somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ্গাল চরিত

০৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুলে থাকিতে ছিলাম আর্টসের ছাত্র। তখন আমাদের ইতিহাস বলিয়া একটি বিষয় ছিল। তাহাতে জানিয়াছিলাম বঙ্গ নামে একটি অঞ্চলের নাম হইতে পর্যায়ক্রমে বঙ্গাল-বাঙ্গাল- বাঙ্গালা অতঃপর বাংলা নামের উৎপত্তি। পার্শবর্তী প্রদেশে এখনও বাংলাদেশিও সন্তানদের বাঙ্গাল নামে অভিহিত করা হইয়া থাকে।

বাঙ্গাল কাহারা? যাহারা শুন্য মস্তিষ্ক, অতিব আরামপ্রিয়, কর্মভিরু, ঘরের খাইয়া রাজপথের মোষ তাড়াইয়া বেড়ায়, অতিমাত্রায় আবেগপ্রবন, হুজুগে এবং যাহারা গাছতলায় কিংবা চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসিয়া বাদাম, চা-বিস্কুট সহযোগে দেশ উদ্ধারে ব্যস্ত থাকে।

সাম্প্রতিক ঢাকা ইউনিভারসিটির ঘটনায় কিছু বাঙ্গালকে চিহ্নিত করা গেল। ঘটনা শেষে যখন ঢাকা ইউনিভারসিটি কতৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর মাঝে সমঝোতা হইয়া গেল তখন শুন্য মস্তিষ্ক... ঘরের খাইয়া রাজপথের মোষ তাড়াইয়া বেড়ায়,... হুজুগে...বাঙ্গাল গোষ্ঠি মাঠে নামিয়া পড়িল। কিছু নামিল রাজনৈতিক ইন্ধনে...আর চরম বাঙ্গালকুল নামিল এই বুঝিয়া যে তাহাদের ভাত্রি ও ভগিনিকুলের উপর আক্রমনের অপমানে(!)। জাহাঙ্গির নগর ও রাজশাহী ইউনিভারসিটি, তিতুমির ও মিরপুর বাংলা কলেজের বাঙ্গালকুল জেহাদি জোসে আপন ক্যাম্পাস রনাঙ্গন করিয়া ছাড়িল। পরিস্থিতি অনুকুলে আনতে গদাধারীরা কার্ফুর ঘোষনা দিলে বাঙ্গালকুল ন্যাজ গুটাইয়া ঘরে বসিয়া কুই কুই করিতে লাগিল।

বাঙ্গাল গোষ্ঠির বিভিন্ন প্রজন্ম আছে। অগ্রজগন অনুজদিগকে উত্তম বাঙ্গাল হইবার পথ দেখাইয়া থাকে। ইউনিভারসিটির অগ্রজ বাঙ্গাল কুলের প্রতিনিধীরা হুজুগে নৃত্যে শামিল হইবার কারনে অনুজকুল নাচিয়া উঠিয়া ছিল। একে অসময় নৃত্য জ্ঞান করিয়া গদাধারীরা অগ্রজ বাঙ্গাল কুলের কিছু প্রতিনিধীদের হাজতবাসে পাঠাইল। বর্তমানে তাহারা হাজতের মেঝেতে আঁক কষিতেছেন।

ইতমধ্যে কাল জলের ন্যায় গড়াইয়াছে। গদাধারীদের ইশারায় পাঠশালা আবার উন্মক্ত হইয়াছে। কিন্তু অনুজ বাঙ্গালগনের মন বড়ই ভার। কারন তাহাদের পথ দেখাইবার কেহ নাই। তাহারা পূর্ন বাঙ্গাল হইতে চায়। তাই তাহারা তাদের মন বেদনা বিবিধ উপায়ে প্রকাশ করিতেছে। আধুনিক প্রযুক্তিতে ব্লগেও মন বেদনা প্রকাশ করা যায়। তাহারা তাও করিতেছে। কারন বাঙ্গাল মাত্রেই শুন্য মস্তিষ্ক... ... দেশ উদ্ধারে ব্যস্ত থাকে।
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×