সময় ঘোড়ার লাগাম ম্যানেজ করছিলাম নিশ্চল গাড়িতে বসে।
সামনে দাঁড়িয়ে ফোকলা বুড়োর মত রেংস ভবন,
প্রতিক্ষা ধ্বসে পড়ার...
অথচ কিছুদিন আগেও কর্মচাঞ্চল্য ছিল, জৌলুশ ছিলো
ছিল আকাশ ছোঁয়ার পাঁতারা...
আজ, নিকট অতীতের স্মৃতী রমন্থনে এই যৌবন-বৃদ্ধের
মরন নিঃশ্বাস; আড়াল করে গাড়ির জানালা, মানব শিশু
আকাশ প্রমান আশা নিয়ে বলে-"স্যার, পপকর্ণ..."
শীতল চেম্বারে বসে আমার নিরুত্তর জীবন নাট্য উপভোগ
আর সবুজ আলোর অপেক্ষা...
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



