।
আলী প্রাণ বলেছেন:
একি অপরূপ রূপ মা তোমার...
লেখক বলেছেন: যোগাযোগ ব্যাবস্থার কারনে বর্ষা ট্যুরিস্ট সিজন না। কিন্তু বাংলাদেশের সেরা রুপ বের হয় এই বর্ষাতেই।
লেখক বলেছেন: বর্ষা দেখে যাবেন।
জেরী বলেছেন:
সবুজময় পোস্ট...।
লেখক বলেছেন: জ্বি। সবুজে ভর্তি
ফারহানা আহমেদ বলেছেন:
অসাধারণ!........
লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: ধন্যবাদ
ঘুরে আসেন।
ঘুমন্ত পথিক বলেছেন:
পড়ে মনটাই খারাপ হয়ে গেল।
আপনাদের সাথে আমারও যাবার পরিকল্পনা ছিল।
সব ভেস্তে গেল ব্যক্তিগত একটা কারণে।
বহু দিনের শখ ছিল বর্ষায় বান্দরবান যাবার।
এবারের সুবর্ণ সুযোগটা কাজে লাগানো গেল না।
আবার ... কবে যাব পাহাড়ে? আহা রে! আহা রে!!
লেখক বলেছেন: আহারে আহারে।
লেখক বলেছেন: ফেরত আসার সময় বেশী খারাপ লাগছে।
লেখক বলেছেন:
আহারে আহারে।
লেখক বলেছেন: হুম। আমিও ভালা পাই না। কিন্তু মশা কামড়ালে ব্যাথা লাগে জোক ধরলে টেরও পাওয়া যায় না।
লেখক বলেছেন: আহারে আহারে
লেখক বলেছেন: হুম। ফেরার সময় চান্দের গাড়ির ছাঁদে ধুম বৃষ্টি। মেঘ খুব নিচে। নাক দিয়ে নিঃশ্বাসের সাথে ঢুকে পড়ে। সেটাও দম বন্ধ করা মুহুর্ত ।
অপ্সরা বলেছেন:
মনে হয় তুলিতে আঁকা ছবি।
লেখক বলেছেন: আসলে ক্যামেরায় তোলা।
লেখক বলেছেন: ধন্যবাদ সালেহ ভাই।
প্রতি ট্রেকিং এ যাবার আগে ব্লগে ফলাও করে বিজ্ঞাপন দেই। কেউ যাবেন নাকি। রেস্পন্স থাকে একদম শুন্য।
মুহিব বলেছেন:
ইসসসসসস.................আমি যদি যেতে পারতাম।
লেখক বলেছেন: যান। ঘুরে আসেন মজা পাবেন।
শুধুমাত্র জোকের ভয়ে বর্ষাকালে জঙ্গলে যেতে পারি না।
লেখক বলেছেন: বুঝলাম না। এইবার কেন জানি জোক একদম ধরে নাই। দুই তিনটা কামড় দিছিলো খালি। তবে বগা লেকের আশে পাশে কয়েকবার ক্যাড়া সাপের দেখা পাইছি।
লেখক বলেছেন: থ্যাঙ্কু। আপনি নাকি হসপিটালাইজড? কেমন আছেন এখন?
ঘাসফুল বলেছেন:
বর্ষায় বান্দরবানের রুপ আমি দেখেছি....
আপনার লেখা পড়ে আবার মনে পড়ে গেল...আহ্ কি প্রশান্তময় পরিবেশ...
পোষ্ট দুটোই প্রয়তে রাখলাম...
লেখক বলেছেন: ধন্যবাদ ঘাসফুল। আমি মুগ্ধ হয়ে গেছি বর্ষার বন্য চেহারায়।
প্রিয়সখা বলেছেন:
চমৎকার।
লেখক বলেছেন: ধন্যবাদ সখা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























