অনেক অনেক কাল আগের কথা...তিরন্দাজদের প্রতিযোগিতা চলছে...
প্রথম তিরন্দাজ তাক করে তীর ছুঁড়লো...তীর ঠিক কেন্দ্রে লক্ষভেদ করলো। তিরন্দাজ তার ক্যাপ খুলে জনতার উদ্দেশ্যে বললো... “আমি...রবিনহুড”... জনতা উল্লাস করে উঠলো।
দ্বিতীয় তিরন্দাজ তাক করে তীর ছুঁড়লো...তীর ঠিক কেন্দ্রে লক্ষভেদ করলো। তিরন্দাজ তার ক্যাপ খুলে জনতার উদ্দেশ্যে বললো... “আমি...জরো...মাস্ক অব জরো”... জনতা উল্লাস করে উঠলো।
এবার মক্কেল তাক করে তীর ছুঁড়লো...তীর লক্ষহীন হয়ে পিছনে রাজার বুকে গিয়ে বিধলো। তিরন্দাজ তার ক্যাপ খুলে জনতার উদ্দেশ্যে বললো... “আমি...অত্যন্ত দুঃখিত”... জনতা হতবাক।
২.
আক্কেলঃ কিরে মক্কেল...তোর না আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা?
মক্কেলঃ আজকে শরীর ভাল নাই...কালকে যাব।
৩.
মক্কেল এখন পুলিশ ইন্সপেক্টার...এক মহিলা এসেছেন রিপোর্ট , “আমার স্বামী গত তিন দিন আগে বাজারে আলু কিনতে কিন্তু যান আজও ফিরেন নি...”
মক্কেল, “আমার মনে হয় অপেক্ষা না করে অন্য কিছু রান্না করে ফেলা উচিত”
৪.
মক্কেল আর্ট গ্যালারীতে চিত্র প্রদ্রর্শণী দেখতে গেছে। অনেক্ষন ধরে একটা পেইন্টিং এর সামনে সে দাঁড়িয়ে আছে। ছবিতে একজন নগ্ন মেয়ে দাঁড়িয়ে আছে, সারা শরীর সবুজ লতা-পাতা দিয়ে ঢাকা। গ্যালারীর ভলান্টিয়ার এসে প্রশ্ন করল, “স্যার, কোন সমর্সা?” মক্কেলের উত্তর, “না, শীত কালের জন্য অপেক্ষা করছি।”
৫.
মক্কেল ওয়েস্টেক্স-এ আন্ডার-অয়্যার কিনতে গেছে। দেখে একটা পছন্দ হলে দাম জিঞ্জাসা করলে উত্তর আসলো, “৫০০ টাকা”
মহা বিরক্ত মক্কেলের উত্তর, “আরে ভাই পার্টি আন্ডার-অয়্যার চাচ্ছি না রেগুলার নেংটি হলেই চলবে...”
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


