somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোক্তাদের অর্থে মনোলোভা বিজ্ঞাপন দিয়ে কোমল পানীয়ের নামে বিষ ভোক্তাদের হাতে তুলে দেয়া হচ্ছে।

১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোক্তাদের অর্থে মনোলোভা বিজ্ঞাপন দিয়ে কোমল পানীয়ের নামে বিষ ভোক্তাদের হাতে তুলে দেয়া হচ্ছে।

কোমল পানীয়তে নেশার উপকরণের প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন গবেষণায় ও পরীক্ষাগারে বেশির ভাগ কোমল পানীয়তে নেশার উপকরণ ক্যাফইনের অস্তিত পাওয়া গেছে। নেশা নেশা ভাব থাকায় শিশু-কিশোররা বার বার কোমল পানীয় সেবনে উৎসাহিত হচ্ছে। ক্যাফেইন মিশ্রিত কোমল পানীয় সেবনের ফলে প্রতিক্রিয়াস্বরূপ মস্তিকে ও পাকস্থলীতে ক্যান্সার, ডায়াবেটিসসহ নানা ধরনের জটিল ব্যাধিত আক্রান্তদের হার আশংকাজনক হারে বাড়ছে। কোমল পানীয় মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা প্রমাণিত বিষয়। কোমল পানীয়ের ওপর গবেষণা চালিয়ে তথ্য পাওয়া গেছে যে, বাতাসের দূষিত কার্বন ডাই অক্সাইড গ্যাস, বস্ত্রকলের রং, স্যাকারিন, ইথিলিনগস্নাই কল (বিষ) ফসফরিক এসিড, সাইট্রিক এসিড ও ডিস্টিল ওয়াটারের সংমিশ্রণে কোমল পানীয় তৈরি করা হয়। সংরক্ষণের জন্য কার্বনিক এসিড, ব্যানজুইক এসিড ব্যবহার করা হয়। বুঝা যাচ্ছে কোমল পানীয়তে মানব স্বাস্থ্যহানীর বিভিন্ন বিষাক্ত রাসায়নিক উপকরণ ও উপাদানের সমারোহ। নিয়মিত কোমল পানীয় পান করলে দাঁতের অসুখ, ক্যান্সার, স্থূলতা, অস্থিৰয় প্রভৃতি রোগ হতে পারে। বিজ্ঞাপনের চমৎকারিত্বের আড়ালে মানুষকে প্রতারিত করে অবাধে কোমল পানীয় বেচা-কেনা চলছে। বহুজাতিক কোম্পানিগুলো কোমল পানীয়ের নামে বিষ বাজারজাত করছে দেশে দেশে। কোমল পানীয় পানে প্রথমে দেহে উত্তেজনা হয়। হৃদস্পন্দন বৃদ্ধি করে। এই কারণে শিশু-কিশোরসহ উঠতি বয়সী তরুণ-তরুণীরা বেশি বেশি কোমল পানীয় পানে অভ্যস্ত হয়ে পড়ছে। কোমল পানীয়তে ব্যবহৃত ক্যাফেইন লাশের পচন রোধের উপাদান। ক্যাফেইন শিশুদের যকৃত, কিডনি, হৃদযন্ত্র ও মগজের ক্ষতি করে। শিশুর খাবার রুচি কমে যায় ও ঘুম কম হয় এবং শিশু লেখাপড়ায় অনীহা দেখায়। মনোলোভা আকর্ষণীয় বিজ্ঞাপনের মোহে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের ভোক্তারা কোমল পানীয় কিনে নিজের অজান্তে সস্নোপোয়েজন শরীরে প্রবেশ করাচ্ছে। কোমল পানীয়ের ভোক্তা ও বিপণন নেটওয়ার্কের ব্যাপক প্রসার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। জনমত গড়ে না উঠলে কোমল পানীয়ের ভোক্তা ও বিপণন নেটওয়ার্ক বিস্তার রোধ দুরূহ হবে। বহুজাতিক কোম্পানিগুলো কোমল পানীয়ের বাজার সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করে। কোমল পানীয়ের বিক্রয় মূল্য অপেক্ষা উৎপাদন মূল্য একেবারেই যৎসামান্য। কোমল পানীয়ের বিজ্ঞাপনে ব্যয়িত অর্থের পরিমাণ উৎপাদন ব্যয়ের বহুগুণ। বিজ্ঞাপনে ব্যয়িত অর্থ যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। ভোক্তাদের অর্থে মনোলোভা বিজ্ঞাপন দিয়ে কোমল পানীয়ের নামে বিষ ভোক্তাদের হাতে তুলে দেয়া হচ্ছে। ক্ষতিকর কোমল পানীয়ের ব্যাপারে জনমত গড়ে তুলতে সচেতন মহলের ভূমিকা অপরিহার্য। কয়েক বছর আগে ভারতে কোমল পানীয়তে ক্ষতিকর কীটনাশকের অস্তিত্ব পাওয়ার পর সেখানকার সচেতন সমাজ সোচ্চার হয়ে উঠেছিল। ভারতের কয়েকটি রাজ্য সরকার, রাজ্যের সরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান কোক-পেপসিসহ ১৬টি কোমল পানীয় নিষিদ্ধ করেছিল। বহুজাতিক কোম্পানিগুলোর চাপে শেষতক যদিও ভারতের সরকারি মহলকে নতি স্বীকার করতে হয়েছিল। তবে একথা অনস্বীকার্য যে, ভারতের নাগরিক সমাজ যদি কোমল পানীয়ের ক্ষতিকর দিকগুলো ব্যাপকভাবে জনসম্মুখে তুলে ধরতে পারত তাহলে সেখানে কোমল পানীয়ের ব্যাপকতা হ্রাস করা কঠিন হতো না। আমাদের দেশে মানুষ কম সচেতন। বাংলাদেশে কোমল পানীয় বাণিজ্যিক বিলাসী পানীয়তে পরিণত হয়েছে। কেবলমাত্র জনমত তৈরি করেই বাণিজ্যিক বিলাসী পানীয়তে পরিণত হওয়া নীরব ঘাতক কোমল পানীয়ের সহজলভ্যতা কমিয়ে আনা সম্ভব। আমাদের দেশে কোমল পানীয়ের বৃহদাংশের ভোক্তা শিশু-কিশোর। বলা যায় কোমল পানীয়ের ক্ষতির শিকার হচ্ছে দেশের ভবিষ্যৎ নাগরিকরাই। এই ক্ষতির পরিমাণ যে অপরিমেয় তা সহজেই অনুমেয়। বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে বিভিন্ন দেশের সরকারগুলোর উচিত নিজেদের নাগরিকদের এই ধরনের পানীয় কম খেতে উদ্বুদ্ধ করা। বিষাক্ত কোমল পানীয় বেচা-কেনা বন্ধে সরকারের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশে মানবদেহের জন্য ক্ষতিকর কোমল পানীয় বেচা-কেনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। এই ব্যাপারে যত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে ততই মঙ্গলজনক। জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দেখা দেয়া কোমল পানীয় বেচা-কেনা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়াই আমাদের কাম্য।

দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদকীয়তে প্রকাশিত হয়েছে
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×