বিরক্তিকর একটা এক্সাম এই ielts. সব মিলিয়ে ৩ ঘন্টাও মনে হয় পড়িনি। কোথাও কোন কোর্সও করিনি। তবে একটা মক টেস্ট দিয়েছি শুধু, তার স্কোর কতো পেয়েছি তাও জানা হয়নি। কাল এক্সাম হল থেকে বের করে দেয় কিনা সেই চিন্তা করছি, পেন্সিল চিবানো ছাড়া মনে হয়না কিছু করা হবে ওখানে। আসলে বয়স হয়ে গেছে, আর অফিস করে এতো টায়ার্ড থাকি যে বই নিয়ে বসা সম্ভব হয়না। বিরাট বিরাট সব চিন্তা-ভাবনা এখন মাথায় আসছে। কেন বিশ্বে ইংলিশ প্রধান মাধ্যম হলো যোগাযোগের, বাংলা হলোনা কেন, এইসব আরকি। জাপানিজদের কেন ইংলিশ না শিখলেও চলে, ইত্যাদি ইত্যাদি। ও "ইত্যাদি" শব্দটা লিখতে গিয়ে ভালো কথা মনে পড়লো। আজতো আবার টিভিতে "ইত্যাদি" আছে মনে হয়। ওটাও মিস করা চলবেনা। এখন মাথায় প্রধান চিন্তা হলো কাল সময় মতো এ্যাড্রেস খুজে বের করতে পারবো কিনা। বসুন্ধরা কনভেনশন সেন্টারে যেতে বলেছে, বারিধারাতে। বারিধারার ঠিক কোন জায়গায় কে জানে। সময় মতো খুজে বের করতে পারলে হয়। নাহলে ১০ হাজার টাকা গচ্চা। আপনারা কেউ গিয়ে থাকলে বলেনতো ভাই একটু ঠিক কোন জায়গায় এটা? ব্লক: G, বারিধারা রেসিডেন্সয়াল এরিয়া।
কাল সকালে ielts এক্সাম, আর আমি এখন ব্লগে বাংলা প্র্যাকটিস করছি 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩২টি মন্তব্য ৩২টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।