আমার প্রিয় পোস্ট
- সত্যজিতের 'ফেলুদা' সমগ্র : এখন পর্যন্ত প্রকাশিত সকল সিনেমা, ইবুক,কমিকস্, অডিও নাটক এর মেগা কালেকশন - মানব সন্তান
- আসুন, জেনে নেই কিছু মার্মা ভাষা: পর্ব-১ - পয়গম্বর
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- Photo Editing এর সাতকাহন - ইভা লুসি সেন
- ইলেকট্রনিক সার্কিট বানানোর নানা ধরনের বোর্ড এবং সল্ডারিং নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা !!! (স্পেশালি ইলেক্ট্রনিকস এর নতুন হবিস্ট ভাইদের জন্য

) - জাওয়াদ তাহমিদ
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- আমার বুকমার্ককৃত মুভি ডাউনলোড করার সাইটগুলো শেয়ার করলাম
- পুশকিন
- বিনামূল্যে ফটোশপ শিখুন(ইহা কোন বিজ্ঞাপনধর্মী পোস্ট নয়)..........

- কূপমন্ডুক
- আকাশ কাঁপানো বিস্মৃত কয়েক জন বাঙ্গালী বীর - Neelpoddo
- তৈরী করুন নিজের অনলাইন টি.ভি. চ্যানেল। - সুইট
- রঘু রাইয়ের সঙ্গে এক দিন - হাসান বিপুল
- পিশিং এর মাধ্যমে হ্যাকিং করুন বাঘা বাঘা সব ইউজারদের ফেসবুক একাউন্ট।সম্পূর্ণ টিউটোরিয়াল।হ্যাকিং পর্ব-২ - সজীব রহমান
- এখন ইয়াহু থেকে কল করবো ফ্রী তে - আবিল (দ্যা লিরিক বয়)
- সত্যজিত রায়ের অসাধারন কিছু সিনেমা মিডিয়াফায়ার ডাউনলোড লিংক সহ - ক্যারাটে কিড
- ওরে তোরা সব জয়োধ্বনি কর.-------বাংলার কৌতুকরাজ জাফরল্লাহ শারাফত চৌধুরির ধারাভাষ্য - নিশাচর বাদুড়
- বাংলাদেশের পাখি... ১ - (অ)ভদ্র ছেলে
- অল্প সময়ে ফেসবুক, ফ্লিকার, ইমেজসহ্যাক সহ ওয়ার্ডপ্রেস, ব্লগার, সামহোয়্যারইন ব্লগ, টেকটিউনস ইত্যাদিতে একসাথে অনেকগুলো ছবি আপলোড করুন কোন ঝামেলা ছাড়াই - আরিফ বল্গ
- রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে লেখা তসলিমা নাসরিনের চিঠি - আপেল মাহমুদ তপু
- 'অটার ফিশিং' দেখতে গহীন গায়ে......... - অর্ফিয়াস
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-৬ - ত্রিশোনকু
- নিজের একটা ব্লগ সাইট করুন ডমেইন হোস্টিং সহ সবই ফ্রী। - নিঃসঙ্গ
- আধ ঘন্টায় প্রেম, অতঃপর বিয়ে... - ড়ৎশড়
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- ওয়ার্ডপ্রেস শিখুন খুব সহজে !!! ( পর্ব - ১ ) - ডিজিটাল ম্যান
- গেম ডাউনলোড : AVATAR : The Game - এ.কে.এম. ওবায়েদ-উল হক
- ডিজিটাল ক্যামেরা টিউটোরিয়াল (বেসিক) - জোবাইর
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- কুমীরের খামার - ক্রোকোডাইল ফ্যাক্টরী !!!! - শ।মসীর
- কলিগ খালি এডাল্ট সাইট ভিজিট করে - ডট কম ০০৯
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- জন্মযুদ্ধ '৭১ : আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলো তিব্বতীরাও! - অমি রহমান পিয়াল
- আদিবাসী সুর, আদিবাসী গান - ভাঙ্গা পেন্সিল
- ওর্য়াডপ্রেস ব্লগ ইনস্টল এবং অত:পর - হাসান
- আমার ঈদ শপিং - শওকত হোসেন মাসুম
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- দুইন্যার হগ্গল পদের ভিডিও চালান ♫♫♫উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে♫♫♫!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! - তাজুল ইসলাম মুন্না
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- কথাশিল্পী বিভূতিভূষণ বন্দোপাধ্যায় - সৈয়দ আমিরুজ্জামান্
- পারু-থাকসান মন্দিরের পথের বাঁকে-বাঁকে এবং নিঃসঙ্গ প্রকৃতি উপভোগ - ধূসর মানচিত্র
- বঙ্গ দেশের প্রথম বাঙ্গালীর মহাকাশ অভিযানের বিবরণী - আনোয়ারুল আলম
- 2টা অসাধারন রেপিডশেয়ার প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট - স্স্পরসের বাহিরে
- বান্দরবান-থানচি, তিন্দুর, বড়পাথরের বাকে- বাকে - ধূসর মানচিত্র
- 2টা Rapidshare Premium Account সবার জন্য - স্স্পরসের বাহিরে
- খুব অল্প খরচে বেড়িয়ে আসুন মিয়ানমারের মংডু শহরঃ- - জুল ভার্ন
- আসেন ক্যাতা করি
- নাফিস ইফতেখার
- আমি বন্দী কারাগারে,আছি মা গো বিপদে - ফারহান দাউদ
- শব্দ-রাজ্যে অভিযান (২৭): Utopian ! - ম্যাভেরিক
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- জুমলা টিউটোরিয়াল ৮: সাইট মেন্যু - গৌতম রায়
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- ওয়েবের টাইমমেশিন, ঘুরে আসুন অতীত থেকে!!!
- ইন্ঞ্জিনিয়ার
- জার্নি টু 'সাজেক' - পাহাড়ের এক রানী । - জেড ইসলাম
- নতুন ব্লগাররা ওয়েবসাইটের দিকে নজর দিন ~ পাঠককে ওয়েবসাইটকে ধরে রাখুন - হাসান
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আলামিনস্টাইন
- সিকিম সিনড্রোম? - েমাহাম্মদ িমজানুর রহমান
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- আপনি কিভাবে ঘুমান
- ডেলফ
- ৭০০মেগাবাইটের যেকোন মুভি ডাওনলোড করুন মাত্র ৩০০ মেগাবাইটে। একই মান অত্যাধিক সুবিধা সহ - টাক্কা
- মুভি ডাউনলোডের কোন সাইট আছে? - হমপগ্র
- ভাবতেছি জিনিসখান আপনাদের সাথে শেয়ার করবো নাকি - মইন
- টেকনিক্যাল ক্যাতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)
- চোরকাঁটা
- নোকিয়ার জন্য ফোন ট্র্যাকার(চুরি রোধের উপায়) - রহস্য
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- Rapidshare থেকে সহজে ডাউনলোড করার উপায় - ঐক্যতান
- ফটোগ্রাফি বিষয়ে কাজে লাগার মতো পাঁচটি সাইট - মিসকল মফিজ
- ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে নিজের নাম যোগ করা - মশিউর রহমান মেহেদী
- মুঠোফোন-সফটওয়ার'জ - চিলে কোঠার সেপাই
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- টপটেন-০০১! - মুকুট
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- বিষয় যখন গান - সায়েন্স জোন
এডভেঞ্চার পুবের পাহাড়-তাজিনডং এর গোড়ায়।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৭
![]()
থাইক্ষ্যাং ঝিরি। তামলো পাড়ার ৩ মুখা ঝর্না সম্ভবত এর উৎস। ঘুরে ফিরে এটাই রেমাক্রি হিসাবে আরো অনেক ঝিরিকে নিয়ে বড় মদকে গিয়ে সাঙ্গুতে পড়েছে। নদীর ভিতরে নদী। ছবিঃ আলম ভাই।
আগের পর্বঃ
বাংলাদেশের সর্বোচ্চ চুড়া- মদক মোয়াল/তল্যাং ময়/সাকা হাফং
এডভেঞ্চার পুবের পাহাড় বোর্ডিং পাড়ার পথে
বোর্ডিং হেডম্যান পাড়া। ম্রো-দের গ্রাম। রাতটা খুব একটা সুবিধার কাটেনি। সারারাত লোকজন বদ্ধ মাতাল হয়ে হৈ হল্লা করে ঘুমের বারোটা বাজিয়ে দিয়েছিলো। প্রচন্ড ধকল গেছে। আর দলে মোটে ২জন। দেরী দেখে তাড়া দেবারও কেউ নেই। ঘুম ভাংলো অনেক দেরীতে। শীতের দিন চারিদিকে কেমন একটা কুয়াশার আমেজ।
সকালে বাথরুমের খোঁজে বের হয়ে দেখি বিশাল বিপত্তি। গ্রামে ঢোকার মুখে একটা টিন ঘেরা স্যানিটারী টয়লেট দেখে রাতের বেলা খুশী হয়েছিলাম। এখন দেখি তালা মারা। ম্রো-দের বাংলা জ্ঞান কম। কিছু বললেই বলে বাংলী ন-জানে। একজন বাঙ্গালী গয়াল ব্যাবসায়ীকে পেয়ে জিজ্ঞেস করতে জানলাম এই বাথরুমটা আসলে শো। একটা এনজিও তৈরি করে গেছে। বছরে নির্দিষ্ট সময়ে ডোনারদের লোকেরা যখন পরিদর্শনে আসে তখন তালা খুলে দেখানো হয় ঝকঝকে তকতকে বাথরুম। অগ্যতা জঙ্গলে যাবার জন্যে পা বাড়াতেই গ্রামের সবগুলো শুকরের পাল পিছু নিল। ওদের তাড়াতে ঝিরি পেরিয়ে জঙ্গলের ভিতরে উচু একটা টিলায় ঢুকতে হলো। বাথরুম করতে এত কষ্ট ভাবতেই মনটা বিষিয়ে উঠলো।
![]()
শেরকর পাড়ার এক বৃদ্ধা। শীতের সকালে আকীজ বিড়িতে সুখটান।
ফিরে গিয়ে দেখি আলম ভাই মোটামুটি রেডী। অনেক চেষ্টাতেও গাইড যোগার করা সম্ভব হলো না। জুম্মের ফসল উঠে গেছে। কিছুদিন পরেই ক্রিসমাস। সবার হাতেই টাকা পয়সা। গ্রামে প্রতিরাতেই উৎসব। এতসব ফেলে খামোখা তাজিংডং ডিঙ্গাতে কেউ আগ্রহী হলো না। পাহাড়িরা খুব চা খায়। দুধ-চিনি ছাড়া ভয়ঙ্কর লিকার। ঘর গরম রাখতে চুলা সারাক্ষনই জ্বলে আর তার মাঝে কেতলীতে সবসময় চায়ের লিকার টগবগ করছে। যখন যার ইচ্ছে কাপে ঢেলে দু-ফোটা নুন ঢেলে খেয়ে নেয়। সেটা খেয়েই বেড়িয়ে পড়লাম। ঝিরি পেড়িয়ে টানা উঠা। পিঠের ব্যাক-প্যাকটা মনে হচ্ছে পাথর ঠাশা। আর বেলা করে বেড়িয়েছি। দ্রুতই সুর্য লাফিয়ে একদম মাথার উপরে উঠে গেল।
![]()
পাহাড়ের চুড়ায় শেরকর পাড়া। গ্রামের বালিকা বা কিশোরীরা পানি আনতে যায় একদম নিচে। ভরা তইয়া (পানির পাত্র) নিয়ে আবার এই বিশাল পাহাড় বেয়ে গ্রামে ফিরে।
বান্দারবানের থানছির এই অংশটা ভয়ঙ্কর দুর্গম। রাস্তা খালি উঠা নামা। পথে পানি প্রাপ্তিও খুব কম। উচু একটা পাহাড় থেকে নেমে আরেকটাতে উঠার সময় আমরা একদম কাহিল হয়ে গেলাম। পানির শেষ বিন্দুটাও শেষ হয়ে গেছে অনেক আগে। ভয়ঙ্কর তৃষ্ণায় করুন অবস্থায় পরে যখন একটা বড় গাছের ছায়ায় বসে জিরাচ্ছি তখন দূরে একটা জুম ঘর চোখে পড়লো। গাট্টি বোঁচকা রেখে কাটা ঝোঁপের জঙ্গল পেড়িয়ে পাশের পাহাড়ের জুম ঘরে গেলাম। জুম ঘরে কৃষকেরা বড় বড় তইয়াতে পানি রাখে। গিয়ে পানি পেলাম। কিন্তু তাতে একটা বোতলের আদ্ধেকখানির একটু বেশী ভরলো। এর পরে আবার উঠা। শ-খানেক ফুট উঠে খাড়া বিপদজনক নামা। বাংলাদেশের পাহাড়গুলোর একটা সাধারন বৈশিষ্ট্য এরা পশ্চিম থেকে পুবে আস্তে আস্তে উঠেছে কিন্তু পুব থেকে পশ্চিমে খাড়া ঢাল বেয়ে নেমে গেছে। এ জায়গাটা খোলা প্রান্তর কিন্তু পাহাড়ের দেয়ালের মতো মাথা সারাক্ষন সূর্যের আলো থেকে আড়াল করে রেখেছে তাই মধ্য দুপুরেও শিশিরে ভেজা পথ। আরো ঘন্টাখানেক ওঠা নামা করার পরে একটা ঘাস ঝোপে ঢুকে গেলাম। চারিদিকে উচু উচু ঘাসের জঙ্গল। কিছুটা সমতলের মতো পাহাড়ের ধার ঘেসে আঁকা বাঁকা ট্রেইল। অনেকদুর হাঁটার পরে একটা মৃতপ্রায় ঝিরি পেলাম একদম পথের উপরেই। দুর্বল একটা পানির ধারা পিছের ঝর্না থেকে গড়িয়ে আসছে। বোতল পুরোটা ডোবানো যায়না এরকম অগভীর। কোনরকমে সবগুলো পানির পাত্র ভরে নিয়ে ভালো করে মাথায় ঘারে পানি দিয়ে ভিজিয়ে নিলাম। আরো কিছুক্ষন হাঁটার পরে সূর্যের আলো ম্লান হয়ে এলো। পথে একজন বম মহিলার দেখা পেয়েছিলাম উলটোপথে আসছিলেন। পথের হদিশ জিজ্ঞেস করেছিলাম, ভাষা সমস্যার কারনে কিছুই বুঝতে পারা গেলনা। কিন্তু অল্পক্ষন যেতেই খাড়া একটা ঢালের শেষমাথায় দাড়াতেই সামনে অরন্যের গায়ে সারি বাধা অনেকগুলো কুঁড়ে ঘর চোখে পড়লো। বমদের গ্রাম- শেরকর পাড়া। বিপদজনক খাড়া পথ বেয়ে অনেকখানি নেমে একটা ভয়ঙ্কর সুন্দর ঝিরিতে এসে পৌছালাম। ঝিরির হিম শিতল পানিতে পা রাখতেই গা জুড়িয়ে এল। বাঁশ দিয়ে একটু উচু জায়গায় পানি এনে দেশীয় প্রযুক্তির কোল্ড শাওয়ার। আয়েশ করে গোসল করতে করতে সূর্যের শেষ আলো উঁকি মারা শুরু করে দিল। ঝিরির গা বেয়ে একদম খাড়া উপরে উঠা। উঠতে উঠতে গোসলের বারোটা বেজে গেল দুজনেরই।
ট্রেইলের মাঝে কোথাও আমি। ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড। ছবিঃ আলম ভাই।
একটা পাক দিতেই চোখে পড়লো চমতকার একটা ভ্যালির উপরে স্বর্গীয় সুন্দর গ্রাম শেরকর পাড়া। গ্রামের লোকেরা সন্ধ্যা বেলায় সবাই যার যার পরিবার নিয়ে দাওয়ায় বসে গল্প গুজবে মেতেছেন। প্রথম বাড়ীর কর্তার নাম ‘লাল-সিয়াম বম’। আমাদের দেখে দাওয়া থেকে নেমে এসে হাত ধরে ঘরে নিয়ে গেলেন। বমরা দারুন অতিথীপরায়ন আর বন্ধু বাতসল। রামসিয়াম দাদার বয়স ষাট ছুঁই ছুঁই। কিন্তু আশ্চর্য সুঠাম স্বাস্থ্য। বাড়িতে পা রাখতেই দূরে পাহাড়ের ওপাশে সূর্যি মামা ডুবে গেলেন। টর্চ লাইট জ্বেলে আমরা তৃতীয় রাতের প্রস্তুতী শুরু করলাম। আগামী কাল কাটবে তাজিনডং এর চুড়াতে।
প্রথম বড় ঢাল। পাহাড়টা পুরোটাই সলিড রকের। বেয়ে নামছি। ছবিঃ আলম ভাই।
![]()
শীতের সকালে পরিপাটি বম পল্লী শেরকর পাড়া।
শীতে যে যার পরিবার নিয়ে দাওয়ায় বসে আগুন পোহানো। আমরা সামিল হলাম রামসিয়াম বমের পরিবারের সাথে।
![]()
কটু কুটু কুটু ![]()
বমদের গৃহস্থালী।
তৃষ্ণায় যখন মরতে বসেছিলাম, এই জুম ঘরের পানি প্রানে বাঁচিয়েছিলো।
আকাশে হেলান দিয়ে তাজিনডং ঘুমায় ওই। তাজিনডং এর প্রমিনেন্ট অংশ, চিঞ্চিরময় পাহাড়।
![]()
আলম ভাই ইন একশান।
পাহাড়ের ভাঁজে এই অংশে রৌদ্র ঢোকেনা। তাই রাতের শিশির কখনোই শুকোয়না।
![]()
শেরকর পাড়ার ট্রেইল।
পাহাড় আর অরন্যের ঘোমটায় লুকিয়ে থাকা শেরকর পাড়া।
শেরকর পাড়ায় পানির সরবারহ।
![]()
শেরকর পাড়ার এক বৃদ্ধা। শীতের সকালে আকীজ বিড়িতে সুখটান।
![]()
পাহাড়ের চুড়ায় শেরকর পাড়া। গ্রামের বালিকা বা কিশোরীরা পানি আনতে যায় একদম নিচে। ভরা তইয়া (পানির পাত্র) নিয়ে আবার এই বিশাল পাহাড় বেয়ে গ্রামে ফিরে।
ট্রেইলের মাঝে কোথাও আমি। ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড। ছবিঃ আলম ভাই।
প্রথম বড় ঢাল। পাহাড়টা পুরোটাই সলিড রকের। বেয়ে নামছি। ছবিঃ আলম ভাই।
![]()
শীতের সকালে পরিপাটি বম পল্লী শেরকর পাড়া।
শীতে যে যার পরিবার নিয়ে দাওয়ায় বসে আগুন পোহানো। আমরা সামিল হলাম রামসিয়াম বমের পরিবারের সাথে।
![]()
কটু কুটু কুটু ![]()
বমদের গৃহস্থালী।
তৃষ্ণায় যখন মরতে বসেছিলাম, এই জুম ঘরের পানি প্রানে বাঁচিয়েছিলো।
আকাশে হেলান দিয়ে তাজিনডং ঘুমায় ওই। তাজিনডং এর প্রমিনেন্ট অংশ, চিঞ্চিরময় পাহাড়।
![]()
আলম ভাই ইন একশান।
পাহাড়ের ভাঁজে এই অংশে রৌদ্র ঢোকেনা। তাই রাতের শিশির কখনোই শুকোয়না।
![]()
শেরকর পাড়ার ট্রেইল।
পাহাড় আর অরন্যের ঘোমটায় লুকিয়ে থাকা শেরকর পাড়া।
শেরকর পাড়ায় পানির সরবারহ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ট্রেকিং, মদক মোয়াল, সাকা হাফং, তল্যাং ময়, বাংলাদেশের সর্বোচ্চ চুড়া ;
প্রকাশ করা হয়েছে: পৃথিবীর পাঠশালা। বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আরিফ থেকে আনা বলেছেন:
শীতের সকালে আকীজ বিড়িতে সুখটান। লেখক বলেছেন: সাকা হাফং/ তল্যাং ময় বা মদক মোয়াল নামের নির্দিষ্ট পাহাড়টার বেজে গিয়ে বেনসন লাইটের সংগ্রহে টান পড়ে। আকিজ বিড়ি এক প্যাকেট কিনছিলাম। খারাপ না জিনিসটা।
ইশতিয়াক অাহমেদ বলেছেন:
কথা দিয়ে কথা না রাখায় আপনার লেখা পাঠ থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম...
লেখক বলেছেন: ২/৩ দিনের মইধ্যেই একটা মেইল পাবেন বস। আসেন না একদিন মোহাম্মদপুরে, মোস্তাকিমের কাবাব খেয়ে যান।
গাই অব গিসবর্ন বলেছেন:
শোকেজে
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। গাই অব গিসবর্ন রবিনহুডের এক ভিলেনের নাম না?
ইশতিয়াক অাহমেদ বলেছেন:
না ভাই, আমি গরুর বা মুরগীর কাবাব খাই...মানুষের(মোস্তাকিমের) কাবাব খাইবো না...
লেখক বলেছেন: ২/৩দিনের মাঝেই দিয়ে দেব ইনশাল্লাহ!।
দ্যা ডক্টর বলেছেন:
ঐখানে মন্তব্য লিখে প্রকাশ করতেই দেখি পুরা বলগটাই নাই হয়া গেল.......যথারীতি সৌম্য স্পেসাল, থ্যাংকস
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সৌরভ।
মুহাম্মদ আমিন বলেছেন:
ভাল লাগল ....++
অগ্নির বলেছেন:
পরের পর্বটা কবে পাচ্ছি ?
লেখক বলেছেন: ল্যাপটপে আছে। যেইদিন চাবা সেইদিনই দেখাইতে পারবো।
রাগ ইমন বলেছেন:
আপনার ভ্রমণ কাহিনী গুলা মন্ত্রমুগ্ধের মতন পড়ি। জাদু আছে ছবিতে , লেখায় । অনেক ধন্যবাদ আমাদেরকে একটু হলেও বাংলাদেশের স্বাদ দেওয়ার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
লেখক বলেছেন: আমার বোন আসছে ৪ বছর পরে। ওর যাবার কথা ছিল কিন্তু ডেট পিছাচ্ছে রেগুলার। নেক্সটে যাবার আগে অবশ্যই আপনাকে জানাবো
লেখক বলেছেন: ধন্যবাদ আপু। আপনার সাথে বইমেলায় দেখা হইছিলো। অরন্য আর রুবেল ছিলো আমার ব্লগের স্টলে। মনে আছে?
কাঊসার রুশো বলেছেন:
ভাই আপনি নেক্সটে গেলে আমারে একটু আওয়াজ দিয়েন।আপনার বাসা কী মোহাম্মদপুর??হলে কোথায়?
আমিও মোহাম্মদপুরে।
লেখক বলেছেন: আমি থাকি তাজমহল রোডের শেষ মাথায়। শিয়া মসজিদের ওদিকে। মেইলে মোবাইল নাম্বারটা দিয়েন। দেখা হবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















