somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনস্বার্থ পরিপন্থী পরিকল্পনার মাধ্যমে ঢাকায় যানজট বৃদ্ধি (১)

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনস্বার্থ পরিপন্থী পরিকল্পনার মাধ্যমে ঢাকায় যানজট বৃদ্ধি (১)
যানজট শুধু ঢাকা নয়, বিশ্বের অনেক শহরেই দীর্ঘদিনের একটি সমস্যা। অনেক দেশ যানজট নিরসনে দীর্ঘদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রেক্ষিতে কার্যকর সমাধান বের করেছে। আবার অনেকে দেশ এ সকল পরীক্ষালব্ধ কার্যকর পদ্ধতি উপেক্ষা করে প্রথাগত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। ঢাকা শহরের যানজট নিরসনের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিগত কয়েক বছরে কোটি কোটি টাকা ব্যয়ে যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন গবেষণা, প্রকল্প ও পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু সেই সকল পদক্ষেপের ফলাফল যদি বর্তমান অবস্থা হয়, তবে বিগত দিনের কার্যক্রমগুলির যথার্থতা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে।

যানজট নিরসনে প্রথমে ঢাকায় দিনের বেলায় ট্রাক চলাচল নিষেধ করা, আন্তজেলা বাসের প্রবেশ নিষিদ্ধ করা, বিভিন্ন সড়কে রিকশা বন্ধ করা, ট্রেনের সময়সূচী পরিবর্তন, পাবলিক পরিবহনের লেন পরিবর্তন, পথচারী পারাপারের জ্রেবা ক্রসিং বিলুপ্ত করে ফুটওভার ব্রিজ তৈরি এবং ফ্লাইওভার তৈরি উল্লেখযোগ্য। এ সকল কার্যক্রমের পাশাপাশি প্রচুর অর্থ ব্যয়ে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার প্রর্বতনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাস, ট্রাক, রিকশা, ট্রেন, এবং পথচারী চলাচলকে যানজটের কারণ হিসেবে চিহ্নিত করে এগুলো নিয়ন্ত্রণ করা হলেও কেন সমস্যার সমাধান হয়নি, তা প্রশ্নের অবতারনা করেছে। বিস্ময়ের বিষয় হচ্ছে এখনো কতিপয় ব্যক্তি প্রতিষ্ঠান যানজট হ্রাসের নিত্য নতুন স্বপ্ন দেখিয়ে প্রকল্প গ্রহনে ব্যস্ত। নতুন প্রকল্প গ্রহনের পূর্বে বিগত দিনের প্রকল্পের ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তি, প্রতিষ্ঠান ও পরিকল্পনার ত্রুটিগুলো চিহ্নিত করা প্রয়োজন।

বিগত দিনে যানজটের কারণ হিসেবে চিহ্নিত করে যাতায়াতের কার্যকর মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করা হলেও বিস্ময়ের বিষয় হচ্ছে প্রাইভেট গাড়ীর মতো যানজট সৃষ্টিকারী যানকে নিয়ন্ত্রণ করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। বরং প্রাইভেট গাড়ীর অবাধ চলাচলের জন্য পার্কিং সুবিধা, ফ্লাইওভার তৈরিসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বা পরিকল্পনাধীন রয়েছে। ভেবে দেখা প্রয়োজন, প্রায় সকল মাধ্যম নিয়ন্ত্রণ করা হলেও প্রাইভেট গাড়ী নিয়ন্ত্রণ করা হয়নি। পরিকল্পনাবিদ বা নীতিনির্ধারকগণ কি জেনে শুনে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন? নাকি এ বিষয়টি সম্পর্কে তাদের পর্যাপ্ত ধারণার অভাব ছিল? একটি বিষয় সত্য, বিগত দিনের ক্রুটিপূর্ণ পরিকল্পনার ফলাফল ঢাকা শহরের বর্তমান যানজট। ঢাকা শহরের অধিকাংশ সড়কেই প্রাইভেট গাড়ীর কারণে যানজট সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে নীতি ও পরিকল্পনা গ্রহনকারী ব্যক্তিবর্গ প্রাইভেট গাড়ির সুবিধাভোগী। তাই তারা প্রাইভেট গাড়ী নিয়ন্ত্রণের লক্ষ্যে এখনো কোন বলিষ্ট পদক্ষেপ গ্রহণ করেননি। যদিও নীতিনির্ধারক এবং পরিকল্পনাবিদগণকে নৈতিকভাবে ব্যক্তিস্বার্থ অপেক্ষা গণমানুষের স্বার্থ রক্ষার লক্ষ্যে একজন বিচারকের দায়িত্ব পালন করা প্রয়োজন।
(চলবে)

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের আয়োজিত International Symposium for Sustainable Transport for Developing Countries মারুফ রহমানের লিখিত Increase of Traffic Congestion & Private Cars in Dhaka Through Planning Against Public Interest: A Solution অনুবাদ

জনস্বার্থ পরিপন্থী পরিকল্পনার মাধ্যমে ঢাকায় যানজট বৃদ্ধি (২)
Click This Link
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×