গত ১৩ ই মার্চ আমি অফিস থেকে শিলং ভ্রমনে গিয়ে ছিলাম। তিন দিন ও দুই রাত এর একটা ছোট ভ্রমন। সিলেটের তামাবিল দিয়ে শিলং যেতে হয়। ভারতে বর্ডারের নাম “ডাউকী”। তামাবিল বর্ডার দিয়ে মুলত কয়লা আমদানী করা হয়। তুলনা মুলক কম বানিজ্যিক কর্মকান্ড চলে বলে এই স্থল বন্দর এখনও অনেক বন্ধুভাবাপন্ন। আমি ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলে জানলাম প্রতি দিন গড়ে ৫০ জন মানুষ এই বন্দর দিয়ে যাতায়াত করে। ইমিগ্রেশনের ঝামেলা শেষ করে শিলং রওনা হলাম। আমাদের বাস রিজার্ভ ছিল। বর্ডারে মারুতী টেক্সি, টাটা জিপ অহরহ। তবে বাস অথবা জিপে যাওয়াটাই বেশি নিরাপদ মনে হল।
বর্ডার থেকে শিলং ২.৫/৩ ঘন্টার পথ। পুরো রাস্তাটাই আকর্ষণীয়। খুব খাড়া পথ বলে খুব দ্রুত অনেক উচ্চতায় পৌঁছে যায়। বাস চলা শুরু করতেই মিনিট দশেকের মধ্যে উচ্চতার কারনে কান বন্ধ হয়ে গেল। পরে নিঃশ্বাস চেপে ধরে কান স্বাভাবিক করলাম।
অধীবাসীরা মূলত খাসিয়া জনগোষ্ঠী। এ ছাড়াও সমতল ভূমির জনসাধারন রয়েছে। শিলং শহর টি ছোট এবং পাহাড়ী। বছরের এই সময় যখন ঢাকায় আমরা গরমে ঘেমেছি, তখন শিলং বাসী শাল, জ্যাকেট ব্যাবহার করেছে।
কুয়াশায় ঢাকা শহর আর পাহাড়ী সৌন্দর্য ছাড়া তেমন কিছু নেই শিলং এ। তবে পাহাড়ের সৌন্দর্যও অন্য রকম। সময় নিয়ে উপভোগ করতে হয়। আমরা খুব কম সময় নিয়ে গিয়েছিলাম তাই ভাল ভাবে দেখা হয়নি। তবে বেশ কিছু দৃষ্টি নন্দণ পাহাড়ী ঝরণা আছে।
শিলং এ থাকার ব্যবস্থা ভাল। বাংলা হোটেল রয়েছে। ওসব হোটেলে বাংলা খাবার পওয়া যায়। পিনার ব্যবস্থাও চমৎকার। একেবারে “পথে পথে দিলাম ঢালিয়া....”
যাহোক, একটু ভিন্ন বেড়ানোর আমেজ পেতে হলে শিলং যেতে পারেন। দিন তিনেকের ছুটি যথেষ্ট। হাজার ছয়েক টাকায় বেড়াতে যেতে পারেন শিলং।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।