আমার প্রিয় পোস্ট
- আমার দেখা সেরা শর্টফিল্ম গুলোর কালেকশন, একটি মাস্টওয়াচ পোস্ট - নিয়নের আলো
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- সম্পুর্ন একটি ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব-৬) - আবিল (দ্যা লিরিক বয়)
- ছবি নিয়ে মজা করার অসাধারন ২০টি ওয়েব সাইট(Have Fun)
- হাসান জোবায়ের
- ✿ ইন্টারনেটে ফ্রি মুভি, লাইভ টিভি দেখবেন যেভাবে ✿ - হাশেম
- ভিডিও সম্পাদনা - কিভাবে ঘরে বসে এ্যামেচার এডিটর হবেন, আর হোম ভিডিও বানাবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
- গুগল এডসেন্স থেকে আয় করার অনন্য উপায় সমন্ধে জানতে একটি ব্লগের ভূমিকা - কবীর'স ব্লগ
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- ওয়েব সার্চ টিপস: গুগুলে ফাইল খুঁজতে খুঁজতে হয়রান? - ত্রিভুজ
- অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং৷ - মনির মুনতাহা
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- মেমোরি প্রশিক্ষন - কিভাবে সব কিছু মনে রাখবেন - শ্রাবনের ফুল
- সাহায্য চাই পোস্ট! প্রথমআলো থেকে লেখা কীভাবে ইউনিকোডে কনভার্ট করে ওয়ার্ড ফাইল বানাবো? - হমপগ্র
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- আমার সেই প্রিয় সাইকেলটা এখন কোথায় আছে? - মিলটন
- নতুন নতুন রাস্তা, দালান বা বাহারী বিজ্ঞাপন অবশ্যই রাষ্ট্রীয় উন্নয়নের মাপকাটি নয়। - সৈয়দ সাইফুল আলম শোভন
- রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে, রাষ্ট্রীয় সম্পদ বিরাষ্ট্রীয়করণ বন্ধ করতে হবে - সৈয়দ সাইফুল আলম শোভন
নতুন নতুন রাস্তা, দালান বা বাহারী বিজ্ঞাপন অবশ্যই রাষ্ট্রীয় উন্নয়নের মাপকাটি নয়।
১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩৭
স্বাস্থ্য পন্য নয়, মানবাধিকার
Click This Link
প্রতিদিন সংবাদপত্র খুলেই চোখের পড়ে হাজার মানুষের চিকিৎসা সহযোগিতা পাবার আকুতি। অর্থের অভাবে চিকিৎসার করতে না পেরে প্রতিদিন হাজার হাজার মানুষ রোগে ভূগছে, মৃতু্যবরণ করেছে অনেকেই। বেসরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা গ্রহণ সাধারণ মানুষের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। অনেকে সময় সরকারী হাসপাতালগুলোতে ঔষধ, উপকরনের, সদ্বিচ্ছার অভাবে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা না পাওয়ার প্রেক্ষিতে অনেক মানুষ বেসরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে গিয়ে সর্বশানত্দ হচ্ছে। তথাপিও একটি বড় সত্য কিছু সমস্যা থাকা স্বত্বেও সরকারী হাসপাতালগুলো দেশে মানুষের স্বাস্থ্য সেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে আসছে। সরকারী ব্যবস্থাপনায় হাসপাতাল উন্নয়ন করার সম্ভব হলে আরো অনেক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
অর্থনৈতিক উন্নয়নের সোনার হরিণের লোভে আমাদের অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিরাষ্ট্রীয়করণ এবং পরিবেশ ধ্বংস করে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করার হলেও দারিদ্রতা কতটুকু হ্রাস হয়েছে বা দেশের মানুষের সতিকার উন্নয়ন কতটুকু হয়েছে তা বিবেচ্য বিষয়। যদি বৈদেশিক বিনিয়োগ অর্থনৈতিক উন্নয়নের সূচক ধরা হয়, তবে এখন প্রশ্ন করার সময়, বিগত দিনের বিনিয়োগের প্রেক্ষিতে কতজন মানুষের স্বাস্থ্য সেবা শিক্ষার মতো মৌলিক প্রয়োজনে মেটানোর সামর্থ রাষ্ট্রের হয়েছে। নতুন নতুন রাসত্দা, দালান বা বাহারী বিজ্ঞাপন অবশ্যই রাষ্ট্রীয় উন্নয়নের মাপকাটি নয়। দেশের পিছিয়ে পড়া মানুষদের মৌলিক চাহিদা পুরনে রাষ্ট্র কতটুকু সেবা বা সহযোগিতা প্রদান বৃদ্ধি করতে পেরেছে তা রাষ্ট্রীয় উন্নয়নের মাপকাটি হওয়া প্রয়োজন। কিন্তু এত ত্যাগের পরও যদি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো বেসরকারী করতে হয়, তবে অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপের বিষয়ে প্রশ্ন থেকে যায়।
Click This Link
দেশের নাগরিক হিসেবে প্রতিটি নাগরিক কর প্রদান করে আসছে। সরকার কর আদায় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নাগরিক হিসেবে এ কর প্রদানের উদ্দেশ্য আমরা কিছু সেবা পাবো। কিন্তু যদি রাষ্ট্রীয় সকল সেবাখাতগুলো বেসরকারী করে, তবে জনগনের কর প্রদানের উদ্দেশ্য বিষয়ে প্রশ্ন জাগে, জনগণ কেন কর প্রদান করবে? একদিকে রাজস্ব বৃদ্ধির জন্য জনসাধারণকে চাপ দেওয়া এবং অপর দিকে রাষ্ট্রীয় সুবিধাসমূহ সংকুচিত করার কোনভাবেই রাষ্ট্রীয় নীতি হতে পারে না।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হাসপাতাল, অর্থনীতি, ঔষধ, বিরাষ্ট্রীয়করণ, স্বাস্থ্যসেবা, বিনিয়োগ, ঋণ, চিকিৎসা, উনয়ন্ন, বাণিজ্য, কোম্পানী, রাষ্ট্রীয় ;
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিসকল বলেছেন:
১০০ ভাগ সহমত @ লেখক।
লেখক বলেছেন: ধন্যবাদ। রাষ্ট্রের স্বার্থরক্ষায় সকলেরই ১০০% সহমত হওয়া প্রয়োজন।
হুমায়রা হারুন বলেছেন:
++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














